এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৮ মে ২০১৫ ২১:৫৪679721
  • বাব্বা। শাক্যর এই একটি সুতোর এত ক্ষমতা?
  • sinfaut | ২৮ মে ২০১৫ ২২:০৫679722
  • কুর্দিশ আর্মি বাস্তবতার মধে দাঁড়িয়ে আছে - শুনে মনে হতেই পারে এই দাঁড়িয়ে থাকার মানে "আদার", ইন্ট্রোস্পেকশন, আইসিসের ভয়েস এইসব ভালো করে বুঝে তারপর মেশিনগান চালাচ্ছে। এতে করে কুর্দিশ গেরিলাকে শাক্য লেজিটিমাইজ করলো হয়তো কিন্তু আমার মতে তাদের ঐ দাঁড়িয়ে থাকা বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করে একটা আত্মরতিময় থিওরি প্রসব করা ছাড়া আর কিছুই হলো না। মুতে দিতে হয় এমন থিওরিতে। গাঁড়ে দম না থাকলে শুধু ঐ আমরা বুঝিনা বুঝিনা করে একদিন দেখবে হোগায় সেই আদার ঢুকে গেছে।
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ২২:২৮679723
  • কাউকে লেজিটিমাইজ করছি না। কারোর গলা কাটা গেলে আমার আনন্দ পাবার কথা না। কিন্তু এই গলা কেটে যাওয়া বাস্তব। এবং ভবিষ্যতে আরো হলে অবাক হব না। এই কথার মানে এই নয় যে হলে খুব খুশি হব। ডাক্তার যখন বলে রুগীর ক্যান্সার হয়েছে তার মানে এই নয় যে ডাক্তার খুব খুশি হয়েছে বা ক্যান্সার হওয়াকে লেজিটিমাইজ করছে।

    তবে একটাই কথা বলার। আপনার যেমন অধিকার আছে ইসলাম নিয়ে খিল্লি করার বা তাকে আক্রমণ করার, মুসলিমদের-ও অধিকার আছে সেটা নিয়ে অফেন্স নেবার। এবার সেই অফেন্সের রিঅ্যাকশন কেমন হবে, সেটা আপনি কাস্টমাইজ করে দিতে পারেন না কারণ এতদিন তাদের আদার বলে চৌকাঠের বাইরে রেখে দিয়েছেন। সেই আদারের নি-জার্ক রিঅ্যাকশন-ও তাই আপনার অজানা, ওটার ওপর আপনার কোনো কন্ট্রোল নেই
  • ধুর | ২৮ মে ২০১৫ ২২:৩৩679724
  • তার মানে মুসলিম ধর্ম কে আক্রমণ করলে কল্লা কেটে যাবার ভয়, তাই রয়ে সয়ে খেলতে হবে | অন্য ধর্মের ক্ষেত্রে টি টোয়েন্টি | বাহবা
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ২২:৫০679725
  • সব ধর্মকে সমানভাবে ট্রিট করবই বা কেন? এই ভারতে মুসলিমদের প্রতি হিন্দুদের থেকেও বেশি সহনশীল এবং প্রয়োজনে বেশি সুযোগ সুবিধে দেওয়া উচিত বলে মনে করি। সংখ্যালঘু তোষণ আমাদের দেশে ঠিকঠাক হয়নি, আরো ব্যাপক হারে হওয়া উচিত ছিল। একজন প্রিভিলেজড বর্ণহিন্দুকে যেভাবে ট্রিট করি একজন মুসলিমকে এই দেশে তার থেকে অনেক বেশি সেন্সিটিভিটির সাথে ট্রিট করা উচিত বলে মনে করি
  • S | ২৮ মে ২০১৫ ২২:৫৫679726
  • মুসলিমদের অফেন্স নেবার অধিকার থাকতেই পারে। সেই অফেন্স কেমন হবে তা ব্যক্তি আমি কাস্টমাইজ করতে পারব না, তাও ঠিক। কিন্তু যদি দেখি তারা (মানে মুসলিম নন-মুসলিম যে কেউ) গলা কেটে বা খাঁচায় বন্ধ করে জীবন্ত পুড়িয়ে মারছে তাহলে রাষ্ট্রের কাছে তার প্রতিকার দাবী করব। তখন নাঁ, আঁমরা তো তোঁ আঁদার, আঁমাদের ওঁপর রাঁষ্ট্র কেঁন বোঁমা ফেঁলছে বলে কাঁদুনি গাইলে শুনব না। আমার ও তো একটা ভয়েস বলে বস্তু আছে।
  • dc | ২৮ মে ২০১৫ ২২:৫৯679729
  • ব্যস আবার সেই প্রিভিলেজড বর্ণহিন্দুও চলে এসেছে। কিওয়ার্ডের কোটা পুরো হলো।

    "আপনার যেমন অধিকার আছে ইসলাম নিয়ে খিল্লি করার বা তাকে আক্রমণ করার, মুসলিমদের-ও অধিকার আছে সেটা নিয়ে অফেন্স নেবার" - একমত। শুধু ইসলাম কেন, হিন্দু বা খৃশ্চান ধর্মাবলম্বীদেরও অধিকার আছে অফেন্স নেওয়ার।

    "এবার সেই অফেন্সের রিঅ্যাকশন কেমন হবে, সেটা আপনি কাস্টমাইজ করে দিতে পারেন না কারণ এতদিন তাদের আদার বলে চৌকাঠের বাইরে রেখে দিয়েছেন" - একমত না কারন দিনের শেষে আমরা হিন্দু-মুসলিম-খৃশ্চান আইডেন্টিটিরও ওপরে মানুষ। একজন মানুষ আরেকজন মানুষের ওপর নানাভাবে অফেন্স নিতে পারে আর নানাভাবে নিজের রিয়াকশন দেখাতে পারে কিন্তু তাকে মেরে ফেলতে পারে না। কোন মানুষের অন্য একটা মানুষকে খুন করার অধিকার নেই। এটা অস্বীকার করলে মানব সভ্যতা বলে কিছু থাকে না।
  • sinfaut | ২৮ মে ২০১৫ ২২:৫৯679727
  • অভিজিত নাহয় বিদেশে থাকা প্রিভিলেজড এবং নাস্তিক। অনন্তও হয়তো মুসলিম নয় বলে নাম্বার কাটা যাবে। ওয়াশিকুর? তেনারও কী পস্চিমি অহঙ্কার? বাস্তবে দাঁড়িয়ে ছিলেননা, শুধু ডকিন্স পড়ে অন্ধ মৌলবাদ বিরোধীতা করছিলেন? জামাতি আর ওয়াশিকুরের বাস্তবতায় ঠিক কিসের ফারাক একটু তত্ব দিন তো। আমার তো মনে হয় সেই ব্যাটা এনলাইটমেন্টই আবার দায়ী হবে আপনার তত্বে, শালা কিভাবে যেন ওয়াশিকুরের মাথায় সেঁধিয়ে গেছিল ওদিকে আদারের মাথায় ঢুকলোই না।
  • dc | ২৮ মে ২০১৫ ২৩:০২679731
  • "সংখ্যালঘু তোষণ আমাদের দেশে ঠিকঠাক হয়নি, আরো ব্যাপক হারে হওয়া উচিত ছিল " - এটাতেও একমত নই। কাউকেই তোষন করার দরকার আছে বলে মনে করিনা। ওটা করলে তার মনে ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করা হয়।
  • Arpan | ২৮ মে ২০১৫ ২৩:০৪679734
  • সিফোঁকে শ'খানেক ক দিয়ে গেলাম।

    আর্মচেয়ার আঁতলামোর একটা লিমিট আছে।
  • lcm | ২৮ মে ২০১৫ ২৩:০৪679733
  • "... আপনার যেমন অধিকার আছে ইসলাম নিয়ে খিল্লি করার বা তাকে আক্রমণ করার, মুসলিমদের-ও অধিকার আছে সেটা নিয়ে অফেন্স নেবার। ..."

    বোঝো!
    কার্টুনের(খিল্লির) বদলা খুন (নো কাস্টোমাইজেশন, অথেন্টিক) - এবং সেটার সপক্ষে বক্তব্যও রাখা হচ্ছে, জাস্টিফাই-ও করা হচ্ছে।

    কিন্তু নিজের গোষ্ঠীর মানুষকে সমকামী বলে খুন করার জাস্টিফিকেশনটা কি - সেটাও একটু শুনি নিই এই সুযোগে।
  • ... | ২৮ মে ২০১৫ ২৩:০৪679732
  • শাক্য, তোমার তত্বকে দিলাম, এক্দলা থুতু।
  • sswarnendu | ২৮ মে ২০১৫ ২৩:০৫679735
  • না ইয়ে মানে, ক্যান্সার হয়েছে বললে কিছুই লেজিটিমাইজড হত না...

    কিন্তু বেঁচে থাকলে ক্যান্সার হবেই বললে তারে লোকে লেজিটিমাইজ করাই বলে...
    মুক্তমনা ব্লগাররা মহম্মদকে নিয়ে লিখুক বা শিম্পাঞ্জিকে নিয়ে, সেটা তাদের অভিরুচি...

    তাদের ' আদার' করে রেখে এরকম লিখলে এসব তো হবেই, কিম্বা পরের পর মানুষ খুন কে নী-জার্ক রিয়াকশন বলে চালাতে চাইলে তাকে লেজিটিমাইজ করাই কয় আঁতেল দের আদার রা।
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ২৩:১২679736
  • একমত যে জ্যান্ত পুড়িয়ে মারলে বা গলা কাটলে সাস্তি দাবী করব। অভিজিতের সময়েও শাস্তি চেয়েছি। কিন্তু বলতে চাই যে এই শাস্তিবিধান এবং নিজস্ব এনলাইটেন্ড যুক্তিবাদের কাঠামোর মধ্যে দাঁড়িয়ে থেকে "ওদের" হারাতে পারব না। তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। ওদের মতন করে ভাবার দরকার আছে।

    আর মানুষ তো কি হয়েছে। মানুষের নানা আইডেন্টিটি থাকে। আমাদের দেশে তিনজন মানুষ, একজন বর্ণহিন্দু, একজন মুসলিম আর একজন দলিতকে সমানভাবে ট্রিট করা হোক মোটেও চাই না। শেষ দুজনকে আরো সেন্সিটিভিটির সাথে ট্রিট করতে হয়। কারণ তাদের পেছনে রয়েছে বহু বছরের অবিশ্বাস, এক্সপ্লয়েটেশন, শোষণের ইতিহাস। অথবা অপর করে রাখার ইতিহাস, পার্টিশনের পরর মিলিয়ন মানুষ খুন হয়ে যাবার ইতিহাস। সেই আইডেন্টিটি ক্রাইসিসকে বুঝতে গেলে আরো বেশি করে তাদের প্রতি সেন্সিটিভ হতে হয়, খিল্লি করার আগে দুবার ভাবতে হয়।

    এটা মেয়েদের নিয়েও প্রযোজ্য। প্পিএমেস-জোক্স বা উওমেন ক্যান্ট ড্রাইভ টাইপ জোক্স বলার আগেও দুবার নিজেকে অ্যাসেস করতে হয়। কারণ যে খিল্লি করছে আর যাকে নিয়ে করা হচ্ছে তারা দুজনে লেভেল প্লেয়িং ফিল্ডে নেই
  • dc | ২৮ মে ২০১৫ ২৩:১৩679737
  • ব্লগ লিখলে খুন হতে হবে, সেটা "আদার"দের নি-জার্ক রিয়াকশন, এই থিওরি নাকি 0 র মতে মেথডের ইন্ট্রোস্পেকশন বা অ্যানালিসিস!
  • dc | ২৮ মে ২০১৫ ২৩:১৮679739
  • শাক্য আপনি একেকজন মানুষকে নানান সেন্সিটিভিটি দিয়ে ট্রিট করতেই পারেন। তার আইডেন্টিটি ক্রাইসিস বুঝতে নিশ্চয়ই চেষ্টা করতে পারেন, তাকে নিয়ে খিল্লি করা যাবেনা এটাও বলতে পারেন, তাকে নানান অর্থনৈতিক বা সামাজিক সুবিধে দেওয়ার জন্য জোরদার আন্দোলন করতে পারেন। কিন্তু এই কোন কিছু দিয়েই বলতে পারেন না যে তারা নি-জার্ক রিয়াকশন হিসেবে আমাকে খুন করে দিতে পারে। এটা ন্যুনতম সামাজিক অধিকার যে আমি আমার বক্তব্য রাখতে গিয়ে খুন হবো না। আর এইভাবে খুন হলে সেই খুনীকে স্রেফ খুনী হিসেবে ট্রিট করা হবে, তার সামনে নিও-আথেইস্ট আর নিও-কন ইত্যাদি শব্দগুলো ঢাল হিসেবে খাড়া করা হবেনা।
  • cm | ২৮ মে ২০১৫ ২৩:১৮679738
  • ধর্ম না অর্থনৈতিক অবস্থা কোনটাকে শাক্য প্রাইমারি প্যারামিটার নিচ্ছেন? ধর্ম মাস্কিং এজেন্ট সে কথাটা কোন পক্ষই বলছে কি
  • sinfaut | ২৮ মে ২০১৫ ২৩:২৫679740
  • আদার বুঝতে হলে ডজন খানেক বই পড়তে হবে। কিন্তু মৌলবাদ বিরোধিতা মানেই আসলে ডকিন্স ও হিচেন পড়া মোস্টলি প্রিভিলেজড ক্লাসের কিছু মার্কেটপন্থী ও সাম্রাজ্যবাদের হাত শক্ত করা অবুঝ ও ক্ষতিকর লোকজন এটা স্বতঃসিদ্ধ। এই থিওরি ভন্ডামি। এই আদার বোঝার ঢং একটা ন্যাকামি। এই তাত্বিকতা সদ্য ওঠা চুলকুনি।

    শাক্য, এই শোষিত বঞ্চিতের সাথে চাপাতির কোরিলেশনটা একদম কোয়ান্টিটেটিভলি দাও আগে, তারপর দাবী জানিও কেমন।

    কদিন আগে ইরানে এক মহিলার ফাঁসী হয়েছে, সেখানে ভাবছি ইরান সরকারই আদার ছিল, যাদের ভয়েস ঐ মহিলার গলার চারপাশে চেপে বসেছিল।
  • শাক্যজিৎ | ২৮ মে ২০১৫ ২৩:২৮679743
  • খুনকে কেউ জাস্টিফাই করছে না, আবারো বলছি
  • aka | ২৮ মে ২০১৫ ২৩:৩০679744
  • কেন অভিজিত ব্যাটম্যান হলে ফারাবী জোকার। এই তো বুঝলুম।
  • lcm | ২৮ মে ২০১৫ ২৩:৪৪679747
  • "...কদিন আগে ইরানে এক মহিলার ফাঁসী হয়েছে, সেখানে ভাবছি ইরান সরকারই আদার ছিল, যাদের ভয়েস ঐ মহিলার গলার চারপাশে চেপে বসেছিল।..."

    এগজ্যাক্টলি ! সিঁফো-এ এই একটা বাক্যের মধ্যে ধরা পেড়েছে এই আদার থিওরির কনফিউশন।
  • ranjan roy | ২৮ মে ২০১৫ ২৩:৪৪679746
  • ১) ক্র্রিমিনালকে ডিটেক্ট করে খাঁচায় পুরতে গেলে ক্রিমিনালের মত করে ভাবতে হবেক। বেশ! খানিকটা শার্লক হোমসের মত লাগচে বটেক!
    পলিটিক্যাল ইসলামকে বোঝার জন্যে আমার বই অধ্যাপক মাহমুদ মামদানীর (কলম্বিয়া ইউনি) "গুড মুসলিম, ব্যাড মুসলিম"।
    কিন্তু বাংলাদেশে চাপাতি হাতে জামাতি এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় কালাশনিকভ রকেট লাঞ্চার ও ধারালো ক্ষুর হাতে আইসিস ও বোকো হারামের মোকাবিলা কোন পথে? শুধু ওদের বুঝে? যখন বাংলাদেশ সরকার এ'ব্যাপারে হাত তুলে দিচ্ছে?
    ২) মোদীজি পলিটিক্যাল প্রেসারে ( মানে বহুভাষাভাষী বহুধর্মের জাতির দেশ ভারতের ক্ষমতায় টিকে থাকতে) বলছেন অ)জোর করে ধর্মান্তরকরন ঠিক নয়, ২) ভারত শুধু হিন্দুদের দেশ নয়, ৩) ভারত সরকার কৃষক স্বার্থের বিরোধী নয়।৪) অযোধ্যয় রামমন্দির বানানোর এখন কোন প্ল্যান নেই।
    তার মানে এটা বিশ্বাস করতে হবে যে ওগুলোই মোদীজির আসল এজেন্ডা???
    ঠিক তেমনি ভাবে সংঘ পরিবারে মাইনরিটি সেল আছে, মহিলা সেল আছে, ট্রেড ইউনিয়ন আছে, অনুসূচিত জাতি/জনজাতি সেল আছে।
    তার মানে আর এস এস মুসলিম বিরোধী ( নাকভিদের চেহারা দেখালেও) নয়? জাতিবাদী নয়? বর্ণহিন্দুর পক্ষে নয়? মহিলাদের সমানাধিকারের বিরুদ্ধে নয়?
    ৩) শুনুন, হিন্দিতে একটা প্রবচন আছেঃ
    হাতির দেখানোর দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা।
    শাক্য যেসব দেখে আরএসেসের মধ্যে এনলাইটেনমেন্ট খুঁজছেন সেগুলো দেখানোর দাঁত-- মোদীজির "স্বচ্ছ ভারত" ও " সুরক্ষা বীমা"র মত।
    আসল দাঁত বেরিয়ে পাড়ে যখন ইতিহাস পরিষদে খ্যাতনামা অধ্যাপকদের দরজা দেখিয়ে আর এস এস এর অপেশাদার লেখককে মাথায় বসিয়ে দেওয়া হয়। যখন গুজরাতে ধর্মান্তরণ বিরোধী বিল পাশ হয়। যখন পানিকর বা তার বন্ধু মন্ত্রীর দল এই দেশকে হিন্দুরাষ্ট্র বানানোর কথা বলতে থাকেন। যখন একটি মুসলিম ছেলেকে মুম্বাইয়ের রাস্তায় ফেসবুকে হিন্দুধর্ম নিয়ে কটুক্তি করার মিথ্যে অভিযোগে পিটিয়ে মারা হয়। মহিলাদের সম্বন্ধে আর এস এস এর সঙ্গে সম্পর্কিত মন্ত্রীরা কি বলেন সে নাই বললাম। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী যখন বিজ্ঞান পরিষদে দাঁড়িয়ে গণেশের শুঁড় নিয়ে বক্তৃতা দেন বা একজন বৈদিক যুগের অতি- উন্নত বিমানের ওপর পেপার পড়েন।
  • S | ২৮ মে ২০১৫ ২৩:৪৪679745
  • শাক্যজিৎ এর ১০।২৮ এর পোষ্ট পড়ে অন্যরকম মনে হয়েছিল। আপনি এখন বলছেন খুনকে জাস্টিফাই করেন না কিন্তু ঐ পোষ্টে বললেন "আপনার যেমন অধিকার আছে ইসলাম নিয়ে খিল্লি করার বা তাকে আক্রমণ করার, মুসলিমদের-ও অধিকার আছে সেটা নিয়ে অফেন্স নেবার।" এটা পড়ে মনে হল যেমন খুশি অফেন্স নিলেই হল। আফটার অল, আদার বলে কথা।
    আর আমার মনে হয়, এই সব কথা বলে মুসলিমদের আরো অসুবিধা করে দেওয়া হচ্ছে। ইন ফ্যাক্ট, মেজরিটি মুসলিম আইসিস বিরোধী। তারাও চায় ইসলামের নামে এই ব্রুটালিটি বন্ধ হোক। কিন্তু এই আপনার মতন অতি উৎসাহী ইসলামোফিলিকরা তাদের জন্যে আরো সমস্যা তৈরি করছেন।
  • ranjan roy | ২৯ মে ২০১৫ ০০:০১679748
  • ৫) যেভাবে ইতিহাসবিদদের শিবাজী সম্পর্কিত বই বা বড়োদায় ভারতীয় পৌরাণিক মোটিফ নিয়ে ছাত্রদের ছবি আঁকায় ভাঙচুর করা হয় ও প্রফেসরকেও পেটানো হয়-সেগুলো জামাতিদেরই অপর।
    ৬) আর এ এস এর প্রথম থেকে ঠিক ছিল যে সরসংঘচালক কেবল সারস্বত মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণই হবেন।কেশব বলীরাম হেগড়েওয়ার, গুরুজি গোলওয়ালকর থেকে চলে এসেছে। প্রথম ব্যতিক্রম-রাজেন্দ্র সিং বা রজ্জুভাইয়া।
    ওরা যা প্রীচ করে/সেল করে তাহল ভারতকে প্রাচীন গৌরবের দিনে ফিরিয়ে নিয়ে যাওয়া। তাই ওদের ট্রেড ইউনিয়নের ( ভারতীয় মজদুর সংঘ) মেম্বারদের ছাপানো ডায়েরিতে কয়েক বছর আগে ভারতের গেরুয়া ম্যাপে আফগানিস্থান-পাকিস্তান(পুরুষপুর, তক্ষশিলা, বামিয়ান হরপ্পা, কান্দাহার) থেকে কাম্বোডিয়া (কম্বোজ, বরবুদুর) অবধি ভারত সাম্রাজ্যের সীমানা দেখানো হয়েছিল। ওদের প্যাডে লেখা থাকে 'নমো রাষ্ট্রদেবায়'।
    ওদের আদর্শ কিন্তু হিটলার। ওরা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পক্ষে।
    ৭) শাক্য ওঁর আর এস এস বন্ধুকে জিজ্ঞেস করে দেখতে পারেন-- কেন কোন অনুসুচিত জাতি/জনজাতির লোক ওদের নেতৃত্বে যেতে পারে না?
  • dc | ২৯ মে ২০১৫ ০০:০৮679750
  • রন্জনবাবু দারুন ভালো লিখেছেন। আর এই আরেসেসকে বলা হচ্ছে, বড়ো অংশ নাকি নাস্তিক!
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ০০:০৮679749
  • রঞ্জনদা, এ তো উলটা বুঝিলি রাম ! আপনার কি দেখে মনে হল আমি আর এস এস কে ডিফেন্ড করছি?বরং উল্টোটা করে আসছি এতদিন ধরে।

    তবে বংগারু লক্ষণ-ও কিন্তু আর এস এস-এর নেতৃস্থানীয় ছিলেন।

    দেখুন ্মোদী/আর এস এস এর থেকে বড় বিপদ এই মুহুর্তে ইন্ডিয়ায়ে আর কিচ্ছু নেই। তার বিরুদ্ধে যে দাঁড়াবে তাকেই স্বাগত
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ০০:১০679751
  • এ কি রে ভাই ! কারা বলছে আমি আর এস এস কে গ্লোরিফাই করছি? কোথায় করেছি? এগুলো কি ভেবেচিন্তে ডিসইনফরমেশন স্প্রেড করা হচ্ছে নাকি?

    মোদী বা আর এস এস-এর থেকে আল কায়েদাকে গ্লোরিফাই করা বেটার
  • dc | ২৯ মে ২০১৫ ০০:১৬679752
  • "মোদী বা আর এস এস-এর থেকে আল কায়েদাকে গ্লোরিফাই করা বেটার"

    ভুল কথা। দুজনেই সমগোত্রীয়, সমান বিপজ্জনক। দুজনকেই একইভাবে বিরোধিতা করতে হবে।
  • ? | ২৯ মে ২০১৫ ০০:২১679754
  • আদার নাস্তিকদের ভয়েস বোঝার জন্য কোনো ইন্ট্রোপেকশন মৌলবাদীদের প্রেসক্রাইব করা যেত না, পরিবর্তে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন