এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৭৬০২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৪৯577802
  • আমার উদ্দেশ্যে লেখা আকাবাবুর কথাটা ঠিক বুঝলাম না।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৫০577803
  • S ওভার জেনারালাইজেশন। মোদি বাবু যদি বলেন মদ্য খেয়ে গাড়ি চালাবেন না, মানব, যদি বলেন কখনই মদ্য খাইবেন না, তাহলে বলব ফোট। যদিও এই ধারণাগুলোও এভার চেঞ্জিং। যেমন আম্রিগায় সিগারেট সেবন আর শুধু ব্যক্তি স্বাধীনতা নয়। সিগারেট খেলে আমার অসুস্থ হবার প্রবণতা বাড়ে ফলে ইন্সিওরেন্স ক্লেম বাড়ে, ফলে আমার কলিগদের ইন্সিওরেন্স প্রিমিয়াম বাড়ে। তাই আমি সিগ্রেট খেলে আমাকে এক্সট্রা প্রিমিয়াম দিতে হয় ইত্যাদি। কমরেড পিনাকির ক্থা মনে করিয়ে দিই, লাগামহীন স্বাধীনতা যা অন্যের ক্ষতি করে তা আসলে বুলশিট (প্যারাফ্রেজিং)।
  • sosen | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৫২577805
  • lcm - পাবলিক ডিস্ট্রিবিউশন নিয়েই প্রশ্ন হচ্ছে। যদিচ- এটা জানেন নিশ্চয়ই, যে আমেরিকা সহ অন্তত গোটা দশেক দেশের নাম এক্ষুনি মনে পড়ছে যেখানে ওয়ান সিঙ্গল পিকচার অফ চাইল্ড পর্ন / রেপ পর্ন আপনার হার্ড ডিস্কে স্টোর আছে মানেই আপনি যে কোন মুহূর্তে গরাদের পিছনে। এমন কি, অনলাইন দেখার হ্যাবিচুয়াল অফেন্স ও একটা লিমিট ছাড়ালে নোট হবে।
    আর ভাষা নিয়েই কথা হচ্ছে কেন, গানটির প্রসঙ্গ নিয়ে কথা হওয়া কি উচিত নয়? ডেসক্রিপশন অফ ভায়োলেন্স কি মেনে নিতে হবে, বা পরিবর্তিত সমাজে একদিন ধর্ষণের হাসিখুশি বর্ণনা ছেলেখেলা হয়ে যাবে, দর্শকের গ্রহণক্ষমতা বদলে গিয়ে, এই কি বক্তব্য? সিনেমা/গান এ কন্টেক্স্ট ছাড়া এরকম গান চললে তা সেন্সর হবে না? নিদেনপক্ষে A মার্ক বসবে না? যারা ভোজপুরীতে হয়, তামিলে হয় ইত্যাদি বলছেন, তারা কি চাননা যে প্রথমত অফেন্সিভ ভাষা থাকলে A মার্ক করা হোক, দ্বিতীয়ত জেন্ডার ডিসক্রিমিনেশন মিডিয়ায় বন্ধ হোক? এতদিন চলে আসছে কেউ কিছু বলেনি, আজ চোখে পড়েছে এটাই কি কম?
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৫২577804
  • মনে হয় যুক্তিটা এরকমঃ ববি নিষিদ্ধ না করে ভুল হয়েছে, হানি সিংকে নিষিদ্ধ করে সেই ভুল শুধরে নিতে হবে। :)
  • S | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৫৩577806
  • আকাবাবু ফোট তো বলতে পারবেন না। কারণ তিনি দেশের ইয়ে, প্রধানমন্ত্রী। দেশবাশির একটা বড় অংশ তাঁকে ইয়ে বলে মনে করে। তিনি কিন্তু গুজরাতে এটা অনেকটাই ইম্পোজ করেছেন।
  • dukhe | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৫৪577808
  • S অন্য দিকে চলে যাচ্ছেন। সরকারের উদ্দেশ্য অন্য হতেই পারে। দৃষ্টি ঘোরানো ইত্যাদি।
    কিন্তু অন্ততঃ আমি যেটা বোঝার চেষ্টা করছি - এই 'গান' ব্যান করা উচিত কি না। বা মোর জেনারালি - কোনকিছুই ব্যান করা উচিত কি না।
    আইসোলেশন কীভাবে সম্ভব - এটাও জানতে আগ্রহী।
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৫৪577807
  • পর্নো বানানোর স্বাধীনতা না দিলে প্রতিবাদ আন্দোলন করব, খবরের কাগজে ফাটিয়ে দেব। ও স্বাধীনতা ছাড়া যাবেনা কমরেড। পর্নো ব্যান করে দিলে আমি লিখব কি, শুনি? :)
  • lcm | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৫৫577810
  • বোঝো! আমি সে কথা কোথায় কইলুম। পাবলিকলি দেখানো যাবে না। দেখানো হয় ও না। কোনো দেশেই হয় না।
    আমার প্রশ্ন, সরকার তাহলে কী ব্যান করল? প্রাইভেট শো ও কি বন্ধ করে দিল। যদি তা করে, আমার মতে সেই ব্যান ফালতু, ইউসলেস।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ১০:৫৫577809
  • বোঝাই গেল ঈশান রাজ কাপুরের সিনেমা দেখে নি। ববির থেকেও বেশি চাঞ্চল্যকর সিনেমা ছিল মেরা নাম জোকার।

    S, বললাম যে বারাসাতের রেপিস্টরা শাস্তি পায় নি মানে এই নয় যে দিল্লির রেপিস্টরা শাস্তি পাবে না। হানি সিংয়ের গানে লক্ষ লোক নেচেছে বলে এক্সপ্লিসিট সেক্সুয়াল অ্যাবিউজ ওয়ালা লিরিককে কখনোই কিছু বলা যাবে না।
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৩ ১১:০২577812
  • সোসেনের এই দাবীটি মনা গেলনা। মিডিয়ায় জেন্ডার ডিসক্রিমিনেশন বন্ধ হোক আম্মো চাই। কিন্তু তার মানে যদি হয়, যে সিনেমায় রেপ দেখানো যাবেনা, তার চেয়ে বাপু মিডিয়ায় একটু ডিসক্রিমিনেশন থাকুক। বলা হতে পারে, দেখানো যাবে, কিন্তু আউট অফ কনটেক্সট না। সেও অবাস্তব দাবী। কনটেক্সট কে ঠিক করবে? সেন্সর বোর্ড? ওরে বাবা। কি ভাগ্যিস সাহিত্যে সেন্সর বোর্ড নাই।
  • রাজকাপুরফ্যান | ১০ জানুয়ারি ২০১৩ ১১:০৪577813
  • আকাও রাজ কাপুর দেখে নাই। রাম তেরি গঙ্গা ময়লির চেয়ে বেটার কিছু মার্কেটে ছিল না কোনোদিন।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ১১:০৫577815
  • রাজকাপুর্ফ্যান, ওটা পরের জেনারেশন, ববি বা মেরা নাম জোকারের সাথে তুলনীয় নয়।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ১১:০৫577814
  • সাহিত্যে সেন্সর বোর্ড আছে তো দিব্য আছে। আবাপর অভীক সরকার, এইসময়ের সুমন, রসাতলের অমিতাভ, গুরুর সৈকত।
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৩ ১১:০৬577816
  • ধুর, এই কথার কি উত্তর দিব। এডিটিং আর সেন্সরশিপ এক না। এইটুকু বলেই ক্ষান্ত দিই।
  • , | ১০ জানুয়ারি ২০১৩ ১১:০৭577817
  • কিন্তু পানুতে তো পোচুর জুতা, চাবুক, প্রোমোদে চাটি পেটাপেটি থাকে, উত্তেজনামূলক, সেটাকে কি ভায়োলেন্স বলে চালানো যায়, ব্যান করার সপক্ষে?
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ১১:০৯577819
  • সেটুকু বুঝি তো, এডিটিংয়ে আরও অনেক কিছু আছে যা সেন্সরশিপ করে না। আমি অবশ্য এডিটর নই। এডিটিংয়ের পাবলিশিংয়ের দায় থাকে সেন্সরশিপের নয়। তবে দুপক্ষেই একটা পলিসি থাকে কি প্রকাশ করা যাবে কি যাইবে না। এটুকু এডিটিং না করেও বলা যায়।
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৩ ১১:০৯577818
  • পানু কেন, ফিফটি শেডস অফ গ্রেতেও পোচ্চুর ভায়োলেন্সের বন্নোনা আছে। খানিক উৎসাহ পেয়ে তেড়ে পল্লাম। তারপর অবশ্য বোর লাগায় আর শেষ করি নাই। ফলে শেষ অব্দি কি হল জানিনা। :)
  • Ishan | ১০ জানুয়ারি ২০১৩ ১১:১১577820
  • উফ লেখাবেই। ওসব না। এডিটিং পছন্দ না হলে আপনি নিজেই একটা বই ছাপাতে পারেন। কেউ আটকাবেনা। কিন্তু সেন্সরশিপে সে উপায় নাই। এই হল বড়ো তফাত।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ১১:১২577821
  • হ্যাঁ সেন্সর বোর্ড পুরো ভারতের জন্য সেন্সর করে এডিটর শুধু তার কাগজের জন্য। এটুকু বোঝা যায়।
  • S | ১০ জানুয়ারি ২০১৩ ১১:১৬577824
  • আপনারা কি কেউ দ্রিবাবুর টইটা ফলো করেন। নিশ্চই করেন। মুল কথা হোলো পার্সোনাল লাইফকে অ্যাফেক্ট করতে পারে এমন ক্ষমতা সরকারের হাতে না থাকাই ভালো। হানি সিং কে ব্যান করলে কিছু হবে না, কিন্তু সরকার কিন্তু এটাকে পরে অন্যভাবে ইউজ করতে পারে।
  • dukhe | ১০ জানুয়ারি ২০১৩ ১১:১৭577825
  • পানু দেখা নিজের চয়েস রে ভাই। কে আর ডেকে বিনে পয়সায় বাধ্যতামূলক পানু দেখাবে?
    কিন্তু গান শোনা আদৌ তা না। আপনার চাওয়ার তোয়াক্কা করবে না কেউ। পাড়ায় বাসে অটোতে ট্যাক্সিতে শোনাবেই। এই সমোস্কিতির জয়যাত্রায় সুভোবুদ্ধির ভরসায় বসে থাকলে -
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ১১:১৮577826
  • আর হানিবাবুর গান যে মেয়েদের ও আমার পার্সোনাল লাইফকে অ্যাফেক্ট করছে। মেয়েরা ইন্টিমিডিটেড ফিল করছে, আমি করছি ছেলের কথা ভেবে। সেগুলো কিছুই নয়? হ্যাঁ?
  • S | ১০ জানুয়ারি ২০১৩ ১১:১৯577827
  • কিন্তু আপনার পাড়ায় যদি সক্কলে (আপনিও) হানি ভক্ত হয়, তাহলে সেটা তাদের চয়েস।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ১১:২১577828
  • S আপনি ফাইন লাইনটা মিস করছেন, যে চয়েস অন্যদের আঘাত করে সেটা ঠিক স্বাধীনতা নয়। যেমন রেপিস্ট হওয়া চয়েজ, কিন্তু স্বাধীনতা নয়।
  • lcm | ১০ জানুয়ারি ২০১৩ ১১:২৩577829
  • ওরে দুখে, না রে, অটোয় বা রেডিও মশলায় বোধহয় হানি নেই...
  • dukhe | ১০ জানুয়ারি ২০১৩ ১১:২৭577830
  • তো একটা ক্রিশ্চান পোড়ানোর 'গান' বাজারে এলে পাড়ার সক্কলে মিলে আনন্দ করে শুনতে পারে? দু-একঘর ক্রিশ্চান আপত্তি করলে সংখ্যাগরিষ্ঠের আমোদ বন্ধ হবে না লিচ্চয়।
  • / | ১০ জানুয়ারি ২০১৩ ১১:২৮577832
  • হানি শুনে যদি পোচুর মেয়েরাও উদ্দীপীত বোধ করে থাকে তাদের কি পারভার্ট বলে টলে অবশেষ ব্যান করাটাই সাব্যস্ত হবে? মোটকথা একটা লোক চেচিয়ে পানু পড়ছে বা পানুর অডিও বুক প্রকাশ করেছে। এই তো কেস। ভায়োলেন্স টা নেওয়া যাচ্ছে না।
  • aka | ১০ জানুয়ারি ২০১৩ ১১:২৮577831
  • আজ কি আশ্চর্য্য, হানি সিংয়ের জাদুতে আমি এবং দুখে প্রায় একই কথা বলছি। ;)
  • dukhe | ১০ জানুয়ারি ২০১৩ ১১:২৯577833
  • lcm, অটোতে সিডি বাজাতে ঝামেলা কী?
  • lcm | ১০ জানুয়ারি ২০১৩ ১১:৩২577835
  • হানির সিডি আছে নাকি? খাইসে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন