এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৩৮209970
  • হ্যাঁ বেশ সুন্দরমতন। লিটল ওভারওয়েট বাট ..
  • rabaahuta | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০২:১৫209969
  • অন্যতর সুন্দরমতন, আবার কে।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০২:১২209968
  • মিমি চক্রবর্তী বেশ সুন্দরমতন। পরিণীতা চোপড়া আবার কে?
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০২:০০209967
  • প্পনকে মিমি চক্রবর্তীর বদলে পরিনীতি চোপড়া সাজেস্ট কল্লাম।
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৯209966
  • অক্ষদা, সেই বিপ ই কি এই বিপ? মানে অর্কুট উড়িয়েপুড়িয়ে শেষে এখন এফবি আর গুর্চ জ্বালাচ্ছে?
    ঃ-)
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৫209962
  • না, অর্কুট করি নাই। গুরুর অভিজ্ঞতা সাপেক্ষে লিখেছিলাম।
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৫209963
  • অক্ষ @01:23 AM হিনী
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৫209964
  • কমেন্ট সেক্শনে সেই ভ্রমণকারী নিজেই এসে চোখ গোল গোল করে কন, বট্‌???????
  • ঈশান | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৫209965
  • ওয়ান ডাইমেনশনাল ফিগার? বাবা, অক্ষদা কি মডেল হবে?
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৪209961
  • খাড়াইল এই যে, বাইকে ফোর জি লাগাতে হবে, তবে বাইক স্পীডে চলবে। টাইপো করা চলবে না। ডিমের ভুর্জিতে তরমুজ দেওয়া একদম বারণ। বারমুডার উপর বেনারসী পড়লে লোকে স্পাইডারম্যান বলবে না। বটগাছের তলায় পুকুর ধারে এক্সপেরিমেন্ট করতে হবে যাতে পিকনিক ভাবটা বজায় থাকে।
  • rabaahuta | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৩209958
  • ব্ল্যাঙ্কির কিন্তু সাবধানে থাকা উচিত। কেমন কবি মত হয়ে যাচ্ছে।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৩209959
  • কাল একটা ডিপার্মেন্টাল টক, আর আমি সবে ফিগার 1D। কী যে হবে আমার!
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৩209960
  • ওপাড়ার এক বন্ধু এত ঘুরে ঘুরে বেড়ায় যে লোকে মনে করে এ কিছুতেই একজন ব্যক্তি হতে পারে না, এই যাচ্ছে পালেংক, এই যাচ্ছে মাছুপিছু, এই চলে যাচ্ছে কেনিয়া, তানজানিয়া, এই দেখে এলো ব্রাজিল, এই ভিক্টোরিয়া ওকাম্পোর বাড়ীর সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, তারপরেই আবার হাকালুকি হাওড় যাচ্ছে, পদ্মায় ইলিশ ভাজা খাচ্ছে--এ কী করে একজন হতে পারে? একবার একজন স্পেকুলেট করলো নির্ঘাৎ এ কোনো ওয়েল রিটেন বট্‌, তার তিনটে অ্যাস্পেক্ট, একটা নানা জায়্গায় ছবি যোগাড় করে তাতে ফটোশপ করে একজন মানুষের ছবি বসায়, আরেক অ্যাসপেক্ট ভ্রমণবর্ণনা লেখে, শেষটা এগুলো জুড়ে লেখাগুলো আপলোডায়। ঃ-)
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২০209957
  • বাবা অর্পণ কি অর্কুট করে নাই? বিপ পাল লোককে প্রচুর ফালতু গালি দিত। কোনো যুক্তিতে না কুলোলেই।
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১৮209955
  • যা না, কে বারণ করেছে তোকে, পেরিয়ে গেলেই চীনের জেলে ভরে দেবে। ওখান থেকে গুরু করবি।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১৮209956
  • তাইলে কী খাড়াইল শ্যাষম্যাশ?
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১৪209953
  • "বুকে বিশ্বাস, বরফে পা
    যা হিমালয় পেরিয়ে যা"
  • aranya | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৮209951
  • হোয়াই ক্লাইম্ব আ মাউন্টেন ? বিকজ ইট'স দেয়ার - এই বিখ্যাত উক্তি-টাও শোনালাম, সেই বন্ধুকে
    মাঝে মাঝেই চোখে পড়ে -পাহাড়ে চড়তে গিয়ে লোক মারা যাচ্ছে, তাও মানুষ পাহাড়ে যাবে
    যাবে সমূদ্রে, অরণ্যে - রহস্যময় এই মানব-মস্তিস্কের কার্যকলাপ
    ভাল লাগে
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৮209952
  • তোকে একটা টই খুলে, তাতে প্রাসঙ্গিক পোস্টগুলো রেখে তার লিঙ্ক দিতে বলেছিল বোধ হয়।
  • রোবু | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৭209950
  • ভাটে কথা হয়েছে। দু তিন দিন ব্যাপী। লিং দেব কী করে!
  • ঈশান | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৬209949
  • বোঝো। এ কি গোপন কথা নাকি? :-(

    আগেরটার জন্যও এত খাটার দরকার ছিলনা। লিং দিলেই হত। কিন্তু খেটেছে যখন তখন পরের বার মেলায় একটা কফি খাইয়ে দেব। :)
  • রোবু | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৩209948
  • আর ১২ঃ৪৭ এর উত্তর জানা থাকলেও বলব না। সে আপনি গুরুর ঐ আর ঐ হলেও।
  • রোবু | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০২209947
  • বিরাট গল্প। সার্চ করে পেলাম না। পুরোটা মনেও নেই।
    পিট সীগারের মৃত্যু নিয়ে সুমন একটা জালি লেখা লিখেছিল। সেই নিয়ে ন্যাড়াদা আমায় একটু আবাজ দিয়ে গ্যাছেন।
    শিবুদা একটা গল্প বলেছিলেন।
    এক আঁতেল, কফি হাউসে কফি সিগারেট খেয়ে রোঁদে বেরোবেন, এমন সময়ে এক ভক্ত বিল দিয়ে দিল। সেই আঁতেল বললেন "চিনলাম না তো, কোথায় থাকা হয়?" ছেলেটি বলল "বালিগঞ্জ", আঁতেল বললেন "ও, কলকাতার বাইরে তেমন চিনি না"।
    তাতে আমি বললাম, গল্পের চরিত্রটা ন্যাড়াদা হবেন। অরণ্যদা এসে আমাদের দুজনকেই গুড দিয়েছিলেন। তাতে কেসিদা বললেন, "রোবুর হয়ে গ্যালো। টার্গেট হয়ে গেল "
    অভ্যদা বলল, আমার মনে হয় "ন্যাড়াদাকে রোবু টার্গেট করল।"
    ন্যাড়াদা পরের দিন এসে বললেন (ভারবাটিম নয়), উফ, সুমনকে নিয়ে একটা আলপটকা লিখেছি বলে রোবু আমাকে টার্গেট করল, আমার হয়ে গেল - এরকম কিছু।

    ওই নিয়েই খিল্লি করছিলাম।
    দেখেছেন, আপনি গুরুর ঐ আর ঐ বলে আপনাকে সব বলে দিলাম।
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০১209946
  • দুদ্দুর!!!! ঠেসেঠুসে বারুদ দিচ্ছে, আগুন ধরালেই আর ফাটে না, ফরফর করে কেবল বারুদ পুড়ে উড়ে যায়।
    একেবারে স্যাঁতা হয়ে গ্যাছে!
  • bratin | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৮209945
  • ট্রেন মাত্র চার ঘন্টা লেটে ৭ঃ৩০ জায়্গায় ১১ঃ৩০ এ লক্ষৌ ঢুকেছে।

    এইবার ঘুনু জরতে যাই। শুভরাত্রি/ দিন
  • ঈশান | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৩209944
  • আরে সিরিয়াস কিনা জানিনা। তবে আমি অনেকদিন অনিয়মিত। তাই সত্যিই জানতে চাইলাম।
  • রোবু | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫১209943
  • ইশেনদা কী ১২ঃ৪৮ এর সিরিয়াস উত্তর চায়?
  • ঈশান | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৮209942
  • আর সান্ধ্যভাষায় ন্যাড়াদার রেফারেন্সটারই বা মানে কি?
  • ঈশান | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৭209941
  • গুরুর বিলবইয়ে আবার কী হল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত