এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | ৩০ মে ২০১২ ০৯:১০551577
  • আরে কোয়ান্ট কি মানুষের মনের কথা জেনে প্লেটে সাজিয়ে রেখে দেবে? এই ক্লেম ই বা কে কবে করল? তবে যেটুকু এগোনো কোয়ান্ট ধরে এগোনৈ যুক্তিযুক্ত।
    যাই হোক, পরে আসছি।
  • lcm | ৩০ মে ২০১২ ০৯:১২551578
  • *স্মলটক-এর মতন আর একটি নাইস ল্যাঙ্গুয়েজ হয়ে থাকত
  • riddhi | ৩০ মে ২০১২ ০৯:১৩551579
  • এল সি এম! ও-আর, কিউইং এগুলো ম্যানেজেমেন্ট সায়েন্সের?? মানে নিশ্চয়ী তাই, হয়তো ঢুকেছে, যেমন ফাইনান্স ইত্যদি। কিন্তু এগুলো তো এমনিতেও স্ট্যাট ম্যাথ ক্লাসে পড়ানো হয়। ম্যানেজমেন্ত এর নামো জানে না, এরকম অনেক ছেলে ছোকড়া এগুলো নিয়ে পড়েছে। ম্যানেজেমেন্ট সায়েন্সের সার টা কি তাহলে? বিভিন্ন জিনিসের কম্পাইলেশান? এই কম্পাইলেশানের অদৌ কি কোন দরকার আছে?
  • Toon Army | ৩০ মে ২০১২ ০৯:১৫551580
  • আইবিএম টানছে। হাইফা বা অন্যান্য ল্যাবগুলো এটা নিয়ে প্রচুর কাজ করে। তবে ওরাকল নিয়ে আমার সন্দেহ আছে। ওই যে বল্লাম - নো সিকুয়েল একদম শেয়ার্ড নাথিং-এর ওপর দাঁড়িয়ে, ওরাকল যেটাতে কখনো বিশ্বাস করে না। কিন্তু কয়েকটা ব্যাপার এড়ানো যাবে না বলে ওরাকল ঠিক সেই কথাগুলোই বলছে যেগুলো মার্কেটে চলছে - যেমন কলাম স্টোরের নাম ব্যবহার করে এক্সাডেটা। যারা এক্সাডেটা ঘেঁটেছে (পাঁড় ওরাকল ভক্ত না হলে) তারা জানে ওটা কতটা ঢপের দাবী। যদি সত্যিই টানে, আপত্তি থাকবে কেন? কিন্তু নো-সিকুয়েলের ফিলোজফি ওরাকলের ফিলোজফির সঙ্গে ম্যাচ করে না। এটাতেও তো দেখলাম ACID-এর কথা বলেছে, যেখানে প্রপার নো-সিকুয়েল কখনোই ACID নির্ভর নয়।
  • Ishan | ৩০ মে ২০১২ ০৯:১৯551581
  • স্ট্র্যাটেজি বানানোর লোক, লিডারশিপ দেবার লোক, টেকনিকাল লোকই সবই দরকার। কিন্তু তার পরেও ম্যানেজমেন্ট আর ইঞ্জিনিয়ারিং -- এই দুটো ফিল্ড প্রচন্ড ওভারহাইপড। বিশেষ করে আইফোন আর অ্যান্ড্রয়েড আসার পর এখন একটা ডট কমের মতো হাইপ উঠেছে। এবার খালি ইকনমিটাকে তুলে দাও, মা মাগো। :)
  • lcm | ৩০ মে ২০১২ ০৯:২২551582
  • ঋদ্ধি,
    এগ্‌জ্যাকট্‌লি, বিভিন্ন জিনিসের কম্পাইলেশন। আমার তাই ধারণা। আমি করিনি, তবে কারিকুলাম দেখে তাই মনে হয়েছে। এমবিএ-র তো স্পেশালাইজেশন আছে - ফাইন্যান্স, মার্কেটিং... এসেট্রা।
    অনেক ইউনিতে স্ট্যাটে/ইকো-তে ম্যানেজমেন্ট সায়েন্স বলে একটি বিষয় থাকে - তাতে এই সব পার্ট/সিপিএম পড়ানো হয়। সব জায়গায় হয়ত নয়।
  • pj | ৩০ মে ২০১২ ০৯:৩৪551583
  • এন্টারপ্রাইজ মার্কেটে হাডুপ ক্রমে আসিতেছে। বাজারে রয়েছে MapR, Cloudera Hadoop, Hortonworks (সাপোর্ট)

    এই বছরের মাঝামাঝি আসছে VERITAS (এখন Symantec) এর এন্টারপ্রাইজ হাডুপ সলিউশন। এতে VERITAS cluster file system এর ওপর স্বচ্ছন্দে হাডুপ চালানো যাবে। সঙ্গে থাকছে JobTracker আর Namenode এর হাই availability। Cluster File System POSIX হওয়ায় সরাসরি বিজনেস ডেটার ওপরেই ম্যাপ-রিডিউস চালানো যাবে। আলাদা করে HDFS এ ঢোকানোর প্রয়োজন নেই। সঙ্গে আছে ভেরিটাস এর এন্টারপ্রাইজ সাপোর্ট আর অসংখ্য ফিচার।
  • Toon Army | ৩০ মে ২০১২ ০৯:৩৭551584
  • MapR-টা বেশ ভালো লাগলো সেদিন (সাইট দেখে)। ভেরিটাসেরটাও ইন্টারেস্টিং। ডেটাস্ট্যাক্স এন্টারপ্রাইজটাও খুবই ইন্টারেস্টিং - ক্যাসান্দ্রা আর হাডুপের বিয়ে দিয়েছে, সাথে ছেলেমেয়েগুলোও আছে (পিগ, হাইভ);-)
  • S | ৩০ মে ২০১২ ১০:০৩551585
  • অপারেশন রিসার্চ তো একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ড - যেটা থেকে প্রোডাকসন ম্যানেজমেন্ট আর অপারেশন ম্যানেজমেন্ট এসেছে। আমার মনে হয়না খুবেকটা বেশি যায়্গায় ম্যাথ আর স্ট্যাট নিয়ে পড়া ছেলেরা মার্কেটিঙ্গ রিসার্চ বা ফিনান্স বা লেবার ইকনমিক্স পড়ে। আর ১ মাসে সব পড়া যায় - এই ধারনাটা খুব ভুল। ১ বছরে পড়ে শেষ করতে পারলে ধন্য মনে করা উচিত।

    আর ২বাই২ ম্যাট্রিক্স - ফালতু, হাস্যকার, আর ক্ষতিকারক?

    Don’t argue with idiots. They drag you down to their level and beat you with experience
  • lcm | ৩০ মে ২০১২ ১০:০৪551587
  • আসছে, কিন্তু (এখনও অবধি) নট্‌ সো মাচ্‌ ফর রিপ্লেসিং পপুলার রিলেশ্যানাল ডেটাবেস।
    মূলত, ডিস্ট্রিবিউটেড/শেয়ার্ড কম্পুটিং এর জন্যে।
  • lcm | ৩০ মে ২০১২ ১০:০৫551588
  • ইয়ে মানে, আমি নিজেই অনেকদিন আগে আইএস`আই-তে এম্‌স্ট্যাট্‌-এর ফাইনাল ইয়ারে ম্যানেজমেন্ট সায়েন্স-এ এইসব পড়েছিলাম।
  • S | ৩০ মে ২০১২ ১০:০৮551589
  • ম্যানেজমেন্ট মুলতঃ ৬ রকমের হয় - ফাইনান্স, স্ট্র্যাটেজি, এইচার, অপারেশন্স, এমাইএস, মার্কেটিঙ্গ। একটা অনুরোধ করবো যারা জানেননা তারা প্লিজ কাউকে জিগ্গেস করুন বা নিজে কারিকুলাম দেখে তবে কথা বলুন।
  • Toon Army | ৩০ মে ২০১২ ১০:১৩551591
  • আম্মো করছি তো - স্ট্যানফোর্ডের মেশিন লার্নিং-এর ১০ হপ্তার কোর্স। খালি অঙ্ক, খালি অঙ্ক - মেট্রিক্স আর ভেক্টর...
  • S | ৩০ মে ২০১২ ১০:১৩551590
  • @LSM, আইএসাই তে অনেক বেশি জিনিশ পড়ানো হয়। যেমন শুনেছি এম ম্যাথের ছেলেরা একটা টার্মে ব্ল্যাক সোল্স পড়ে। কিন্তু বাকি কোনো জায়্গায় এটা দেখবেন না। আর ঠিক কতটা পড়ানো হয় সেটাও ডিপেন্ড করছে। যেমন আমি যদি বলি যে এম্বিএতেও অনেক স্ট্যাট পড়ানো হয়। যেমন একটা অপশনাল সাবজেক্ট আছে - যারা কোয়ান্টেটিভে যায় - সেখানে সিলেবাস শুরুই হয় গার্চ দিয়ে। আমি নিজেও জানিনা আর কতদুর যায় সেখানে। কিন্তু তার মানে কি সবাই স্ট্যাটেস্টিসিয়ান বনে যায় - মোটেও না।
  • lcm | ৩০ মে ২০১২ ১০:২০551592
  • S,
    বেশ। কথা যখন হচ্ছেই তখন প্রথম সারি কলেজ থেকেই শুরু হোক - MBA, Harvard। দেখা যাক এরা কি অফার করছেঃ

    - Accounting & Management
    - Business, Govt. and International Economy
    - Entrepreneurial Management
    - Finance
    - General Management
    - Marketing
    - Negotiation, Organizations & Markets
    - Organizational Behavior
    - Strategy
    - Technology & Operations Management

    http://www.hbs.edu/mba/academics/coursecatalog/
  • S | ৩০ মে ২০১২ ১০:৩৬551593
  • @ LCM, হ্যাঁ তা আমি ভুলটা কি বললাম? আল্টিমেটলি এই সবকর কোর্সই ঐ ছটার আন্ডারে আসে। যেমন আজকাল আরো পড়ানো হয় - ইন্ডিয়াতেও হয় - ননপ্রফিট ম্যানেজমেন্ট।

    যেমন Business, Govt. and International Economyঃ কোর্স গুলো দেখুন। মোস্টলি স্ট্র্যাটেজি কোর্স।

    যেটাকে এখানে OB বলছে - সেটা আমিও পড়েছি - ওটা মুলতঃ এইচার আর স্ট্র্যাটেজির মেলবন্ধন।

    জেনেরাল ম্যানেজমেন্টের মানে হলো - নো স্পেসালাজেশন।

    Management/Financial Accountancy সধারনতঃ Finance এর একটা শাখা ধরা হয়। ইন্ফ্যাক্ট আমাদের যাঁরা ফিনান্স পড়াতেন - তাঁদের ম্যক্সিমামই সিএ - ফলে তাঁরাই আবার অ্যাকাউন্ট্সও পড়াতেন - ভালৈ পড়াতেন।
  • pj | ৩০ মে ২০১২ ১০:৪২551595
  • রিলেশনাল ডেটাবেস কোনদিন রিপ্লেসড হবে না. সিকুয়েল আর নো-সিকুয়েল এর ফিলোজফিটাই আলাদা. প্রথম ক্ষেত্রে আগে প্রয়োজন বোঝা, স্কিমা বানানো, তারপর তাতে ডেটা ভরা। দ্বিতীয় ক্ষেত্রে আগে ডেটা তো আসছে, চল ভরে রেখে দাও। কেজানে কখন দরকারে লাগতে পারে! যখন দরকারে লাগবে তখন স্কিমা-টিমা নিয়ে ভেবে দেখা যাবে।
  • lcm | ৩০ মে ২০১২ ১০:৪৫551596
  • আরে তোমরা এই যে দুম করে বলে দাও না, এই এরকম হয়। আরে বাবা, কত রকমের হয়। যেমন ধরো, এমবিএ ইন হেলথ কেয়ার ম্যনেজমেন্ট - একে কোথায় রাখবে। সবই একটু একটু আচেহ এতে।
    আসলে ঐ রকম ফিক্স্‌ড ৬ রকম বলে কিছু নেই।
    এবার, তোমরা বেশী উত্তেজিত হয়ে পরো, নিজের বক্তব্যের উল্টো কিছু দেখলে মাথার ঠিক থাকে না। একটু ঠান্ডা মাথায় দেখো না, আছে আছে, অনেক কিছুই আছে।
  • S | ৩০ মে ২০১২ ১০:৫০551599
  • ঐ ছ রকমেরই হয়। আপনি একটু ভালো করে দেখুন কোর্স গুলো দেখুন - এগুলো যাস্ট নামের আলাদা আর কার কোন ইন্ডাস্ট্রি তার্গেট। কারন কারো পক্ষে পুরো পড়া সম্ভব নয়। যেমন ইন্সুরেন্স - ওটা বেসিকালি ফাইনান্শ কোর্স।

    যেমন কলাম্বিয়ার ফিনান্স কোর্সের লিস্টি দেখুন - http://www4.gsb.columbia.edu/courses?&main.term=1&main.year=2012&main.aos_label=Finance&main.prog=&main.view=coursedb.nav.catalog এতোগুলো কারো পক্ষে পড়া সম্ভব নয়।

    আমি কেন ছটা বলছি - কারন সাধারনত এই ছটা ম্যানেজমেন্ট কোর্স সক্কলকে পড়তে হয়। এটা আমি খুব ভালো করে জানি বলেই বলছি।

    আর জোকাতে তো কোনো স্পেসালাইজেশন হয়্না - মানে কয়েক বছর আগেও তো দিতো না। পাব্লিক পলিসি আমিও পড়েছিলাম - আমেরিকাতে সেটা এমপিএতে পড়ানো হয়। BS হোলো হিউম্যান রিসোর্সেরই একতা পার্ট বা র‌্যাদার উল্টোটা। আর MCHV হোলো বেসিকালি এথিক্স ইন ম্যানেজমেন্ট - মোটে চারটে কোর্স- মোস্টলি ওভারল্যাপিঙ্গ।
  • Toon Army | ৩০ মে ২০১২ ১০:৫৩551600
  • রিলেশনাল ডিবি কে রিপ্লেস করার কথা তো নয়। নট ওনলি এসকিউএল। নো টু এসকিউএল তো নয়। এটা রিলেশনাল ডিবিকে অগমেন্ট করবে, রিপ্লেস করবে না। কিন্তু এই ভুলটা খুবই কমন।
  • lcm | ৩০ মে ২০১২ ১০:৫৮551601
  • পিজে,
    ঠিক। আগে ডেটা, তবে আনতাব্‌রি (আনস্ট্রাকচার্ড) ডেটা, এমনকি ডকুমেন্ট্‌স হলেও চলবে।
    rdbms এ আগে ডেটা মডেল ডিজাইন, পরে ডেটা, এবং স্ট্রাকচার্ড ডেটা চাই টু ম্যাচ দ্য মডেল।

    তবে, এর আসল আবেদন ডেটা আগে/পরে নিয়ে নয়। কিভাবে ডেটা স্টোর এবং অ্যাকসেস করা হচ্ছে। কি-ভ্যালু স্টোর, বা, ডকুমেন্ট ওরিয়েন্টেড - যেভাবেই স্টোর করা হোক, এটা পুরো শেয়ার্ড স্টোরেজ, অনেক নোডে স্টোর করা থাকতে পারে। (যে কথা টুন বলেছে)। এই ডেটা সার্চ অ্যাকসেস করার জন্যে কম্পুটিং পাওয়ার লাগবে, এবং, সেই ক্যাপাবিলিটিও কিভাবে বিভিন্ন মেশিনের শেয়ার্ড প্রসেসিং পাওয়ার থেকে একটু একটু কাজে লাগিয়ে করা যেতে পারে সেটাও ইন্টারেস্টিং। এখানেই, হাডুপ ম্যাপরিডিউস এবং নোসিকোয়েল ডেটাবেসে - দুই টেকনলজির ম্যারেজ। আমি একটা জিনিস ভুল জানতাম, যে, ক্যাসান্ড্রা ডেটাবেস বুঝি হাডুপ-এর আন্ডারে।
  • lcm | ৩০ মে ২০১২ ১১:১১551602
  • এই নট ওনলি সিকোয়েল নিয়ে একটু বক্তব্য আছে। আমি এ বিষয়ে প্রথম জানি বছর কয়েক আগে জাভা কনফারেন্সে এক বক্তার প্রেজেন্টেশন থেকে। তিনি বলেছিলেন, যে অ্যাকচুয়াল ফিলজফি হল স্ট্রিক্ট নো-টু-সিকোয়েল। ওর বক্তব্য অনুযায়ী, কোনো নো-সিকোয়েল ডেটাবেসে সিকোয়েল চালানো (জয়েন, সাবকোয়েরি এসেট্রা) মহা ঝামেলা। ওসব করতে যেও না। কাউচ-ডিবি তে সিকোয়েল ইঞ্জিন বানানোর চেষ্টা নাকি কিছু ছোকরা করেছিল, ডিস্গাস্টিং বলে হাল ছেড়ে দেয়।
    সুতরাং, যদিও বলে নট-ওনলি-সিকোয়েল, আসলে, নো-সিকোয়েল।
    যেমন, ধরো, একটা টেবিল ভিউ তৈরী করার স্ট্যান্ডার্ড সিকোয়েল সিন্ট্যাক্স হল -
    CREATE VIEW view_name AS
    SELECT column_name(s)
    FROM table_name
    WHERE condition

    ইক্যুইভ্যালেন্ট জিনিস যদি নো-সিকোয়েল ডেটাবেস, ধরো, কাউচডিবি-তে করতে যাওঃ
    {
    "_id": "_design/application",
    "_rev": "1-C1687D17",
    "views": {
    "viewname": {
    "map": "function(doc) { ... }",
    "reduce": "function(keys, values) { ... }"
    }
    }
    }

    কুনো মিল নাই, সুতরাং আদতে নো-সিকোয়েল হল no-to-SQLঃ-)
  • S | ৩০ মে ২০১২ ১১:১৩551604
  • @LCM, এটা ঠিক ওরোকোম দুম করে বলা যায় না - এরকমই হয়, অন্যরকম হয়না। কিন্তু আমি আমার জেনারেল অবজারভেশনটা জানালাম - ঐযে একটা স্ট্রাকচারে ফেলার চেস্টা করলাঅম। আপনিও একটু ভালো করে দেখলে দেখবেন আমার কাছাকাছি একটা স্ট্রাকচার আসবে - হয়তো একই আসবে।

    আর কোয়ান্ট ছাড়া কিছু হয়না - আমিও তাই ভাবতাম। সেইভাবেই শেখানো হয়েছিলো - আর তেমনই ভাবতাম, ভেবে নিজেকে হিরো মনে করতাম। পরে সেই ভুলটা ভেঙ্গেছে। যারা কোয়ান্ট ছাড়া পেপার পড়তে চান - Coase 1937- নেচার অব ফার্ম পড়ে দেখতে পারেন - আমার মনে হয় এখানে অনেকেই পড়েছেন।
  • Toon Army | ৩০ মে ২০১২ ১১:২৪551606
  • এইটাই তো ভুল। সবকিছুকে সিকুয়েল ফরম্যাটেই রাখতে হবে কেন? বা এর ওপরেও সিকুয়েলকেই চালাতে হবে কেন? সিনট্যাক্স বা ফরম্যাটে তফাত থাকবেই। নট অনলি সিকুয়েল মানে হল সমস্ত কাজ সিকুয়েল (বা ইন জেনারেল রিলেশনাল ডিবি) দিয়েই করতে হবে এরকম কোনো মানে নেই। কিছু কাজ আছে যেগুলো হয়তো রিলেশনাল ডিবি ততটা ভালো পারবে না - সেখানে নো-সিকুয়েল।

    ল্যাদোষদার এটা জবরদস্তি হয়ে গেলো - যেহেতু স্ট্রাকচারালি আলাদা, তাই নো টু সিকুয়েল।

    আমার মনে হয় না এখানে বুশিজম চলে বা চলবে;-)

    যারা "নট অনলি সিকুয়েল" বলে তারা কিন্তু এটাও বলে যে যদি লেটেন্সি চাও, transactional function চাও, তাহলে রিলেশনাল ডিবি তোমার চয়েজ। জন ডো-র স্যালারী বা ডিপার্টমেন্ট বের করার জন্যে নো-সিকুয়েল নয়। নো-সিকুয়েল হল হাই ভল্যুম ডেটার ক্ষেত্রে হাই-থ্রুপুটের জন্যে।
  • a | ৩০ মে ২০১২ ১১:২৪551605
  • জাস্ট ফর ইনফো, হর্টনওয়ার্ক্স টেরাডাটা র সাথে কম্বিতে একটা এন্টারপ্রাইজ সলুশন করছে।
  • Toon Army | ৩০ মে ২০১২ ১১:২৭551607
  • বা হাইভের কথাই ধরি না কেন? হাইভ সিকুয়েলের বেশ কাছাকাছই। শুধু সাথে আরো কিছু অন্য ধরণের ফাংশনালিটি, আর হাইভ কোয়্যারি ভেঙে ভিতরে ম্যাপ-রিডিউস হয়ে যায়। আবার - লেটেন্সী চাইলে হাইভ নয়।
  • lcm | ৩০ মে ২০১২ ১১:৪২551608
  • টুন-এর প্রথম প্যারা একদম ঠিক। কিছু কাজ আছে যার জন্যে rdbms বেস্ট সল্যুশন নয়, কিন্তু এখন কোনো অপ্শন নেই বলে লোকজন ব্যবহার করছে। এই কিছু কাজের জায়্গা জেনারেল বিজনেস অ্যাপ্লি-তে এখনও বড় কিছু নয়। তবে, হতে পারে পরে। আর, নো-সিকোয়েল ডেটাবেস-ও ইভল্ভ করছে, একদম নতুন টেকনলজি - ১০ বছরো হয় নি।

    আর জেনারেলি, বিজনেস ডিল্স উইথ প্রিডিফাইন্ড স্ট্রাকচার্ড ডেটা, মানে ডে-টু-ডে বিজনেসে।
  • lcm | ৩০ মে ২০১২ ১২:০৩551610
  • আর এই যে ঋদ্ধি এমবিএ প্রোগ্রাম নিয়ে অত হত্চ্ছেদা করল, এও সম্পূর্ণ অমূলক নয়। চাকুরি ক্ষেত্রে ইয়াং এমবিএ গ্র্যাড-রা এসে এক্স্ট্রা রেলা নেয়, আর, অভিজ্ঞ টেকনলজিস্ট বা অ্যাকাউন্ট্যান্ট কাঁচুমাচু মুখে তাকিয়ে থাকে - এ জিনিস খুব আনকমন নেয়।
    আসলে, এমবিএ-তে অনেক কিছু শেখায়। যেমন ধরো, ফাইন্যান্স। কিন্তু তার মানে কি এমবিএ-রা সিপিএ বা চার্টাড অ্যাকাউন্টেন্ট-দের থেকে ভালো বোঝে ফাইন্যান্স। বা ধরো, বিজনেস ল শেখানো হয়, তার মানে কি লইয়ার-দের মতন এক্কেবারে আইনজ্ঞ। বা, ইকনমিক্স শেখে, তার মানে কি পাক্ক অর্থনীতিবিদ।
    কথায় বলে - জ্যাক অফ অল ট্রেড্স, এন্ড, মাস্টার অফ বিজনেস অ্যাডমিন্সট্রেশন ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন