এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২৩০৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৩৬621840
  • ও তাইলে এই ফাণ্ডাটাও দরকার কোন পেনিট্রেশনই রেপ নয় যদি কন্সেসুয়াল হয়।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৩৭621841
  • অজ্জিতকে। কায়দা করে লিফট মাঝরাস্তায় বন্ধ করা হয়নি। তরুণবাবু পাতি কায়দায় ব্যবহার করছিলেন বলে অভিযোগ। যেজন্য হাত ছাড়তেই লিফট সিধে গ্রাউন্ড ফ্লোরে।

    তবে কায়দাবাজির লিফট হতেই পারে। তেমন হলে লিচ্চই মেনে নেব।
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৩৮621843
  • সেই লেডিজ সাইকেলের জোকটা মনে পড়ে গেল।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৩৮621842
  • হ্যাঁ হ্যাঁ, তোমার বেসিক থেকেই শেখা দরকার। :)
  • aka | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৪১621844
  • হুঁ বুঝলাম তরুন হলেন ইশানের কৃষ্ণ সবেতেই লীলা।ঃ)
  • aka | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৪৫621845
  • নিন নিন অংক কষুন, কি পোশাক পড়েছিল, কটা গিঁট, লিফটের ত্বরণ কত, সেই গতিবেগে সেকেণ্ডে কটা গিঁট খোলা সম্ভব, জিভ বা আঙুল ঠিক কতটা প্রসারিত হতে হবে, তারই বা ত্বরণ কত। ইরোডফ পাশে রাখতে ভুলবেন না। কাল দেখে নেব রেজাল্ট। জয় কৃষ্ণ।
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৪৯621846
  • এতো অংক কষার দরকার নেই, পোষাকের ঠিক কোন অংশ্টুকু খোলা হয়েছে ইমেলে তারও উল্লেখ আছে।
  • π | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৫১621847
  • এই লেখাটা পড়ছিলাম। রাষ্ট্রের প্রতি রীতিমতন প্রশ্ন তোলা হয়েছিল।
    http://www.tehelka.com/how-many-deaths-before-too-many-die/

    গত দু তিন বছরে তাহলে কি কোন পরিবর্তন এসেছিল ?
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৫২621848
  • পুরোটা পড়েই বলছি। খুব এক্সপ্লিসিট হয়ে যাবে বলে আর লিখিনি। আপনাকেই জিজ্ঞাসা করছি, এই পুরো ব্যাপারটা কি পনেরো সেকেন্ডে সম্ভব? (যদি না অজ্জিতের কথা মতো লিফট পাঁচমিনিট নেয়)।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৫৭621850
  • এতই যখন লিখলাম, দ্বিতীয় খটকাটাও লিখি।

    মেল চেনের প্রথম মেল মেয়েটির। তাতে লিফটের বর্ণনা।
    পরের মেল তরুণের। মেয়েটির কাছে ব্যক্তিগত দুঃখপ্রকাশ। একদিন আমি আপিসে শুয়ে মেঘ দেখছিলাম, তুমি এলে। তারপর আমি মিসজাজ করলাম।
    পরের মেল মেয়েটির। আপিসের অন্যরকম বর্ণনা।
    তারপর তরুণের "নিঃশর্ত ক্ষমা"।
    ইত্যাদি।

    প্রশ্ন হল এই আপিস ঘর কোত্থেকে এল? সবটাই তো লিফটে। খুব কেয়ারফুলি সিলেক্টেড কিছু ব্যক্তিগত মেল প্রকাশ করে দেওয়া হচ্ছে, এরকম একটা সন্দেহ জাগছে।
  • π | ২৯ নভেম্বর ২০১৩ ১১:০৬621851
  • আমি বুঝতে পারছিনা, তেজপালের আদৌ কিছু স্বীকার করার কি প্রয়োজন ছিল ? রেপ করে থাকলে তো ডাহা সবকিছুই অস্বীকার করতে পারতেন! কী জানি, বড় জটিল কেস।
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ১১:১০621852
  • সত্যিই খুব জটিল কেস। কোর্টে এইসব জটিল মনস্তাত্বিক ব্যাপার নিয়ে নিস্চয়ই চুলচেরা বিচার হবে।
  • π | ২৯ নভেম্বর ২০১৩ ১১:১২621853
  • আপানার কি মনে হয়, কোর্টে বিচার না হয়েই শাস্তি হয়ে গেলে ভাল ?
  • el fantástico | ২৯ নভেম্বর ২০১৩ ১১:১৪621854
  • ডিসক্লোজার বলে একখান সিনেমা ছিলো - মাইকেল জনসন, ডেমি মুর। সেখানে একটা ইলেক্ট্রনিক্স কোং-এ মাইকেল জনসন একজন ইঞ্জিনিয়ার, ডেমি মুর তার এক্স প্রেমিকা, ওই কোং-এ হঠাৎ জনসনের বস্‌ হয়ে আবির্ভাব। তখন অবশ্য ডেমি মুরের প্রতি জনসনের কোনো টান নেই। কিন্তু উল্টোটা আছে। একদিন মিটিনের নাম করে জনসনকে ঘরে ডেকে একটু...

    (অনেকটা ওই আপিসের বর্ণনার মত)

    তাপ্পর জনসনের নামে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস ইঃ।

    সেখানে মাইকেল জনসন তার বউকে বলছে - কথাটা মনে আছে, আর খুব রেলিভ্যান্ট মনে হল - "সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইজ অ্যাবাউট পাওয়ার। হোয়েন ডিড আই হ্যাভ দ্য পাওয়ার?"
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১১:১৯621855
  • অল্টারনেট মিডিয়ার তকমা পেতে গেলে রাষ্ট্রের বিরুদ্ধে কিছু প্রশ্ন তুলতেই হবে। সে সবাই করে। কিন্তু তার পাশাপাশি অ্যালকেমিস্ট গ্রুপ থেকে ফাইনান্স নিতেও অসুবিধা হয় না। ঃ)

    সে যাক, ইনভেস্টিগেটিং জার্নালিজম, এদেশে যার মাধ্যমে তহেলকা তহেলকা হয়ে ওঠে, সবই তো দেখছি হয় এনডিএ নয় রাম সেনা নয় লরেন মোদীর এগেনস্টে। মণিপুর নিয়েও ছিল, কিন্তু মিডিয়া ভালো করেই জানে তাতে বৃহত্তর অডিয়েন্সের একটিও কেশর ছেঁড়া যায় না আর তার থেকেও বড় কথা ভোটের বাজারে তার কোন প্রভাব পড়ে না। এই ইউপিএ ট-তে এত এত দুর্নীতির অভিযোগ, তহেলকার প্রবাদপ্রতিম ইনভেস্টিং জার্নালিস্টদের টিম সেখানে কোথায়? নইলে এক টুজি স্ক্যাম নিয়েই তো চাইলে অনেক কিছু করা যেত।
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ১১:২১621856
  • এরকম একবারও বলেছি নাকি!!!

    তবে এক্জন বেশ ক্ষমতাশালী লোক একটা কুকীর্তি করে, ধামাচাপা দেবার হাজার চেষ্টা করেও যে ছাড়া পাচ্ছেনা, এটা দেখে ভালো লাগছে। ভারতবর্ষের প্রতিটি কোনে এরকম ঘ্টনা প্রতিদিন ঘটছে। ভালো লাগছে এই জন্যই, মেয়েরা আগের মতো মুখ বুজে আর মেনে নিচ্ছেনা। তেজপাল হোক, আশারাম হোক, কেউ না কেউ এগিয়ে আসছে, প্রতিবাদ জানাচ্ছে।
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১১:২২621858
  • ডিজক্লোজারের হিন্দিও হয়েছিল। এইতরাজ। (উচ্চারণে ভুল হল নির্ঘাৎ, সিকি এসে শুধরে দেবে)

    মশলাদার, কিন্তু বাজে রিমেক।
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ১১:২২621857
  • আমার আগের পোষ্ট এটার উত্তরেঃ "আপানার কি মনে হয়, কোর্টে বিচার না হয়েই শাস্তি হয়ে গেলে ভাল ?"
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১১:২৩621859
  • টু জি স্ক্যাম আর কোলগেট স্ক্যাম।
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ১১:২৬621862
  • অর্পন বোধায় তেজপাল আর তেহেলকাকে আলাদা করে দেখলেই ভালো করবেন, অন্তত এই ঘটনাটিতে।

    কুকীর্তি করেছে তেজপাল, তার সাথে তেহেলকার কোন সম্পর্কই নেই। এই টইয়ের নাম নিয়েও আমার আপত্তি আছে, টইএর নাম হওয়া উচিত ছিল তেজপালের দ্বিচারিতা।
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৩২621864
  • আমি পাইকে মূলত বলছি। আর তেজপাল আর তহেলকা মূলত একই, প্রতিষ্ঠান ততটাই বড় যতটা ব্যক্তি বড়।

    দুই, তহেলকার হুইসল্ব্লোয়ার পলিসি নেই। সেইটা তেজপালের এই "কুকীর্তি" প্রসঙ্গেই এক্সপোজড হয়েছে।

    তিন, টইতে প্রাসঙ্গিক - অপ্রাসঙ্গিক নানা বিষয়ে আলুচানা হয়। যেকোন আনমডারেটেড ফোরামে ন্যাচারালি তাইই হয়। কাজেই ...
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৩৪621866
  • টুজি স্ক্যাম নিয়ে বলা (যেটা সবাই করছে) আর সেটা নিয়ে স্টিং অপারেশন করা এই দুটোর ইম্প্যাক্ট এক হল?

    এই যে, এই খবরটা। ফুটবলে বেটিং হয় সবাই জানে। কিন্তু তাই বলে এ তো একেবারে হিলাকে রাখ দিয়া!

    http://www.anandabazar.com/29khela1.html
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৩৪621865
  • আচ্ছা।
  • riddhi | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৩৮621867
  • simply pressing buttons on the lift's panel to make the elevator stay in circuit, preventing it from stopping ...at this point..
    এটা পড়ে মনে হচ্ছে ন, সবসময় লিফ্টের বোতামে হাত রাখতে হবে, মামু যেমন বলছে। প্রথমেই কিছু বাটন প্রেস করেছে। তারপর লিফটের গতির ওপর নির্ভর করছে। সেই সময়ে এইসব করাই যায়।
    মনে হচ্ছে না এইটা ক্রিটিকাল ডিফেন্স হতে পারে। ব্যাপারটার টেকনিকালি ইমপসিবিল প্রমান করা এত সোজা হলে, তরুন আর তার হাজার এপোলজিস্ট এটা নিয়ে ঝাপিয়ে পড়ত। মেয়েটাও তো একটা মেন্টাল ছবি (বানানো বা সত্যি) সামনে রেখে এগুলো লিখছে। সেখানে সে এতখানি কেয়ারলেস হবে?

    আমরা ব্যাপারটা রিড করতে কোথাও ভুল করছি।
  • el fantástico | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৪৩621868
  • এইটা ভ্যালিড পয়েন্ট।

    ধরা যাক তিনতলা বাড়ির টপ ফ্লোর থেকে লিফ্‌টে নামার সময় পর পর জি আর থ্রী যদি টিপে দেওয়া হয়, তাইলে সার্কিট তো সেটা ধরে রাখবে? জি-তে পৌঁছে দরজা খুলে আবার ওপরে ওঠার কথা। সেই সময় "ডোর ক্লোজ" টিপে দিলে দরজা বন্ধ হবে।

    ইস্‌, ডিজিট্যাল লজিকটা পুরো ভুলে গেছি। লিফ্‌ট ডিজাইন করিয়েছিলো তো লজিক গেট ডিয়েঃ-(
  • riddhi | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৫০621869
  • হ্যাঁ, এক্স্যাক্টলি এরকমি কিছু হয়েছে মনে হয়।

    কিন্তু অজ্জিতদা, কন্সিস্টেন্টলি ডগলাস কে জনসন লিখে গেলেন? :o :((
  • h | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৫২621873
  • 'ফ্লিটিং মোমেন্ট' তত্ত্ব যদি সত্যি ও হয়, তাহলেও শাস্তি যোগ্য অপরাধ হতে পারে। জার্নালিস্ট যেখানে নিজে মলেস্টেশন লিখেছেন, সেখানে রেপ চার্জ আনলে কেস হারতে পারেন। ঝাড় হয়ে গেল মহিলা এফ আই আর না করায়, নিজেই সুবিচার পাবেন না হয়তো। অবহ্স্য যদি ফাদার ফিগার কে শ্রদ্ধা করে থাকেন, থাকতেই পারেন, ঝট করে পুলিশের কাছে যাওয়াও মুশকিল। আর যদি গোটা টাই কনসেনসুয়াল কথাটার ডি কনস্ট্রাকশনে পর্যবসিত হয়, সেদিকেই মামলা যাবে, তাহলে তেজপাল কেস এ জিতে যাবেন, এবং ড্যামেজ ইত্যাদি দাবী করে পুনরায় শেক্সপিয়ার আউড়াবেন। পার্সোনালি সত্য উদঘাটন হোক এইসব বলা সোজা, কিন্তু সে যে কি ক্যাচাল!! মহিলা যেন বিচার পান, আর কি বলবো, আলু বিজেপি বিরোধী মেগালোম্যানিয়াক সাংবাদিক আর অল্পবয়সী জার্নালিস্ট এর মধ্যে এই ঘটনাটা ইলেকশনে ইয়ারে ঘটায়, অকারণ কিছু লোক বিচার চাড়াও মাইলেজের এতো উদ্দেশ্য নিয়ে ঘুরবে, যে একটা প্রহসন না হয়।
  • শ্রাবণী | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৫২621871
  • কেসটার আলোচনা যেমন গুলোচ্ছে তেমন কেসটা না গুলোলেই হয়।
    ওয়ার্কপ্লেসে সে হ্যা অজস্র হচ্ছে এবং সেগুলোকে ট্রিভিয়ালাইজও করার প্রচেষ্টাও অব্যাহত। "এমন কী আর করেছে, একটু কাঁধ জড়িয়েছে বই তো না"!

    একটি মেয়ে যেখানে কাজ করতে গেছে এবং যেখানে সে আশেপাশের সঙ্গে শুধু কাজের সম্পর্কেই সম্পর্কিত, সেখানে তার ইচ্ছের বিরূদ্ধে কেউ তাকে অন্যভাবে আর কিছুই না শুধু স্পর্শ করলেও, তা ট্রমাটিক হয়, অন্তত বেশীরভাগের কাছেই হয়, অপমানিত লাগে।
    প্রতিবাদ না করলে, যে অন্য উদ্দেশ্যে এরকম করেছে সে আরও বাড়াবাড়ি করে, আরো সাহসী হয়ে যাবে। একেই এখনো আমাদের দেশে মেয়েদের কাজের জায়গায় হাজারটা সমস্যা শুধু মেয়ে বলেই, তার ওপর এটিও একটি যোগ হয়।
    যারা প্রতিবাদ করতে পারেনা, তারা হয় কাজ ছেড়ে দেয়, অন্য উপায় দেখে, নাহলে কেউ কেউ মেনেও নেয় বোধায়।
    আমাদের একটি অফিসে, একটি মেয়ে ছেড়ে যাবার সময় এগজিট ইন্টারভিউয়ে বলে গেল বলে জানা গেল এবং তখন লোকটিকে শুধু ট্রান্সফার করা হল, কোনো কমপ্লেন হলনা, কিছু না, শুধু সেখানে সেঃ হ্যাঃ সেল ছিলনা, সেটা হল আর এখন শুনি নাকি সেই অফিসের হেড মাঝে মাঝে মেয়েদের সবাইকে ডেকে তাদের হাল হকিকত নিজে জানেন!
    আমার বিশ্বাস এরকমটা সর্বত্র হচ্ছে।

    আমার বাড়ির দরজা জানালা খোলা রেখে গেলেও, চোরেদের আমি চুরি করার রাইট দিয়ে যাইনা। এবং সে বাড়িতে চুরি করে চোর ধরা পড়লেও তার শাস্তি আইন অনুযায়ী হওয়ার কথা!

    লিফটের টেকনিক্যাল ডিটেলস ঠিক জানিনা, কোনোদিন লিফট আটকে রাখার দরকার পড়েনি, প্রশ্নগুলো অবশ্যই কোর্টে বা তদন্তে আসবে, যাচাই হবে, হওয়া উচিতও।
    কম্পানির লোক ডাকা দরকার,প্রোগ্রামিং কী কী করা থাকে, তার ওপর নির্ভর করে, অনেককিছু বাইপাস করা থাকে অনেক লিফটে, সেগুলো অন্য জায়গায় কাজ করে।

    একটা ঘটনা মনে পড়ল। একদিন একটু সকাল সকাল অফিসের জন্যে বেরিয়ে লিফটের বোতাম টিপে দাঁড়িয়ে আছি, লিফট আর আসেনা। একটা জিরোতে দাঁড়িয়ে আছে আর একটা চারে। ওপর নীচের দুটো বোতামই টিপলাম, কিছুক্ষণ পরে দুটোই এল, জিরোরটা আগে, তাতে উঠতে যাব দেখি অন্যটাও এসে দরজা খুলে গেল, তার মধ্যে দুধওয়ালা আর এক কাজের মেয়ে পরস্পরের বাহুবন্ধনে:)!
    মেয়েটির শাশুড়ী আবার আমার বাড়ি কাজ করত! কী প্রসেসে ওরা লিফট আটকে ছিল জানিনা। তবে সেটা মনে পড়তে মনে হচ্ছে ব্যাপারটা হাতিঘোড়া নয়।

    যে লোক হিসেব করে খেয়াল করে রেখেছে যে লিফট একমাত্র জায়গা যেখানে সিসি টিভি নেই, ধরা পড়লেও প্রমাণ শক্ত, সেখানে শুধু তার ইনটেনশন টার কথা ভেবেই যা মনে হয় তা বলার মত ভাষা শিখিনি, আমার দুর্ভাগ্য!

    আর অফিসের কথাটা পরে তেজপালের আর একটা লীকড মেলে এসেছে, সেখানে আগে কোনো বিষয়ে কথোপকথনে সেই মেয়েটির সঙ্গে আলোচনায় (মেয়েটি এ বক্তব্যের জবাবও দিয়েছে, যে আলোচনাটি কাজের প্রসঙ্গে ছিল), যে আলোচনা তেজপালের অফিসে হয়েছিল, তাতে ওর মনে হয়েছিল, মেয়েটির সায়
    আছে বা মেয়েটি কে পরে ইচ্ছেমত অবসরে আদর করলে সে খুশী বই দুখী হবেনা ইত্যাদি(কথাগুলো আমার, ওসব বিবরণ বারবার পড়তে মন চায়না!)।
  • সিকি | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৫২621870
  • ऐतराज़। হিন্দি ঐ বাংলায় অ্যায়-টাইপ উচ্চারণ হয়। আমিও দেখেছি সিনেমাটা। সুস্মিতা সেন ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন