এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • (শুধুই) মেয়েদের জীবনের যন্ত্রণা ও আনন্দের অভিজ্ঞতা

    rimi
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ১৮০২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৮484677
  • ব্যাং, তিমিতার তো বিকেল পাঁচটা, ও নাচচ্ছে আর তুই রাত তিনটের সময় নাচছিস ওর কথায় ??!! বলিহারি--ওর কানটা মুলে দিয়ে ঘুমো এবার
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৪১484679
  • নামোল্লেখ নানাভাবে করা যায়। কিন্তু বাদ্দাও। আমিও থামলাম। একটু আগেই তুমি আমার ফাজলামোটা নিয়ে সিরিয়াসলি বল্লে কিনা, তাই এই কথাগুলো বলতে ইচ্ছে হলো।
    এবার রিটায়ার কচ্ছি।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৪১484678
  • নীনাদি :-)
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৩484680
  • গুড, আর একটু হলেই লোকে মিহির বোস বলত। এই যে রিটায়ার করলে কৃশাণু বলবে। :)
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৫484681
  • :-)
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৭484682
  • তিমি আমি কিন্তু তোর ফাজলামো নিয়ে সিরিয়াসলি বলি নি, তুই ধরে নিলি যে আমি তোকেই প্রশ্ন করেছি। কিন্তু তোর এই ধরে নেওয়ার প্রতিবাদ আমি সময়মতন করে উঠতে পারি নি। দুই টইয়েই চালিয়ে খেলেতে হচ্ছে তো। রাগ করিস না।
  • Moloy | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৯484683
  • ইয়ে মানে তাহলে এতক্ষণে কি দাড়ালো ব্যাপারটা ?
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৩:০৯484685
  • প্রত্যেকের সিচুয়েশন আলাদা তার ইনটেনসিটি আলাদা কমপ্রোমাইজেশন সব সব আলাদা হয়। শুধু কয়েকটা পোস্ট পড়ে এটা ঠিক বা এটা ব্ল্যাকমেল বা ভুল এই জাজমেন্টগুলো নিতে পারছি না সরি।
  • lie | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৩:০৯484684
  • #২৪৮৮;#২৪৭৬; #২৪৭৪;#২৫২৪;#২৫০৩;#২৪৬৩;#২৫২৪;#২৫০৩; #২৪৭৭;#২৪৯৬;#২৪৮৭;#২৪৬৭; #২৪৫৬;#২৫০৩;#২৪৩৩;#২৪৬৩;#২৫০৩; #২৪৫৫;#২৫০৩;#২৪৮২;#২৪৯৭;#২৪৭৮; #২৪৭৮;#২৪৯৪;#২৪৩৯;#২৪৮০;#২৪৯৫;#২৪০৪; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪৫৫;#২৫০৩;,#২৪৫৪;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৫; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৫৩;#২৫০৭;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৮;#২৫০৩;#২৪৭২;#২৪০৪; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৪; #২৪৫৪;#২৪৯৭;#২৪৭৬; #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭;, #২৪৭৪;#২৫২৪;#২৪৯৪;#২৪৮৬;#২৫০৭;#২৪৭২;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৫;,#২৪৭৬;#২৪৯৪;#২৪৬৯;#২৪৮০;#২৪৯৭;#২৪৭৮; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৮৭;#২৫০৯;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৫;,#২৪৭৬;#২৪৯৪;#২৪৬০;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৩৯; (#২৪৬৩;#২৪৭৮;#২৫০৩;#২৪৬৩;#২৫০৭; #২৪৫৩;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৪;),#২৪৭৬;#২৪৪১;#২৫২৭;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৭৬; #২৪৩৮;#২৪৭৬;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০; #২৪৮০;#২৪৯৪;#২৪৫৪;#২৪৯৫;,#২৪৬৮;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৫; #২৪৫৩;#২৫০৩;#২৪৬৩;#২৫০৩; #২৪৭০;#২৪৯৫;#২৪৩৯;,#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৮;#২৪৭২; #২৪৭১;#২৪৯৭;#২৪৩৯;,#২৪৭৬;#২৪৪১;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৫৪;#২৪৯৭;#২৪৮৬;#২৪৯৫; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭৪;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৫২৪;#২৪৯৫; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪৬৮;#২৫০৩; #২৪৭০;#২৪৯৫;#২৪৩৯;,#২৪৫৫;#২৫২৭;#২৪৭২;#২৪৯৪; #২৪৫৫;#২৫২৪;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭০;#২৪৯৫;#২৪৩৯;,#২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৮;#২৪৯৪; #২৪৫১;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৩;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৭২;#২৫০৭; #২৪৭৮;#২৪৯৪;#২৪৫৪;#২৪৭২; #২৪৫৪;#২৫০৩;#২৪৬৮;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৭২; #২৪৭২;#২৪৯৪;,#২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৯;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩;#২৪৮০; #২৪৭০;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৪;#২৫০৩;#২৫২৭;#২৪৯৪;#২৪৮২; #২৪৮০;#২৪৯৪;#২৪৫৪;#২৫০৩;#২৪৭২;, #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪; #২৪৭৬;#২৪৪১;#২৫২৭;#২৫০৩;#২৪৮০; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯; #২৪৬৩;#২৫০৩;#২৪৭২;#২৪৯৫;#২৪৭০;#২৪৯৪; #২৪৫৩;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩; #২৪৩৮;#২৪৭২;#২৫০৩;#২৪৭২;, #২৪৩৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৫; #২৪৩৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৫;#২৪০৪; #২৪৭৬;#২৪৭০;#২৪৮২;#২৫০৩; #২৪৫৪;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৫; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮২;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭২; #২৪৭৫;#২৪৯৫;#২৪৮২;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩;#২৪৬৪;#২৪৯৪;#২৪৫৩; #২৪৭২;#২৪৯৪; #২৪৬৫;#২৪৯৫;#২৪৬০;#২৪৯৪;#২৪৩৯;#২৪৭২; #২৪৫৩;#২৪৮০;#২৪৮২;#২৫০৩; #২৪৭৬;#২৪৫৩;#২৪৯৪; #২৪৭০;#২৪৯৫;#২৪৩৯;#২৪০৪; #২৪৬৮;#২৫০৭; #২৪৫১; #২৪৭০;#২৪৯৫;#২৪৭০;#২৪৯৫;#২৪৭৮;#২৪৭২;#২৪৯৫;#২৪৮০;#২৪৯৪;,#২৪৩৯;#২৫২৭;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৭৬; #২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩;#২৪৬৪;#২৪৯৪;#২৪৫৩; #২৪৬৮;#২৫০৭;? #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭; #২৪৫৩;#২৪৭৮;#২৪৬৮;#২৪৯৫; #২৪৬৩;#২৪৭৮;#২৪৬৮;#২৪৯৫;
  • lie | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৩:১১484687
  • ধুস, কী লিখলুম আর কী এল?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৩:২২484688
  • sদি, সেটাই। আর সিচুয়েশন শুধু একজনকে নিয়েও হয়না।
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৩:৩৭484689
  • স্যাস নাহি যে স্যাস কথা কে বলবে?
  • Sankha | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৪:১৬484690
  • লামাস্যারের 02:37 AM এর পোস্টটা গোলা লাগলো। :))
  • kk | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৪:৩৮484691
  • আমি কথা বলবোনা, শুধুএ কটি প্রশ্ন করবো। পারি? প্রশ্নটি PTবাবুকে। "ছেলে-বৌ বাবা-মার থেকে আলাদা' থাকলে 'পোড়া দেশের বুড়োবুড়ি গুলো যাবে কোথায়' এ চিন্তাটা খুবই স্বাভাবিক। কিন্তু পোড়া দেশে কি শুধু ছেলেদের বাবা মা রাই বুড়োবুড়ি হন? ছেলে বৌ তাঁদের দেখাশোনার জন্য তাঁদের কাছে থাকবে, বেশ কথা, আর মেয়ের বুড়োবুড়ি বাবা মা?
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৭:১৫484692
  • এতক্ষণ অনেক প্রশ্ন করা হল, কেউ সেগুলোর সোজাসুজি উত্তর দিল না, বরং ব্যাঙ্গ করল। অনেকে আবার ভয়ও পেল। এতেই উত্তর যা পাবার পেয়ে গেছি।

    The truth will set you free. But first, it will piss you off.
    - গ্লোরিয়া স্টাইনেম

    :-))

    ঠিক আছে, ব্যক্তিগত গপ্পে যখন এত আপত্তি, আমি আসছি ফেমিনিস্ট অ্যাকটিভিস্টদের জীবন, আত্মজীবনী আর লেখা নিয়ে আলোচনা নামাচ্ছি শিগ্গিরি। দেখি কে কি বলে ;-)
  • PT | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৯484693
  • kk
    প্রশ্নটা প্রাসঙ্গিক। তবে চক্রবর্তি মাসিমার কথা বলি। ছেলে-বৌ দুজনে মিলে লাখ দেড়েকের কাছাকাছি রোজগার করে। বাড়িতে মাসিমাকে (এবং মেসোকে) দেখার সময় নেই অথবা তাঁর উপস্থিতি কাম্য নয়। অতএব মাসিমা কন্যার বাড়িতে শেষ বয়সে। মাসিমা ছেলে-বৌ কাউকেই দুষলেন না, শুধু রুমালে চোখ মুছে জানালেন: শেষ বয়েসে জামাইএর দেওয়া ভাত কপালে লেখা ছিল.....

    অন্যদিকে আমার পুত্রসন্তানহীনা বিধবা শাশুড়ি তাঁর ছোট মেয়ের (এবং জামাইয়ের) দেখভালে দিব্য আছেন। পুত্র থাকলে কি হত কে জানে!!

    তবে আমরা বোধহয় আস্তে আস্তে ""মেয়েরাই বাপ-মাকে দেখবে"" জাতীয় সামাজিক ব্যবস্থার দিকে সরছি।

    byaang
    ঠিক লিখেছেন। কিন্তু যাদের সন্তান আছে তাদেরও মাসের প্রথম সপ্তাহে ব্যাঙ্কে দেখি - কাজের লোক বা ড্রাইভারের সঙ্গে টাকা তুলতে এসেছেন। টাকার অভাব নেই - সে ডলার কিংবা তেলেগু টাকাই হোক। শুধু সেই টাকা ব্যবহার করার মত অবস্থা এই মানুষগুলোর নেই!
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১০:০৭484694
  • জামাইয়ের দেওয়া ভাত কি এতই অপমানকর, যে চোখের জল মুছতে হয়? অবশ্য তিনি পুরনো ধ্যানধারণার মানুষ, খারাপ লাগতেই পারে।
  • PT | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১০:২৪484695
  • একই শহরে রোজগেরে ছেলে থাকতেও জামাইয়ের দেওয়া ভাত বোধহয় এখনও অপমানজনক এদেশে।

    এটা ""পুরোনো"" ধ্যানধারনা কিনা সেটা এখনকার ৩০-৪০ বছর বয়সিরা বোধহয় উপলব্ধি করবেন ৬০-৭০-এ পৌঁছে।

    অবিশ্যি এখনকার বেশীরভাগ (মধ্যবিত্ত/উচ্চবিত্ত) কাকবন্ধ্যা মায়েদের ক্ষেত্রে বুড়ো বয়সে অন্যকোন পছন্দ থাকবেনা, তাই চোখ মোছারও হয়ত দরকার হবেনা।
  • kumu | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৩484696
  • কাল রাত এগারোটায় জন্মে এরি মধ্যে টই সাত পাতা এগিয়ে গেল!!!কত কী লিখতে ইচ্ছে,কিন্তু আগে এই সাত পাতা পড়তে হবে,আর তার সময় নাই এখন।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১১:৫০484699
  • :)
  • kd | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৪484700
  • উ: এতক্ষণে ক্যাচআপ করে উঠলুম!!

    @ব্যাঙ, বা: নিজে বেশ প্রেম-ট্রেম করে বিয়ে এখন আদ্যিকালের বুড়িদের মতো ছেলের জন্যে বউ ঠিক করে দিচ্ছো? এটা অপ্রেশন না? (মানে আমি 'বেয়াই'কে লিটারালি ইন্টারপ্রেট করেছি)। :))

    @রিমি, তাও তো ভালো, শুধু এঁটো থালা তোলা। তোমার দু'জেনারেশান আগে বৌদের বরের এঁটো থালায় খেতে হতো। একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, তাই না? :))

    @টিম, ঈশান, নিজের থালাটা তো নিজে তুল্লে, রান্নার বাসন আর সার্ভিং প্যানগুলো কে ধোবে শুনি?

    @??, আমেরিকার নিগ্রোদের সমস্যা নিয়ে কথা বলতে গেলে কেউ কেউ হেএতির বস্তিবাসীর দুরবস্থা নিয়ে কেন আলোচনা হচ্ছে না বলে তক্কো করে। এখানে কারুর কারুর পোস্ট পড়ে তাদের কথা মনে পড়ছে। এঁদেরই কি এঁড়ে-তার্কিক বলে?

    একটা গপ্পো বলি, যদিও প্রায় অপ্রাসঙ্গিক। আমার এক কলেজিয় বন্ধু বাঁকুড়ার কোন গ্রামের জমিদারবাড়ির ছেলে। কলকাতায় বিয়ের পর নতুন বৌ নিয়ে দেশে গেছে। বৌভাতের আগের দিন (মানে মেয়েটির শ্বশুরবাড়িতে পুরো একদিনও হয়নি) গাঁয়ের মেয়েরা বৌ দেখতে এসেছে - তার মধ্যে সিনিয়ার একজন বলে উঠলো ""এ ম্যা, আমাদের সোনারং রাজপুত্তুরের মতো ছেলের এমন হতকুচ্ছিৎ বউ! তা মা, তোমার বাপের অনেক টাকা বুঝি, টাকা ঢেলে জামাই কিনেছে? তা যা হয়েছে হয়েছে, সবই ভবিতব্য, তবে কিছু কথা মনে রেখো - রাতে ঘরে ঘোমটায় মুখটা ঢেকে রাখবে, নয়তো বর কিন্তু কাছে নেবে না আর দেখেছো তো এ'বাড়ির সবাই কেমন রূপসী, তুমি সবসময় ভালো শাড়িগয়না পরে থাকবে, নাহ'লে বাইরের লোক তোমায় বাড়ি ঝি মনে করবে''। আমার বন্ধুর বউ পুরো ওদের টানে এই গপ্পোটা আমাদের বলেছিলো - আমাদের অবস্থা কী বুঝতেই পারছো। বন্ধুর মা এ'সব জানতে পেরে অনেক কষ্টে নতুন বৌএর কান্না থামান। আসলে ব্যাপারটা হ'লো গিয়ে মাসিমা নিজে খুঁজেপেতে ছেলের জন্যে কালো বৌ এনেছেন (এমনিতে বন্ধুর বৌ বেশ ভালোই দেখতে), কেননা বাড়িতে সকলের রং এত কট্‌কটে সাদা আর ফ্যাকাশে, নতুন বৌএর দৌলতে বংশধরদের রঙ যদি একটু উজ্বল হোক এই আশায়।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৫484701
  • :)
  • santanu | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:১১484702
  • কিছু মেয়ে মাসীমার নজরে রিজেক্ট হয়ে গেল শুধু ফর্সা বলে!!!
  • kd | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৫484703
  • তা তো বটেই। আর একটা রিকোয়ারমেন্টও ছিলো, টোটালি অপ্রাসঙ্গিক বলে লিখিনি, মেয়ে বিএসসি পাশ হতে হবে - আবার যে কোন সাবজেক্ট হলে চলবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, অংক শুধু। আমার বন্ধু প্রথমটা (মানে কালো মেয়ে) লজিকাল মনে করেছিলো কিন্তু এটাতে বেশ কনফিউস্‌ড। আমাদের পেড়াপিড়িতে শেষপর্যন্ত সাহস করে মাকে জিগ্যেস করে (ওদের বাড়িতে গুরুজনদের ডিসিশন কোশ্চেন করার সিস্টেম ছিলো না) - উত্তরও পেয়েছিলো।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫৯484704
  • ১০১/২০৪
  • dukhe | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪৯484705
  • শুরুতেই সাত পাতা পিছিয়ে পড়লাম। পড়ে উঠতে উঠতে আরো চোদ্দ পাতা এগিয়ে যাবে। আম্রিগার দশ বছরের টইটাও মনে হল এতেই মার্জ করে যাবে। কত পড়ব ? কেউ কি এট্টু বলে দেবে কোনগুলো ইম্পর্ট্যান্ট আর কোনগুলো আগের বছর এসে গেছে ?
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৪484706
  • নিনাদি, আনন্দের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব। শ্বশুরবাড়ির কথাই যদি বলি, তাহলে ব্যক্তিগত লেভেলের ইন্টার‌্যাকশনে সবই আনন্দের অভিজ্ঞতা। আকা যা বলেছে, সেটা সত্যিই। আমার কোনো কাজে কর্মে আমার শ্বশুর শাশুড়ি কোনোদিন বাধা দেন নি। বরং বেশ কিছু জায়গায় এমন অনেক সাপোর্ট পেয়েছি যেটা ঐরকম রক্ষণশীল পরিবার থেকে আশাই করা যায় না। এগুলো সব সম্ভব হয়েছে ওঁদের স্নেহশীল সহ্যশীল স্বভাবের কারণে। ওঁরা বহু সামাজিক নিয়মকে নিজেদের ভালোবাসা দিয়ে অতিক্রম করেছেন। আর কিছু নিয়ম অতিক্রম করতে পারেন নি।

    কিন্তু আমার বক্তব্যটা সম্পূর্ণ অন্য জায়গায়। কিছু কিছু সামাজিক ডিস্ক্রিমিনেশনের শিকার এখনো প্রিভিলেজড মেয়েদেরও হতে হয়। প্রিভিলেজড যারা নয়, তাদের কথা তো বাদই দিলাম।

    এঁটো তোলার কাজটা নিয়ে আমার কিন্তু কোনো আপত্তি নেই। আমি সবার এঁটো তুলতেই পারি। নিজের ইচ্ছেতেই তুলেছি। নয়ত, সত্যি কথা বলতে কি, শ্বশুরবাড়িতে কেউ আমাকে এই কাজ করতে বলে নি, এটাও জানি যে কাজটা আমি না করতে চাইলে ওঁরা কেউ জোর করতেন না। কিন্তু এই নিয়মের পিছনে যে বেসিক সামাজিক অ্যাটিচিউড সেটা আমাকে বরাবর খোঁচা দিয়েছে। সেটা আমি না তুলে আমার শাশুড়ি যখন তুলতেন, তখনও খোঁচাটা লাগত। কেননা এঁটো তোলা ইত্যাদি কাজকে আমাদের সমাজে নিচু চোখে দেখা হয়। আর নিয়মের পিছনে যে মনোভাব কাজ করে সেটা হল এই যে নিচু কাজ বলেই ছেলেরা এগুলো করবে না।

    রান্না সম্পর্কেও একইরকম মনোভাব দেখেছি বহু ছেলের। আমার দিদার কাছে গল্প শুনেছি, দাদু দিদাকে সবসময় বলতেন "কি যে মেয়েমানুষরা রান্না নিয়ে এত পড়ে থাকে, এ আবার একটা কাজ নাকি?" একদিন দিদার শরীর খারাপ, বাড়িতে কেউ নেই। দাদু বীর বিক্রমে বল্লেন, "আজ আমিই রান্না করব, যে কাজ মেয়েমানুষ পারে আমি সেটা পারব না?" লক্ষ্য করো, "মেয়েমানুষ" শব্দটার মধ্যে কি পরিমাণ অবজ্ঞা!!! যাই হোক, দাদু রান্নায় ফোড়ন দিলেন, সঙ্গে দু ফোঁটা জল পড়ল, তেল ছিটকে এসে দাদুর হাতে পায়ে লাগল, দাদু এক দৌড়ে রান্নাঘর থেকে পালালেন। দিদাকে ঐ অসুস্থ শরীরে রান্না করতে হয়েছিল সেদিন। অবশ্য দাদুও আর কোনোদিন রান্না নিয়ে অবজ্ঞা করে কথা বলেন নি :-)))
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৩১484707
  • ও হ্যাঁ, রান্না নিয়ে এক বন্ধুর কথাও বলে যাই, আমাদেরই জেনারেশনের। ছেলেটি বিয়ে করে অন্য শহরে গেল চাকরিসূত্রে, বৌ নিয়ে। খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে কথা হতে হতে সে বল্ল, "হোটেলে খেতে আমি ভালোবাসি না। তবে বৌ বাপের বাড়ি গেলে তো বাইরে খেতেই হয়।"
    আমি জানতে চাইলাম, "নিজে রান্না করে নিস না কেন?"
    "ধুর, রান্না করতে আমার ভালো লাগে না।"
    ভালো লাগে না বলে করিস না? আর তোর বৌ চাকরি করেও রান্না করবে সন্ধ্যেয় বাড়ি এসে?
    "হ্যাঁ, বৌকে তো করতে হবেই। রান্না তো মেয়েদেরই কাজ।" অবাক হলাম, ছেলেটি আমাদের কলেজের ক্লাসমেট।

    ব্যপারটা এখন এরকম দাঁড়িয়েছে, আগে যেগুলো শুধু ছেলেদের কাজ ছিল, এখন সেগুলো মেয়েরাও করছে সমানভাবে। কিন্তু শুধু যেগুলো মেয়েদের কাজ ছিল, সেগুলো ছেলেরা এখনও সমানভাবে করে না। নিচু চোখে দেখে।

    আবারো গ্লোরিয়া: We've begun to raise daughters more like sons... but few have the courage to raise our sons more like our daughters.
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৬484708
  • <বিমান-বোস-ইমো>এগুলো নিতান্তই বিচ্ছিন্ন ঘটনা। এটাও যেমন আছে, এর উল্টোদিকে দায়িত্ব নিয়ে রান্নাবান্না করা ছেলেও আছে। </বিমান-বোস-ইমো>
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২১:১৩484710
  • রিমিদি,আমি কিন্তু অর্ধেক গ্লাস ভর্তি দেখতে পাই।:)

    আগে যেগুলো শুধু মেয়েদের কাজ মনে এবং পাতি কাজ মনে করা হত, সেটা এখন অনেক ছেলেরাও করে। দায়িত্ব ভেবেও করে and/or ভালোবেসেও করে। কোনোভাবেই করতে ইচ্ছে না করলে, এবং মেয়েটিও করতে না চাইলে/ভালোবাসলে অন্য ওয়ে আউট বের করে। যেমন রান্নার জন্য কাউকে রাখা কি হোম ডেলিভারি ইত্যাদি। প্রচুর প্রচুর ঘরে এমনি হয়। অন্তত আমাদের মতন 'প্রিভিলেজড' সার্কলে।
    মেয়েটি হোম মেকার হলেও কোন না কোন ভাবে ঘরের কাজে সাহায্য করে এরকম উদাহরণ ও প্রচুর পাওয়া যাবে। এবং, এই সংখ্যাটাকে আমি বাড়তে দেখছি। সেজন্যই অর্ধেক গ্লাস ভর্তি বলতে চাই।
    হ্যাঁ, একটা জিনিস তেমন দেখিনা, সেটা হলে ভাল হয়। ছেলেদের হোমমেকার হতে। এটা বাই চয়েস হওয়া উচিত, ছেলে মেয়ে নির্বিশেষে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন