এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ২৬৭১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ৩০ জুলাই ২০১৫ ০০:৪১682924
  • একেই এই কড়া ডোজের পোস্ট; তার পরে আবার দুবার করে! ও খুড়িমা রে।।
  • | ৩০ জুলাই ২০১৫ ০১:০৬682925
  • দুবার হলে কি হবে, খুব ভালো পোস্ট হয়েছে। বিবেকের দজ্জায় সজোরে করাঘাত!
  • রৌহিন | ৩০ জুলাই ২০১৫ ০১:২১682926
  • একটা কথা আবার বলব। আবেগ যাই বলুক, পাট বা এম্বাসাডর এখন আর পণ্য হিসাবে গ্রহণযোগ্য হবে না। ফলে মালিকপক্ষ যে সে ব্যবসা চালাবে না এটা দিনের আলোর মত পরিষ্কার। তাদের কাছে সে আশা রাখিও না। কিন্তু হিন্দমোটরে কারখানা বন্ধ করার আগে রীতিমত সরকারী স্তরে আলোচনা করেই স্টেপ নেওয়া হয়েছিল এবং যতদূর জানি একাধিক মিটিং হয়। কথা হচ্ছে শ্রমিকদের স্বার্থরক্ষা করতে হলে সরকারী প্রতিনিধিদেরই সেই দায়িত্ব নিতে হত - আলোচনার মাধ্যমে মানুষগুলোর উপযুক্ত বিকল্প জীবিকার ব্যবস্থা করার জন্য। কথাটা হচ্ছে সরকারী প্রতিনিধিরা আদৌ সে দায়িত্ব পালন করেছিলেন কি? সেটাই যে তাদের দায়িত্ব আদৌ এই বোধ তাদের ছিল কি? যদি তা না হয়ে থাকে তাহলে ওরা ঠিক কোন দায়িত্ব পালন করলেন? কার স্বার্থ রক্ষা করলেন?
  • pi | ৩০ জুলাই ২০১৫ ০১:২৩682927
  • পাটশিল্পের তো অনেকটাই পুনরুজ্জীবন হয়েছে না ? অনেক পাটজাত দ্রব্যের চাহিদাও তো ভালোই।
  • amit | ৩০ জুলাই ২০১৫ ০৩:৪৭682928
  • টই অনেকটা গোল গোল ঘুরে গেছে, তবু পাই -কে, যিনি এটা শুরু করেছিলেন তাকে প্রশ্ন করেই ফেলি।

    আপনার দুটো প্রশ্ন ছিল যতদুর বুঝলুম শুরুটা পড়ে, অবশ্য একটু কমই বুঝি। এক নম্বর হলো এত যে শ্রমিক কর্মহীন হলো, সেটা নিশ্চয় মর্মান্তিক, তাদের জন্য খারাপ লাগছে, কিন্তু সরকারের ঠিক কি কি করা উচিত ছিল ? ধরে নিলাম মালিকপক্ষ একেবারে শয়তান, তিলে তিলে নিরীহ শ্রমিকদের শেষ করে দিয়েছে, কিন্তু সরকার-এর ঠিক কি ভাবে, কোন কাজটা করা উচিত ছিল, যা করলে তাদের চাকরি বাচানো যেত? আর শুধু তাদেরকেই বাচানো হবে কেন ? এই সমস্যা তো শুধু হিন্দ মোটর এর একার নয়, হাতে টানা রিক্সা, কালো টেলেফোন, গাছতলায় বসা টাইপিস্ট, টেলিগ্রাম এর পিয়ন, তেলমালিশ, গ্রামের ওঝা, আরো অনেক বিলুপ্ত্রপায় ব্যবসা আছে, এদের সবাইকে কেন বাচানো হবে না ?

    দিতীয়ত, (এই বানানটা কিছুতেই পেলাম না), যেকোনো বন্ধ কারখানার জমি সরকার চাইলেই অধিগ্রহণ করতে পারে কি ? আপনি কি নিশ্চিন্ত তাতে কোনো লিগাল প্রবলেম নেই ? কোনো সন্দেহ নেই, বহু কারখানার জমি পরে আছে, কিন্তু বাম, ডান, অতিবাম কোনো সরকার সেগুলো কেড়ে নিছে না কেন যদি কোনো আইনের সমস্যা না থাকে ? এরা অপদার্থ সন্দেহ যদি নাও করি, এতটা মুর্খ ভাবতে যেন কেমন লাগছে। আইনের দিক গুলোতে যদি একটু আলোকপাত করতে পারেন, তাহলে জেনে ভালো লাগবে।
  • Onion Knight | ৩০ জুলাই ২০১৫ ০৬:১১682929
  • কেবারেই শঙ্কু মহারাজ স্টাইল। নামেও মিল। কে জানে বাওয়া।
  • PT | ৩০ জুলাই ২০১৫ ০৯:০০682930
  • বন্ধ কারখানার জমিতে কারখানা করার ব্যাপারে অনেক বাইট খরচা হয়েছে এর আগে আর ক্ষমতায় এলে ঐ সব জমিতেই কারখানা হবে এমন বাতেল্লা বিরোধী তিনোরা বহুবার দিয়েছিল। এখনো অনেকে সেই বাতেল্লাতেই মজে আছেন সেটা বোঝা যাচ্ছে। কিন্তু টাটার চুক্তিপত্র প্রকাশের ঢপের মতই এই প্রস্তাবটাও যে ঢপই ছিল সেটা পরিষ্কার।

    জমি হস্তান্তরের আইনগত ব্যাপারটা নাহয় বাদই দিলাম। কিন্তু এম্বির জমি নিয়ে একজন ব্যবসায়ী, HM-এর পাহাড়্প্রমাণ জঞ্জাল পরিষ্কার করে সেখানে চকলেটের কারখানা খুলবে এটা ভাবাও তো প্রায় পাগলামোর সামিল।
  • | ৩০ জুলাই ২০১৫ ০৯:০৫682931
  • প্পুইইইইই পুইইইইইইইইই(না দিয়ে আর পারা গেল না্‌ )
  • | ৩০ জুলাই ২০১৫ ০৯:০৬682932
  • এইরে পিটি মাঝখানে ঢুকে গেছেন। না না পিটিকে দিই নি।
  • Bratin | ৩০ জুলাই ২০১৫ ০৯:০৮682934
  • একই পোস্টে দু দু বার বাবুসোনা? টু মাচ!! ঃ))
  • sm | ৩০ জুলাই ২০১৫ ০৯:১০682935
  • পাহাড় প্রমান জঞ্জাল সরিয়ে আবাসন করাযেতে পারে কমরেড?
    আর আইনি হস্তান্তর; তা, সেটাও তো হলো। কারখানার ৩০০ একর জমি তো বেচে দিতে পারমিশন দিয়েছিলেন,বুদ্ধবাবুর সরকার।আইন গত ভাবেই হলো।
  • ! | ৩০ জুলাই ২০১৫ ০৯:১৬682936
  • কিন্তু ফেলাট বানাতে 'জঞ্জাল' (?) সরাতে হবে না। পিটির কী বুদ্ধি!
  • PT | ৩০ জুলাই ২০১৫ ০৯:৩৯682937
  • HM-এর জমির ঠিক কোন অংশটা বিক্কিরি হয়েছিল সেই খপরটা কি কেউ রাখেন? মানে কারখানার অংশটাই বিক্কিরি হয়েছিল আবাসন বানানোর জন্য?
  • sm | ৩০ জুলাই ২০১৫ ০৯:৪৫682939
  • যে অংশই বিক্রি হোক;জঞ্জাল সরাতে পারবে না, একটা কথা হলো? জঞ্জাল বিক্রি করেও তো তু পাস কমাতে পারবে।
    যেখানে ৩৪ বছরের জঞ্জাল সাফ করার চেষ্টা চলছে; সেখানে এই তুচ্ছ ব্যাপারে মাথা ঘামালে চলে?
  • PT | ৩০ জুলাই ২০১৫ ০৯:৪৯682940
  • The transaction in question dates back to 2007. Hindustan Motors' Uttarpara plant that manufactures ambassador cars, had a total of 741 acres, of which the factory is built on 427 acres.

    The crisis-ridden company approached West Bengal government in 2003 to raise funds by selling the excess 314 acres of land for revival.

    যাঁরা বুদ্ধির বিচার নিয়ে বেশী ব্যস্ত তাঁরা কি জানাবেন যে এই excess ৩১৪ একরে কি ধরণের জঞ্জাল ছিল?
  • sm | ৩০ জুলাই ২০১৫ ১০:০১682941
  • আরে জঞ্জাল সাফ করার জন্য তো পুরসভায় জঞ্জাল ডিপার্টমেন্ট আছে; আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন?
    বরঞ্চ যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন,৪২৭ একরে HM এর কারখানা হয়ে গিয়ে (তাও ৫০ বছর আগে, পুরনো টেকনোলজির যুগে), ৩০০ একর পড়ে ছিল।তাহলে টাটা ন্যানো বানাতে হাজার হাজার একর বলে নাপা নাপি করছিল কেন আর কেনই বা সরকার হাজার একর জমি যেন তেন প্রকারেণ নিতেই হবে বলে, ধনুর্ভান্গা পন করেছিল।
  • a | ৩০ জুলাই ২০১৫ ১০:০৫682942
  • গাড়ি কারখানার এক্ষপার্টে যে দেশ ছেয়ে গেল গা! এতো এতো এক্ষপার্ট রাখি কোথায়?
  • :) | ৩০ জুলাই ২০১৫ ১০:১০682943
  • পিটি জঞ্জাল ও চকোলেট কারখানারও এক্সপার্ট :)
  • Onion Knight | ৩০ জুলাই ২০১৫ ১০:১৮682946
  • শুরু থেকে একবার দেখা যাক। sm-এর বক্তব্য ছিলো অ্যাম্বি চমৎকার কারণ ভালো মাইলেজ, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি ইঃ প্রঃ। তো দেখা গেল মাইলেজ তুলনামূলকভাবে কমই, গ্রাউন্ড ক্লিয়ারেন্সও আশ্চর্যজনকভাবে কম - এমনকি অল্টোর চেয়েও। তবে এইটা ঠিক গাড়ি টু গাড়ি তুলনা ছিলো না - শুধু ওই দুটো প্যারামিটার সম্পর্কিত দাবীগুচ্ছও যে ভুল সেইটা দেখানোর জন্য দেওয়া।

    তবে তার সাথে দুটো প্যারামিটার যোগ করা ছিলো এই কারনে যে এইগুলোও এখন জরুরী প্যারামিটার - টার্নিং রেডিয়াস (বিশেষতঃ কলকাতার রাস্তায়) এবং অ্যাকসিলারেশন। তো সেখানেও দেখা গেল বাজারে চলতি গাড়ির চেয়ে অ্যাম্বি পিছনে।

    বক্তব্যটা সিম্পুল - অ্যাম্বি একসময় ভারতীয় মার্কেট দখল করে রাখলেও (তার কারণ যাই হোক), কম্পিটিশনের বাজারে মডেল আপগ্রেড করেনি, যেটা অন্য সবাই করে থাকে। মারুতিও বিভিন্ন সেগমেন্টের কথা মাথায় রেখে খান দশেক মডেল এনেছে, প্রতিটা নিয়মিত আপডেট হয় - সে ব্যক্তিগতভাবে আমার মারুতি অপছন্দ হলেও। এখন অ্যাম্বি করেনি কেন সে প্রশ্ন অন্য, কিন্তু করেনি সেইটা ফ্যাক্ট। মোবিলিও/এনজয়/ইনোভা/আর্টিগা চাপিয়ে কি আর সেইটা ঢাকা যাবে?

    ওই মিনিময় করতে হলে বরং আয়না নিয়ে করুন। অবজেক্টিভিটি ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিয়ে চলা আমার অভ্যেস।
  • 4z | ৩০ জুলাই ২০১৫ ১০:২৪682947
  • স্বরাজ পল সংক্রান্ত রিপোর্টটা তো if, may, likely জাতীয় শব্দে ভর্তি। কাল যদি কারখানা না হয় তার জন্য আগে থেকে কাঁদুনি গেয়ে রাখা হয়েছে একের পর এক।

    (ঐ পাঞ্জাব মেল অ্যাক্সিডেন্ট, রক্তারক্তি, সত্য মরিয়া গিয়াছে, পিসীমা)
  • B | ৩০ জুলাই ২০১৫ ১০:৩০682948
  • শঙ্কু মহারাজ তো দুইজন ব্যক্তি। জ্যোতির্ম্ময় এবং কমল। সেলিম জাভেদের অনেক আগে পুরো সেলিম-জাভেদ টাইপ। শুধু ঢপটা একটু বেশি।
    এখন কি গুরু-তেও জোড়া লেখক-লেখিকা শুরু হয়েছে?
  • Onion Knight | ৩০ জুলাই ২০১৫ ১০:৩৪682950
  • খুড়ো অনেক পিছিয়ে আছো, আপডেট করো, নইলে অবলুপ্তি ঘটবে।

    sudo apt-get update && sudo apt-get upgrade

    শঙ্কু মহারাজ শিক্ষাজগতের সঙ্গে জড়িত বর্তমান সময়ের একজন বিখ্যাত ব্যক্তি :-p
  • B | ৩০ জুলাই ২০১৫ ১০:৩৪682949
  • খাইসে। ক্যামেরা .... লিনাক্স .... এবার গাড়ি - নব প্রোফেসর শঙ্কু গেলেন।
  • ranjan roy | ৩০ জুলাই ২০১৫ ১০:৪৬682951
  • বিড়লা অ্যাম্বি গাড়ি বানাবে বলে জমি নিয়েছিল সত্যি কথা। কিন্তু তাই বলে হাজারবছর ধরে ওদের অ্যাম্বিই বানাতে হবে, ভারতের ফোর্ড হয়ে উঠতে হবে --এটা অনেক বেশি দাবি।
    কিন্তু কথা হল লাগাতার ক্ষতির ফলে যে ফিনান্সিয়াল লায়াবিলিটি মিট করতে জমি বেচার পারমিশন চেয়েছিল এবং বুদ্ধবাবুর সরকার দিয়েছিল তার মধ্যে শ্রমিকদের বকেয়া মাইনে ডিএ ইত্যাদিও ছিল। সেখানে ওরা বেচল সুপার প্রফিটে কিন্তু শ্রমিকদের বকেয়া মেটায় নি। এইজায়গাটায় বাম সরকারের কিছু করার ছিল। নেপোয় দই মেরে যাবে এটা ঠিক নয়।

    অমিত,
    অবশ্যই ধরায় স্বর্গ আনতে পারলে ভাল হয়। কিন্তু অর্গানাইজড সেকটরে লেবার ল, মিনিমাম ওয়েজ, কম্পেন্সেশন, পিএফ, গ্র্যাচুইটি, পেনশন, বীমা--এগুলো দেশের তৈরি আইন। এগুলো যাতে পালন হয় সেগুলো দেখা সরকারের প্রাথমিক কর্তব্য। যে দলের সরকারই হোক না কেন। আর এগুলো দেখার জন্যে সরকারের আলাদা মিনিস্ট্রি ও ডিপার্টমেন্ট আছে। তাই হিন্দমোটর ও এই জাতীয় কেসে বঞ্চিত শ্রমিকদের কথা বলা স্বাভাবিক দায়, শুধু কোন জেনেরিক মানবিক দৃষ্টিকোণ থেকে নয়।
  • quark | ৩০ জুলাই ২০১৫ ১০:৫১682952
  • চুপি চুপি ব'লে যাই। অ্যাম্বির (১৫১মিমি) গ্রাউন্ড ক্লিয়ারেন্স অল্টোর (১৬০মিমি) চেয়েও কম এইটে সত্যি কোনদিন মনেও হয় নি। শক অ্যাব্সর্বারটা শক্ত হওয়ার কারণেই যে খন্দ রাস্তায় কাজে দেয় এইটে অ্যাদ্দিনে বুঝলাম।
  • sm | ৩০ জুলাই ২০১৫ ১০:৫৭682953
  • অক, আপনাকে ডাইরেক্ট প্রশ্ন করেছিলাম। যদি অর্তিগা, মোবিলিও আর ইন্নোভার মধ্যে শেষোক্ত গাড়িটিকে সেরা মনে হয়, তাহলে কেন সেটি বুঝিয়ে বলুম আপনার বর্ণিত প্যারামিটার গুলি দিয়ে। তার পরে এমবি নিযে বলা যাবেখন। না, পারলে কাটিয়ে দিন।
    সোজা প্রশ্নের সোজা উত্তর দিন।
  • sm | ৩০ জুলাই ২০১৫ ১০:৫৮682954
  • প্রশ্ন টা OK কে।
  • Onion Knight | ৩০ জুলাই ২০১৫ ১১:০২682955
  • উত্তরটাও খুব ডাইরেক্ট ছিলো। আয়নার সঙ্গে তর্ক করুন।
  • sm | ৩০ জুলাই ২০১৫ ১১:০৭682957
  • উত্তর টা দিতে পারলেন না তো। জানাই ছিল। যাকগে,ABCD র সঙ্গে মিনিময় চালানোর আগ্রহ আমার ও নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন