এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নবজাতকের বাসযোগ্য পৃথিবী ও নরওয়ে বৃত্তন্ত

    Debaprasad Bandyopadhyay
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৮১৪৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২১ মার্চ ২০১২ ২০:৫৬526626
  • পাই,
    এখন পড়ার সময় নেই। রাতে বড়ি ফেরার পর আমার তিন বছরের পুত্রদ্বয় ঘুমালে চেষ্টা করব। তবে আমি যা বললাম, অব্বরো সেটাই বলব। যদি সরকারি পলিসি নিয়ে কারোর কোনো গ্রিভান্স থাকে তাহলে লেজিসলেশান প্রসেস এর মধ্যে দিয়ে সেটা চেঞ্জ কর হয়। ডেমোক্রাটিক দেশে। আমার বিশ্বাস যদি মেজরিটি নরওয়েজিয়ান এই পলিসি পছন্দ না করে তাহলে তা নিশ্চই পাল্টাবে। আর যদি নেজরিটি পছন্দ করে তাহলে আন্দোলনকারী দের বলব ব্যাড লাক।
  • aka | ২১ মার্চ ২০১২ ২০:৫৭526628
  • C তে লিংকলিস্টের প্রোগ্রামিং এর থেকে সহজ। উফ্‌ফ।

    দুখের স্ট্যান্ডটা বুঝি। কিন্তু বাকিরা কিন্তু বাকি বিষয়ে সরকারী হস্তক্ষেপের খুব পক্ষে। ওটা মনে হয় অভ্যেস।

    যাক S কে ক দিলাম।
  • S | ২১ মার্চ ২০১২ ২০:৫৭526627
  • সরি, তাড়াতাড়ি লিখতে গিয়ে অনেক বানান ভুল।
  • pi | ২১ মার্চ ২০১২ ২০:৫৯526629
  • নরওয়ে সরকারের ভায়োলেশনের রিপোর্ট অনেক দিন থেকেই আছে। তা সত্বেও সরকারের আচরণ নিয়ে নিশ্চিত হয়ে যেতে দেখে অবাক লেগেছে। সেটা আমার ইন্টারপ্রিটেশনের সমস্যা ? তা হবে :)

    কালকেই টাইমেসের একটা রিপোর্ট দেখেছিলাম। সেখানে এই নিয়ে 'কনফ্যিশন' এর কথা বলা ছিল। আর তাছাড়াও কালকের এখানে দেওয়া রিপোর্ট থেকে এটা 'পরিষ্কার' নয়, যে বাচ্চাদের সামনে এগুলো হত।

    এক্ষেত্রে সত্যি কী হয়েছে, সেটা, আমার ( এবং আরো অনেকের) মতে পরিষ্কার নয়। কালকের রিপোর্ট থেকেও ছিল না। সত্যিই বাচ্ছাদের সামনে ক'রে থাকলে অ্যাবিউজ, সেটা তো কেউ অস্বীকার করেনি। আর সেটা হয়ে থাকলেও সরকার ফসটার কেয়ারে নিয়ে যাবার আগে আর কী কী দেখতে হবে, কী কী নিয়ম মানতে হবে, সেগুলো করা হয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন এসেছে।

    আর এই প্রশ্নগুলো তোলার মধ্যে আমি কিন্তু হাস্যকর কিছু দেখিনা।

    আঅর হ্যাঁ, আগা পিচু কিছু না জেনে, দুমদাম কাউকে মানসিক রোগী বলে দেওয়া বা ধরে নেওয়াটাও টাও কিন্তু তার প্রতি একরকম অ্যাবিউজ। ( যেটা বাচ্চাদের মা র সাথে করা হচ্ছে )।

    জাজমেন্টাল হওয়া নিয়ে আপত্তি তোলা হচ্ছে আর এদিকে নিজেরাই যাজমেন্টাল হয়ে যাচ্ছি, এটা কেমন কথা।
  • byaang | ২১ মার্চ ২০১২ ২১:০৩526632
  • পাইয়ের 8:59 এর পোস্টের শেষ দুটো প্যারায় ক দিলাম।
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:০৩526631
  • তো সভ্য হল কি নরওয়ের লোকজন? কতটা হল এরপরে টিপে টিপে দেখতে হবে।

    ডি: কোন লিং নাই।
  • pi | ২১ মার্চ ২০১২ ২১:০৩526630
  • আপনি পড়ে দেখুন। যা পলিসি আছে, তাই ঠিক করে ইমি্‌প্‌লমেন্টেড হচ্ছে না বলে অভিযোগ। যা যা যেভাবে দেখার কথা, সেগুলো না করেই নিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।
  • rimi | ২১ মার্চ ২০১২ ২১:০৭526633
  • পাইদি, বাচ্চাদের মা-কে মানসিক রোগী বলেছে বাচ্চাদের বাবা। সে কি আর না জেনে বলেছে??

    :-))
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:০৮526634
  • এই জাজমেন্টটা কিন্তু আনফরচুনেটলি করে নি।

    কাল কাগজে বেরলো বাবাকে মা আঁচড়ে দিয়েছে। বাবা ডিভোর্স ফাইল করছে।

    আজ বেরলো না বাবা বলেছে নিজেদের মধ্যে যাই সম্পর্ক থাক ছেলেমেয়েদের ফিরে পেতে এক।

    এর সাথে ছেলেমেয়েদের ডেভল্পমেন্ট প্রবলেম দুটো কোরিলেটেড হতেই পারে।

    কিন্তু এসব কিছু জানার আগেই, বা পড়ার আগেই যারা নরওয়ে শিশু চুরি করছে, তাদের সভ্য হওয়ার দরকার আছে বলছে তাদের জাজমেন্টাল বলা হচ্ছে।
  • byaang | ২১ মার্চ ২০১২ ২১:০৯526636
  • আমি একটু আমার বক্তব্য রেখে যাই। ফস্টার হোমে নিয়ে যাওয়ার আগে কী হয়েছে, আমার জানা নেই। তবে আমার বাচ্চাদের বাবার চাকরির কারণে আমাকে যদি এমন একটা জায়গায় গিয়ে থাকতে হত, যেখানে আমার বাচ্চাদের আমার থেকে কেড়ে নিয়ে গিয়ে ফস্টার হোমে রাখা হবে, আমি এর থেকে অনেক বাজেভাবে রিঅ্যাক্ট করতাম। বাচ্চাদের বাবা থেকে আরম্ভ করে আর যাদেরকে আমার মনে হত যে তারাই আমার বাচ্চাদের সরিয়ে নেওয়ার কারণ, তাদের সব্বাইকে আমি আঁচড়ে-কামড়ে দেওয়া তো নস্যি, খুনও হয়তো করে ফেলতাম।
  • pi | ২১ মার্চ ২০১২ ২১:১০526637
  • যাক, বরেরা বৌদের সম্বন্ধে যা বলে তাহাই ধ্রুব সত্য, রিমিদিএ কাছ থেকে এরকম স্টেটমেন্ট ই এই টইয়ের সবচে বড় পাওনা। :))

    রিমিদিকে গরুর রচনা থেকে বের করাতে পেতেছি, কম ক্রেডিট ! ( কলার তোলা ইমো )
  • pi | ২১ মার্চ ২০১২ ২১:১২526638
  • হ্যাঁ, কালকের রিপোর্ট ভাল কর এপড়ে আমার এও মনে হয়েছে যে, ইদানীং যা চলছে, তাতে সে ডিস্টারবড। মিডিয়া অ্যাটেনশন ইত্যাদি নিয়ে সমস্যা হয়েছে, তাই নিয়ে দুজনের মধেয় ঝগড়া ইত্যাদি।
  • rimi | ২১ মার্চ ২০১২ ২১:১৩526640
  • হাহাহাহা, ওফ ব্যাংএর পোস্ট পড়ে হাহা চেছিপগে রে

    সিরিয়াসলি, এইটা চূড়ান্ত ইম্যাচিওরিটিই হইত। মানে, তাতে বাচ্চাদের ফিরে পাওয়ার আশায় একমুঠো ছাই পড়ত।
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:১৩526639
  • ব্যাঙ তেমনই খড়দহের যে মা ছেলের মাথার চুল খাবলে তুলে নিয়েছে আমি চাইব সেই মায়ের কাছ থেকে ছেলেকে সরকার সরিয়ে নিক। সরকার যদি সরিয়ে নেয় তাহলে সভ্যতা ভব্যতা, চুরির অভিযোগ আনব না।
    এই ক্ষেত্রে কি হয়েছে বলা খুব মুশকিল। কারণ আমাদের কারুর কাছেই পুরো তথ্য নেই। বাইনারি দাও প্রথম থেকে তাই বলে আসছে।
  • Binary | ২১ মার্চ ২০১২ ২১:১৪526641
  • তো, পাই স্বীকার করল যে বাবা-মা ৩/৪ বছরের ছেলেমেয়েদের সামানে মারামারি করাটা অ্যাবিউজ। এখন ধোঁয়াসাটা সেটা বাচ্চার সামনে করা হয়েছে কিনা।

    তুমি কি এটা বলতে চাইছ, যে, একজন শিক্ষিত লোক, মেডিয়াকে তার বৌ তাকে পেটাচ্ছে, বলেদিলো ঠান্ডা মাথায় তার-বা-তার বৌ-এর কোনো সমস্যা নাথাকার পরেও। এক্ষেত্র মিডিয়ার রিপোর্ট যদি ডিস্টর্টেড হয়-ও তবুও, এই প্রসঙ্গটা হঠাত এল-ই বা কোন আকাশ থেকে ?

    আর এরকম একাটা পারিবিরিক অ্যালিগেশন -এর পরেও মনে হয় না ? যে, বাবা-মা মারামারি করত দরজা বন্ধ করে বাচ্চাদের অন্য ঘরে আটকে রেখে ? যদি করে তাহলে সেটা গুরুতর সমস্যা ?

    আর ফস্টার কেয়ারে নিয়ে যাওয়ার আগে, কি কি স্টেপ নেওয়া হয়েছিলো সেটা সত্যি জানা নেই। তবে আমি বলেছি, আমার ফাস্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে এই নিয়ে। নরওয়ে নয়, ডেনমার্কে (দুটো দেশের তফত সামান্য-ই)। আমি নিজে এরকম চাইল্ড কেয়ার ইন্টারফেয়ারেনশ দেখেছি। এক্ষেত্রে কি কি স্টেপ নেওয়া হয় নিজের চোখে দেখা।

    আর হ্যাঁ যদি কালকের রিপোর্ট পরে মনে হয় শুধু মা-ই প্রবলেম, সেটা আমি ঠিক নয় বলবো। এই পার্টিকুলার কেস-এ সমস্যা মনে হয় বাবা-মা দুজনার-ই
  • byaang | ২১ মার্চ ২০১২ ২১:১৬526643
  • রিমি তোর ৯:০৭ এর পোস্টের প্রেক্ষিতে,

    নরওয়ের কথা তো ছেড়েই দে। এই পোড়া ভারতেও কি এর আগে শুনিস নি বাচ্চার বাবা বাচ্চাকে মায়ের থেকে দূরে রাখতে বাচ্চার মাকে মানসিক রোগী বলেছে?
  • rimi | ২১ মার্চ ২০১২ ২১:১৬526642
  • ওরে পাই, আমি বলতে চেয়েছি বর যখন অভিযোগ করছে তখন "আগা পিছু না জেনে মানসিক রোগী বলছে বৌকে" - এই কথাটা খাটে না।

    এর মানে এই নয় যে বর যা বলছে সব ধ্রুব সত্য। ইচ্ছে করে বানিয়ে বলতেই পারে, কিন্তু "আগা পিছু না জেনে" ??

    ইন্টারপ্রিটেশন ... ইন্টারপ্রিটেশন...
  • rimi | ২১ মার্চ ২০১২ ২১:২০526645
  • আরে শুনব না কেন? বাবাদের পেজোমি নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। :-)))
    এইক্ষেত্রেও, বাবা বানিয়ে বলতেই পারে। সেটাই তো লিখলাম। মায়ের ভার্সন না জানা পর্যন্ত কিছু বলা মুশকিল। আর ইন ফ্যাক্ট, আমি কোথাও একটা পড়েছিলাম যে সাগরিকা জানিয়েছে তাকে শ্বশুরবাড়ির লোকেরা অ্যাবিউজ করত, সম্ভবত ভার্বালি।
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:২০526644
  • ব্যাঙ, ভারত আর নরওয়ে আলাদা। ভারতে আইন আছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন বলে কিছু নেই। যেকোন আইনি লড়াই সেই জিতবে যার পকেটের জোর বেশি।

    উন্নত দেশে (বেশিরভাগ সময়ে) অন্তত ফেয়ার জাজমেন্টের একটা চান্স থাকে। দুম করে মাকে পাগল বললেই কেউ পাগল হয়ে যায় না। সেটা কোর্টে প্রুভ করতে হয়।

    তাই ভারতীয় প্রেক্ষাপট দুম করে ভেবে নিলে মুশকিল।
  • Du | ২১ মার্চ ২০১২ ২১:২২526648
  • আম্রিগায় দেখেছি এক সম্পন্ন শিক্ষিত দম্পতি ফস্টারের ভার পেয়েছিলেন একটি মাদকাসক্ত মেয়ের দুটি সন্তানের। তারা অত্যন্ত ভালো যত্ন ও স্নেহ দিয়ে বাচ্চা দুটিকে স্বাভাবিক ( ওরা খুব জেদি, রাগী এইসব হয়ে গিয়েছিল) করে তুলছিলেন, কিন্তু সরকার ওদের মাকে মাঝে মাঝেই সুযোগ দিত আবার বাচ্চাদের নিয়ে যাবার। সেও চেষ্টা তো করতৈ। হাজার চেষ্টা করলেও সে সন্তানপালনে এদের(ফস্টার মা বাবা) সমান হবার ক্ষমতা রাখতো না, কিন্তু তাতে তার মা হিসেবে দাবিটা কিন্তু নস্যাত হয়ে যেত না।

    এখানে তো মা বাবাকে কোন কাউন্সেলিং বা সুযোগ দেবারও উল্লেখ দেখছি না। আর মা বাবাকে নরওয়ে ছাড়তে হলে চিরদিনের জন্যই সন্তান হাতছাড়া হয়ে যাবে তাদের।
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:২৩526649
  • বেচারি বাচ্ছাগুলো। ভালো থাকলেও, প্রিয়জনের কাছে থাকাই বেটার চয়েজ বলে আমার মনে হয়। কিন্তু বাপ-মা যা ফর্মা দেখাচ্ছে সেও বোধহয় হল না।
  • Binary | ২১ মার্চ ২০১২ ২১:২৪526651
  • হ্যাঁ বাবা-ই বা তার পরিবার-ই গন্ডোগোলের হতেই পারে। ইনফ্যাট সেটাই আমর প্রথম থেকে মনে হয়েছিলো। কিন্ত, সেটা তো এটাই প্রমান করে যে, বাচ্চা মানুষ করার সমস্যা আছে। এর সঙ্গে 'দেখি ভারত শেখাতে পারে কি না' বা 'ফস্টার বেওঅসার' কি সম্পর্ক ?
  • byaang | ২১ মার্চ ২০১২ ২১:২৪526650
  • হ্যাঁ, আমিও কালকে পড়লাম যে সাগরিকার শ্বশুরবাড়ির লোকেরা সাগরিকাকে দোষ দিত বাচ্চাদের ফস্টার হোমে নিয়ে যাওয়ার কারণে। আমি নিজেকে অনেকবার সাগরিকার জায়গায় বসিয়ে দেখেছি কাল থেকে, খুব একটা দোষ দিতে পারছি না, বরং দেখছি আমি হলেও ঐ একইভাবে রিঅ্যাক্ট করতাম।
    আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করতেই পারতাম, কিন্তু সেগুলো এখানে লিখলেই গেল গেল রব উঠবে কিনা।
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:২৫526652
  • সম্পর্কটা ইমোশনের আর কিছু না। দুখেরে আমি ইমোশনের জন্য ডিসকাউন্ট দেই। :)
  • Tim | ২১ মার্চ ২০১২ ২১:২৭526653
  • ভাগ্যিস আমি নরোয়েতে জন্মাইনি। (ধনধান্যপুষ্পভরার সুর নেপথ্যে)
  • Binary | ২১ মার্চ ২০১২ ২১:২৯526654
  • হ্যাঁ তা দেওয়া যায়, আর কারণে অকারনে, 'স্মার্ট অ্যাস' টাইপ মন্তব্যে-র জন্য। :))

    বাইদ্যাওয়ে, দুখেরে আমি চিনি মনে হয়, তবে অনেকদিনের আগের ব্যাপার তো ভুল হে্‌তও পারে। :))
  • pi | ২১ মার্চ ২০১২ ২১:৩০526655
  • আগু পিছু না জেনে টা এখানকার লোকজনের ধরে নেওয়া নিয়ে :)

    অন্য একটা প্রশ্ন তুলি।
    বাবা মা র মধ্যে যদি য্‌হামেলাও হয়, যদি ডিভোর্স ও হয়ে যায়, সেক্ষেত্রেও কি ফস্টার কেয়ার অগ্রাধিকার পাবে ? মা যদি ভীষণভাবে বাচ্চাকে চায়, তার বাড়ির লোকজন চায় সেক্ষেত্রে ?

    বাবা মা র মধ্যে কেউ মারা গেলেও বাচ্ছাকে ফস্টার কেয়ারে পাঠানোর নিয়ম আছে কি ?

    ডি: এখানে মা কে বায়োলজিক্যাল মা ই হতে হবে, তাও না। অ্যাডপ্ট করেছেন, এমন মা ও হতে পারেন। মোদ্দা কথা, তিনি ভীষণভাবে বাচ্চাটিকে রাখতে চাইছেন।

    আর মা র জায়গায় বাবাও বসানো যেতে পারে।আমার কোন আপত্তি নাই :)
  • aka | ২১ মার্চ ২০১২ ২১:৪৩526656
  • দেবা। দেবাকে তার বাবা বেল্ট দিয়ে কেলাত, হেবি কেলাত, দিনরাত কেলাত। দেবা বাড়িতে কুঁকড়ে থাকত কিন্তু বাইরে দানব হয়ে উঠেছিল। দেবার গায়ে খুব শক্তি ছিল। দেবা বাইরে কেলাত, খুব কেলাত। খুবই ভয় পেতাম আমরা।

    কেন যে ধনধান্যপুষ্পভরা দেশে দেবাদের রক্ষা করার মতন আইন নেই?
  • Binary | ২১ মার্চ ২০১২ ২১:৪৫526657
  • এসব দেশে একদম হার্ডকোডেড রুল যে, বাবা-মা ডিভোর্স হলে, বাচ্চা মা পায়। ৯৯% কেস-এ। তবে মা-র যদি ড্রাগ অ্যাডিক্ট বা অন্য গুরুতর সমস্যা থাকে তবে প্রথম অগ্রাধিকার বাবা আর তারপর ফস্টার। এখানে দাদু-দিদিমা-ও ফস্টার হিসাবে দেখা হয়।

    আর মা বাচ্চা পেলে সরকারে-র অনেক ইকনমিক স্কীম আছে, টু প্রোটেক্ট সিঙ্গিল মাদার্স অর্থনৈতিক ভাবে। এগুলো ডেনমার্কে ছিলো আমি অবশ্য-ই জানি।
  • Binary | ২১ মার্চ ২০১২ ২১:৪৯526659
  • ডেনমার্কে-তো ইভিন অ্যাবর্শন করাতে গেলেও, দু তিনটে কাউন্সেলিং হয়, কেন, কি, তাই নিয়ে। অর্থনৈতিক সমস্যা থাকলে, নানা রকম স্কীম বলে সহায্য করার জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন