এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৫১০৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ জানুয়ারি ২০১২ ১৬:৩৪502515
  • সেজন্যই বল্লাম। আমার কাছে আপত্তিকর লেগেছে।

    আর 'এইরকম যে কোনও কাজ' এর আওতায় তো যে কোন কাজই ইচ্ছে করলে এনে ফেলা যায় :)
  • kallol | ১৭ জানুয়ারি ২০১২ ১৬:৫৯502516
  • আমার ব্যক্তিগত মত মুচলেকা নিয়ে।
    বই মেলা কর্তৃপক্ষ বহুদিন ধরেই ছোট পত্রিকা, মেলায় আসা ছোট ছোট শিল্পীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। ময়দানে হওয়া শেষ দুটো মেলায়, মাটিতে পসরা/বই/পত্রিকা নিয়ে বসতে মানুষকে বাধা দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মূল অডিটোরিয়ামে ও মমার্তে গান গাওয়া বন্ধ করার চেষ্টা হয়েছে। মূল অডিটোরিয়ামে আর গান গাওয়া যায় না। গানের সিডি বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে, ওগুলো বই নয় এই অজুহাতে। অথচ চ্যানেলগুলো স্টল পাচ্ছে।
    আমরা এতোদিন জোর করে সিডি/ক্যাসেট বিক্রি করেছি। আমার ক্যাসেটের ফিতে কাটার দিন মূল মঞ্চে গানও গেয়েছি। কানুন মেনে স্টল নিয়েছি। তারপর কানুন ভেঙ্গেওছি।
    এবারও সেটা করা যেতে পারে। নন্দনে কথা শুরু হোক, যাদের সাথে পারা যায় কথা বলা হোক।
    আমরা প্রতিবাদে সাদা পাতা রাখতে পারি। পালা করে পত্রিকার টেবিলে গামছা দিয়ে হাত-মুখ বেঁধে বসে থাকতে পারি। পোস্টার রাখতে পারি, চোপ - বইমেলা চলছে। রামগরুরের কাট-আউট রাখতে পারি। একুশে আইন পোস্টার করতে পারি।
    মেলায় না গেলে আসলে কর্তৃপক্ষের ফাঁদে পা দেওয়া হবে।
  • siki | ১৭ জানুয়ারি ২০১২ ১৭:০২502517
  • কল্লোলদার প্রতিটা আইডিয়াতে ক।
  • pi | ১৭ জানুয়ারি ২০১২ ১৭:০৩502519
  • গতবারে ডিবি্‌হ্‌ড, সিডি রাখতে দ্যায়নি। রীতিমতন হুমকি দিয়ে সরিয়ে নিয়ে গেছিলো।
  • kallol | ১৭ জানুয়ারি ২০১২ ১৭:০৩502518
  • অথবা, এপিডিআর বা মাসুম কি পিইউডিআর কে দিয়ে একটা মামলা করে দেওয়া - সাংবিধানিক মৌলিক অধিকার (মত প্রকাশের অধিকার) খর্ব করা হচ্ছে। মেলা বন্ধ হোক।
  • pi | ১৭ জানুয়ারি ২০১২ ১৭:০৭502520
  • এ পি ডি আর কেই তো নিষিদ্ধ করে দেবার প্রস্তাব গেছে।
  • pi | ১৭ জানুয়ারি ২০১২ ১৭:০৯502521
  • কল্লোল্‌দা, আমার Date:17 Jan 2012 -- 12:47 AM র পোস্টটা দেখো। লোকজন তো নিজেদের মধ্যে কথা শুরু করেছে।
  • kd | ১৭ জানুয়ারি ২০১২ ১৭:১৮502522
  • যতটুকু শুনেছি, গিল্ডের আপিসে গিয়ে এই বন্ড সই করে জমা দিলে তারপরই টেবিলের জন্যে অ্যাপ্লাই করা যাবে।

    একটা ডকুমেন্টে সই করা মানে তো সেটা ফর্মালি অ্যাক্সেপ্ট করা। তারপর তারই বিরুদ্ধে প্রোটেস্ট - কেমন দ্বিচারিতা হয়ে যাচ্ছে না?

    কি জানি বাবা! আমি পুরোনো দিনের লোক, আজকালকার ব্যাপারস্যাপার ঠিক বুঝি না।
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১২ ১৭:৫৬502523
  • নানা এটা পেট্রোলের দাম বাড়ার মতো প্রতিবাদ। বেশি দাম দিয়ে পেট্রোল কিনব। কিন্তু আপত্তিটাও রেজিস্টার করব। এই আর কি।
  • quark | ১৭ জানুয়ারি ২০১২ ১৯:১৪502525
  • আজ্ঞে বইমেলায় না যাওয়ার অপশন আছে, পেট্রোল না কেনার নেই। সুতরাং, kd @ 05:18 PM আর Ishan @ 05:56 PM একই ব্যাপার হ'ল না।
  • kallol | ১৭ জানুয়ারি ২০১২ ১৯:১৯502526
  • ও সব ফুটে গেছে। নো মুচলেকা নট কিচ্ছু। ও সব কিছু না করলেও টেবিলের জন্য অ্যাপ্লাই করা যাবে। এই মাত্র প্রসূণ ভৌমিকের থেকে খবর পেলাম। ওরা গিল্ডে ঝামেলা করে এটা আদায় করেছে।
    যদিও একটা কিন্তু আছে। কেউ যদি মুচলেকা দিতে চায় তো তার নিজ ইচ্ছায় তা দিতে পারে।
  • kelo | ১৭ জানুয়ারি ২০১২ ২০:৪৬502527
  • উইকিপিডিয়াও ব্ল্যাকআউট করে একটা প্রতিবাদ করছে -- দেখেছেন নিশ্চয়ই।
  • dukhe | ১৭ জানুয়ারি ২০১২ ২১:০৬502528
  • দর্শকদেরও কি মুচলেকা লাগছে ? মেয়েটা আবার মাঝেমধ্যেই কেঁদেকেটে একশা করে, সেটা কি বইমেলার পবিত্রতার বিরুদ্ধে যাবে ?
  • | ১৭ জানুয়ারি ২০১২ ২১:৪১502529
  • আচ্ছ সেই খসড়াটাতে মুচলেকা নেওয়া যাবে না এরকম কোনও দাবী রাখা হয়েছিল নাকি বন্ধু সরকারের কাছে?
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১২ ২১:৪৩502530
  • ও মা ছিলনা? নইলে কি গিল্ড এমনি এমনি তুলে নিল নাকি? শুধু একা প্রসূন পারত? :)
  • pi | ১৭ জানুয়ারি ২০১২ ২১:৫২502531
  • :)
  • ranjan roy | ১৭ জানুয়ারি ২০১২ ২৩:২২502532
  • কোয়ার্ক,
    আমার কিন্তু ঈশানের উদাহরণ বেশ লাগসই মনে হয়েছে। যেমন, বইমেলায় না গিয়ে কলেজ স্ট্রীটে বইয়ের দোকান থেকে বই কেনার অপশন আছে, তেমনি পেট্রোল না কিনে হেঁটে, সাইকেলে, পাব্লিক বাসে যাওয়ার অপশন আছে।
    অপরদিকে, পেট্রোল কিনেও দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ এবং মেলায় যোগ দিয়েও বন্ড মহা ভাট জিনিস বলে প্রতিবাদ করা যেতে পারে।
  • kd | ১৮ জানুয়ারি ২০১২ ১১:০০502533
  • রঞ্জন, গুড়ায় গলদ। ইস্যুটা বইমেলা যাওয়া না যাওয়া নিয়ে নয়, একটা ডকুমেন্টে সই (বো-আ) করে কিছু করা/না করার অঙ্গীকারবদ্ধ হয়ে সেটা না করা/করা।

    যেমন ধরো গুরুর খোলা পাতায় তুমি যে ""কাজ'' করায় অঙ্গীকারবদ্ধ হয়েছো, সেটা যদি না করো, একবারো ভেবোনা সংহতি/একক মাত্রা/ঈশান/পাই/কল্লোল তোমাকে চন্ডালদের হাত থেকে বাঁচাতে পারবে - চন্ডালফোর্স গিল্ডের থেকে অনেক বেশী ক্ষমতা ধরে।
  • siki | ১৮ জানুয়ারি ২০১২ ১১:৫১502534
  • প্রতিবাদ দুভাবে জানানো যেতে পারে: প্রতিবাদ করে, মুঠো পাকানো হাত ছুঁড়ে, অথবা প্রত্যক্ষ প্রতিবাদ না করে স্যাটায়ারধর্মের মাধ্যমে। নাটক, পথনাটিকা, মুখে গামছা বেঁধে সামনে "চোপ্‌, বইমেলা চলছে' প্ল্যাকার্ড, এগুলো সবই প্রতিবাদ না-করে প্রতিবাদ জানানোর পন্থা। এগুলো করা হলে মনে হয় মেসেজও দেওয়া যায়, লাঠিও ভাঙে না। সই করা না-করার সঙ্গে এর বিশেষ কোনও সম্পর্ক থাকে না।

    যাক, গল্প হচ্ছে, মামুর ভিডিও অবশেষে নেমেছে। আজ রাতে উদ্ধার করে শেয়ার করব। কী ওজস্বিনী ভাষম দিল রে ভাই মামু।

    কাব্লিদা, টেবিল স্টল নং ইত্যাদি কবে জানা যাবে?
  • dd | ১৮ জানুয়ারি ২০১২ ১২:২৩502537
  • বইমেলা যাই নি সে প্রায় ১৫/১৬ বছর। কতো কি বদলে গ্যাছে কে জানে। মনে পরছে সে সব সময়ে ধর্মের নামে নানান স্টল হতো, তেঘরিয়ায় লোকনাথের মন্দিরের রেপ্লিকা ওলা স্টল ও বসেছিলো। গরুর ফ্যাট ছাড়া হিন্দু সোপ ও বিক্কিরি হতো।

    তবে গিল্ডের "মুচলেকা' পড়ে আমার খারাপ কিছু লাগলো না। মোদ্দা কথা বলেছে মিছিল করবেন্না,ঘেরাও ও স্মারকলিপি পেশ - এ সবও না।

    ছবি ছাবাতে যা দেখেছি কিছু লোক বন্দীমুক্তি নিয়ে, বিটি বেগুনের বিরুদ্ধে মোমবাতি মিছিল, এই ধরনের কাজ করছে বইমেলাতে। উদ্দেশ্য যতই মহৎ হোক, এই ধরনের মিছিল টিছিল তো বই মেলার উদ্দেশ্য নয়। এটা বন্ধ না করে দিলে বাড়াবাড়ি হতে বাধ্য। হবেই। মারপিট লাগাও অসম্ভব নয়।

    গান টান নিয়েও একই কথা। একটা আনক®¾ট্রালড মুক্তমেলা টাইপের অনুষ্ঠান যদি গিল্ডের পছন্দ না হয় তো সেটা স্টল মালিকদের প্রি কন্ডিশন করতেই পারে। গান, নাচ,সুমো কুস্তী, দড়ির উপর হাঁটা এই সবই ব্যান করতে পারে।
  • siki | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:২০502538
  • এই পর্যন্ত একমত। আম্মো তাই বলি। প্রতিবাদ প্রতিরোধ মিছিল ইত্যাদির জায়গা বইমেলা নয়, নয়, নয়।

    কিন্তু শেষ প্রশ্নটা হল, এই নির্দেশিকা কেবলই লিটল ম্যাগেদের জন্য কেন? বাকি সকলের জন্য কেন নয়? লিটিল ম্যাগই একমাত্র ব্যাদড়া বালক?
  • dd | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:৩০502539
  • ইয়েস ইয়েস,অব খোর্স। বই ম্যালায় লি ম্যারাই একমাত্র ব্যাদড়া বালোক।

    বাকী যারা স্টল দিয়েছেন তাঁদের বই বেশী বিক্কিরি করা ছাড়া দেশোদ্ধারের আর কোনো দায় নেই। কিন্তু কিছু লি ম্যা ঘিড়ে অম্নি কিছু ২৪/৭ প্রতিবাদী এসে অমন ঘাপলা করবে, আর এটা ক্রমশ:ই বেড়ে যাবে। একটি ম্যাগ আর দুটি প্রতিবাদ এমতি ফর্মুলায়।
  • siki | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:৪৭502540
  • :)
  • kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:৪৮502541
  • আমার মনে হয়,কেডিদা এটা ঠিক বলছেন যে একটা বন্ডে সই করার পর তার শর্তাবলী মেনে চলাই উচিত।যদি প্রতিবাদ থাকে,তবে প্রতিবাদী হন,সই না করে মেলায় স্টল দিন(যদি সম্ভব হয়)।

    পেট্রোল কেনা ও বন্ড সইএর মধ্যে তফাৎ আছে।
  • siki | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:৫৪502542
  • অ্যাকেবারেই সম্ভব নয়। আই এগ্রি চেকবক্সে ক্লিক না করলে নেক্সট বাটনে কখনও ক্লিক করা যায়? সই না কল্লে টেবিল স্টল ই: করার জায়গা পাবেন কী করে? বাইরে হাওড়া স্টেশনে বসতে পারেন।
  • Ishan | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:৩২502543
  • বন্ডে সই করে যে শর্ত পালন করব বলেছি, তা তো ভাঙবনা। মিছিল টিছিল করতে বারন করা হয়েছে। করবনা। কিন্তু তারপরেও এই শর্তের সঙ্গে একমত হচ্ছিনা সেটা জানাবো। সেটা মোটেও শর্তভঙ্গ না।

    তবে এখন আর এসব গল্প নেই। কারণ বন্ড আর নেই।
  • dd | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:৩৮502544
  • দাঁড়াও। "তারপরও এই সর্ত্তের সাথে একমত হচ্ছি না, সেটা জানাবো।"

    জানাবে? কি করে জানাবে ? দিনের শেষে কোনো গিল্ডের লোকের কর্তার মুখোমুখি হয়ে, চোখ ছল ছল করে করে ভাঙা গলায় দু একটা কথা বলতে পারো, যদি একাকী থাকো। ব্যাস।

    তাই বলে মিছিল টিছিল করে জানাতে যেও না। এমন কি একা একা হলেও না।
  • kallol | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:২০502545
  • ক্যানো?
    আমরা মুখে গামোছা বেঁধে টেবিলে বসতে পারি। সামনে প্ল্যাকার্ড থাকবে - চোওওওপ বইম্যালা চলছে।
    আরও প্ল্যাকার্ড থাকবে। কেউ কিছু বলতে এলে প্ল্যাকার্ড দেখানো হবে - দয়া করে কথা বলে মতপ্রকাশ করবেন্না, যা বলার ইশারায় বলুন। কথা না বলা তো বারন নয়।
    শর্তের বয়ান বুকে ঝুলিয়ে তার দিকে আঙ্গুল তাক করে হ্যা হ্যা করে সমবেত ভাবে হাসাও যায় (লাফিং কেলাবের মতো)। হাসতে তো বারন করে নি।
    আরও অনেক্কিছু করা যায়।
  • quark | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:২৪502546
  • হুম্‌! "হাস্যকর" প্রতিবাদ
  • kallol | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:২৭502548
  • উঁহুঁ - হাস্যমুখর প্রতিবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন