এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১২ মার্চ ২০১২ ২৩:১৭535475
  • *বিবুদা
  • pi | ১২ মার্চ ২০১২ ২৩:১৭535474
  • উঁহু, এই খুঁতের ট্র্যাডিশন অক্ষুণ্ন রেখে সিরিয়াল বানালে তার থেকে পার এপিসোড এই পরিমাণ প্রোশ্চেন আসতো ! :P
    তার নির্মোহ ব এর টই এর সিরিজের সংখ্যা বিবিদাকেও হার মানাতো। :P
  • saikat | ১২ মার্চ ২০১২ ২৩:১৮535476
  • আরে না, না আপনি সমর্থন করছেন না, সেটা বুঝেছি। আমি আপনাকে কোট করলাম। :-)
  • pi | ১২ মার্চ ২০১২ ২৩:১৯535477
  • হ্যাঁ, আমার মতেও এটা করা যায়না। অ্যাকচুয়ালি এটা মনে হবার পরে রাগ হওয়া থেকেই বাকি খুঁতগুলো বের করতে বসেছিলুম :P
  • aka | ১২ মার্চ ২০১২ ২৩:২৪535478
  • আহা প্রশ্ন কি? কেন কপু অমুক করে নি? কেন কপু লিস্টি মিলিয়ে দেখে নি? কেন কপু অমুকের ছবি আঁকিয়ে মেলায় নি?

    আরে শোনেন এটা ডিফারেন্ট রেফারেন্স ফ্রেম। হোমস আর মরিয়ারটির লড়াই। কে কি চাল দিতে পারে সেটা যদি ঐ টেক্সটবুক কিছু হয় তাহলে তো বিপক্ষ ধরেই ফেলবে। বক্সের বাইরে ভাবুন।

    কে এজেন্ট, কে শত্রু পক্ষ, কে মিত্র পক্ষ, কে জেনে সব কিছু করছে, কার পিছনে কে? কে জানে তার কথা। শেষ হয়েও হল না শেষ।

    রাণা কেন বিশেষ দিনেই মিসেস বাগচীকে লাল শাড়ি কিনে এনে দিল? হোয়াই? শুধুই কো-ইনসিডেন্স? আইবিতে কো-ইন্সিডেন্সের কোন জায়গা নেই কিন্তু।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২৩:২৭535479
  • তাহলে ওটাতেই স্টিক করে থাকতে। অন্য পয়েনগুলো স্লাইট যারে দেখতে নারি। বাকিসব তো মোটামুটি খাপে খাপ মিলে গ্যাছে।
  • aka | ১২ মার্চ ২০১২ ২৩:২৮535480
  • শুধু আইপি বের করতে হ্যাক করার দরকার হয় না। ট্রেসরাউট করলেই হয় আর আইপি দেখতেও এত কিছু করতে হয় না।আইপিকনফিগ/অল চালালেই হয় এইটুকু ছাড়া বাকিটা একদম ফ্ললেস।
  • saikat | ১২ মার্চ ২০১২ ২৩:৩১535482
  • একে অপরকে ব্যাভারের প্রসঙ্গে।

    বাস/ট্রামে যেতে যেতে ভিদ্যা, সাত্যকির পায় খোঁচা দেয় কেন? যাতে পরে, রাত্রে বাড়ী ফিরতে ফিরতে (যখন মায়ের কাছ থেকে সে প্রতিদিন ফোন পায়) সে ভিদ্যার কথাই ভাবে? ভিদ্যাও কি সাত্যকিকে ব্যাভার/ম্যানিপুলেট করছে না যাতে সাত্যকি তার প্রতি একটু নরম ত্থাকে? তাহলে যাকে হ্‌হ্‌পাপ্রে বলে মনে করছি, এবং পরিচালক সেদিকে বিশেষ যাননি বলে সাধুবাদ দিচ্ছি, সেটা আসলে শুধু পরিচালকের বানানো ব্যাপারই থাকছে না, তার মধ্যে নায়িকার অবদানও থাকছে।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২৩:৩১535481
  • আকা, "যদি তোমার স্বামীকে ফেরত পেতে চাও, ওয়েট ফর মাই ফোন কল" - ধৃতিমানের কাছ থেকে পাওয়া এই বার্তা তো ভিদ্যা, রানা, খান সবাই শুনলো। সেই জন্যই তাড়াতাড়ি লাল শাড়ির আগমন। সেই দিনেই যা ঘটার ঘটবে, তখনও রাণা ভবছে ওর স্বামী ফিরে আসবে। পুরোনো প্রিলিউড অনুযায়ী ঐ দিনেই ঐ শাড়ি পরার কথা।
  • aka | ১২ মার্চ ২০১২ ২৩:৩৩535484
  • না না সাত্যকিই ভিদ্যাকে ''অর্ণবের'' কাছে যাবার দিন ঐ শাড়ি পড়ে যেতে বলেছিল। আর শেষে দেখা গেল ঐ শাড়িই ভিদ্যার মিলিয়ে যাবার কাজে লাগল।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২৩:৩৪535485
  • আপনেরা মানুষের স্বাভাবিক কৌতুকবোধকে বড্ড অন্য চোকে দ্যাখেন। পায়ে খোঁচা মেরেচে তো কি হয়েচে? নওল কিশোরপানা পুলিশ, এট্টু মজা করেচে বই তো নয়।
  • pi | ১২ মার্চ ২০১২ ২৩:৩৫535486
  • না:। বাকি গুলো এটাকে 'ফ্ললেস ' বলা নিয়ে।

    যারে দেখতে নারি তো একেবারেই প্রযোজ্য অয়, কারণ অনেকবারই এবং প্রথম থেকেই বলে আসছি, এটা দেখে এমনিতে 'ভালই'পেয়েছি :)

    আর ব্যাকগ্রাউন্ড চেক, আই বি র গ্লাস ফেলে যাওয়া, একগাদা খুন ..এনিয়ে এতজন দর্শকের মধ্যে প্রশ্ন উঠছে, এই ওঠার অবকাশ থাকছে, এটা ইটসেল্ফ ই 'কহানীর' খুঁত। ঐ নেতাই যেটা বলেছিল। প্রশ্ন উঠলে সেটা কি দর্শকের দোষ হয় ? :)
  • pi | ১২ মার্চ ২০১২ ২৩:৩৭535488
  • সৈকতদার কথা ধরেই বলি, এই সাত্যকির সামনে বরকে নিয়ে বেশি শোকাচ্ছন্ন না হয়ে থাকা, যেটা চোখে লেগেছিল বলেছিলুম, সেটাও হয়ত ঐ নরম করানোর জন্যই নায়িকার ইচ্ছাকৃত নির্মাণ। :)
  • saikat | ১২ মার্চ ২০১২ ২৩:৩৭535487
  • আরে, নওলকিশোর বুঝেছে বলেই তো ভিদ্যা ঐরকম করল, যাতে সাহায্য পায়। :-)
  • aka | ১২ মার্চ ২০১২ ২৩:৩৯535489
  • ভিদ্যা যেমন প্রথম থেকেই দর্শকের কাছে একটু গোয়েন্দা সুলভ ভ্যাভোহার করেছে তেমন সাত্যকির কাছেও তাই।

    ভিদ্যা জানত সাত্যকি কে, এবং সাত্যাকিও জানত ভিদ্যা কে। একে অপরকে ভ্যাভোহার করেছে মিশন সাকসেসফুল করার জন্য।

    আর ঐ শুভেন্দুর ছেলে ট্রেনে ফেলে দেবার ভয় দেখাতে নাকি ভিদ্যা ভয় পেয়ে ছুটেছে। যে মিলিন্দ দামজের পিছনে ছুটছে সে নাকি ওতে ভয় পাবে, হো:। ছুটেছে যাতে বিপক্ষ মনে করে ভিদ্যা ভয় পেয়েছে।

    আর মিলিন্দের ফ্ল্যাটে কেন আঙুলের ছাপ থাকবে না? কারণ আইবিরা ট্রেন্ড টু রিমুভ ফিংগার প্রিন্টস। খামোকা সময় নষ্ট।

    এসব বেসিক স্পাই থ্রিলারের অ্যাজাম্পশন। ন্যান আপনাদের বর্ন আইডেন্টিটি আর বর্ন সুপ্রিমেসি রেকো করলাম দেখে ন্যান।
  • saikat | ১২ মার্চ ২০১২ ২৩:৪০535490
  • ও হ্যাঁ, আমিও পারমিতাদির দলে। ঐ ফ্ল্যাশব্যাক ছাড়া সিনেমাটা নিয়ে আমার কোন অসুবিধে নেই, অতীব ফাশক্লাস হয়েছে। আচ্ছা এরকম কি আর একটা সীন ছিল? থানায়, প্রথমে, যখন সই করতে বলল, তখন ভিদ্যা মাথা ঘোরার ভান করল, কিন্তু তার আগে কি চারিদিক ঘুরে ওঠা "দেখান" হয়েছিল? বউ বলল, হয়েছিল। আমি ভুলে গেছি। তাহলে এটাও আর একটা খুঁত।
  • pi | ১২ মার্চ ২০১২ ২৩:৪২535491
  • সাত্যকি জানতো ভিদ্যা কে ?
  • aka | ১২ মার্চ ২০১২ ২৩:৪৪535492
  • সাত্যকির সাথে অর্জুনের সম্পর্ক নিয়ে একটি সংলাপ আছে শেষের দিকে। শুনে নিন ফাফ করে।

    উফ আমার এত মনোযোগ যদি একটু অংক শিখতে লাগাতাম, আজ লাইব্রেরি লাইব্রেরি জুড়ে আমার গোটা দশেক বই, রয়ালটি ইত্যাদি ইত্যাদি। শালা বাড়িতে হল গড়ে তবে কহানি দেখতাম। :(
  • Nina | ১২ মার্চ ২০১২ ২৩:৪৬535496
  • এই কহানীর, কাহানী পড়তে পড়তে আমার একটা অন্য কাহিনী মনে পড়ে গেল---
    রাজা আর শঙ্করাচার্য্যর
    শং বলেন এই জগৎ মায়া, যা রোজ দেখছ মায়া---সব ই মায়া
    রাজা বল্লেন (মনে মনে ) দাঁড়াও দেখাচ্ছি মায়া
    শং কে এরিনাতে ডেকে তার পেছনে পাগলা হাতি ছেড়ে দিলেন---শং প্রাণভয়ে ছোটে দেদার--খানিক পর রাজা তাঁকে মুক্তি দিলেন। সভায় ডেকে জিগালেন মুচকি হেসে-

    জীবন জগৎ সবই মায়া তাহলে বাপু হে তুমি আমন প্রাণভয়ে হাতির তাড়ায় ছুটলে কেন হে---

    শং বলেন--রাজাধিরাজ-
    হাতি ও মায়া--
    আমি যে ছুটলাম সেটাও মায়া---
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২৩:৪৬535493
  • কি আশ্চজ্জ। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবু বলে খুঁত। কেন ছবি আঁকালো না, ব্যাকগ্রাউন্ড চেকে কেন মেলে নি, গ্লাসে কেন আঙুলের টিপছাপ পরীক্ষা করলো না - প্যান্ডোরাবাক্সো থেকে নতুন নতুন প্রশ্ন। আরে এই ডিটেলগুলো কোনটা আনসলভেবল? কোনটায় একটু ভেবে উত্তর বানানো যায় না? কোনটাই নয়। কিন্তু ব্রেভিটির কি হবে? একজন পরিচালককে তো তার পয়েনগুলো পিক করতে হবে। থিসরাস তো লেখা যাবে না। একটাও ভুল বেরিয়েছে কি? বেরোয় নি। তাহলে আর কি কি করা যেত অথবা রিকোয়েস্ট ফর এনহানসমেন্ট দু ঘন্টার সিনেমায় হবে না। ব্যাস। এখনো অবধি ফ্ল সেরম কিছু তো কাউকে একটাও বের করতে দেখলাম না। ইভেন ইন্দ্রনীলকে দেখানোর ব্যাপারটা। বোকা বনার জন্য রাগ হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও পরিচালক গ্রে লাইনের ওপর দাঁড়িয়ে।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২৩:৫১535497
  • ভিদ্যার প্রেগনেন্সিজনিত কারণে মাথা ঘুরে যাওয়া কোথাও দেখানো হয়েছে বলে মনে পড়ছে না।

    শাশ্বতর হার্ট কি হাঁফের প্রবলেম ছিল। তখন একটা ঘোরা দেখিয়েছে।

    সব শেষে কি পরমের সঙ্গে একটা নতুন শুরুর কথা আছে কোথাও? আমার মনে পড়ছে না।
  • aka | ১২ মার্চ ২০১২ ২৩:৫৭535498
  • প্রেগনেন্সি জনিত কারণে মাথা ঘোরা এবং কেন তা মায়া দুই ই দেখানো হয়েছে।

    ভিদ্যা টালিগঞ্জ থানার ওসিকে বোকা বানিয়েছিল যখন পুলিশ অফিসার তাকে সই করতে বলেছিল। (এই ট্রিকগুলো হলিউড হলে আরও খতরনাক হত)। যেমন আঙুলের ছাপটাই হয়ত ঘষে ঘষে তুলে ফেলা, বা অন্য কারুর মতন, ইত্যাদি।
  • Paramita | ১৩ মার্চ ২০১২ ০০:০০535499
  • ভিদ্যার স্বরূপ তো পরমই খানের কাছে বিশ্লেষণ করলো। সব ঘটে যাবার পর। তখনই ওদের দুজনের চোখের সামনে পুরো ব্যাপারটা পরিস্কার হোলো।

    না না, ভিদ্যা আর পরমের আগে থেকে ষড় ছিলো নাকো।
  • saikat | ১৩ মার্চ ২০১২ ০০:০১535500
  • আহ:, নীনাদি আবার মায়ার কথা আনলেন। মায়াই তো। মায়া মানে তো ইলিউশন। সিনেমাও ইলিউশন, বা ইলিউশন তৈরী করা হয়, বাস্তবের বিভ্রম তৈরী করা হয় সিনেমায়। সেটা করতে গেলে পরিচালক গপ্প বানান, নানা প্রপস, ম্যানিপুলেশন ইত্যাদি ব্যবহার করে বাস্তবের বিভ্রম তৈরী করেন। ভিদ্যাও তাই করছে, তার গল্পের মাধ্যমে, "অভিনয়ের" মাধ্যমে বাস্তবের বিভ্রম তৈরী করছে অন্য চরিত্রদের কাছে। সিনেমাটা তাই আমার কাছে, গপ্প কীভাবে বানান হয়, ফিকশন কীভাবে হয়, কোথায় স্পষ্ট থাকে, কোথায় গ্যাপ থাকে, কোথায় পাঠক/দর্শক ভর্তি করে, কারিগর কীভাবে উপভোক্তাদের ম্যানিপুলেট করে তারও উদাহরণ।
  • pi | ১৩ মার্চ ২০১২ ০০:০৪535501
  • মাথা ঘোরা অতি অবশ্য দেখিয়েছে। সৈকতদার প্রশ্ন ছিল, তার আগে সবকিছু ঘুরে যাওয়া 'দেখন' হয়েচিল কিনা। ইন্দ্রনীলকে 'দেখানোর' মতন। আমারও সেটা মনে নেই। হ্যাঁ, হলে সেটাও পরিচালকের 'মিথ্যাচারিতা'।

    পামিতাদি, এই নিয়ে আর তক্কে যাবোনা। কারুর কারুর মনে হয়েছে, এগুলো অবভিয়াস প্রশ্ন। সল্‌ব্‌হ করলে কহানীর গতি প্রকৃতি অন্য হতে পারতো। এগুলোর সব উত্তর দিতে হবে কেন, এই প্রশনই না ওঠে, এমন বন্দোবস্তই করা যেত।
    যাই হোক।

    তবে তোমার মতেও কি সাত্যকি জানতো ভিদ্যা কে ?
  • pi | ১৩ মার্চ ২০১২ ০০:০৭535502
  • ও, আগের পোস্টটা দেখিনি।

    সৈকতদার সাথে আমি অনেকটাই একমত। কেবল ' গল্পের' মাধ্যমে র জায়গায় বলবো 'অভিনয়ের' মাধ্যমে।
    'গল্প' ভাবতে গেলেই মনে হচ্ছে সেই গল্পকে আরো জোরাকো করা উচিত ছিল। ইন্দ্রনীলকে 'দেখানো' বাদ দিলে ভেবে দেখুন না। আপনি নিজে দর্শক হিসেবে পুরো বিভ্রান্ত হয়ে বসে থাকতেন ?
  • pi | ১৩ মার্চ ২০১২ ০০:০৯535504
  • :))
  • Paramita | ১৩ মার্চ ২০১২ ০০:০৯535503
  • না আমি ভাবি না যে সাত্যকি জানতো ভিদ্যা কে। সাত্যকি হোলো গিয়ে একালের উত্তীয়। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে। শুধু তোমারে জানি, তোমারে জানি, ওগো সুন্দরী।
  • saikat | ১৩ মার্চ ২০১২ ০০:১২535507
  • আকার কথা ধরে সাত্যকি-ভিদ্যার জানাশোনা ধরে আর একটু ঘাঁটব? চেনাজানা ছিল বলেই না, ভিদ্যা সোজা কালীঘাট থানাতেই গেল, লালবাজারে না গিয়ে যেখানে সাত্যকি আছে। :-)
  • aka | ১৩ মার্চ ২০১২ ০০:১২535505
  • সাত্যকি ভিদ্যাকে জানত কি জানত না। সেটা ব্লারড, এবং ইচ্ছাকৃত। ঐ যে সইকত (২) বলল ইলিউশন তৈরি করতে।

    আমার কেন মনে হচ্ছে জানত। কারণ এক শাড়ির ঘটনা। ভিদ্যা কেন সাত্যকিকে লালপাড় সাদা শাড়ির কথা বলবে। কেনই বা সাত্যকি ভিদ্যাকে সেই শাড়ি পড়েই যাবার কথা বলবে। কেনই বা বিশেষ দিনে সেই শাড়ি কিনে এনে দেবে।

    এই ঘটনাগুলোর একটা সাধারণ ব্যাখ্যা হয়। কিন্তু যদি ধরে নিই আইবিতে আকস্মিকতার খুব জায়গা নেই। তাহলে ধরে নেব যে বিজয়ার দিন যদি মিলিন্দের সাথে দেখা হয় তাহলে ভিদ্যা লালপাড় সাদা শাড়ি পড়বে এটা ঠিক করাই ছিল। যদি সেটাই ঠিক করা থাকে তাহলে ভিদ্যা কি সাত্যকি কিনে এনে দেবে বলে ওয়েট করছিল? নাকি ভিদ্যা জানত সাত্যকি জানত যে ঐদিন মিলিন্দের মুখোমুখি হলে অ্যাটায়ার লালপাড় সাদা শাড়ি।

    এইসব ধোঁয়াশা তৈরি হয়েছে সারা সিনেমা জুড়ে একটি সফল থ্রিলারের মতন। অহো কহানি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন