এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৪২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ৩০ জুন ২০১৪ ০৩:১১640831
  • তবে হবে। দামটা একটু পড়লে হবে। আর সোলার/উইন্ড এনার্জির ট্রান্সমিশন গ্রিডটাও একটু স্মুদ হবে।

    একসময় ইন্ডিয়া ফোনকলে মিনিট প্রতি ২.৭৫ ডলার গুনেছি। এখন লাগে ৩-৪ সেন্ট মিনিট প্রতি বা আরো কম। টেলেকম বিগ কর্প দাম কমানো থামাতে পারে নি।

    একটু সময় লাগবে। হবে, সব হবে।
  • Bhagidaar | ৩০ জুন ২০১৪ ০৫:২৩640832
  • এই প্রিয়ুস ভার্সাস করোলা ব্যাপারটা আমি একটু রিসার্চ করে দেখেছিলাম যে আমি, যে দিনে তিরিশ মাইল গাড়ি চালায়, আমার একুশ বছর লাগবে শুধু প্রিন্সিপাল বেস প্রাইস-এর তফাৎটা রিকভার করতে।
  • jhiki | ৩০ জুন ২০১৪ ০৬:৫১640833
  • মৌসুমি জলবায়ুর সাথে সৌরশক্তির সম্পর্ক সম্বন্ধে জানতে চাই।

    ওর্গার সাথে বেশ কয়েকবার মিটিং-এ বসার অভিজ্ঞতা আছে, ওদের বলতে শুনেছি যে ভিসিবল লাইট থাকলেই সোলার প্যানেল চার্জ হয়। এসব আমার বিষয় নয়, সোলার প্যানেলের সংখ্যা আমার কাজের জিনিস, তাই আর বেশী মাথা ঘামাইনি।
  • Ekak | ৩০ জুন ২০১৪ ০৭:০৯640834
  • এই "চার্জ হয় " তো একটা গোলমেলে কথা :) " পর্যাপ্ত " টা ইতি গজ। সোলার প্যানেল বিক্রেতারা ওরকম বলেন।
    সোলার প্যানেল এর একটা ব্যান্ড গ্যাপ থাকে। বাজারে ১৫ থেকে ২১-২২ ব্যান্ড গ্যাপের প্যানেল পাওয়া যায়। তার ওপরে বা নীচে এনার্জি টুকু হীট লস। এবার আর্থ সারফেসে যেখানে যেরকম সোলার ইনসলেশন ( কিলোওয়াত পার মিটার স্কয়ার পার ডে ) সেরকম চার্জ হবে। তার মানে মোদ্দা কথা সোলার ইনসলেশন হাই হতে হবে এবং উইদিন ব্যান্ড গ্যাপ। এটা যদি না হত তাহলে তো রাজস্থানে আর আসামে একইহারে সোলার বিদ্যুত তৈরী হত, তাই না। কিন্তু তাতো হয়না। টানা মেঘলা থাকলে টিমটিম করে একটু আলো দিয়ে দেহ রাখে। পাখা ফাকা চালানোর তো প্রশ্নই ওঠেনা। আমার এইটুকু অভিজ্ঞতা। এবার ডাক্তার -ইঞ্জিনিয়ার রা বলুন যে ভিসিবল লাইট থাকলেই পর্যাপ্ত চার্জ হয় কিনা।
  • Ekak | ৩০ জুন ২০১৪ ০৭:৩৪640835
  • *সেল এর ব্যান্ড গ্যাপ (মানে কত পার্সেন্ট নিতে পারছে )। ইনসলেষণ ব্যান্ড গ্যাপের মধ্যে না।
  • jhiki | ৩০ জুন ২০১৪ ০৭:৪২640836
  • একক, অফশোর প্ল্যাটফর্ম সোলার এনার্জিতে চলে, ওখানে বেচুবাবুদের মুখের কথায় কাজ হয়না।

    যা বলেছিল সেটা হল রাতের অন্ধকারের মত অন্ধকার না হলে ব্যাটারী চার্জ হতে থাকবে এবং আমাদের প্রোজেক্টের যা লোড রিকোয়ার্মেন্ট ছিল, আর যে সংখ্যক প্যানেল ব্যবহার করা হচ্ছিল,তাতে পাঁচ দিন ও রাত সম্পূর্ণ আলো না থাকলেও প্ল্যাটফর্মে পাওয়ার থাকবে, এরকম দাবী করেছিল।

    আর এখানে সারাবছর বৃষ্টি হয়, বছরে দু-তিনমাস নয়।
  • jhiki | ৩০ জুন ২০১৪ ০৭:৪৭640837
  • এখানকার সব অনু দ্বীপও সৌরশক্তিতেই চলে।

    বৃষ্টির সাথে সৌরশক্তির সম্পর্ক অহেতুক টানা হচ্ছে। এখন ঝড়ে প্যানেল বা সাপোর্টিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে আলাদা কথা।
  • Ekak | ৩০ জুন ২০১৪ ০৭:৫৮640838
  • "আর যে সংখ্যক প্যানেল ব্যবহার করা হচ্ছিল"

    তার মানে ইনস্টলেশন কস্ট মারাত্মক ! সোলার ইন্সলেষণ কম সেটাকে নাম্বার অফ প্যানেল দিয়ে পোষানো হচ্ছে। আপনার দেশের কথা জানিনা তবে ভারতে বেশ কিছু সোলার হটস্পট আছে যেমন রাজস্থান-গুজরাট এসব জায়গায় এভারেজ ইন্সলেষণ ৪।৫ এর ওপরে থাকে। সারাবছর সোলার সম্ভব। বাকি জায়গায় বছরের ছ মাস ইন্সলেষণ লো। সেম নাম্বার অফ প্যানেল রেখে একই পরিমান চার্জ একুমুলেত করা সম্ভব কিকরে একটু বলবেন। মানে সেরকম সম্ভব হলে তো কোম্পানির বসে থাকত না। আর যদি হাই ব্যান্ড গ্যাপ এর প্যানেল নেওয়া হয় তাহলেও দাম বেড়ে যাবে বিশাল। যেটা বিদেশে বহু জায়গা তে উইস হয়।

    বাইদ্য় ওয়ে, প্রফেশনাল অসুবিধে না থাকলে এত ভালো প্রস্তাব কেন গৃহীত হলনা যদি বলেন ভালো হয়। নাম-ধাম বলার কোনো দরকার নেই জাস্ট কেস স্টাডি হিসেবে জানতে চাইছি।
  • Ekak | ৩০ জুন ২০১৪ ০৮:০৫640839
  • লিংক দিতে কেমন একটা লাগে, যাইহোক যদি মনসুনের সঙ্গে সোলার ইন্সলেসনের রিলেশন দেখতে চান। ইন্ডিয়ার ডেটা।

    http://wgbis.ces.iisc.ernet.in/energy/paper/hotspots_solar_potential/results.htm
  • d | ৩০ জুন ২০১৪ ০৮:১৮640841
  • নিউক্লিয়ার, সোলার, উইন্ডের সাথে কয়লা বা হাইড্রো বিদ্যুতের ব্যবহারে সমস্যা কোথায় আর তানিয়ে এত তর্কই বা কেন? সব কটা টেকনোলজি নিয়েই তো রিসার্চ হচ্ছে, আর যখন যেটা কমার্শিয়ালি সাক্সেসফুল হবে সেটাই ব্যবহার করা হবে। সরকার যেমন নিউক্লিয়ার প্ল্যান্ট ব্সায় তেমন সোলার প্ল্যান্টেও উত্সাহ দেয় আর উইন্ড ফার্মেও উত্সাহ দেয়। এগুলোর মধ্যে তো কোন বিরোধ দেখিনা।

    তবে মুশকিল হয় যখন উদয়কুমার বা মেধার মতো পাব্লিক গোঁ ধরে বসে যে নিউক্লিয়ার প্ল্যান্ট বানাতেই দেবনা। না তো না। তখোন সরকারও পেছনে বাঁশ দেয়, কিছুদিন পর আন্দোলনও থেমে যায়।
  • d | ৩০ জুন ২০১৪ ০৮:২২640842
  • এখানে অনেকেই বলেছেন যে সোলার বা উইন্ড নিয়ে অনেক গবেষণা হচ্ছে, ভবিষ্যতে এগুলোর দামও কমবে আর বেশী বেশী করে ব্যবহারও করা যাবে। তাহলে তো ভালোই। এমন হতেই পরে যে বিশ বচ্ছর পরে ভারতের বেশীর ভাগ বিদ্যুতই আসবে সোলার আর উইন্ড থেকে। তবে যতোদিন সেটা না হচ্ছে ততোদিন নিউক্লিয়ার, কয়লা, হাইড্রো ইত্যাদি ব্যবহার হবে।
  • Abhyu | ৩০ জুন ২০১৪ ০৮:২৩640844
  • মুশকিলটা এই, যে এতো সব স্ট্যান্ডার্ড মানার পরেও ফুকুশিমা হয়। সুতরাং ভারতের মত দেশে যেখানে টাকা খেয়ে সব কিছুতেই ছাড় দেওয়া হয়, সেখানে পারমাণবিক বিদ্যুতকেন্দ্র হওয়া মানে দুর্ঘটনা সময়ের অপেক্ষা। এখন গাড়িতেও দুর্ঘটনা হয়, তাই বলে কি কেউ গাড়ি চড়বে না? এখানে ম্যাগনিটিউডটা দেখতে হবে - ভারতে একটা চেরনোবিল বা ফুকুশিমা হলে তার মাসুল গুনতে হবে আপনাকে আমাকে, অনেক প্রজন্ম ধরে। তখন ও তো অন্ধ্রে, ও তো গুজরাটে বলে পার পাওয়া যাবে না।
  • Ekak | ৩০ জুন ২০১৪ ০৮:২৩640843
  • অসুবিধে টা হলো একটা অপরিণত শিশুকে এডাল্ট হিসেবে প্রজেক্ট করায়। বেটার টেকনোলজি উইথ বিসনেস মডেল এলে মার্কেট এমনি লুফে নেবে কাওকে ধরনা দিতে হবেনা এটা আর কে বোঝে :/
  • d | ৩০ জুন ২০১৪ ০৮:২৯640845
  • নিউক্লিয়ার নিয়ে আমার খুব বেশী ধারনা নেই। তবে এটুকু বলতে পারি, ভারতে কিন্তু এখনো পর্য্যন্ত চের্নোবিল বা ফুকুসিমা হয়নি। ভবিশ্যতে কিহবে জানিনা, তবে এখনো পর্য্যন্ত কিন্তু এরকম দুর্ঘটনা হয়নি। কাজেই ভারতীয় নিউক্লিয়ার টেকনোলজি আর ম্যানেজমেন্টকে অবগ্যা করার মতোও খুব একটা কিছু নেই। আর এটাও বলা যায় যে সারা পৃথিবীতেই এরকম দুর্ঘটনা আজ পর্য্যন্ত মোটে দুটো ঘটেছে, যদিও নিউক্লিয়ার প্ল্যন্ট অনেক দেশেই চল্লিশ বছর বা তারও বেশী সময় ধরে চলছে। কাজেই দুর্ঘটনার হার দেখতে গেলে অন্য অনেক টেকনোল্জিতেই কিন্তু এর থেকে ঢের বেশী দুর্ঘটনা ঘটে।
  • d | ৩০ জুন ২০১৪ ০৮:৩০640846
  • (অবগ্যা ঠিক বাননে কিভাবে লিখব?)
  • jhiki | ৩০ জুন ২০১৪ ০৮:৩২640847
  • একক, অমি কস্ট এফেক্টিভ সল্যুশনের পক্ষে, ভারতে সোলার/ উইন্ড এনার্জি প্রোমোট করা দের দলে নই।

    তার মানে এই নয় যে কোন বিষয়ে না জেনে বা নেটে দুটো পেপার ঘঁটে পোস্ট লিখব।

    ইঞ্জিনিয়ারদের কাজই হল লোড এস্টিমেট করে তার ওপর সেফটি ফ্যাক্টর লাগিয়ে ডিজাইন করা।
  • Abhyu | ৩০ জুন ২০১৪ ০৮:৩৭640850
  • অবজ্ঞা বানান অ+ব+জ্‌+ঞ+আ, এই ভাবে লিখুন abaj`Naa
  • Abhyu | ৩০ জুন ২০১৪ ০৮:৩৭640849
  • ও এই d দমুদি নন।
    অবজ্ঞা বানান অ+ব+জ্‌+ঞ, এই ভাবে লিখুন abaj`Naa
  • Ekak | ৩০ জুন ২০১৪ ০৮:৩৭640848
  • দেখুন আমি ইঞ্জিনিয়ার নই। তবে ভারতে অনেক ইঞ্জিনিয়ার আছেন এবং তাঁরা আমার মত " নেট ঘেঁটে " পোস্ট করেন না। কস্ট এফেক্টিভ সলিউশন থাকলে তাঁরা বসে থাকতেন না। এমেন্সী রাও সোলার-উইন্ড এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পরত। আমি আউটপুট দিয়ে এফেক্ট বুঝি। রেভেনিউ সাইক্ল ঘাঁটা পাবলিক। তাহলে আপনার কথামত দাঁড়াচ্ছে যে ভারতে ইঞ্জিনিয়াররা কস্ট এফেক্টিভ সোলার সলিউশন দিতে পারছেন না। ওকে ফাইন, আউত্সর্স করলেই হয়। সেক্ষেত্রে কিন্তু ইম্পোর্ট কস্ট নিয়ে প্রশ্ন তুলব। এই আর কি। আউটপুট শেষ কথা। ইঞ্জিনিয়ারদের কাজ ইঞ্জিনিয়ার রা করুন।
  • sm | ৩০ জুন ২০১৪ ০৮:৪১640853
  • ভারতে তো বহুদিন ধরে কিছু নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট চলছে। তা কি এমন বড়সড় দুর্ঘটনা হয়েছে?
    আবার তাপ বিদ্যুতের জন্য, কয়লা খনি তে দুর্ঘটনা, পলুশন, এগুলো কত মানুষের মৃত্যু ও মর্বিদিটির কারণ, তার ইযত্তা নেই।
    সারা পৃথিবী তেই বা কটা পরমানু বিদ্যুত কেন্দ্রের দুর্ঘটনা ঘটেছে?
    মনে রাখতে হবে একটা ফসিল ফুয়েল চালিত জাহাজ লিক করলে কোটি কোটি জলজ প্রাণীর ভুস্টিনাশ হয়। এবং সেটা প্রায় ই শোনা যায়।
    পরমানু শক্তি চালিত হলে সমস্যা টা কম হত।
  • d | ৩০ জুন ২০১৪ ০৮:৫০640854
  • Abhyu, অনেক ধন্যবাদ।

    Ekak অনেকটাই সমর্থনযোগ্য - আউটপুট দিয়ে এক্ষেত্রে অন্তত কিছুটা বোঝা যায়। যদিও অন্য অনেক ফ্যাক্টর আছে, তবুও, যদি সোলার আর উইন্ড কস্ট এফেক্টিভ হতো তো এতোদিনে ব্যাপক হারে চালু হয়ে যেত। কাউকে ধর্নাও দিতে হতোনা আর আন্দোলনও করতে হতোনা, ব্যবসায়ীরা নিজেরাই সোলার আর উইন্ড ফার্ম খুলে বসতো। এখন আস্তে আস্তে দুএকটা উইন্ড প্ল্যান্ট তৈরী হচ্ছে, ভবিষ্যতে যতো কস্ট এফেক্টিভ হবে ততো বেশী বেশী করে খুলবে।
  • | ৩০ জুন ২০১৪ ০৯:৫৪640855
  • d আপনি আরো দুই একটা অক্ষর জুড়ে নিন না নামের সাথে। তাহলে লোকের কনফিউশান একটু কম হয় আর কি।
  • | ৩০ জুন ২০১৪ ০৯:৫৮640856
  • উইন্দমিল নিয়ে, আমাদের আপিসে মানে হিঞ্জেওয়াড়ি ব্র্যাঞ্চে একটিউ উইন্ডমিল আছে। শুরু করা হয়েছিল এই ৫ একর জায়গার পুরো আপিসটা ওতেই চলবে এমন আইডিয়া নিয়ে। তো, বাসতেব দেখা গেল পুরো অফিস দূরে থাক, একটা ব্লক চালাবার মত পর্যাপ্ত বিদ্যুৎও বছরে একমাস হয়। বাকী সময়টা শুধু ওয়েস্টগেটের সিকিউরিটি কেবিন আর ভিজিটর'স লাউঞ্জটুকুই হয়।

    এদিকে সোলার প্যানেল্ক বসাবার খরচ প্রচুর। এমনিতে সোলার লাইট বা টেবিল ফ্যানগুলো ঐ প্রথম চার্জটা পুরো রোদ্দুরে ৮ ঘন্টা করতে হয়, তারপর ভিজিবল লাইটেই দিব্বি হয়, ঝিকি যেমন বলল। মগরপাট্টা সিটির পুরো গরমজলের সিস্টেমটা সোলার কারেন্টে চলে। সবকটা টাওয়ারের মাথায় সোলার প্যানেল আছে। কিন্তু বর্ষাকালে প্রচুর লোক গরমজল ব্যবহার শুরু করলে একটু টান পড়ে। ভিজিবল ডেলাইটে চার্জিং অনেক স্লো হয়।

    তো, এরকম মিলিয়ে মিশিয়ে ব্যবহার করলে, যতদিন না আরো সস্তা ও উন্নত কিছু আসছে, আমি সমস্যা খুব দেখি না।
  • d | ৩০ জুন ২০১৪ ১০:৩৬640857
  • ঠিক আছে আমি dc নামে লিখব।
  • | ৩০ জুন ২০১৪ ১০:৩৮640858
  • থিঙ্কুসস :-)
  • Ekak | ৩০ জুন ২০১৪ ১০:৪৯640859
  • পুনে যেতে গিয়ে মানে পুনে হয়ে বনবে যেতে গিয়ে আরকি একটা হাওয়া কলের মাঠের পাশে বাস দাঁড়ায়। একবার অনেকক্ষণ দাঁড়িয়ে রইলুম ঘুরবে দেখব বলে। তো দেখি কয়েকটা একটু অনিচ্ছাসত্বে ঘুরল যেন গজেন্দ্রগামিনী :( বাকিরা নিশ্চুপ। তাপ্পর ড্রাইভার ভ্যা দিলো। বাসে উঠে পড়লুম।
  • Abhyu | ৩০ জুন ২০১৪ ১০:৫০640860
  • dc হলেন আমার খুব প্রিয় মাস্টারমশাই - দীপঙ্কর কুণ্ডু (Coondoo)
  • Abhyu | ৩০ জুন ২০১৪ ১০:৫১640861
  • ভালো হাওয়া কল দেখতে হলে ইউরোপ যাও। আহা কী তার গাম্ভীর্য আর কী তার রূপ!
  • | ৩০ জুন ২০১৪ ১০:৫৭640862
  • আমস্টার্ডামে কুট্টি কুট্টি চীনামাটির উইন্ডমিলের রেপ্লিকা বিক্রী করে। খুব সুন্দর দেখতে।
  • তাপস | ৩০ জুন ২০১৪ ১১:১৬640864
  • ও, এইটা 'উন্নয়ন'(বোল্ড এন্ড বিউটিফুল হরফে) বিরোধীদের মুণ্ডপাতের ব্যাপার ছিল? সরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন