এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৩৯৪ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৯528762
  • কিন্তু আমি তো তোমারে আবাজ দিলাম। ;-)
  • rimi | 75.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৯528761
  • সিদ্ধার্থবাবু যে নপা (নতুন পাঠক) সেইটা বোঝা গ্যালো। গুরুতে আকার সঙ্গে আমার চুলোচুলি লড়াই হয়ে গেছে নারীবাদ নিয়ে, উনি সেগুলো পড়েন নাই :-)))
  • lcm | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৯528760
  • কনফিউশন অতীব পুষ্টিকর জিনিস। কনফিউশন আছে বলেই না কত রিসার্চ, কত কর্মযজ্ঞ, কত পরিকল্পনা। সব কিছু ফিক্স্‌ড্‌, প্রিডিটার্মাইন্‌ড হয়ে গেলে তো মুশকিল। কনফিউশন আছে বলে চাকরি আছে। সর্বোপরি, কনফিউশন-এর মধ্যেই তো লুকিয়ে আছে ফিউশন।
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৯528759
  • আরে নেমন্তন্ন করেছে, ক্ষমা চাইছেন কেন? আকাদা ও রিমিদি, অঙ্কের ভাষায় বললে কমপ্লেক্স কনজুগেট। মানে দুইজনই ইমাজিনারি ফিগার। :-)
  • Sibu | 108.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৪১528763
  • আবাজ? কই? বয়েসে কানে এট্টু কম শুনি। জোরে বল।
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৪৩528765
  • কনফিউশনের কথায়, ধরো আমি লেবাননের লোক, আম্রিকায় এসে ভান করছি আম্রিকান, বা আম্রিকান হতে পাল্লে প্রচন্ড গব্ব হচ্ছে। এইটা কনফিউশন না? আদপেই তো সে আম্রিকান না ( আইনের কচকচি বাদ দিলে)
  • Siddhartha Sen | 131.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৪৩528764
  • সরি, আমারি ভুল তাহলে। :(

    অন টপিক, এই প্রসঙ্গে মনে পড়ল, এক পিস পাঞ্জাবী মেয়ের সাথে আলাপ হল, সে কন্যে বুক ফুলিয়ে বলে 'আমি পাঞ্জাবী সিনেমা ছাড়া আর কিছু দেখি না, বাচ্চাদের-ও দেখতে দি-ই না
    '। এদিকে থাকে কানাডায়। কার যে কিসে রুচি কে জানে :(
  • rimi | 75.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৪৪528766
  • হুমম্ম, কম্ফিউশন, স্যামাপল - এগুলি কি শব্দ বটেক?? ঋদ্ধি ভাই বরং একটা নতুন ডিকশনারি বানাও।

    ডি: খিল্লি করলাম :-))
  • rimi | 75.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৪৫528767
  • আরে তাতে কি তিমি? আমারই তো আম্রিগান হতে পারলে খুব গর্বই হবে। আমি হয়েও যাবো আম্রিগান কিছুদিন বাদেই। তো কি?? আপ রুচি রহনা।
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৪৯528769
  • রিমিদি তাতে শুধুই তোমার পাসপোর্ট বদলাবে। এনিওয়ে, আপ রুচি তো বটেই। বিটিডব্লু, এটা শুধুই কনফুশনের তক্কো। অ্যাসিমিলেশনের না কিন্তু।
  • nk | 151.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৫২528771
  • এলসিএমের কথাগুলি খুবই পছন্দ হোলো আমার। আহা, সত্যি ই তো! এই যে এতো গবেষণা পড়াশোনা ব্যবসা বাণিজ্য কোয়ান্টাম স্ট্রিং ---সবই তো কনফুশনের জন্যই। :-)
  • Sibu | 108.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৫২528770
  • এহ:, তিমি রিপাবলিকানদের মত কথা কয়। লেবানীজ অরিজিন হলে, সিটিজেনশিপ ন্যাও আর যাই কর, তুমি ফেক আমেরিকান!!

    অন্য দিকে, অনেকদিন আকা আর রিমিকে ঝগড়া কত্তে দেখিনা। মে বি, সিদ্ধার্থ ঠিক। দুয়ে মিলে মিশে গেছে :-)।
  • nk | 151.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৫৫528772
  • নেমন্তন্ন খেতে গিয়ে সিদ্ধার্থ কন্‌ফুজড হয়ে একবার রিমির দিকে আরেকবার আকার দিকে তাকাচ্ছে,খাবার ঠান্ডা হচ্ছে। ছোট্টো তাতাই লাফাতে লাফাতে সিধুকাকুর ঘাড়ে উঠে পড়ছে। হি হি হি। হুতো কোথায় গেলেন? একটা ছবি টবি আঁকুন। :-)
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৫৯528773
  • আমারে রিপাবলিকান বলে গাল দিলো? আমারে? হা পীড়!
  • lcm | 192.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:০২528774
  • কনি্‌ফউশন নিয়ে এত কনফিউশন ভালো নয়।
  • Sibu | 108.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:০৩528775
  • তাও তো তিনোমূল বলি নাই, এনজিও কই নাই, নকশাল, রন পল, আবাপ, ফক্স নিউজ কিছুই কই নাই।
  • riddhi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:০৪528776
  • রিমি, সিদ্ধার্থ বাবু পই পই করে প্রবন্ধ লিখে যেটা বারণ করে গেছেন সেটাই আপনি করছেন। মেসেজ আর মেসেনজারকে ঘেটে দিচ্ছেন।

    আমি বাংলায় ১ পার্সেন্ট ই: মেশালে আমার মেসেজ মিথ্যে হয়ে গেল? আপনি জানেন আমি এসব নিয়ে নিজের মধ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি কি না? ঢাক পেটানোর স্বভাব আমার নেই। আপনার মনের সুখের জন্য আপনি ধরে নিন, আমি 'জয় বাংলা' আন্দোলনের অরুন্ধুতী রায়, কবীর সুমন। তো?
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:০৮528778
  • অরুণ ধুতি? (ডি: ম:)
  • nk | 151.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:০৮528777
  • খোদ খাঁটি বাংলার সাদাসিধে মফস্বলে দেখেছি ৪/৫ বছরের বাচ্চাকে পড়ার বাইরে গান নাচ আঁকা সাঁতার এইসব শেখানোর বিরামহীন প্রচেষ্টা, বাচ্চার নাভিশ্বাস উঠছে কিনা, ভাল্লাগছে কিনা এর একটাও, সেসব জিগ্গেস করার কোনো প্রশ্নই নেই। নিতান্ত মধ্যবিত্ত বাঙালি ঘরে দেখেছি। একজন নয়, প্রচুর প্রচুর পরিবার।
  • nk | 151.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:০৯528781
  • অরুন্ধুতী আবার কী? অরুন্ধতী।
  • nk | 151.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:১০528782
  • অবশ্য সবই সমান।
    মানুষই বানান গড়ে,
    তেনারই কৃপার পরে
    করে বানামহিমা নির্ভর। :-)
  • Siddhartha Sen | 131.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:১১528783
  • যাচ্চলে! রিমি আর আকাবাবু কি নিজেদের কামারাদারির এক্সট্রিম-এ নিয়ে গেছেন? মানে, ঐ ব নামক যে বস্তুটি হবার পরদিন নারী জীবনের শেষ কান্না কাঁদে আর পুরুষ জীবনের শেষ হাসি হাসে, সেই জিনিসটি?

    সরি সরি, এ: হে, বড্ড ছড়িয়েছি!

    এর পরে তো কামারাদারি নিয়ে প্রশ্নই চলে না। তবে আমার বউ আবার এমনটা করে না...আমি যেখানে, তার এক্সট্রিম অপোজিটে কথা বলে। ভেউ:(
  • nk | 151.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:১২528784
  • সিদ্ধার্থ, এইজন্যেই তো আপনার আশা আছে এখনো। গৌতম হবার। :-)
  • nk | 151.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:১৪528787
  • ওটা একেবারে নির্মোহ ব। ওর আর সীলছাপ এর কোনো দরকার নেই। :-)
  • Siddhartha Sen | 131.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:১৪528786
  • সুজাতা সান্যাল মিসিং যে! :(

    হ্যাঁ, বাংলাতেও তো এই বাবা মায়ের গাঁটপনা আছে। তবে বিদেশে এটা মাঝে মাঝে এক্সট্রিম হবার কারণটা মনে হয় ঐ আইডেন্ডিটি ক্রাইসিস-এর মধ্যে লুকিয়ে আছে।
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:১৪528785
  • ব নামক বস্তুটি মানে কি নির্মোহ ব মিন করলো নাকি? :-)
  • nk | 151.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:২০528788
  • সিদ্ধার্থ, বিদেশে এসব গায়ে লাগার কথা না, দুদিন পরে চারপাশের কালচারের হাওয়া এসে আপসে আপ বাচ্চাকে "আপন" করে নেয়, নিজের মতামত সিদ্ধান্ত এসব নেওয়ার পথ দেখাতে থাকে, কিন্তু খোদ খাঁটি বাংলায় ঐ নাচগানাঁকা নিয়ে আতঙ্কে থাকা বাচ্চাগুলো পড়াশোনা নিয়ে চাপে থাকা বাচ্চাগুলোর যে কী সর্বনাশ হয়, ইচ্ছে তে খানিকটা দেখে নিতে পারেন। একে আমাদের সামগ্রিক কালচারই হোলো "গুরুজনের কাছে মাথা নিচু করে থাকো, কোনো প্রশ্ন নয় কোনো প্রশ্ন নয়" কালচার।
  • Sibu | 108.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:২৪528789
  • আগের পোস্টে স্মাইলি ভুলে গেছিনু।

    :-) :-) :-) :-) :-) :-) :-)
  • Siddhartha Sen | 131.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:২৫528790
  • ওখানেই তো ঘোটালা। কালচারের হাওয়া এসে বাচ্চা যে নিজের মত বুঝতে শিখবে, সেটা বাপ মা অ্যালাও করলে তো! বিদেশি কেতায় বড় হলে তো ১৮ হলেই বাড়ি থেকে লাথ-যাও, এবার নিজের জায়গা বুঝে নাও। কটা অনাবাসী ভারতীয় পরিবারে এই জিনিস মেন্টেন করা হয়? বাঙ্গালীদের মধ্যে তাও কিছু দেখেছি, অন্যান্য ভারতীয় জাতির মধ্যে কাউকেই দেখিনি। (দেখিনি মানে হয় না তা নয়, তবে আমি কাউকে দেখিনি)।

    ফলে সেই ছেলে বা মেয়ে বাইরে একরকম পরিবেশ পাচ্ছে, আর বাড়ি ফিরে আরেক। অন্তহীন চাপ। দেশের চাপ তার থেকে সহনীয়। অ্যালিয়েনেশনটা কম।
  • SC | 96.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:৩২528792
  • এবার আপনেরা এট্টু পড়াশুনা করেন।
    http://www.firstpost.com/living/the-nri-double-standard-daughters-go-home-219752.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন