এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি - ৭

    aka
    নাটক | ২২ আগস্ট ২০১১ | ২৪৩৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০৪ নভেম্বর ২০১১ ১৬:১৬491519
  • ম্যাক্সিমিন, বড়লোকের অনুগ্রহের টাকায় গরীবকে পড়ানো বড় অপমানকর জিনিস। ডিপিএস নয়ডায় "শিক্ষাকেন্দ্র' নামে আন্ডারপ্রিভিলেজড বাচ্চাদের পড়ানো হয় বিনা পয়সায়। তাদের খরচ চালানোর জন্য আমাদের কাছ থেকে বাৎসরিক ডোনেশনও চাওয়া হয়। একই ক্যাম্পাসের ভেতর সেই ছেলেমেয়েগুলোর জন্য আলাদা হস্টেল, আলাদা ক্লাসরুম, খেলার মাঠটা যদিও এক তবে গরীবদের ইউনিফর্মের রং আলাদা। ডিস্ক্রিমিনেশনটা শুরুতেই করে দেওয়া হয়। বড়লোকেরাও জানে ওরা আলাদা, গরীবেরাও জানে, তারা আলাদা। সেগ্রিগেটেড।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৬:১৭491520
  • ওরকম টু-টিয়ার স্কুল সিস্টেমের কথা বলে নিউ লেবারও ডুবেছে।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৬:১৮491521
  • ট্রিকল ডাউন অর্থনীতি।
  • aka | ০৪ নভেম্বর ২০১১ ১৬:১৯491522
  • মামামা সরকারে স্কুলই এলিটিজম। মায়ের কোল থেকে নেমে মাটি কোপাতে কোপাতে লোকে মানুষ হবে সেখানে স্কুলের স্থান কোথায়। প্রস্তাব হল সেটাই তুলে দেওয়া হোক। জ্জয় ম্মাম্মাম্মা।
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৬:২১491524
  • বুঝলাম।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৬:২৪491525
  • মামামা সরকারটি কি বস্তু? মমতার স্লোগানের অ্যাব্রিভিয়েশন?
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৬:২৫491527
  • আমি কেমন সুন্দর পাঁচ টাকা মাইনের স্কুলে পড়েছিলাম। থাকতামও মফস্বল শহর। পেটে বোমা মারলে মুখ দিয়ে এক অক্ষর ইংরেজি বেরোত না। তা সত্বেও দিব্যি প্রেসি ডি এস ই।
  • siki | ০৪ নভেম্বর ২০১১ ১৬:২৫491526
  • হ্যাঁ।
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৬:৩৪491529
  • কার কোন কলেজ সেটা এই ফাঁকে জেনে নিই। ব্রতীন, রিমি, অবাস্তব, অভ্যু, দুখে, ইত্যাদি ...আপ টু এক্স-এন আইএসাই। পিটি যাদবপুর পাই কানপুর বিপ খড়্‌গপুর, q? aka?
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৬:৪২491530
  • আমি? আমি নালন্দা না তক্ষশীলা ঠিক মনে করতে পারছি না। অনেক বছর হল তো।
  • Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৬:৪৯491531
  • আকা ও ISIkc যদুপুর।

    আর আমার স্কুলে ৩ টাকা মাইনে ছিল। টিফিন দিত। পরে বেড়ে হয়ে যায় ৬ টাকা। টিফিন বাবদ।
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৬:৫৫491532
  • স্কুলের মাইনে কমেছে তাহলে। পেট্রোলের দাম বাড়া সঙ্কেÄও।
  • ppn | ০৪ নভেম্বর ২০১১ ১৭:০২491533
  • ৩ টাকা কি মাসে?

    আমাদের ছিল বছরে ১৭ টাকা।
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:১৫491534
  • পেট্রোলের দাম বাড়া মমতা ব্যানার্জি আটকাতে পারবে না। প্রতিবাদই সার।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৭:২২491536
  • প্রতিবাদ নয়, হুমকিই সার। বেরিয়ে আসার মত গাট্‌স থাকলে গুজরাট কান্ডের পরেও এনডিএ-তে থাকতেন না।

    আর এই ডিরেগুলেশনের সিদ্ধান্তে তো ওনাদেরও সায় ছিলো।
  • Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:২২491535
  • হ্যাঁ মাসে। তাও টিপিনে বিস্কুট,লাড্ডু,আলুর চপ, জিলিপি এই সব দিত।

    তোমাদের টিপিন দিত? সব সরকারী স্কুলেই আগে তিপিন দিত মনে হয়!!
  • Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:২৫491537
  • কিন্তু গীতায় নেকা আছে ' ফলের আশা না করিয়া কাজ (প্রতিবাদ) করিয়া যাও'
  • Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:২৭491538
  • তাছাড়া বাম শরিক দের মধ্যে ও নাকি ব্যাপক ঝামেলা হচ্ছে? ছোট দল গুলো নাকি বড় দল কে চেতাবনি দিচ্ছে? কালে কালে এ সব ও দেখতে হচ্ছে!! হায় ভগবান।
  • Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:২৮491541
  • অর্থাৎ পয়েন্ট হচ্ছে কোন কিছু ই চিরস্থায়ী নয়।
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৩০491542
  • ক: এই টমেটোটা পচা।
    খ: না না, তুই জানিস না, ওই টমেটোটা আরো বেশি পচা।

    এতে করে প্রথম টমেটোটা ভালো হয়ে যায় না। শুধু প্রমাণ হয় যে খ গোলপোস্ট সরাতে পছন্দ করেন।
  • Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৩২491543
  • কিন্তু ওপরের গল্প থেকে q সম্পর্কে কিছু জানা যায় ?
    :-))
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৩৭491544
  • q সম্পর্কে কিছুই প্রমাণ হয় না - অন্তত: কেউ যদি র‌্যাশনাল হয়। তবে ব্রতীন সম্পর্কে বোঝা যায় যে মমতা সম্পর্কে তিনি অত্যন্ত দুর্বল।
  • kc | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৩৯491545
  • দিদি যতক্ষণ না তেলের দাম বাড়ার জন্য স্টেটমেন্ট দেবেন ততক্ষণ বোতীনবাউ এইসব আলফাল ( 'ফ' এর জায়গায় 'ব' দিলে ভাল হত) বকেই যাবেন। ;-)
  • Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৪০491546
  • সে তো আপনার কমেন্ট থেকে বোঝা যায় ' আপনি সিপিএম জোরালো সমর্থক'। তাতেই বা কি? :-))

    তবে আপনার রাগ টা এখন একটু কমতি র দিকে। এট ভালো।
  • Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৪৩491547
  • আচ্ছা মুশকিল হল তো। তেলের দাম নিয়ে মমতা কি করবে হে?

    ক'দিন ধরেই দেখছি kc আমাকে অক্রমন করছে। তাতে কি লাভ? :-))
  • q | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৪৪491548
  • তাহলে বলতে হয় যে জনৈক রাঘবেন্দ্র (TOI থেকে যার কমেন্ট সিকি পোস্ট করেছিলেন) বা খান সত্তর কমেন্টকারী সকলেই "সিপিএমের জোরালো সমর্থক"।

    আইএসআই কি ওই "রামছাগল ও রবীন্দ্রনাথ" লজিক পড়ায় নাকি?
  • Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৫১491549
  • এই তো বললাম আপনার রাগ কমতির দিকে?

    লাস্ট পোস্ট থেকে তাতো মনে হচ্ছে না। আর নালান্দা র পাঠ্যতালিকা নিয়ে আমি কৌতুহল প্রকাশ করেছি কি?

    আর কাটান দেন। আপানি আপনার মত নিয়ে থাকুন আমি আমার। ফুরিয়ে গেল :-))
  • kc | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৫২491550
  • বোতীন, তুমি যদি কও তাইলে আক্রমণ করব না। কইতে হবে। না হলে আক্রমণ করবই করব। :-)
  • maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৮:১৭491552
  • অয়েল শকের সময়ে আমাদের দেশে (বেঁধে দেওয়া) দাম কত করা হবে সে বিষয়ে আপনাদের কার কী সাজেশন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন