এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ২৫২৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:১২632028
  • কেসির সঙ্গে তা হলে কখনও না কখনও আমার দেখা হয়েছে। হরিদাসনগরের রাস্তা থেকে ঠিক যেখানে বাঁদিকে বাঁক নিলে পিউদের বাড়ি, তার ঠিক ডানদিকের কোয়ার্টারটাতেই আমরা থাকতম। পুকুরের সামনে। ওই পুকুরে আমি সাঁতার শিখেছিলাম।
  • kc | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:১৯632029
  • তাহলেতো দেখাতো হয়েছেই। পিউকে যখন কোলে নিয়ে ঘুরেছি, তখন লিচ্চয়ই তোমারেও কোলে করেছি কখনও। মাইন্ডে রাখবা।
  • siki | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:৩৫632030
  • ন্যা:। আমি আপনার কোলে উঠি নাই। রঘুনাথগঞ্জে আমি ছিলাম তিন বছর। ১৯৮৩, ৮৪, ৮৫।

    অগ্নিফৌজ অ্যাথলেটিক ক্লাবে কি গতায়াত ছিল আপনার?
  • siki | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:৪৮632031
  • রূপঙ্করবাবু কি দুকুরবেলাও রাত জাগেন?

    দেখুন, রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন মত পোষণ করেন। কেউ অতিরিক্ত শ্রদ্ধাশীল, কেউ শ্রদ্ধাভক্তি রাখেন না, কেউ নির্বিকার। উল্টো কথা শুনলে তাই কারুর গা-গরম হতেই পারে।

    রামকৃষ্ণ ছিলেন প্রথাগতশিক্ষাবিহীন, বিবেকানন্দ ছিলেন উচ্চশিক্ষিত। দুজনেই ধর্ম এবং ঠাকুরদেবতার মোড়কে অনেক লোকশিক্ষে করেছেন, দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন, এমনকি সাগরপাড়ের মানুষকেও উদ্বুদ্ধ করেছেন। এখন এই লোকশিক্ষা, দেশের মানুষকে জাগিয়ে তোলা ইত্যাদি ধরলে এঁদের মত মহাপুরুষ খুব কমই আছে, অন্যদিকে এঁদের ভাবসমাধি, ঠাকুরপুজো ইত্যাদি নিয়ে মাতামাতি দেখলে সেটাকে ভণ্ডামী বা প্রতারণাই মনে হয়। তা সেই সময়ের সমাজে লোকজনের মধ্যে আলো জ্বালাবার জন্য এঁরা ভক্তিমার্গ বেছে নিয়েছিলেন, চট করে লোকের মধ্যে গ্রহণযোগ্য হবার জন্য। সেটা এঁদের স্ট্র্যাটেজি ছিল বা যাই হোক, হয় তো এঁরা মনে মনেও বিশ্বাস করতেন সে-সব। তাঁদের নিজেদের বিবেকের কাছে তাঁরা কোনও ভণ্ডামী করেন নি, আবার নাস্তিকতার ব্যাটন হাতে নিয়ে এঁদের বিচার করতে বসলে অবশ্যই দুজনেই ভণ্ড প্রতারক। অসুবিধে কোথায়?

    শকুন্তলা দেবী নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করতেন। আসলে উনি বড় বড় অঙ্ক খুব ঝটপট করে ফেলার ক্ষমতা রাখতেন। পাজল ইত্যাদি নিয়েও চর্চা করতেন। শকুন্তলা দেবীর পাজলের বই গাঁতিয়েই তো ইনফোসিসে চান্স পেয়েছিলাম। সেটা অতিরিক্ত অভ্যাসে কারুর হতেই পারে, কিন্তু উনি সেটাকে ঐশ্বরিক ক্ষমতা বলে জাহির করে, নিউমেরোলজিস্টের ব্যবসা ফেঁদে বসেছিলেন (ভুল বলতেও পারি, অনেকদিন অগে পড়া, মনে নেই)। সেই কনটেক্সটে প্রবীর ঘোষের সঙ্গে ওঁর এমন গল্প না ঘটার তো কোনও কারণ নেই!
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:৫৮632032
  • রামকৃষ্ণ, বিবেকানন্দ কে ভন্ড বলার প্রতিবাদ জানালাম।
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:২৫632033
  • একটা সাজেশন দিই। আগে ডেটা কালেকশন হোক না মানে রূপঙ্কর বাবুর এবং অন্যদের অভিজ্ঞতার ঝুলি শেষ হলে না হয় অ্যানালিসিস করা যাবে। ডেটা কালেকশনের আগে অ্যানালিসিসের ফল ভালো না।
  • pi | ০১ ডিসেম্বর ২০১১ ১৮:০৮632034
  • এদিকে প্রবীর ঘোষের বিরুদ্ধেও ভণ্ডামির অভিযোগ আছে কিন্তু :)
  • rimi | ০১ ডিসেম্বর ২০১১ ১৯:১১632036
  • বিভূতিভুষণের একটা গল্প ছিল, যতদূর মনে পড়ছে নাম "আশালতা"। এক লোক পয়সা রোজগারের আশায় জ্যোতিষী হয়েছিল, তারপরে নিজের প্রেডিকশন মিলিয়ে দেবার জন্যে একজনকে খুন করে, পরে দেখা যায় সে ঐ জ্যোতিষীর নিজের মেয়ে।

    ইয়ে, আমার জীবনেও কি জ্যোতিষ নেই নাকি? আমাকে একজন হাত দেখে বলেছিল "তোমার দেরীতে বিয়ে হবে কিন্তু সোশ্যাল ম্যারেজ হবে।" দেরীতে বিয়েটা মেলে নি, এই হাত দেখার ঘটনার এক বছরের মধ্যেই বিয়ে করে ফেলি (এইটা আমার হাতের মুঠোয় ছিল কিনা)। কিন্তু কি আশ্চর্য্য ব্যপার, সোশ্যাল ম্যারেজটা হুবহু মিলে গেছিল!!! তারপর থেকে জ্যোতিষে আমার অখন্ড বিশ্বাস :-)))
  • rupankar sarkar | ০১ ডিসেম্বর ২০১১ ২০:৩৫632038
  • siki: আকা ভাল বলেছেন, ডেটা কালেকশন। গতকাল আপনার সেই অন্য টইয়ে পোস্ট উড়ে যাবারও আগে থেকে আমার প্রথম নিবেদনের সময় এবং তার পরবর্তী লাগাতার পোস্ট গুলোর সময় দেখলে বোধহয় বোঝা যাবে 'রাত জাগা' কাকে বলে। আপনার 'দুকুর বেলা' টা রাতদুকুর থেকে চলছিল কিনা।

    ভণ্ডামি এবং প্রতারণা শব্দদুটোর নতুন অর্থ শিখলাম। আমি স্বীকার করছি শেখার কোনও বয়স নেই, শেষও নেই। প্রবীর বাবুর আগে কারোর মুখে ঐ ব্যক্তিদ্বয়ের সম্বন্ধে এমন উক্তি ( উনি অবশ্য অত শুদ্ধ ভাষায় নয়, জোচ্চোর টোচ্চোর কি সব বলেছিলেন) কারো মুখে শুনিনি, হার্ডকোর কম্যুনিস্ট ( যে কজন কে চিনতাম) দের মুখেও না। ঐশ্বরীয় ভাবনা নিয়ে দ্বিমত অবশ্য নাস্তিত্ববাদীদের থাকতেই পারে, কিন্তু - যাকগে আপনার মুখে আবার শুনে দেখলাম উনি একলা নন।

    শকুন্তলা দেবীর সঙ্গে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার আছে। ( ওয়ান ইজ টু ওয়ান ) খুব দ্রুতগতিতে অঙ্ক করা ছাড়াও উনি কী পারতেন তা নিজের চোখে দেখেছি। ওঁর সম্বন্ধে নতুন কিছু জানার খুব একটা ইচ্ছে আপাতত নেই। আমার কেন যেন মনে হচ্ছে ভুল জায়গায় ঢুকে পড়েছি। এইসব আলোচনার যায়গা এটা নয়। বরং কিষেনজী কিসে উৎসাহ দিতেন সেই আলোচনায় খানিকদূর যাওয়া যেতে পারত। যাক যা হল ভালই হল।
  • byaang | ০১ ডিসেম্বর ২০১১ ২০:৪৫632039
  • সিকির সঙ্গে আমিও আছি।
    প্রবীর ঘোষের ব্যক্তিজীবন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। তবে বহু ক্ষেত্রেই ওনার যুক্তিগুলো যে অকাট্য তা নিয়েও দ্বিমত নেই।
    আর শকুন্তলাদেবী যে শুধু প্রবীর ঘোষের চ্যালেঞ্জের সময় পালিয়েছিলেন, তা নয়। একবার ইউনিভার্সিটি ইনস্টিটিউটে একটি সভা থেকেও হঠাৎ করে শরীর খারাপের ভান করে মাঝপথে কেটে পড়েছিলেন, যখন প্রেসিডেন্সি কলেজের কিছু ছাত্র এবং প্রোফেসররা ওনাকে সবার সামনে চ্যালেঞ্জ করেছিলেন সেই সভায়। পুরানো খবরের কাগজ ঘাঁটলে অবশ্যই পাওয়া যাবে সেই খবর।
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ২০:৫০632040
  • শকুন্তলা দেবীর গল্পটা শুনি।
  • byaang | ০১ ডিসেম্বর ২০১১ ২০:৫৪632041
  • ছি:, গল্প আবার কী! ঐশ্বরিক ক্ষমতার অধিকারিণীর সম্পর্কে এ কী ভাষা!! বল তথ্য, সত্য ঘটনা ইত্যাদি।
  • siki | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৩৬632042
  • প্রবীর ঘোষের বিরুদ্ধে ফান্ড তছরুপ এবং চিটিংবাজির অভিযোগ এসেছিল, তা প্রমাণও হয়েছিল। এই কারণে উনি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি থেকে বিতাড়িত হন, যা আসলে ওঁরই প্রতিষ্ঠিত ছিল।

    সেটা ব্যক্তি প্রবীর ঘোষের ব্যাপার। এর সঙ্গে ওঁর যুক্তিসমূহের কোনও বিরোধ নেই, থাকতেও পারে না।

    বিশেষণ প্রয়োগের ব্যাপারে উনি অত্যন্ত সিলেক্টিভ ছিলেন, ঐ একই বইতে উনি সত্যজিৎ রায়কেও জালিয়াত বা জোচ্চোর বলেছেন, কারণ সত্যজিৎ রায় ভূত নিয়ে একাধিক সিনেমা করেছেন (মণিহারা, গুগাবাবা)। অলৌকিক ব্যাপার স্যাপার নিয়ে একাধিক গল্পও লিখেছেন (খগম, বঙ্কুবাবুর বন্ধু)। যে হেতু ভূত বলে আসলে কিছুই হয় না, যেহেতু ভিনগ্রহের প্রাণী বলে কারুর খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায় নি, তাই সত্যজিৎ রায় ছোটোদের মধ্যে ভুল ধারণা ছড়াচ্ছেন, তাই তিনি জোচ্চোর, এই রকমের যুক্তিবিন্যাস ছিল প্রবীরবাবুর বইতে।

    সেটা আমারও অপছন্দ হয়েছিল, কিন্তু তার বাইরের মোদ্দা যে মুদ্দা ছিল, যে বিষয়ের ওপর লেখা ছিল বইটাতে, সেগুলো মেনে নিতে তো কোনও প্রবলেম হয় নি!
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:১৪632043
  • প্রবীর ঘোষ দুষ্টু লোক! ওকে ময়ুরে ঠুকরে দিক, সিংজি পাঁজাকোলা করে তুলে বনবন করে ঘোরাক, মন্দার বোস ভ্যানিশ করে দিক। যে সত্যজিৎ রায়কে গাল দেয় তারে আমি পাজি নচ্ছার বলবো।
  • nyara | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৪৭632044
  • আমার তো হারবার্ট পড়ে প্রথমেই প্রবীর ঘোষের কথা মনে হয়েছিল। অধিকাংশ অ্যাকটিভিস্টই যেমন কিছুদিন পরে ফান্ডামেন্টালিস্ট হয়ে যায় - প্রবীর ঘোষের কেসও তাই।
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৫১632045
  • প্রবীরবাবু দাড়িদাদুকে রেহাই দিলেন কেন? বা বিভূতিভূষণ? ওঁরাও তো ভূতের গল্প লিখেছেন। :-)
  • I | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৫৩632046
  • প্রবীর ঘোষ নিজে তো প্রথম যৈবনে ভুতের গল্প লিখতেন। তখন তেমন নামধাম হয় নাই। পরে লাইন চেঞ্জ কল্লেন।
  • Shubha | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৫৫632050
  • বা রে: তাহলে ত ঠাকুরমার ঝুলির জন্য দখিনারঞ্জন কেও জালিয়াত বলতে হয়। গ্রিম ভাইদের ও। ছোটদের গল্পে ত অনেক কিছুই থাকে সেগুল আনেক সময় রূপক হিসেবে ব্যভার কারি হয়। আমি টিম এর সাথে একমত।
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৫৫632047
  • বই বিক্কিরি হয়নি বলে ভূতেদের আর বিশ্বাস করতে পারেন্নি। :-)
  • Shubha | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৫৬632051
  • *করা হয়।
  • ppn | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৫৭632052
  • ন্যাড়াদা :))
  • Shubha | ০২ ডিসেম্বর ২০১১ ০০:০১632053
  • pi দি কারো বিরুদ্ধে অভিযোগ, বা কেচ্ছা নিয়ে খুব আগ্রহী । খুব তারাতারি রিএক্ট করে। দিদি কিছু মনে কর না যেন ।
  • pi | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৪২632054
  • তাই বুঝি ? ভাই ? :)
    আর এর ঠেকে কেচ্ছার অংশটাই বেছে নিয়ে পড়লে তো আমার কিছু বলার নেই।:) লিংক দেবার সময় এবার থেকে বলে দেবো খন, অমুক জায়গা পড়বেন না কিন্তু :)

    This Prabir Ghosh is little more than a fake medical practitioner. In some books written by him, he claimed himself to be a psychiatric healer, particularly a hypnotherapist, without having acquired any relevant training or academic qualification. Some relevant portions of one of his books are sent herewith which are in Bengali, but may please be translated.

    2. Hypnotherapic treatment procedures elaborately described by him in one of his books have been reviewed by renowned experts of this field from three different quarters – namely Indian Medical Association ( West Bengal Chapter), a Kolkata based professional organization of psychiatrists and psychologists called ‘Diagnostic and Applied Neuropsychiatric Association’ and Prof. Arup Ghosal, Reader of the Department of Applied Psychology of Kolkata University. All the three reports have separately but equivocally rejected Prabir Ghosh’s special techniques of hypnotherapy as not only unscientific but also perverted. All the reports are sent herewith.


    ভুয়ো ডিগ্রী ও এই হিপনোথেরাপি নিয়ে বলার ছিলো। এবং এই টইয়ের আলোচনার সাথে প্রসঙ্গিক ভাবেই।
    উক্তিবাদী যুক্তিবাদী করে কাউকে যদি ভগবান বানানো হয়, তিনি নানা জায়গায় ঠকানো, বুঝরুকি ধরে বেড়ান,বিজ্ঞান বিজ্ঞান আর নিজেই ভুয়ো ডিগ্রী দেখান, এমন জিনিশ করেন যা 'unsceinfic', সে নিয়ে কথা তো উঠবেই। তার মানে তাঁর ধরা সব কিছুই ভুল হয়ে যায় এমন কিছুও বলিনি। কিন্তু এই ঘটনাগুলোর জন্য আর ওঁর সব কিছু এককথায় বিষ্বাস করার মত আস্থার জায়গাটাও চলে যায়, এইটুকুই।

    সিকি যেটা বলেছে, সেটা আরো পুরানো, ১৯৯৬ এর ঘটনা। শুধু টাকা পয়সার হিসেব মেলা না সংক্রান্ত অভিযোগ হলে এখানে সেই কথা তুলতাম না।

    প্রবীর ঘোষের সম্বন্ধে ফেসবুকে কিছু গ্রুপে কিছু দিন আগে অনেক কথাবার্তা হয়ে গেছে, তাই জানলাম। জানালাম। আগে একদিন ভাটেও এ নিয়ে লেখাপত্তর হয়েছিল, আপনি বোধহয় দেখেননি।
    আর দিলে আপত্তি কীসের ?
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০৩:৫৫632055
  • লেখক পরশুরামকে জ্যোতিষী বলেছিলেন ৭২ বছর বয়সে পরশুরামের দ্বিতীয় বিয়ের যোগ আছে। :-)
    তিনি ৭১ বছর থেকেই ইষ্টনাম জপ করতে শুরু করেছিলেন, ক্যালকুলেশনের ব্যাপার এক দু'বছর এদিক ওদিক হতেই পারে, না? কোনোক্রমে ফাঁড়া কেটে গেলে তিয়াত্তরে পৌঁছে স্বস্তির নি:শ্বাস ফেল্লেন।
  • pi | ০২ ডিসেম্বর ২০১১ ০৩:৫৮632056
  • ক্যালকুলেশন এক দু বছর ওদিক হলে তো ৭৪ অব্দি ঘামে কুলকুলানোর কথা :)
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০৪:২৪632057
  • ৭২ পেরিয়ে যেতে পীক পেরিয়ে ফলিং কার্ভে পড়ে গেছিলো টেনশনটা,নইলে আরো বহুদিন ভয়ে থাকার কথা।
    তবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ের যোগ থাকলে অনেকে ভয় পায় না, বেশ খুশি হয়। রাসেল সাহেব (বার্নাড শও হতে পারেন, নিশ্চিত নই )বলতেন চার নম্বর পর্যন্ত তিনি খুশি মনে যেতে পারবেন, পাঁচের ক্ষেত্রে একটু কিন্তু কিন্তু করবেন। :-)
  • aka | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৫৬632058
  • আমার সাথে আজ একজনের আলাপ হল উনি ৭০ বছর বয়সে গেল মাসে বিয়ে করেছেন।

    আমাদের প্রতিবেশী - প্রায় ৬৫ তো হবেই বিয়ে করেছেন।

    আমার এক মাইলের মধ্যে নেওয়া দুজনের স্যাম্পেলে দেখা যাচ্ছে ওনারা ৬৫ র ওপরে বিয়ে করেন। অতএব আমি এই নিয়ে একটা পেপার লিখতেই পারি।
  • bb | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:২৭632059
  • @Shubha পাই সম্বন্ধে এটা আপনি ঠিক বললেন না। উনি সবসময়ই একটা different perspective দেন, তার মানে এই নয় উনি কেচ্ছা পছন্দ করেন। এটা বেশ রূঢ় শোনাল।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৪৯632061
  • লেখক শরদিন্দু বন্দোপাধ্যায় খুব ভালো হাত দেখতে পারতেন। আর সহলেখক দের হাত দেখেতেন। পরশুরামের ও চেষ্টা করেছিলেন। কিন্তু রাজশেখর বসু আগে থেকেই চাপে ছিলেন। তাই আর দেখান নি :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন