এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ৩১ আগস্ট ২০১৪ ১৮:১১646029
  • এই খেলাটা দেখার ইচ্ছে ছিলো। যাই হোক, ঐ নড়বড়ে ডিফেন্স নিয়ে ৩-১ ভালো রেজাল্ট। ঃ-)
  • Arpan | ৩১ আগস্ট ২০১৪ ১৮:২৬646030
  • র‌্যান্টি আর মামা অবিশ্বাস্য মিস না করলে ৫-১ হয়।
  • + | ৩১ আগস্ট ২০১৪ ২০:৩০646031
  • সমবেদনা জানাবেন কি? হাসি পাচ্ছিল খেলা দেখে। এই বয়া নাকি মারকিউ প্লেয়ার। সেই কবে থেকেই বলছি, ভালো প্লেয়ার, কিন্তু বল ধরে নড়ে ১৫মিনিটে একবার। ঐ খান থেকে কেউ ডান পায়ের আউটস্টেপে বল রাখতে যায়? ধনচন্দ্র আগেরদিন ছড়ানোর পর এদিনও ছড়িয়ে চলল। জেজে বেশ খেলছিল। দুম করে তুলে ভার্গবকে নামিয়ে আবার তুলে নিয়ে কি করতে চাইল কে জানে!! ভালো খেলা ইচেকে কেন যে বাদ দিল কে জানে? আরো বড় জিনিস এই অফিসিয়ালদের কোনো সিরিয়াসনেস আছে? টিমের ৩নম্বর বিদেশীর প্রথম ম্যাচ সেপ্টেম্বরে, আরেকজন নাকি এসেই পৌঁছালোনা। কাটসুমি-লাল ছাড়া কেউ তো খেললইনা।

    মোবার যে গোলটা বাতিল হল। রিপ্লেতে দেখলাম যে গোলকীপারকে টাচ করার আগেই লাইন্সম্যান অফসাইডের ফ্ল্যাগ তুলেছিল (গোললাইনে ইবে থাকা সত্ত্বেও), অদ্ভুত !!
  • de | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৬646033
  • নড়বড়ে ডিফেন্স - নড়বড়ে নীতু - এইসব নিয়ে ৩-১ ভালো রেজাল্ট - কেমন একটা সাপোট করারই জোর পাই না আজকাল - এইসব করাপ্টেড কর্মকর্তা দেখেটেখে!
  • Tim | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৯646034
  • কখনো ডার্বির পরে কোন কোচ বলেনি যে পাঁচ গোল খেতে পারতাম। এই সৎ স্বীকারোক্তি ভালো লাগলো।
    মোবায় সনি নর্ডি এসে গেলে একটু বেটার খেলবে। আর আমাদের একটা ভালো ডিফেন্ডার চাই, ওপারা টাইপ।
  • + | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৪646035
  • সুভাষ কিন্তু একটা জায়্গায় সৎ। কোনো ত্রুটি রাখেনা।

    চার্চিলকে চ্যাম্পিয়ন করল, যেই ঝামেলা করল নামিয়ে দিল। ইবেতে ৫ গোল খেল, কাল মোবাকেও ৫ গোল খাইয়ে মেকাপ দেওয়ার চেষ্টা ছিল।

    আমাদের (মোবা) মেন্টালিটিতে কোনোদিনই সুভাষ ভৌমিককে মেনে নিতে পারিনা, দোষটা আমাদের মত সাপোর্টারদেরই। এটা মৃদুল ভটচায বা সুব্রত কোচ হলে মনে করতাম, চেষ্টা করেছে, পারেনি। এখন সুভাষ বলে মনে হচ্ছে, ব্যাটা সিরিয়াস নয়।
  • . | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৩646036
  • এই পোস্টিংটা কি এই রিপোর্টের প্রতিধ্বনি।
    http://www.bartamanpatrika.com/content/sports.htm
    এই ধরণের মন্তব্য, তদুপরি দৈনিকে তার রিপোর্টিং, খুব প্ররোচনা মূলক, বেদনাদায়ক, মাঠের জন্য, সুভাষ ভৌমিকের জন্য তো বটেই।

    কারণ মনে রাখা উচিত, ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে প্রথম ৩-এর বেশী, ৪ গোল খায়, সুব্রত ভট্টাচার্য্যের কোচিং-য়ে আর প্রথম ৫ গোল খায় সুভাষ ভৌমিকের কোচিং-য়ে, দুবারই যদিও তিন গোল দিয়েছিল ইস্টবেঙ্গল।
    ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানকে প্রথম ৪ গোল দিয়েছিল অনেক আগে, ১৯৩৬ সালে। পাঁচ গোলের খবর অনেকেরই মনে আছে, অন্ততঃ মোহনবাগান পাঁচ গোল দেওয়ার পর রেফারেন্স হিসেবে ও দিনটা বারবার এসেছে। তাতেও সুভাষ ভৌমিক ছিল, কিন্তু একটিও গোল না করেই নায়ক হয়েছিল। সেদিন শ্যাম থাপা দুটো গোল করলেও একটি পেনাল্টি মিস করেছিল, আর শেষের দিকে সমরেশ অন্ততঃ দু বার মোহনবাগান গোলকীপার প্রশান্ত মিত্রকে কাটিয়েও গোল না দিয়ে ব্যাকপাস করেছিল বলে, শুভঙ্কর সান্যাল ক্ষেপে গিয়ে ওরকম একটি সিচুয়েশনে, সমরেশের পা থেকে বল কেড়ে নিয়ে পঞ্চম গোলটি করে। এবং মাঠের মধ্যেই সমরেশের কাছে বেদম গালাগাল খায়। সুভাষ ভৌমিক ভীতি তখন মোহনবাগান দল জুড়ে, কিন্তু তিনি একবারই হাত ঘুরিয়ে ডেকে সুরজিৎকে পাস দ্যান, যার থেকে চলন্ত বলে ভলি মেরে সুরজিৎ তৃতীয় গোল করে। এবং যার থেকে 'ডেকে ডেকে গোল করার' কথাটা চালু হয়। অথচ পুরো খেলাটাই সমরেশ একচ্ছত্র সম্রাটের মত কন্ট্রোল করেছিল আর শ্যাম থাপা তার সুযোগসন্ধানী মনোভাবে তাকে সম্পূর্ণ করেছিল।

    অথচ সে বছর লীগে ইস্টবেঙ্গল খুব কপাল জোরে মাত্র এক গোলে জিতেছিল, এবং গোলদাতা শ্যাম থাপা সেইরকম গোল আর দ্বিতীয়বার করতে পারত কিনা সন্দেহ আছে। মোহনবাগানের হাফ তপন বসু মাঠ জুড়ে খেলেছিল, তার একটা গোলার মত শট বারে লাগে, উলগানাথনের শট সমরেশ গোল লাইন থেকে বাঁচায়, বা সমরেশের থাইয়ে লেগে বল বারে লেগে কপালজোরে বেরিয়ে যায়। শীল্ড ফাইনালটা ওরকম হবে কেউই ভাবে নি, ওটা একটা আকস্মিক ঘটনা ছাড়া কিছুই ছিল না।

    পরবর্তী কালে এক্সাইজে থাকাকালীন হোটেল থেকে খুব খারাপ অবস্থায় গ্রেপ্তার হওয়ার পর উদ্ধারকারী ইস্টবেঙ্গলকে ছেড়ে যখন সুভাষ টুটু বসুর কোলে আশ্রয় নেন, তারপর ইস্টবেঙ্গলেও ওই ২০০৯-এর পাঁচ গোলের ব্যাপারে অনেক গল্প বা সত্য চালু হয়। "আর যেই হোক, ভোম্বল কোচ হবে না", এরকম মন্তব্যও মাঝে সাঝে হয়, আজও। সুভাষ ভৌমিকও ইস্টবেঙ্গলের কোচিং করা নিয়ে অনুরূপ মন্তব্য রাখে। তবুও শত্রুপক্ষের লোক ছাপটা বা গন্ধটা গেল না।
    বেচারা!

    গলদটা কোথায়, সেটা শিশিরের এই প্রতিবেদনের চতুর্থ অনুচ্ছেদের প্রথম চার লাইনে দেওয়া আছে।
    http://www.bartamanpatrika.com/archive/2014/august/310814/content/sunday.htm
  • + | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৮646037
  • ওহ, বর্তমান পড়িনি। আজ সকালে কোনো কাগজই পড়িনি। শিশির ঘোষের লেখাটা ভালো লাগল। এসব সমর্থকরাই ভাবি এখন। আর কেউ না।
  • + | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩১646039
  • ফালকাও ম্যানুতে, মেডিকাল খালি বাকিঃ)
  • robu | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৯646040
  • আমাদের কি হবে গো সুপর্ণা ঃ-(
    তখনই বলেছিলাম তিন বর যথেস্ট নয়!
  • aranya | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৮646041
  • 'এখন সুভাষ বলে মনে হচ্ছে, ব্যাটা সিরিয়াস নয়' - কনস্পিরেসি থিয়োরি, মোবা-কে ইচ্ছে করে হারিয়ে সুভাষের লাভ কি? ওর নিজের কোচিং সিভি-তেও তো কালি পড়ল
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৯646042
  • এই সিজনেও কচুপোড়া আছে কপালে।

    সনোগো কবে গোল পাবে গো সুপর্ণা?
  • + | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০১646043
  • আরে বাবা!! বলছি তো, কথাটার কোনো বেস নেই। কিন্তু ঐ কিছু কিছু লোককে মোহন জনতার মত আমিও মেনে নিতে পারিনা। যেমন যে যাই বলুক ইবের কোচ হয়ে ৩-৪ মাসেই সুব্রতকেও এসব শুনতে হয়েছে।
    সুভাষের কোচিং সিভিতে ভালো অ্যাটাকিং খেলার পাশাপাশি জঘন্য ডিফেন্সটাও আছেই, ইবেই হোক, মোবাই হোক কি চার্চিল।
  • aranya | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৯646044
  • বুঝলাম
  • aranya | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৩646045
  • গোয়ান লোবো নাকি ভারতের মোস্ট স্কিলফুল মিডফিল্ডার, কাগজে পড়লাম - কেমন খেলে?
  • Tim | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৩646046
  • অরণ্যদা, লোবো খুবই ভালো প্লেয়ার। আমি জানিনা কেন সে ন্যাশনাল টিমে চান্স পায়না। গতবছরে ইবের মাঝমাঠকে একা টেনে অনেক ম্যাচে, কয়েকটা গোলও করেছে। খুব কনসিস্টেন্টলি ভালো খেলেছে। যে ম্যাচগুলো চোট পেয়ে বসেছিলো সেগুলোতে ইবে হেব্বি ভুগেছে। আব্রাঞ্চেসও খুবই প্রমিসিং ছিলো, কিন্তু ইবে তে এসে ভালো খেলছিলো না। এবার ওর সার্ভিসও দরকার। এই এক আধজন আছে, নইলে লাইমলাইটে খালি বিদেশী প্লেয়ারদের নাম শুনে শুনে হতাশ লাগে।
  • + | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৯646048
  • লোবো ভালো, বেশ লোড নেয়। দেশের সেরাটা একটু বাড়াবাড়ি। বড় ম্যাচের পরেরদিনের পেপার বলে।

    লোবো-খাবরা দুজনেরই লাক খারাপ যে ওদের যেকোনো পজিশনে খেলিয়ে খেলিয়ে ওদের ন্যাচারাল খেলাটা নষ্ট করেছে সব কোচই। অনেক পজিশনে খেলার এই সমস্যা।
  • aranya | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৯646047
  • সেই। শুধুই বিদেশী প্লেয়ার, ভাল ভারতীয় প্লেয়ার হাতে গোনা, ভাল বাঙালী প্লেয়ার তো নেই-ই বোধহয়।
    গোলকিপার পজিশন-টায় কিছু বাঙালী প্লেয়ার খেলত, এখন সেটাও যাচ্ছে
  • lcm | ০২ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৬646051
  • আহা, বহুদিন বাদে এমন সুসংবাদে ( ইন্ষ্টবেঙ্গল ৩ - মোহনবাগান ১) --- লম্বা উইকেন্ড অতীব সুস্বাদু হইয়া উঠিল
  • Jay | ০২ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৬646052
  • বেন আর্ফা হালে?
  • robu | ০২ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৯646053
  • সেশে ওয়েলবেক!!
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৮646054
  • চার নম্বর পজিশনের জন্য এইম করে থাকলে ঠিকই তো আছে।
  • + | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১০:০০646055
  • ফান গাল সবথেকে বুদ্ধিমানের মত শেষদিন খেলল, নিজের টিমে স্ট্রাইকার নিল, অপোনেন্টকে (আর্সেনাল) ঝোলালো
  • + | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৫646056
  • হাল কিন্তু ভালো গুছিয়েছে

    আবেল হার্নান্ডেজ (কেমন জানিনা), বেন আর্ফা, গ্যাস্টন রামিরেজ আর দিয়ামে

    সাউথহ্যাম্পটনে Tobi Alderweireld এগুলো বেশ ভালো সাইনিং
  • নেতাই | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৬646057
  • এদিকে রিয়াল মাদ্রিদ তো হেরেই চলেছে
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৪646058
  • ম্যানিউ এই টিম নিয়ে প্রথম চারে না থাকলে এলভিজির কপালে দুক্কু আছে।
  • + | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৯646059
  • ম্যানুর খেলা কি শুধু বাঁদিকে?? এই ছবিটা হেব্বি পছন্দ হল

  • + | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১২:০০646060
  • রুনি-ফালকাও-হেরেরা বাদে সবাই বাঁপায়ের
  • :-I | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৯646062
  • ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারালে, ইস্টবেঙ্গলের সমর্থকদের কারুর কারুর কাছে তা খুব আনন্দের, কিন্তু অনেকের কাছে খুব স্বাভাবিক - "এরকমই তো হওয়ার কথা" গোছের চিন্তা করেন তাঁরা।

    আর তা হবে না-ই বা কেন? সেই কোন সালে, আমেদ খান এই খেলার আগে টেণ্টে তাসে জুয়া খেলছেন, ওটা ওঁর নেশা ছিল। খেলা শুরু হতে বাকি আধ ঘণ্টাও নেই। জ্যোতিষ গুহ এসে আমেদকে ঐ অবস্থায় দেখে খুব গম্ভীরভাবে বললেন, "এর মানে কি?" আমেদ জিজ্ঞেস করেছিলেন, 'কিস্‌কা সাথ ম্যাচ হ্যায়?" জে সি গুহ বলাতে উনি উত্তর দিলেন,"গুহা স্যার, সোচিয়ে মৎ। দো গোল মারকে আ রহা হুঁ।" সেদিন আমেদ দু গোলই করেছিলেন। এই সেদিনের সমরেশ তো আরও এক কাঠি উপরে। খেলা শুরুর মাত্র আধ ঘণ্টা আগে টেণ্টে হাওয়াই চটি ফটর ফটর করে ঢুকছে, জনৈক কর্মকর্তা গুরুত্ব দিয়ে কিছু বোঝাতে শুরু করেছে কি করে নি, সমরেশের একই উত্তর,"খারাইয়া থাকো, দুই গোল মাইরা আসতাসি।" সেদিনও ইস্টবেঙ্গল দু গোলেই জিতেছিল।

    বিপরীতে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারালেই মোহনবাগান ক্লাবে যে ডামাডোল শুরু হয়, দুদিন আগে "টিমটাকে দারুণ খেলাচ্ছে", "ধনচন্দ্র, সাবিথ, জেজে, কিংশুক, শৌভিক, সবাইকে নিয়ে একটা দল তৈরি করেছে", দারুণ সঙ্ঘবদ্ধ দেখাচ্ছে", ইত্যাদি আখ্যান মুছে গিয়ে, 'ইস্টবেঙ্গলের খোচর' ছাপ্পা লাগিয়ে কোচ বাতিল, দুদিন আগের অসামান্য ফুটবলবোধ সম্পন্ন পিয়ের বোয়া বাতিল, মোস্ট প্রলিফিক কোচ করিম বেঞ্চারিফা অনির্দ্দিষ্ট কালের জন্য অ্যাব্‌স্কণ্ডিং, ওডাফার জন্য 'নিরুদ্দেশ' বিজ্ঞপ্তি খবরের কাগজে, প্রসূন ব্যানার্জী খেলোয়াড় জীবনে পাশে পরিণত গৌতম বা পরিণত প্রশান্ত ছাড়া কি ছিলেন, যারা দেখেছে তারাই জানে, তিনি কয়েক বছর আগে কান্তি গাঙ্গুলীর উদ্যোগে তৈরী স্টেডিয়ামের গুণগান করতে নির্বাচনী সভায় জ্বালাময়ী ভাষণ দিতেন, আজ টিএমসির সাংসদ... এখন মমতার ভাইয়ের আমন্ত্রনে ক্লাবের লনে অনুষ্ঠিত সভায় এসে আশিয়ান কাপ জয়ী কোচ সুভাষ ভৌমিকের বিরুদ্ধে বাইট দিচ্ছেন।

    http://www.anandabazar.com/khela/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95-%E0%A6%A4-%E0%A6%B2-%E0%A6%97-%E0%A6%B0-%E0%A6%AC-%E0%A6%95-%E0%A6%AA-%E0%A6%9A-%E0%A6%AE-%E0%A6%AF-%E0%A6%9A%E0%A6%87-%E0%A6%B8-%E0%A6%AD-%E0%A6%B7-%E0%A6%B0-%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%AB-%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%A8-1.64889
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=13546&boxid=15143946
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=13546&boxid=15162375
    http://www.bartamanpatrika.com/content/sports.htm

    এসব দেখে একটাই সিদ্ধান্তে আসা উচিত ইস্টবেঙ্গল ক্লাবের লোকজনেদের.....
    ইস্টবেঙ্গলের মোহনবাগানকে কখনই হারানো উচিত নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন