এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৫৫580546
  • অপরাধ তো কমবেই, প্লাস, আইপিএল-এর ভিউয়ারশিপ বেড়ে যাবে।
  • a x | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৫৫580535
  • আপনি তবে রিভার্স ডেটা দিয়ে আমার কুযুক্তি চুরমার করে ভেঙ্গে দিন না!
  • Ekak | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৫৭580557
  • হ্যা, তখন রেপ কমবে। আর বাড়িতে বাড়িতে পেন দিয়ে খোঁচানো /হাত কেটে নেওয়া এসব বাড়বে। নতুন মজা পাবে লোকে। সেইটার জন্যে আবার নতুন এক দফা শাস্তি ধুন্দতে হবে। পুরো ইন্ফায়নায়ত লুপ।
  • তাতিন | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৫৮580568
  • তার মানে কি চিঙ্কি চামেলি, ঝান্ডু বাম এসব দেখে রেপ বাড়ছে?
  • sosen | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৫৯580590
  • তাতিন, একশবার। ফিযার কন্ডিশনিং দিয়ে সার্চ করুন। তালিবান দেশগুলিতে দেখুন। মেয়েগুলি গুটিয়ে মরে থাকে। শুধু ভয়ে। শরিয়া মেনে চলে লোকে, হাজারখানা নিয়ম, ভয়ে। শুধু, ওখানে স্টোনিং অপরাধ কমানোর জন্য ব্যবহার হচ্ছে ওদের চোখে, আমাদের কাছে সেটা মানবতার অবমাননা। কারণ, যেটাকে ওরা দোষ বা অপরাধ বলছে সেগুলো আমাদের কাছে অপরাধ আদৌ নয়, মানবতার স্বাভাবিক অধিকার।

    সেই যুক্তি এক্স্তেন্দ করে কেউ বলতে পারেন রেপিস্ট বা খুনিদের বেঁচে থাকার অধিকার আমরা কেড়ে নিতে পারিনা। যেমন এখানে মানবতাবাদী টোন নিয়ে তর্ক হচ্ছে। বেঁচে থাকার অধিকার ওদের ও আছে হয়ত। আছেই। প্রশ্ন হচ্ছে সেই অধিকার ক্ষুণ্ন করাটা ঠিক কতটা অপরাধ? ওদের করা অপরাধের চেয়ে বেশি, না কম?

    এটা একজন জজের সিদ্ধান্ত, মূল আর্গুমেন্ট। তারপরে গিয়ে আমার প্রশ্ন। যদি ডেথ হয়, কেন এক্সেম্প্লারী নয়? কেন নয় ফর গ্রেটার গুড অফ সোসাইটি? আর যারা এই কারণে মৃত্যুদন্ডের পক্ষে সওয়াল করছে তাদের অমানবিক বলা কতটা ক্লিন জাজমেন্ট আর কতটা বায়াসড ?
  • a x | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৫৯580579
  • বাই দ্য ওয়ে ডিডি, সুইডেন নরওয়ে শুধু না, মেক্সিকো, ভুটান, বুড়ুন্ডি, ফিলিপিন্স এখানেও ডেথ পেনাল্টি নেই ঃ-) ১৪০টা মত দেশে নেই।
  • pinaki | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:০০580601
  • সোসেনের বক্তব্যের গুরুত্বপূর্ণ দিকটা হল, এই 'ভিজুয়াল কিউ অফ ফীয়ার' তৈরী করতে গেলে সমস্ত শাস্তিকে প্রকাশ্য হতে হবে। মানে সরকারি টেলিভিশনে সম্প্রচার করতে হবে একজন মানুষকে খুঁচিয়ে মারা হচ্ছে - ইত্যাদি। আর এই যুক্তিকে এক্সটেন্ড করলে যা দাঁড়ায় তা হল - এই অপরাধের শাস্তি সংক্রান্ত ভয় তৈরী করার আদর্শ সময় যেহেতু শিশুকাল, তাই শিশুদের বাধ্যতামূলক ভাবে সেই সম্প্রচার দেখাতে হবে। যাতে অপরাধ এবং তার শাস্তির অ্যাসোসিয়েশনটা সব্চেয়ে ভালো হয়।

    আমি কি ঠিক বুঝলাম?
  • তাতিন | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:০১580612
  • আর্গুমেন্টটা আপনার লাইনে নিইয়ে গেলে মেরে ফ্যালার থেকে প্রলঙ্গড টর্চারে ভয় বেশি না?
    তালিবানরাও চাবুক মারে বেশিরভাগ কেসে। স্টোনিংটা বোধহয় শুধু অ্যাডাল্টারিতে।
  • lcm | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:০২580623
  • হ্যাঁ, অবশ্যই। মিডিয়া তো আছেই।
    ভারতীয় সমাজে আগে, বহু বহু আগে, এমন ছিল না। নারী-পুরুষ সমান ছিল। মিডিয়া ছিল না তো।
  • dd | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:০৩580646
  • বোঝো। রিভার্স ডেটা কোথায় পাবো ?
    তাইলে আগে এই ইন্ডিয়া,পাকিস্তান, বাংলাদেশ ইঃ তে ফাঁসী বন্ধ করে দিতে হবে। তারপর বছর দশেক ওয়েট করতে হবে। তারপর প্রি ফাঁসি ক্রাইম রেট আর পোস্ট ফাঁসি রেটের টেবিল বানিয়ে অংক কষতে হবে।

    আর এরই মধ্যে ওয়ালমার্ট, গ্লোবাল ওয়ার্মিং এইসব ফ্যাক্টর ঢুকে পরলে সর্বনাশ। তখন শুধু এরিথমেটিক্সে কুলাবে না।

    আর এইসব করার আমার ইচ্ছেও নেই সময় ও নেই।

    যাই গিয়ে ফ্যারওয়েলের স্পীচ দিয়ে আসি। শুনলাম সিংগারা এনেছে।
  • sosen | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:০৩580635
  • আমার আগের পোস্ট তাতিনের 02:51 PM এর উত্তরে নয়।
    ২:৫১ এর উত্তরে, যেকোনো জিনিসকে লঘু করে ফেলার প্রবণতা জুড়ে দিলে একক যা বললেন তা হবে। আপনি যেটা বললেন তা শাস্তি নয়, শাস্তিকে এনজয় করানোর পারভার্সনের কথা। আমি শাস্তিকে শাস্তি ও গুরুতর শাস্তি হিসেবেই ইম্পোজ করার কথা বলেছিলাম। বিজ্ঞাপনের কথা বলিনি। যাগ্গে।
  • a x | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:০৬580657
  • তাইলে একদিকে ডেটা আছে, অন্যদিকে নেই, তাও দুটোই "মতামত" ঃ-)

    অন্যদিকে ডেটা আছে যেখানে আগে ফাঁসি ছিলনা, পরে হয়েছে, এবং দশ বছরেও তার কোনো এফেক্ট হয়নি।
  • sosen | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:০৭580679
  • পিনাকি, না ঠিক বোঝেন নি। বা বুঝে exaggarate করছেন। যাক, আমি ক্ষান্ত দিলাম।
  • de | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:০৭580668
  • আমি আবার সিংগার পড়লাম --
  • riddhi | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:১৫580690
  • কিন্তু এখানে শোধরানোর কথা আসছে কোদ্দিয়ে? কে এখানে আশা করে আছেন, সারা জীবন জেলে পুষলে এক না একদিন ধর্ষক শুধরে যাবে?
    ডেটারেন্ত এফেক্ট প্রমাণিত না, সেটাই হল কথা।
  • lcm | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:১৭580701
  • তার ওপর খরচা বেশী। খরচা বাঁচানোর জন্যে এখানে ক্যালিফোর্নিয়ার জেল থেকে কিছু বন্দী ছেড়ে দিয়েছে।
  • pinaki | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:১৯580712
  • exaggarate না করলে যুক্তির ফ্যালাসি ধরা যাবে কি করে? আপনি যখন বলছেন 'ভিশুয়াল কিউ অফ ফীয়ার' - তখন সেটা কার মধ্যে এবং কি করে ইন্স্টিল করতে চান সেটাও তো ক্লীয়ার করতে হবে। কেন শিশুদের মধ্যে নয়? আপনিই তো বলছেন একটা বয়েসের পর মানুষের ব্রেন যখন কন্ডিশন্ড হয়ে গেছে, তখন তাকে নতুন করে ট্রেন করা সম্ভব নয়। তাহলে কাদের ক্ষেত্রে সেটা সম্ভব? আপনার রেসিপি অনুযায়ী এটাই কি আইডিয়াল হওয়া উচিত নয়, যে একটা বাচ্চা যখন সেক্স এডুকেশন পাবে, তখনই তাকে এরকম একটি প্রকাশ্য ফাঁসির (বা আরও বীভৎস কোনো শাস্তির) সম্প্রচারও সাথে দেখাতে হবে যে অন্যের অনিচ্ছায় কাউকে সেক্সুয়ালি অ্যাবিউজ করলে এই শাস্তি হতে পারে? নাকি আপনি ২১ বছর বয়েস হওয়ার পরে সেটা দেখাতে বলছেন। যদ্দিনে সে অলরেডি পোটেনশিয়াল রেপিস্ট হয়ে উঠেছে, তার ব্রেন কন্ডিশনড হয়ে গেছে এবং হয়তো একটি দুটি এমন ঘটনাও ঘটিয়ে ফেলেছে? আপনি যা প্রোপোজ করছেন সেটার ইম্প্লিমেন্টেশনাল দিকগুলো তো আপনাকেই এক্সপ্লেন করতে হবে।
  • .... | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:২৫580723
  • তাতিন Date:20 Dec 2012 -- 02:58 PM এইটের উত্তর কি কেউ দিল? এটা আমারও প্রশ্ন।
  • তাতিন | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:৩৮580734
  • ওটা ট্রিভিয়া
  • sosen | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:৪০580747
  • পিনাকী, আমি যা প্রপোজ করছি তার ইমপ্লিমেন্ট করার জন্য ইমিডিয়েট শাস্তি, খবরের কাগজে একটা বা দুটো হেডলাইন, পড়ার বই এ আইনের এই ধরনের কেস স্টাডি কিছু, শিশুর ভিজুয়াল কিউ তৈরী করার জন্য যথেষ্ট। যার এই ধরনের অপরাধ করার প্রবণতা বা সুপ্ত ইচ্ছা থাকে সে অন্যদের থেকে আরো ত্রমাতিক্যালি কিউ পিক আপ করবে। যেমন আমরা এখানে মেয়েটিকে দেখিনি, কিন্তু তার রক্তাক্ত দেহ ভিজ্যুয়ালাইজ করতে কারোর অসুবিধা হবে না। ভিজ্যুয়াল কিউ ঠিক অতটা গোদা বস্তু নয়। সেটুকুই, যেটুকু এক্সেম্প্লারী ইনফরমেশন হিসেবে একটা শক্তিশালী স্টোরেজের জন্য যথেষ্ট। বাদবাকি আপনার কল্পনা ও exaggaration। তার ইম্প্লিমেন্টেশন এর দায়িত্ব আমার না।
  • dukhe | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:৪১580758
  • তাইলে কী খাড়াল? কে বেশি ডেটারেন্ট? তিন বছর জেল, না ফাঁসি, না পুরস্কার দেওয়া, না যাবজ্জীবন, না বাগান করা?
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:৪৬580769
  • হ্যাঁ সোসেন, পিনাকীদার প্রশ্নটা আমারো। এই কণ্ডিশনিং সংক্রান্ত। তুমি বোধহয় ভাটেও লিখেছিলে, সর্বসমক্ষে পোড়ানো, পাথর ছুঁড়ে মারা, এইরকম শাস্তির প্রয়োজনীয়তার কথা। ভুল হলে শুধরে দিও। এই প্রয়োজনীয়তাটা কি অ্যাডোলোসেন্টদের সামনে দেখানো সংক্রান্ত ? যাতে ঐ বয়স থেকেই এনিয়ে ভয় গেঁথে যায় ? আর এই বিধান কি শুধুই পোটেনশিয়াল অপরাধীদের ভয় পাওয়ানোর প্রয়োজনীয়তা থেকে ? এর মধ্যে প্রতিহিংসা চরিতার্থতার এলিমেন্ট নেই ?
  • lcm | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:৪৮580780
  • যাই শাস্তি হোক, টিভিতে দেখানো হয় যেন।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:৫১580791
  • ও, তোমার পোস্ট পড়ে গেছে, দেখিনি। কিন্তু তালে সবার সামনে এগুলো করার কী দরকার ? কেস স্টাডি তো সবাই পড়ে নিতে পারে।
    ( সর্বসমক্ষে হোক কি আড়ালে, এরকম বীভৎসভাবে মারা নিয়েই আমার আপত্তি আছে,মৃত্যুদণ্ড নিয়েও আছে, কিন্তু সেটা আলাদা কথা।)
  • pinaki | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:৫২580802
  • ইমিডিয়েট শাস্তিটা নিয়ে দ্বিমত নেই। কিন্তু ফাঁসি, না খুঁচিয়ে মারা না যাবজ্জীবন কারাদন্ড - সেই ফয়সালাটা ঐটুকু কথায় হয়ে যায় না। আপনার মত শুনে মনে হয় যাবজ্জীবনের শাস্তি কাগজে হেডলাইন হলে তার 'ভিজুয়াল কিউ' তৈরীর ক্ষমতা নেই, ফাঁসি বা খুঁচিয়ে মারা হলে তার হেডলাইনের সেই 'ভিজুয়াল কিউ অফ ফীয়ার' তৈরী করার ক্ষমতা আছে। এই পার্থক্য কেন, তা নিয়ে আপনার ব্যাখ্যা জানতে আগ্রহী। সেটা না পাওয়া অব্দি আপনার মতে কনভিন্সড হচ্ছি না।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৫:৫৩580813
  • এমনি টিভিতে হবে না, পাব্লিক প্লেসে বড় স্ক্রীনে দেখাতে হবে।
  • sosen | ২০ ডিসেম্বর ২০১২ ১৬:০৬580824
  • প্রতিহিংসা চরিতার্থতার এলিমেন্ট আমার বক্তব্যে নেই। আর কোথাও আছে কিনা জানিনা। কেস স্টাডি সবাই পড়ে না। সব আর্থ-সামাজিক স্তরের লোকেরা পড়েনা। এমনকি শিশুপাঠ্য বই তে দাগিয়ে দিলেও না। অনেকে সিম্পলি পড়েই না। কিন্তু টি ভি দ্যাখে। মিডিয়ার রোল খুব জরুরি। আমি সর্ব ব্যাপারে, সব ক্ষেত্রে এরকম শাস্তির কথা লিখিনি। আমার সে কথাকে এইভাবে অমানবিক, মব মেন্টালিটি ইত্যাদি বলে দাগানোটাও আমার সঙ্গত মনে হয়নি। সকলেই মব নয়, অনেকেরই আলাদা স্বর আছে। সমাজের এই স্পেসিফিক অসুখের জন্য দু একটা এমন উদাহরণ মূলক শাস্তির দরকার, এই মুহুর্তে, এটাই বক্তব্য ছিল। কেউ তো আর ভয় পায় না। নিজের ঘরে আগুন লাগবার আগে।
    অল্টারনেটিভ হচ্ছে নতুন করে সমাজের চিন্তাভাবনাকে রি -ওয়ার করা। কতদিন লাগবে, নিত্য ইভল্ভিং এই সমাজে আদৌ তা সম্ভব কিনা, সন্দেহ।

    আশা করি আমার স্ট্যান্ড ক্লিয়ার হয়েছে, অমানবিক স্ট্যান্ড হলেও। এবার আমি সত্যিই ক্ষান্ত দিলাম।
  • .. | ২০ ডিসেম্বর ২০১২ ১৬:১৪580835
  • এইভাবে একে অপরকে খোঁচা না মেরে দৃষ্টান্তমূলক শাস্তির পরিবর্তে এই রাম সিং অ্যান্ড কোং কে নিয়ে ঠিক কি করা উচিত অদূর ভবিষ্যতে সেটা সংশোধনবাদীদের কেউ একটু পরিষ্কার করে বলবেন?

    রেপিস্ট যারা জেল থেকে মুক্তি পেয়েছে (মানে যাদের অ্যাট অল সাজা হয়েছিল), তাদের ঠিক কতোটা সংশোধন হয়েছে সে সম্পর্কে নিশ্চই ডেটা আছে। জেনুইনলি সেটাই জানতে চাইছি।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৬:৩১580846
  • Five fast track courts approved for Delhi rape cases....

    The chief justice, however, told that “unless investigation was conducted properly and witnesses produced during trial, even fast track courts would not serve any purpose, rather it will lead to acquittal within three months”
  • dukhe | ২০ ডিসেম্বর ২০১২ ১৬:৩৪580858
  • lcm/pi, টিভিতে কুড়ি বছর সারাদিন ধরে যাবজ্জীবন কারাদণ্ড দেখানো কি ভালো প্রস্তাব? টিআরপি থাকবে? আমি অবশ্য এমনিতেই টিভি দেখি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন