এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:১৮705678
  • যাক, ভালো খবর দেই।

    মদন মিত্র আপাতত পিছিয়ে।
  • ঈশান | ১৯ মে ২০১৬ ১০:১৯705679
  • কে কেইল দুর্নীতি ভারতে ইস্যু না? স্রেফ দুর্নীতিকে ইস্যু করেই কেজরি ফাটিয়ে দিল। ঠিকঠাক ধরলেই ইস্যু হয়।

    আর অ্যাপলিটিকাল মুখ বলিনি। পলিটিক্সের দিকটা বদলাতে বলেছি। সিপিএমের এখনও বক্তব্য সেই ২০০৬ তেই দাঁড়িয়ে আছে। সেটা প্রত্যাখ্যাত। নতুন লাইন না নিলে জিতবে কেন খামোখা?
  • dc | ১৯ মে ২০১৬ ১০:২০705682
  • কিন্তু মাইরি বলছি, এবার আম্মা জেতায় খুব ভাল্লেগেছে। আম্মা অনেকগুলো ভালো স্কিম বানিয়েছিল। মানছি বন্যাটা মিসম্যানেজ করেছিল, সে আর কি করা যাবে। আর সেকেন্ড টার্মে হেব্বি চুরি করবে, কিন্তু সেটা ফ্যাক্টর না। সে তো ডিএমকে এলেও চুরি করতো।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১০:২০705681
  • সুর্য্যবাবু বা সেলিম তো বুথ রিপোর্ট বানান না। বিধানসভাভিত্তিক রিপোর্টের ওপর জেলার রিপোর্ট তৈরী হয় - এবং বুথ/বিধানসভা রিপোর্টে ভুলের কারণ আমি যা লিখেছি তাই।

    কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ পড়তে আমারা নিজেরাও ভুল করেছি।

    আমি একটাও প্রেডিকশন দিইনি এতদিন, তবে খুব কনজারভেটিভ হিসেবেও মনে হয়েছিলো নিয়েলসেনের এগজিট পোল ফেয়ার। এবং সেইটা ওই জোটের ভোট জোটে গেছে ধরে। সেইটা ভুল ছিলো।
  • অরিজিৎ | ১৯ মে ২০১৬ ১০:২০705680
  • সিপিএম তো মুছে গেল
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:২১705683
  • ২০০৬ লাইন নিয়েও কলকাতায় তিনো ৯ বিজেপি ১।

    কোন ব্যাখ্যা?
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১০:২২705684
  • যাই হোক, কাজ করি। কনসেপ্ট নোট সীজন।

    আর প্যাঁক ট্যাঁক দিয়ে কোনোই লাভ নেই, যা করছিলাম তাই করবোঃ-)
  • PM | ১৯ মে ২০১৬ ১০:২৩705685
  • ২০১৪ সালের থেকে তিনো ৮-১০ % ভোট বেশী পেয়েছে। হজম হচ্ছে না ঠিক এখনো। ২০১৪ সালে তিনোর সংগঠন তিনো ভোটারদেরি আটকেছিলো ভোট দিতে !!!
  • s | ১৯ মে ২০১৬ ১০:২৪705689
  • গুরুর মুখবৈ থেকেঃ
    বাগানে শোভিছে কত
    সি। পি। এম ফুল
    তলায় ঘাপটি মেরে
    বাড়ে তৃণমূল।।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:২৪705688
  • মাঝখান থেকে কং ২০১৯ এ তিনোকে পাশে পেল না।
  • ঈশান | ১৯ মে ২০১৬ ১০:২৪705686
  • বিজেপি খড়গপুর, জোড়াসাঁকো আর কোথায় কোথায়। ১০% মতো।

    প্পন কি আমার ব্যাখ্যা চাইল? ২০০৬ লাইন ২০০৬ এ সাক্সেস আনত, ২০১১ থেকে ফেলিওর আনছে। এই তো ব্যাখ্যা।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১০:২৬705691
  • নিয়েলসেনের প্রেডিকশন ফেয়ার মনে হলেও ওই একটা কনফিউজন ছিলো - ১৯৬৭ সালের পর পঃবঙ্গে কখনো ফ্র্যাগমেন্টেড রেজাল্ট হয়নি। এইটা বার তিনেক এখানেও লিখেছি।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:২৬705690
  • না না, তোমার ব্যাখ্যা চাইনি।

    কনভেন্শনাল উইশডম বলে তিনোর এবার শহরে বিশেষত কলকাতায় রেজাল্ট খারাপ হবার সম্ভাবনা ছিল। তাও তো হল না। কিন্তু একটা রাজনৈতিক ব্যাখ্যা তো থাকবেই। সেটা কী?
  • Debabrata Chakrabarty | ১৯ মে ২০১৬ ১০:২৭705693
  • শ্রেষ্ঠ কমেডিয়ান সেফোলজিস্ট বিশ্বনাথ চক্রবর্তী। তিনি এখন হেঁপোলজিস্ট হয়ে গেছেন।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:২৭705692
  • কালচিনি, ময়ূরেশ্বর, বসিরহাট
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:২৯705694
  • সল্লেকেও সুজিত বোস বেরিয়ে গেল।
  • dc | ১৯ মে ২০১৬ ১০:৩৩705700
  • দুর্নীতি সেরকম জোরালো কোন ইস্যু না বলেই মনে হচ্ছে। সরকার সাধারন লোকের উপকার হয় এরকম স্কিম নিলে ভোট ঠিকই পাচ্ছে। এই যে তিনোরা কন্যাশ্রী টি কিসব প্রকল্প করেছিল, হতেই পারে তাতে অনেক লোকের কাজে এসেছে আর তাই ভোটও পেয়েছে।
  • s | ১৯ মে ২০১৬ ১০:৩৩705697
  • কৌশিক আবাপ আনন্দে আবার নাগরিক আন্দোলন শুরু করার কথা বলছেন।
  • ঈশান | ১৯ মে ২০১৬ ১০:৩৩705696
  • একটু পুরোনো ডিটেল হিসেব। ২৮৪টার হিসেব আছে মনে হয়। তবু ব্যাপারটা বোঝা যাবে।

    আসনঃ

    bjp 5
    cpi 1
    cpm 25
    cong 39
    fb 3
    rsp 3
    dsp 1
    tmc 201

    শতাংশঃ

    tmc 46
    cpm 19
    cong 11
    bjp 10
    fb 3
    cpi 1.5
    rsp 1.5
  • sm | ১৯ মে ২০১৬ ১০:৩৩705695
  • @ অর্পণ,তিনোর নয় জোটের সীট।জোট হয়েছে বলে সীট সংখ্যা আরো কমেছে। ঈশান ও একই লিখেছে দেখলাম। পরে এ নিয়ে লেখা যাবে?
  • cm | ১৯ মে ২০১৬ ১০:৩৪705701
  • এরকম কোন নীতি হতে পারেনা যাতে রাজ্যের মেজরিটির জীবনের মানে বিশেষ হেরফেরের সামান্যতম সম্ভাবনাটুকুও আছে। অতএব এই হবে। যাদের চাকরির দরকার তারা রাস্তার দখল নিক।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:৩৫705702
  • হ্যাঁ, ওনাকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করে একবার দেখা যেতে পারে!
  • PP | ১৯ মে ২০১৬ ১০:৩৭705703
  • এই কৌশিক অতি ধান্দাবাজ পাব্লিক।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:৩৮705704
  • এসেমদা, হ্যাঁ, জোট না হলে তিনোর ভোট কমত পরের পোস্টে এইটা বোঝাতে চেয়েছি।

    ডেটা ইঃ আসলে কাগজে এই নিয়ে অ্যানালিসিস দেবে আশা করি।
  • | ১৯ মে ২০১৬ ১০:৩৯705706
  • রূপা, লকেট মদন, রেজ্জাক মোল্লা এরা হারুক খুব চেয়েছিলাম।

    হ্যাঁ কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায় এদের সামনে রেখে দেখা যেতে পারে।
  • PP | ১৯ মে ২০১৬ ১০:৩৯705705
  • সূয্যি কি ডুবিল?
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:৪০705709
  • আমি তো সবার আগে চেয়েছিলাম দিলীপ ঘোষ হারুক। সেও আর হল কই?
  • dc | ১৯ মে ২০১৬ ১০:৪০705708
  • তবে কং এর এবার পুরো পুঁদিচ্চেরি কেস :d
  • Ekak | ১৯ মে ২০১৬ ১০:৪০705707
  • আরে দুর্নীতি তখনি ইস্যু হয় যখন ব্যবসায়ী -খুচরো ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থে আঘাত করে। হঠাত যদি শোনেন গুজ্জু লবি সব টেন্ডার আর টাকা বান্তয়ারা করে নিচ্ছে আর আপনি জাঠ বা আগারয়াল বা রেড্ডি লবির লোক হন, বা কোনভাবে তার সঙ্গে স্বার্থ জড়িয়ে থাকে তখন দুর্নীতি আপনার কচ্ছে ইস্যু। ভোটেও তার প্রভাব পরবে। নইলে আপনি একা হেট চাষী বা গ্রামের ইস্কুল মাস্টার, প্রতি বছরই কোনো না কোনো স্কীমে টাকা খোয়ান, ওটাকে চাঁদার মত ধরে নিয়েছেন ..খামোখা ক্যানো নারদা-সারদা নিয়ে মাথা ঘামাতে যাবেন ? পশ্চিমবঙ্গের গ্রামের মেন্টালিটির সঙ্গে সাউথ ইন্ডিয়ার গ্রামের মিল আছে। দুর্নীতি ফুর্নীতি যাই হোক, কিছু ক্যাশ ধরে দাও, কিছু বেসিক ফেসিলিটি এন্সীয়র করো ব্যাস।
  • s | ১৯ মে ২০১৬ ১০:৪১705712
  • ২৯৪=২০৮-৭৭-৬-৩
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন