এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৮৫২৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৬ মে ২০১৬ ০৮:১৮669745
  • বাত্য কবে মুখ্যোমোন্তি হবে? বা, রিতোব্রোতো?
  • pi | ০৬ মে ২০১৬ ০৮:২৯669747
  • এটা একজন দিয়েছেন। কোন কাগজ থেকে কিনা জানিনা। এখন খোঁজা যাবেনা। কাল অনেকে বলছিলেন, আদালতের বয়ান জানা যাচ্ছেনা, তাই দিলাম। অথেন্টিসিটি জানা নেই।

    সুপ্রিম কোর্টে গতকাল - আদালতের মন্তব্য / টাটা ও রাজ্যের উদ্দেশে প্রশ্ন :
    * " সিঙ্গুরের জমি জোর করেই অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণের সময় কৃষকদের স্বার্থ দেখা হয়নি। "
    * " টাটারা শুধু ব্যবসার দৃষ্টিভঙ্গিতেই দেখছে। খড়্গপুরের জমি ছেড়ে কেন সিঙ্গুরের জমি জমি পছন্দ করা হল এবং তা মন্ত্রিসভা কীভাবে টাটাদের হাতে তুলে দিল তার আইনি ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। "
    * " সিঙ্গুরের জমিতে কীভাবে পা রাখলেন তার আইনি উত্তর দিন। রাজ্য তখন বদান্যতা দেখালেও আপনারা কীভাবে নিলেন ? "
    * " আপনারা জমির লাইসেন্সধারী, মালিক নন। ১০ হাজার জমিহারাকে রাজ্য টাকা দিয়েছে। কারখানা গড়তে জমি নিলেও টাটারা কোনও টাকা খরচ করেনি। "
    * " জমি অধিগ্রহণের নামে কি দান খয়রাতি হয়েছে ? জমি বাবদ যে টাকা মেটানো হয়েছে, তার বাজেট বরাদ্দ কোথায় ? স্বর্গ থেকে টাকা এসেছে নাকি ? "
  • sm | ০৬ মে ২০১৬ ০৯:০৭669748
  • ওগুলো হলো পেন্সিল, রবার,ডায়রির মত গিফট।টাটা, সালিম,পোসুন, জিন্দাল; যাকে যেরকম ইচ্ছে, সেরকম দেওয়া হয়েছে। মনমোহনও কয়লা, টু জি তে দুহাত ভরে, শিল্পপতিদের গিফট দিয়েছে।
    ইদিকে, কোনো লোক যদি সরকার কে বলে, এবছর বউ এর ক্যান্সার হয়েছে বা মেয়ের বিয়ে আছে; ট্যাক্সটা মুকুব করে দিন, মাই বাপ।সরকার তার জন্য আছোলার বন্দোবস্ত করে রেখেছে।
  • যাক বাবা | ০৬ মে ২০১৬ ০৯:২১669749
  • এর মধ্যে ভোটটা শেষ হয়ে গেছে। ভোটে এই কোর্টের রায়ের কোনও এফেক্ট আর পড়বে না। :)
  • sm | ০৬ মে ২০১৬ ০৯:২৪669750
  • শালা, মোগল আমলেও কান্নাকাটি করলে, খাজনা মুকুবের ফেইন্ট চান্স ছিলো!
    মোদী সরকার তো ট্যাক্সের ব্যাপারে সবাইকে ছাড়িয়ে গেছে।
    ডিসেলের ওপর বোধ হয় ১২-১৩ টাকা সেস বসিয়েছে।
    রেস্টুরান্ট এ খেতে গেলে সার্ভিস ট্যাক্স; ওপরে সেস।
    কোনো জিনিস কিনতে গেলেই ভ্যাট;তার ওপর স্বচ্ছ ভারত!
    কি করা যায় বলুন তো, শিল্পপতি হবো?
    কুনো,ক্র্যাশ কোর্স ?
  • PT | ০৬ মে ২০১৬ ০৯:৩৩669751
  • শিল্পপতি হওয়ার অনেক হ্যাঁপা। টাকা বানানোর সহজতম ও দ্রুততম উপায় তিনোর হয়ে রাজনীতি করাঃ

    There are about 244 crorepatis out of 1,961 candidates contesting the ongoing West Bengal Assembly elections, with ruling Trinamool Congress leading the list at 114, a survey said.

    .......The growth of the Kasba MLA's asset was around 598 per cent. In 2011 his total assets valued to Rs 2.16 crore, which rose to Rs 17.29 crore in 2016," the survey read. Khan was followed by fellow party MLA Saumen Kumar Mahapatra and Amit Mitra whose assets rose by around 344 and 66 per cent respectively, it said.

    http://www.dnaindia.com/india/report-west-bengal-elections-2016-244-crorepati-candidates-in-fray-tmc-tops-chart-with-114-2208629
  • sm | ০৬ মে ২০১৬ ০৯:৩৬669752
  • না, না রাজনীতি পোষাবে না। আমার পেন্সিল, রবার পেলেই হলো।
  • কল্লোল | ০৬ মে ২০১৬ ০৯:৪১669753
  • আগে যখনই ৬০০ একরে গাড়ি কারখানার কথা উঠতো, তখনই একদল লিখতেন এরা কি গাড়ি শিল্পের বিশেষজ্ঞ?
    না, তা তো নয়ই। তাহলে ৬০০একর কিভাবে এলো?
    এখন দেখা যাচ্ছে গাড়ি বিশেষজ্ঞ টাটারা ৬০০একরই চেয়েছিলো। সেটা খ্ড়্গপুরে। সিঙ্গুরে টাটা না চইতেই মন্ত্রীসভা সেটা ১০০০একর করে দিলো। সেদিনের মন্ত্রীসভায় কতোজন গাড়ি শিল্পের বিশেষজ্ঞ ছিলো জানতে সাধ যায়।
    কেউ কি বলবে?
  • sm | ০৬ মে ২০১৬ ১১:১১669755
  • কেন মুচকি হাসি, ভদ্রলোক ছিলেন তো।কিন্তুক,অ ব প কেমন একটা ঘুরিয়ে পেঁচিয়ে রিপোর্ট লিখছে আর উপসংহারে এসে ছড়াচ্ছে।
  • !! | ০৬ মে ২০১৬ ১১:২৮669756
  • কল্লোল সুযোগ বুঝেই মিথ্যা লিখছে। ৪০০ একর ছিল অনুসারী শিল্পের জন্য, কারণ তাতে পরিবহণের আর মজুদ খরচ কমতো। ১ লাখে গাড়ী বেচার জন্য এইগুলি জরুরী ছিল। কিন্তু মিথ্যার বেসাতীরা সে কথা বলবে না - কারণ কল্লোল প্যাথলজিক্যাল বাম বিরোধী।
  • dc | ০৬ মে ২০১৬ ১১:৪০669757
  • আমার একটা খটকা লাগছে। কালকে এই সময়েও ছিল, আজকেও একটা জায়গায় দেখছিঃ

    It also directed the previous state government to explain why an additional 400-acre plot was given to the company, according to The Times of India.

    এই বাড়তি ৪০০ একর জমি কি বামফ্রন্টের মন্ত্রীসভা নিজেরাই টাটাকে দিয়েছিল? তারপরে কি টাটারা বলেছিল যে ঐ চারশো একরে অ্যান্সিলিয়ারি হবে তাই ঐ ৪০০ একর চাই?

    নাকি টাটারা প্রথম থেকেই ৬০০ + ৪০০ একর চেয়েছিল আর মন্ত্রীসভাও ১০০০ একরের অনুমোদন দিয়েছিল? কিন্তু এই দ্বিতীয়্টা যদি হয় তাহলে দুবারে অনুমোদন দিল কেন, আর সুপ্রিম কোর্টই বা এই প্রশ্নটা তুলেছে কেন?

    সুপ্রিম কোর্টের প্রশ্ন দেখে তো মনে হচ্ছে ৪০০ একরের কথা আগে হয়নি, মন্ত্রীসভা বাড়তি ৪০০ একর অনুমোদন করার পর অ্যান্সিলারি করার জন্য টাটা ঐ বাড়তি জমিটা চায়। এটা যদি হয়ে থাকে তো ব্যাপক গড়বড় কেস।
  • dc | ০৬ মে ২০১৬ ১১:৪৭669758
  • মানে শিল্পপতি চাইলো ৬০০ একর আর রাজ্য ক্যাবিনেট দিয়ে দিল ১০০০ একর, এরকম তো খুব একটা শুনিনিকো।

    আমি ব্যাংকের কাছে একশো টাকা চাইলাম আর ব্যাংক আমাকে বললো, নাহে তুমি ১৪০ টাকাই নিয়ে যাও, আমি তো তাহলে বাড়তি টাকাটা লুফে নেব। আর পড়শীর পেটখারাপ তাই ঐ বাড়তি টাকাটা লাগছে, এরকম কিছু একটা জাস্টিফিকেশানও বার করে ফেলব।

    (ডিঃ সিকুয়েন্সটা আসলে কি হয়েছিল সেটা এখনো কোন রিপোর্টে পরিষ্কার বুঝতে পারলাম না। যদি টাটারা নিজেরা প্রথম থেকে ১০০০ একর চেয়ে থাকে তাহলে ঠিক আছে। কিন্তু তাহলে সুপ্রিম কোর্টের এই প্রশ্নটারও মানে হয়না)
  • কল্লোল | ০৬ মে ২০১৬ ১১:৪৮669759
  • !! - কল্লোলকে মিথ্যাবাদী বলেছেন, ঠিক আছে। কিন্তু মুস্কিল কি জানেন, সুপ্রিম কোর্টও একই কথা বলেছে!! সব কাগজেই তো বেরিয়েছে - পড়েন নি?
    লিখিতভাবে সুপ্রিম কোর্টকে একবার, শুধু একবার মিথ্যাবাদী বলে দিন ভাই/বোন/দাদা/দিদি। সেই অমূল্য বচনটি তাপ্পর সুপ্রিম কোর্টের নজরে আনি। নিজের নাম দিতে হবে না, ও সব সাইবার ক্রাইম ডিঃ বুঝে নেবে।

    তবে কি জানেন ৬০০একর কেন ১০০০ হলো তা টাটাও বলতে পারছে না সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট টটাদের কাছে নথি দেখতে চাইলে বলছে -
    "টাটারা বারবার বোঝাবার চেষ্টা করেন, তাঁরা কেবল এটাই দেখেছেন যে, জমি তাঁদের কারখানার জন্য উপযুক্ত কি না।তার বাইরে জমি নিয়ে আর কোন দায় নেই।"
    বিচারপতিরা যখন প্রশ্ন করেন খড়্গপুরে ৬০০ একরে কারখানা আর ১০০ একরে টাউনশিপ, কি করে সিঙ্গুরে ১০৫৩ একরে কারখানা ও ২০০ একরে আবাসন হয়ে গেলো? তাতে উপরের ঐ উত্তর টাটারা দেন। তলার লিংকটিতে আছে পড়ে দেখতে পারেন।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=22896&boxid=155011921

    কিন্তু টাটারা কি মিথ্যাবাদী দেখুন, এখন বলছে জমি নিয়ে আমরা কিছু জানি না!!!! একেই বলে নেমকহারামী। তাই না?
  • dc | ০৬ মে ২০১৬ ১১:৫৪669760
  • দ্যাখেন টাটাদের দিক থেকে কিন্তু খুব একটা দোষ হয়েছে বলতে পারবো না। চাইলো ৬০০ আর ছপ্পড় ফেঁড়ে পেয়ে গেলো ১০০০, সে তো যে কেউ লুফে নেবে! আর সেই বাড়তি জমির হাজারটা ইউজও বার করে ফেলবে। ৯৯ বছরের জন্য ৪০০ একর বাড়তি জমি কেউ ছেড়ে দেবে নাকি?
  • কল্লোল | ০৬ মে ২০১৬ ১২:০৩669761
  • ডিসি। আমি মনে হয় ঠিকই জানি, যদি ব্যাঙ্ক আপনাকে প্রাপ্যের চেয়ে বেশী দেয়, আপনি যদি সেটা জেনেশুনে চেপে গিয়ে টাকাটা হজম করে ফেলেন, ব্যাঙ্কের সাথে সাথে আপনিও অপরাধী।
  • dc | ০৬ মে ২০১৬ ১২:২৪669762
  • অপরাধ পরে দেখা যাবে, আগে তো হজম করে ফেলব! কারুর দান আমি কখনো ফিরিয়ে দি না :p
  • ranjan roy | ০৬ মে ২০১৬ ১২:৫৬669763
  • বুঝতেই পারছি না কার দিকে থুতু ফেলবো, গলায় থুতু শুকিয়ে যাচ্ছে।
    সুপ্রীমকোর্টও ব্যাগড়াবাদী?
  • PT | ০৬ মে ২০১৬ ১৩:১৬669764
  • যদিও আলোচনাটা এই সময়ের খবরের ভিত্তিতেই চলছে, আবাপ এট্টু অন্য কথা লিখছে। রাজ্য সরকার কি পুরো তথ্য দিচ্ছে কোর্টকে?

    "আদালতে রাজ্য সরকার জানিয়েছিল, সিঙ্গুরে সঠিক পদ্ধতি মেনে জমি অধিগ্রহণ হয়নি। অধিগ্রহণ নিয়ম মেনে হয়েছে কিনা, তা-ই এখন খতিয়ে দেখছে শীর্ষ আদালত। ইতিমধ্যেই সিঙ্গুর জমি অধিগ্রহণ প্রশ্নে তিন-তিনখানা হলফনামা জমা দিয়েছে রাজ্য। যেগুলি পরস্পরবিরোধী। আজ টাটারা অভিযোগ করেন, সিঙ্গুরের জমি অধিগ্রহণ সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের হাতে নেই। সমস্ত নথি হাতে পেলেই কী পদ্ধতিতে তৎকালীন রাজ্য সরকার ওই জমি অধিগ্রহণ করেছিল তা স্পষ্ট হবে। টাটা মোটরসের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতকে জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত নথি তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি। ওই আবেদনের ভিত্তিতে আজ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের প্রতিনিধিদের আগামী মঙ্গলবারের শুনানির আগে মামলা সংক্রান্ত সমস্ত নথি টাটাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।"
  • d | ০৬ মে ২০১৬ ১৩:২৪669767
  • না না। ঐ !! কিসু পড়ে ফড়ে না। কেবল নিজের হাতটি নিয়ে এদিক ওদিক পশ্চাদ্দেশ খুঁজে বেড়ায়। রেসিডেন্ট রোডেন্ট। কখনও !! কখনও পুটকিদিয়ে উদয় হয়। এরপরে আস্তে আস্তে ঈশান আর পাইয়ের দিকে টার্গেট করবে।
  • dc | ০৬ মে ২০১৬ ১৩:২৫669768
  • কি পদ্ধতিতে জমি অধিগ্রহন হয়েছিল সেটা কিন্তু অন্য আরেকটা প্রশ্ন। মন্ত্রীসভা নিজেরা টাটাদের বাড়তি ৪০০ একর দিয়েছিল কিনা সেটা আরেকটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা নিয়ে নেটে তেমন কোন লেখা পাচ্ছিনা।
  • ranjan roy | ০৬ মে ২০১৬ ১৩:২৯669769
  • টাটারা নিজেরা জানে না যে ওরা কখন, কোথায়, কতটা, জমি চেয়েছিল?
    এখন আবাপ'র খবরটি নিউজ না ওদের ভিউজ? হা হতোস্মি!!!
  • উমেশ | ০৬ মে ২০১৬ ১৩:৩০669770
  • মন্ত্রীসভা নিজে থেকে ৪০০ একর টাটা কে দিয়েছিল, এই খবরটা এতো দিন চাপা থাকলো কি করে?
    দিদি ক্ষমতাতে ৫ বছর অথচ খবরটা চাপা রয়ে গেলো!!

    কোর্টেও তো কেসটা অনেক দিন চলছে, তাও কারো চোখে পরেনি!!
    সবই কেমন যেন ফিশি ফিশি লাগে।
  • PT | ০৬ মে ২০১৬ ১৩:৩৩669771
  • সমস্যা সেটাই যে এতদিন নাকি এসব কেউ জানত না!!

    "আগামী মঙ্গলবারের শুনানির আগে মামলা সংক্রান্ত সমস্ত নথি টাটাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে"-এটা নিউজ হলে কি বিপন্ন বোধ করবেন?
  • dc | ০৬ মে ২০১৬ ১৩:৩৫669772
  • হুঁ পুরো ব্যাপারটা ধোঁয়াটে হয়ে আছে, সবাই নিজের নিজের অ্যাজেন্ডা ধরে খেলছে।
  • PT | ০৬ মে ২০১৬ ১৩:৩৭669773
  • এটাও ধোঁয়াটে। আর সত্যি হলে অনেকেই বিপন্ন বোধ করবেনঃ

    "ইতিমধ্যেই সিঙ্গুর জমি অধিগ্রহণ প্রশ্নে তিন-তিনখানা হলফনামা জমা দিয়েছে রাজ্য। যেগুলি পরস্পরবিরোধী।"
  • sm | ০৬ মে ২০১৬ ১৪:৪২669774
  • রাজ্য ৫০ টা পরস্পর বিরোধী হলফনামা দিক।তাতে কোর্ট খুব একটা বিচলিত হবেনা। আগের সরকার যে, যে তথ্য নথিভুক্ত করে গেছে বা সরকারী ফাইলে যা আছে; কোর্ট তার ওপর ডিসিশন নেবে।কোর্টে পেপার কথা বলে।আর,আর কোর্ট তো বলেই দিয়েছে, অধিগ্রহণ নিয়ম মাফিক হয়নি।
    কিন্তু একটা ভ্যালিড প্রশ্ন থেকেই যাচ্ছে। টাটা বাড়তি ৪০০ একরের জন্য, তদানীন্তন সরকার কে আবেদন করেছিল কিনা। তার প্রতিলিপি কোর্টে টাটা কেই প্রডিউস কোর্টে হবে। কোনো তানা, বানা চলবে না।
    এবং, সেটা দেখাতে পারলেই, কি কারণে চেয়েছিল; সেটাও পোষ্কার হয়েযাবে।
  • kroy | ০৬ মে ২০১৬ ১৪:৫২669775
  • ন্যানোর অনুসারী শিল্পের জমি টাটাকে কেন দেওয়া হবে? অনুসারী শিল্পের প্রতিটি কম্পোনেন্ট ইউনিটের আলাদা প্রোজেক্ট রিপোর্ট, আলাদা উদ্যোগ, আলাদা মালিকানা, হয়তো জয়েন্ট ভেন্চারে টাটাও থাকতে পারতো, কিন্তু ৪০০ একরের মালিকানা বা লিজ টাটাকে দেওয়ারই কথা না।
  • কল্লোল | ০৬ মে ২০১৬ ১৪:৫৫669776
  • আবাপর খবর বলছে - সিঙ্গুর প্রশ্নে মমতা সরকারের কাছে বুদ্ধদেব জমানার নথি চাইল সুপ্রিম কোর্ট।
    বাম জামানার নথি টাটাদের দেওয়া হয়নি বাম জামানায়?
    এই যে বাম মন্ত্রীসভা টাটাদের ১০০০একর জমি দেবে বলে সিদ্ধান্ত নিলো, সেটা সরকারীভাবে টাটাদের জানানো-ই হয় নি? যাঃক্কালা।
    এমন কোন চোথা টাটারা বাম সরকার থেকে পায় নি, - আপনাদের অমুক পত্রে উল্লেখিত সিঙ্গুরের ১০০০একর জমি অপনাদের হাতে মন্ত্রীসভার অমুক মিটিংএর সিদ্ধান্ত অনুযায়ী তুলে দেওয়া হলো।
    সেই চোথাটা কোর্টে তুলে দিলেই হয়।
    নাকি সব ফোং-টোংএই সারা??
    - এই যে রতুদা, আমি বুদ্ধু বলছি। আবনাদের ১০০০একর হয়ে গেছে। আর টাটারা - খরবায়ু বয় বেগে গাইতে গাইতে জমিতে কংক্রীট ঢেলে দিলো???
    বেপার বেশ ফিসি।
    তিনো সরকার পরস্পর বিরোধী নথি দেবে না তো কে দেবে। নিজলিঙ্গাপ্পা কি আর কর্ণাটকে পাওয়া যায়!!
  • sm | ০৬ মে ২০১৬ ১৪:৫৬669778
  • কারেক্ট।বড় করে "ক"।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন