এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৩ মার্চ ২০১৬ ২১:৩৫701800
  • আমার মনে হয় ঐ এসি নিয়েলসনের সমীক্ষায় যেমন দেখিয়েছে ঐরকমই হতে চলেছে। তৃণমূল ১৮২, কংবাম জোট ১০৭, বিজেপি ০ এবং আদারস ৫। এটা হলে মাইরি হেবি খুশি হ'ব। আর যাই হোক, বিজেপি যেন একটাও সিট না পায়।
  • dc | ১৩ মার্চ ২০১৬ ২১:৫৩701811
  • বিজেপি যতোটা কম সম্ভব সিট পাক পব আর তামিল নাড়ু দুটো রাজ্যেই, তাহলে মোদি আর অমিত শাহর ফানুস আরও ফাঁসবে। তামিল নাড়ুতে অবশ্য আম্মা বোধায় বিপির সাথে ঘোষিত/অঘোষিত জোটে যেতেও পারে, তবে আম্মা জিতলেও রাজ্যে বিজেপি খুব একটা সুবিধে করতে পারবে না। আম্মা অনেক গভীর জলের মাছ, ঘোল খাইয়ে রেখে দেবে।
  • ranjan roy | ১৪ মার্চ ২০১৬ ০৫:০১701822
  • ডিসি,
    প ব, আসাম, তামিলনাডু, কেরালা--- মানে ২০১৬র নির্বাচনগুলো আসলে প্র্যাকটিস ম্যাচ বা টি-টুয়েন্টি। পাখির চোখ রয়েছে-- ২০১৭, ইউপিতে। তাই গোমাংসের অভিযোগ নয়ডায়, আলিগড়ে, মুজফরনগরের দাঙ্গা ইঃ।
    গত নির্বাচনে মোদি বোধহয় ৮০টা পেয়েছিল। কিন্তু ইদানীং খোদ বারাণসী সমেত পঞ্চায়েত ও অন্যান্যতে বিজেপি হেব্বি ঝাড় খেয়েছে। তাই হিন্দিবলয়ে দেশপ্রেমের বন্যা বওয়ানোর চেষ্টা।
    ওরা ভয় পেয়েছে জীবনে,
    ওরা ভয় পেয়েছে মরণে,
    ওরা ভয় করে সেই স্মৃতিকে,
    ওরা ভয় পেয়েছে দূর স্বপনে।
    ২০১৮তে যারা ইউপি/বিহার/এম পি/মহারাষ্ট্রের বেশি সিট পাবে তারা দিল্লিতে সরকার তৈরি করবে।
    আমি আগামী বিধানসভাতে ছত্তিশগড়ে কং সরকার দেখছি, কিন্তু এম পিতে এবারও বিজেপিই আসবে মনে হয়।
  • dc | ১৪ মার্চ ২০১৬ ১১:০০701833
  • রঞ্জনবাবু একদম ঠিক বলেছেন, এটা আমারো মনে হচ্ছে যে ইউপির ইলেকশানের দিকে চোখ রেখে এইসব গোমাংস, দেশপ্রেম, আর্মি ইত্যাদি ইস্যুগুলো আনা হচ্ছে। ঠিক যেমন ইরানিদেবীর স্পিচ দেখতে দেখতেই মনে হচ্ছিল এটা একেবারে ইলেকশানের জন্য স্পিচ দেওয়া হচ্ছে। ছোটখাটো দাঙ্গাও আরো বাধানো হবে, যেভাবে মুজফ্ফরপুরে বিজেপি জিতল। তাও মনে হয় টাফ ফাইট হবে, কারন মোদির সেই জনপ্রিয়তা এখন অনেক কমেছে (অন্তত শহরে, ইউপির গ্রামে কি এফেক্ট জানিনা)। আর পব, টিএন আর কেরলা তিন রাজ্যেই বিজেপির খুব বাজে পারফর্মেন্স হলে ওদের পক্ষে আরেকটু কঠিন হবে। তবে কেরালায় নাকি বিজেপি এবার ভালো ফল আশা করছে। দেখা যাক।
  • S | ১৪ মার্চ ২০১৬ ১১:০৬701844
  • বিজেপি ৪০?
  • dc | ১৪ মার্চ ২০১৬ ১১:১০701855
  • *মুজফ্ফরনগর
  • cb | ১৪ মার্চ ২০১৬ ১১:১৫701866
  • রঞ্জনদা, ২০১৮ তে আবার বিহারে ভোট আছে নাকি?
  • রোবু | ১৪ মার্চ ২০১৬ ১১:১৯701877
  • উনি ২০১৯ এর লোকসভা বলতে চাইছেন।
  • Arpan | ১৪ মার্চ ২০১৬ ১১:২৬701888
  • কিন্তু রাজ্যসভা দখল না করতে পারলে তো হাতে থাকবে সেই পেন্সিল।
  • PM | ১৪ মার্চ ২০১৬ ১৩:১৬701911
  • কি কান্ড!!! এই মিডিয়ার বিশ্বাস্যোগ্যতা কাতোটা ???
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৩:৩২701922
  • সে তো জানা নেই, তবে ভিডিও আছে তো মনে হল।
  • PM | ১৪ মার্চ ২০১৬ ১৩:৩৮701933
  • ভিডিও আপিস থেকে দেখতে পাচ্ছি না। কিন্তু কানহাইয়ার ক্ষেত্রে যেমন ফেক ভিডিও বাজার কাঁপালো সেরকম ন হয়। মেন স্ট্রিম মিডিয়ায় আসা পর্যন্ত্য অপেক্ষা করা যাক
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৩:৪৫701944
  • আমি ভিডিওটাই দেখছি। বোঝার চেষ্টা করছি। সুব্রত টাকা নিলো পরিষ্কার দেখা গেলো, আর সেটা শঙ্কুর স্টিঙের মত নয়।
  • S | ১৪ মার্চ ২০১৬ ১৩:৫৯701955
  • সব্বই স্পষ্ট টাকা নিয়েছে।
  • j | ১৪ মার্চ ২০১৬ ১৪:৩১701966
  • উন্নয়নে ওসব একটু লাগে, কিছু মনে কত্তে নেই
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৪:৩৭701977
  • কেউ বাদ নেই, পিসি ভাইপো বাদে! অথেন্টিসিটির ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে বলে খবর। ওদিকে টুইটারে নারদ ছেয়ে গেছে।
  • cb | ১৪ মার্চ ২০১৬ ১৪:৫১701988
  • অরিজিৎ স্যার, হ্যাশট্যাগ টা ছেড়ে দিন, নারদ নারদ :)
  • d | ১৪ মার্চ ২০১৬ ১৪:৫৪701999
  • আচ্ছা এই নারদরাই বলে বলে ভোটের রেজাল্ট মিলিয়ে দেয় না? নাকি গোলাচ্ছি অন্য কারো সাথে?

    এহ আপিসে ভিডিও ব্লকড। কৌতুহলে পেট ফেটে যাচ্ছে দেখার জন্য।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৪:৫৬702023
  • না, সেটা চাণক্য।
  • cb | ১৪ মার্চ ২০১৬ ১৪:৫৬702012
  • দ দি কি টুডে'স চাণক্যর কথা বলছেন?
  • Manish | ১৪ মার্চ ২০১৬ ১৫:০৩702034
  • আমি প্রথমে কং এর সাথে জোট মানসিক ভাবে মেনে নিতে পাড়ছিলাম না, কিন্তু নিচু তলায় একে মেনে নেওয়ার ঝোক এত বেশী দেখে, এই জোটকেই ভোট দেবো। কেন্দ্র Tollygunge, Candidate :Madhuja
  • d | ১৪ মার্চ ২০১৬ ১৫:০৫702045
  • অ্যাল!
    হ্যাঁ হ্যাঁ চাণক্য।
    সরি।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৫:১৬702067
  • বাহান্ন ঘন্টার ফুটেজ!!!
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৫:১৬702056
  • বিজেপির সদর দপ্তরে পুরো ভিডিও দেখাচ্ছে, এবিপি আনন্দ লাইভ।

    নারদের বস হল এক্স তেহেলকা, ম্যাথিউ কী যেন।
  • quark | ১৪ মার্চ ২০১৬ ১৫:১৮702078
  • লোকটা অমন রাবণের মত চেঁচিয়ে চলেছে কেন?
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৫:২০702089
  • ন্যারেশন অতি বাজেঃ-)
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৫:৪০702100
  • ডেরেক, মুকুল, শুভেন্দু, প্রসূন - ডিনাই করেছে
    শোভন, সৌগত, সুব্রত, কাকলি - কমেন্ট দেয়নি
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৫:৪৪702111
  • প্রয়োজনে ভোট স্থগিত রাখা হোক - সূর্য্যকান্ত
  • j | ১৪ মার্চ ২০১৬ ১৬:০৩702123
  • একটু আধটু পয়সা খেয়ে মতান্তরে মাল কামিয়ে রাস্তা টাস্তা চকচকে, যেখানে সেখানে তিরিফলা, ভাঙা সাইকেল দান এসব করেছে তো

    মামম্মা এঅসব অপপ্রচারে কান না দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন, বিশে মের বিজয় সমাবেশে একমঞ্চে জলমোছাবাউ, শিরদাঁড়াওলা (ক্যাব নয়), ঝিংকা চিকারা এবং প্রফেট স্বয়ং

    তিন চিজ চলতি হ্যায়
    এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন