এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১০ নভেম্বর ২০১৬ ১৪:১৯724824
  • পাইয়ের লেখা আমি ফেবুতে শেয়ার দিলাম।

    এখানে মিশ্র প্রতিক্রিয়া দেখছি। একজনের যেমন গ্যাস সিলিন্ডার এসে ফেরত চলে গেল। ৫৪৬ টাকা, তাও নাকি ৫০০র নোট নেবে না, ৫ টা একশো দিতে হবে। আবার এখানে রাস্তার পাশের স্টালে ৩০ টাকার সব্জির জন্যও কার্ড সোয়াইপ করানো যায় এমন দোকানও আছে। তার কালকে হুলিয়ে বিক্রী হয়েছে। অন্য যারা নোট নেয় শুধু তারা ৫০০ নিচ্ছে না, ফলে লোক সব হুমড়ি খেয়ে পড়েছে ঐ কার্ডওয়ালা দোকানে।

    পরে লিখছি আরো। আমি শনিবার যাব শহরের দিকে, ব্যাঙ্কেও উঁকি মারব।
  • d | ১০ নভেম্বর ২০১৬ ১৪:২২724846
  • ও আরেকটা প্রশ্ন। এই যে কদিন আগে দেখলাম অনেক অ্যাকাউন্ট কমপ্রোমাইজড হয়েছে, বিশেষ করে এসবিআই ইত্যাদির। অনেক ডেবিট কার্ড ব্লক করে দিতে হয়েছে। তা সে খবরটা কেমন চাপা পড়ে গেল।
    ওটার আপডেট কেউ জানেন?
  • de | ১০ নভেম্বর ২০১৬ ১৪:২২724835
  • আমি যা বুঝলাম - ওই আড়াই লাখ তো আগেও দেশের ছিলোনা, অথচ ওই টাকার ট্যাক্স দেশের প্রাপ্য ছিলো। ব্ল্যাক মানি হবার কারণে ওই টাকাটা শুধুই ওনারের ছিলো। এখন আর সেটা থাকবে না। এতে দেশের লাভের অংক তেমন বাড়লো না, কিন্তু কালো টাকা আলা লোকেদের ক্ষতি হোলো।
  • Ekak | ১০ নভেম্বর ২০১৬ ১৪:২৩724857
  • না এরকম কিছু নয়। ইনকাম মিসম্যাচ থাকলে তখন টো০% পেনাল্টি। যে লোকজনরা এসব রটাচ্ছে তাদের তারমানে সত্যি ইনকাম মিসম্যাচ আছে। ডাক্তার -উকিলরা খুব ফেস করছে এটা। আড়তদার দের জমানো টাকা আড়াই এর অনেক ওপর তারা মুখ খুলছেনা। আড়াই এর লিমিট তা ভালো বেঁধে ছে।

    কেও নিজের ই একাউন্ট থেকে টাকা তুলেছিল তিন লাখ বাড়ির ইএমআই ইত্যাদি দেবে বলে, এখন আবার ঢোকাচ্ছে ....এরকম কেসে কোনো ২০০% এর গল্প নেই।
  • Ekak | ১০ নভেম্বর ২০১৬ ১৪:২৬724868
  • একজন মোটামুটি সার্জেন একটা মাঝারিমাপের শহরে একটা গলব্লাডার করে পায় হাজার আষ্টেক থেকে দশেক এর প্যাকেট। এবার সারাদিনে এরকম কত কেস আর সারামাসে কত কেস ? এই সব জনতার মাথায় হাত পরে গ্যাছে, কেঁদে বেড়াচ্চে। পুরোটাই ব্ল্যাক কারণ খুব বড়ো হাসপাতাল -নার্সিংহোম ছাড়া প্যাকেটের হিসেব সাদায় মেন্টেন হয়না।
  • pi | ১০ নভেম্বর ২০১৬ ১৪:৫৪724879
  • মিসম্যাচ থাকলে ০ % পেনাল্টি মানে ?
  • একক | ১০ নভেম্বর ২০১৬ ১৪:৫৬724901
  • ২০০ %। টো০% হয়ে গেছিল টু লিখতে গিয়ে।
  • d | ১০ নভেম্বর ২০১৬ ১৪:৫৬724890
  • মিসম্যাচ থাকলে ২০০% পেনাল্টি। মিসম্যাচ না থাকলে ০%
  • pi | ১০ নভেম্বর ২০১৬ ১৫:০৩724912
  • আচ্ছা। কিন্তু টাকা পুড়িয়ে ফেললে সরকার বা দেশের কী লাভ হবে ? একটা টাকার এস্টিমেট করে সরকার টাকা ছাপাবে ? নইলে ঐ টাকা বাজারে ঘুরলে শুধু ঐ লোক তো না অন্যদেরও ঐ টাকায় আয় হচ্ছিল। জিডিপি তে সেটা আসতো কি ?
  • সিকি | ১০ নভেম্বর ২০১৬ ১৫:১২724935
  • আড়াই লাখের ওপর "নোট" জমা করলে এবং সেটা আয়ের সাথে সঙ্গতিবিহীন হলে, সেই টাকার ট্যাক্স দিতে হবে, এবং সেই ট্যাক্স অ্যামাউন্টের ২০০% পেনাল্টি।

    মানে আড়াই লাখের জন্য ট্যাক্স যদি দশ পার্সেন্ট রেটে পঁচিশ হাজার হয়, তাকে আরও পঞ্চাশ হাজার, মানে টোটাল পঁচাত্তর হাজার টাকা দিয়ে ঐ আড়াই লাখ শুদ্ধ করতে হবে। আড়াই লাখে বাঁচবে এক পঁচাত্তর।

    অনলাইন ট্র্যানজ্যাকশনে চাপ নেই।
  • একক | ১০ নভেম্বর ২০১৬ ১৫:১৫724946
  • সেটা কোন ইকনমির চোখ দিয়ে দেখা হচ্ছে তার ওপর নির্ভর করে। ওপেন মার্কেট ইকনমি চায় ব্ল্যাক মানি মার্কেটে থেকে যাক, বাফার দেবে, ইনসেনটিভ দিয়ে যতোটা পারো ট্যাক্স নাও। কিন্তু সেন্ট্রিস্ট ইকনমি চায় কারেন্সি মুভমেন্ট কে ফুল কন্ট্রোলে নিয়ে আসতে যাতে প্যারালাল এক্সচেঞ্জ ভেঙ্গে পরে, প্যারালাল মার্কেট না থাকে। সবটাই সরকারী হিসেবের কড়ি। মোদী সেটাই করছে, এপারেন্টলি। যে টাকা সরকারী হিসেবের বাইরে থেকে হুন্ডি বা ডাব্বা মার্কেটকে অক্সিজেন যোগাচ্ছে তাকে এমন প্রেসারে ফেলো যেন পুড়িয়ে দেয়। এবার এটা মোদীর হিসেবে ঠিক। মার্কেট ইকনমির হিসেবে আবাল্সুলভ কাজ।

    এবার প্রশ্ন জিডিপি তে আসে কিনা। এটা একটু জটিল। জিডিপির তিনটে কম্পোনেন্ট। প্রোডাকশন -কনসাম্পশন-ইনকাম। এমনি সাদা চোখে দেখলে কনসাম্পশন পার্ট এর হিসেবে মার্কেটে ঘোড়া ব্ল্যাক মানি জিডিপি তে কাউন্টেড হয়। সেটা ঘটনা।

    কিন্তু আরেকটা জায়গা হচ্ছে হোর্ডিং এন্ড ইল্লিগাল কনসাম্পশন। জেতাতে একচুয়ালি মোদী খোঁচা টা মেরেছে, যদিওএকদম নিজেদের রাজনৈতিক স্বার্থে, এবং সেই কারণেই বাকি পলিটিশিয়ান দেড় লেবু-লঙ্কা জ্বলে গেছে, যে এই ইল্লিগাল কনসাম্পশন পার্টে শুধু রাজনৈতিক কারনে এবং সেখান থেকে আরও অনেকরকম ইল্লিজিটিমেট সার্ভিসেস এ ব্ল্যাক মানি চলে যায়। এটা জিডিপি তে এড হয়না। এবং এর উৎস একদম খুচরো খুচরো করে পিরামিডের তোলা থেকে ওঠে এবং সেই ওপরে গিয়ে বিশাল ভাবে জমে। সো মিডল লেয়ারে লাথি মারলে এতে কিছুটা ধাক্কা লাগবে। দোও নট ফর এভার। আবার জমা হবে পরে।
  • sswarnendu | ১০ নভেম্বর ২০১৬ ১৬:৫৯724957
  • ওপরে হার্ভাডের দুই ইকোনমিস্টদের পেপারটা পুরোটাই ওয়েস্টার্ণ দেশগুলো নিয়ে লেখা... যেখানে সাধারণ মানুষের কাজকর্ম সবই বড় ক্যাশ ছাড়া দিব্যি চলে ও চলা সম্ভব। যিনি পেপারটা পোস্ট করে গেলেন তিনি সম্ভবত মনে করেন ভারতেও তাই। তাদেরকে, নাহ গ্রামে-গঞ্জেও যেতে বলছি না... শিয়ালদা কোলে মার্কেট থেকে কার্ড এ পাঁচ পাল্লা ফুলকপি কিনে আনার চেষ্টা করে দেখতে বলে গেলুম।
    উট আর পেঙ্গুইনের একই নিদান হাঁকলে সেটা যে বুদ্ধির পরিচয় নয় গরুর মুত না খেলেই বোঝা যায়। আপনার বুদ্ধির অভাবের দায় অ্যাকাডেমিয়ার নয়।
  • Reshmi | ১০ নভেম্বর ২০১৬ ১৭:১৫724968
  • আমি ইকোনমিক্স কিছুই প্রায় বুঝি না। কিন্তু এটা জানতে চাই যে কী কী ফ্যাক্টর এর ওপর ডিপেন্ড করছে এই স্টেপ আদৌ ভারতের ইকোনমিতে পজিটিভ কোন চেঞ্জ আনবে কি না? যা নিয়ে মোদীভক্তরা এত উদ্বুদ্ধ!

    বিভিন্ন লেখাপত্র পড়ে পুরো ঘেঁটে গেছি। কেউ একটু সহজ করে বুঝিয়ে বললে উপকার হয়।
  • PT | ১০ নভেম্বর ২০১৬ ১৭:২১724979
  • আমি যে SBI-তে যাই সেখানে মাসের প্রথম সপ্তাহে যদি পন্ডিতেরা একবার আসেন তো বেশ হয়!! কত মানুষ একবন্নও ইন্জিরি পড়তে পারেন না, টিপ ছাপ দিয়ে টাকা তোলেন এবং একাউন্টে কম করে ৫০০ টাকাও রাখতে পারেন না (অর্থাৎ বোধহয় চেক ব্যবহারের "যোগ্য" নন) সেটা প্রতি মাসেই দেখি। তাই দেশের অর্থমন্ত্রী যখ্ন সকলকে ডেবিট কার্ড ব্যবহার করতে বলেন এবং ইন্জিরেতে বলেন তখন নিজেকে বড়ই অসহায় লাগে!!
  • sm | ১০ নভেম্বর ২০১৬ ১৭:২৯724990
  • পিটির কোথায় বড় ক। আমার বাড়ির কাজের মাসি ও ড্রাইভার বড় অসহায়।আমারই দেওয়া মাইনের টাকা (৫০০ নোট)। ব্যাংক একাউন্ট ও আছে। কিন্তু ফর্ম ভরে টাকা চেঞ্জ করতে অসহায় বোধ করছে। আমি বলেছি ২-৩ দিনের মধ্যে করে দেব।
    দেখা যাক পারবো নিশ্চয়। এমাসের বেতন ০ অর্ধেক দিয়ে দেব ১৫ তারিখের ভেতর।
  • রোবু | ১০ নভেম্বর ২০১৬ ১৭:৩৪725001
  • ভালো লাগলো পিটিবাবু আর এসএমবাবুকে একমত হতে দেখে। আমিও ক দিয়ে যাই। এই সুযোগ।
  • d | ১০ নভেম্বর ২০১৬ ১৭:৪৪725012
  • এখানেই থাকুক এটা

  • Blank | ১০ নভেম্বর ২০১৬ ১৮:৩৩725047
  • উল্টো ডাঙার কোনো অটোতে কাউকে পেটিমে পেমেন্ট করতে দেখেছেন?
  • সিকি | ১০ নভেম্বর ২০১৬ ১৮:৫০725058
  • উপেন্দ্রকিশোরকেও প্রফেট বলার সময় এসেছে। সেই কবে লিখে গেছিলেন -

    কানা খানা গানা "ঘানা"
    কে মেরেছে কুমীর ছানা।

    :)
  • Robu | ১০ নভেম্বর ২০১৬ ১৯:২৩725069
  • ঝুপ্স ফুড কার্ড নিচ্ছে? কালকেই বানতলায় ট্রাই করছি। আর আশা করি ক্যাশলেস হয়ে যাওয়া ঘানায় ব্ল্যাক মানি না থাকায় হাঙ্গার ইন্ডেক্স, এইচ ডি আই অনেক ভালো হয়েছে। সবাই খেয়ে পড়ে সুখে শান্তিতে আছে। অন্ততঃ আগের থেকে।
  • ট্রিডিঙ্গিপিডি | ১০ নভেম্বর ২০১৬ ১৯:৩৩725080
  • আম্মো শুনেছি ইকোস্পেসের বাইরে একটা চায়ের দোকানে পেটিএম নেয়, কিন্তু তাকে ট্র্যাক করে উঠতে পারিনি। চায়ের কেটলিতে এনজিসি লাগিয়ে দিলেই পারতো।
  • বোকা | ১০ নভেম্বর ২০১৬ ১৯:৪০725091
  • শহর আর প্রত্যন্ত গ্রামের বাস্তবতা আলাদা। আমি কাল dlf এ ৮ টাকার চা খেয়ে খুচরো নেই বলে paytm এ টাকা মিটিয়েছি। এটা সম্ভব। গ্রামে এটা সম্ভব নয়, সেই জায়গায় আমাদের সিস্টেম সবাইকে নিয়ে যেতে পারেনি। এই তফাৎ টা নিয়ে তর্ক করাই যেতে পারে, তাতে লাভ কিছু নেই, কথা বাড়বে শুধু।
  • বোকা | ১০ নভেম্বর ২০১৬ ১৯:৪২725102
  • বর্তমান আলোচনার পরিপ্রেক্ষিতে বললাম।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৬ ২০:৪০725113
  • আফ্রিকাতে এম-পেসা আর মোবাইল এটিএম নিয়ে ভালো কাজ হয়েছে। ইউটিউব খুঁজলেই পাওয়া যাবে।

    এইবার সাক্সেসফুলি ইউপিআই ইম্প্লিমেন্ট করতে পারলেই হল। কাজের দিদি বাবু/বিবিদের বলতে পারবেন মাইনের আর্ধেক টাকা ব্যাঙ্কে ডাইরেক্টলি পাঠিয়ে দেবার জন্য। বাকিটা তো আফ্রিকার মডেলে করাই যায়। করবার ইচ্ছে থাকলে।
  • sm | ১০ নভেম্বর ২০১৬ ২১:১৪725124
  • আফ্রিকার এই মডেল টা দারুন লেগেছিলো। ভারতে দুর্দান্ত ভাবে এপ্লাই করা যায়।কারণ কাজের মাসি, ড্রাইভার, রিক্সাওয়ালা সবার কাছেই মোবাইল আছে।
  • Robu | ১০ নভেম্বর ২০১৬ ২১:২২725135
  • করে তারপর এটা করত। ধন্য ধন্য করতাম।
  • rabaahuta | ১০ নভেম্বর ২০১৬ ২১:২৯725147
  • ডোমেস্টিক হেল্প, রিক্সাওয়ালা - শহরে আছে অনেকের কাছে, গ্রামে গঞ্জে মফস্বলে নেই। জুমচাষে, পশুপালক, পাহাড়ের লোকজনের নেই। মোবাইল কি, নেটওয়ায়র্কই নেই। চাবাগান, ইঁটভাঁটার শ্রমিকদের কাছে নেই। আমার জানা মতো আরকি। পাই লিখেছে এরকম লোকের কথা দেখলাম আগের পাতায়।
    এঁদের সংখ্যা তো বোধয় কম নয় আমাদের দেশে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন