এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ৩৯১১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | ২১ জুন ২০০৯ ১৭:৫৬405126
  • টাঙ্গি, তীর ধনুক, ঝাঁটা ইত্যাদি নিয়ে বন্দুকের সাথে, কোবরা বাহিনীর সাথে লড়াই যারা করছে তাদের প্রয়োজন, তাগিদ, কেন সেটা বোঝার দরকার অবশ্যই। কিন্তু যারা সেইটাকে সাপোর্ট করছে বা মনে করছে ঠিক হচ্ছে তাদের রোমান্টিসিজম। বন্দুকের রেসপেক্টে টাঙ্গি,আধা সামরিক বাহিনীর থেকে জঙ্গলগড়ের সাধারণ লোকে যে বেশি নিরীহ এটা মনে হয় খুব বেশি বলার অপেক্ষা রাখে না।
  • Suvajit | ২১ জুন ২০০৯ ১৯:৫০405127
  • লালগড় সিপিয়েমের গেম প্লান ? http://www.bartamanpatrika.com/content/main6.htm
    বর্তমান, ২১জুন, মহাশ্বেতা দেবীর লেখা।
  • Suvajit | ২১ জুন ২০০৯ ২০:৪০405128
  • অনুজ পান্ডের সম্পত্তির হিসাব।
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=18
    জানা গেল,
    ১। অনুজ পান্ডেদের (৩ ভাই) ১৮ বিঘা দোফসলি জমি।
    ২। কৃষক নিজের জমিতে চাষ করলে চাষে ভাল আয় হয়।
    ৩। যজমানি করে মেজ ভাই মাসে ৫০০০-৬০০০ টাকা আয় করেন।
    ৪। এনার বাপ-ঠাকুরদারা ৫ পুরুষ আগে বিহার থেকে এসে ক্রমে ২৯টি মৌজার মালিক সহ বিশাল সম্পত্তির মালিক হন।
    ৫। বাড়িটি তৈরি করতে খরচ পড়েছে ৬.৫ লক্ষ টাকা, তার মধ্যে ২ লক্ষ টাকা গৃহঋণ।
  • Du | ২১ জুন ২০০৯ ২১:১৭405129
  • কিষাণজী বুদ্ধদেবকেও চিদাম্বরমের কথা শুনতে না করতে বলতে পারছেন? সরকারের উদ্দেশ্যে বললেও বুঝতাম খানিকটা। যে লোকটাকে 'মেরে ফেলার আদেশ দিয়েছি' বলেছেন, সেই আদেশ কার্য্যকর করার চেষ্টাও করেছেন - তাকেই অনুরোধ/আদেশ !! ভগবান ছাড়া কে আর এমন করতে পারে?
    কেশব ধৃত কল্কিশরীরই বটে!
    আর ৯৯% মিডিয়া কি সারা ভারতেই তাদের শ্রেণীশত্রু নয়? তাহলে এত গুলিগোলার দরকার কি? সংসদীয়তেই আসুন না। নাকি এই পশ্চিমবঙ্গের লড়াইতেই মিডিয়া তাদের বন্ধু হয়ে গেল?

    অক্ষকে, ধর এরাই পুরো ভারতের ক্ষমতায় এসে গেল। বা গরীব, নির্যাতিত এলাকায়ই এল ক্ষমতায়। তারপর পুলিশের জায়গায় কি থাকবে? লোককে ধরে পেটানোটা রিপ্লেস করবে কি দিয়ে? আদালতকে কি দিয়ে রিপ্লেস করবে? এদের আদালত কি করে যেটা চালু আদালতেও হওয়া উচিত?

    লোককে ধরে পেটানোর অবসান হওয়া উচিত। সে চোরই হোক না কেন। সারা দেশ, সারা পৃথিবীতেই, শুধু একটা ছোট জায়গায় নয়। যত হাই প্রোফাইল লোকজন এখানে কথা বলছেন তারা সিম্পলি এই ব্যবস্থাগুলো চেন্‌জ করার জন্য বলতে পারেন - দেশের লেভেলে - সেটা হবে একটা সত্যি 'পরিবর্তন'। কিন্তু এখন যেটা হবে সেটা বোধি যা বলেছে সেটাই। 'অত্যাচারী সিপিএম' গেয়োঁ মানুষের অধিকারের যতটুকু ফল্টি মডেল খাড়িয়েছিল সেটাও যাবে।
  • Samik | ২১ জুন ২০০৯ ২১:২৮405130
  • গল্পটার শুরু কিন্তু এই বল্লম টাঙ্গি তীর ধনুক ক্যারি করা থেকেই। এটা জঙ্গলমহলের আদিবাসীদের আদিম সংস্কারের মধ্যে পড়ে, অস্ত্র ক্যারি করা। এই প্রাচীন সংস্কারের ওপরে যখন প্রশাসন বাদ সাধলো, তখন তারা সেটাকে নিজেদের আদিবাসীদের অধিকার বলে রুখে দাঁড়াল। সেইখান থেকেই পুলিশের সাথে ঝাড়পিট। সাথে এল মাওবাদীরা, তারা বোঝালো উন্নয়নের অভাবের গল্প। মাওবাদীদের খোঁজে উন্নয়ন এল না, এল আরও পুলিশ, আরও অত্যাচার। তারপরে ছত্রধর মাহাতো, পিসিপিএ, এবং আজকের গল্প।
  • shyamal | ২১ জুন ২০০৯ ২২:০৫405131
  • দোতলা, মার্বেল ওয়ালা বাড়ি করতে খরচ পড়েছে মাত্র সাড়ে ছয় লাখ টাকা। বেশ ভাল তো ! ধরছি জমির দাম লাগেনি। বাড়িটির ছবি দেখে তো খুব ছোট মনে হলনা।
    ওনার কনট্র্যাকটরকে ভারত সরকারের গরিব লোকের বাড়ি বানানোর বরাত দেওয়া উচিৎ!
    নয়তো এটাও হতে পারে উনি সিমেন্ট, ইঁট, বালি, মার্বেল, গ্রীল বিনেপয়সায় পেয়েছেন। স্থানীয় নেতাকে ভালবেসে মানুষ এগুলো দিয়েছে ফোকটে। কে জানে?
  • Samik | ২১ জুন ২০০৯ ২২:০৮405132
  • শুভেন্দু অধিকারী আর আরেকজন তৃণমূল প্রতিমন্ত্রীকে তিনদিক থেকে গাছ ফেলে আটকে দিল পিসিপিএ।
  • Suvajit | ২১ জুন ২০০৯ ২২:০৯405133
  • ভারতের অন্য জায়গার তুলনায় লালগড়ে মাওবাদীদের কর্মসূচী ব্যতিক্রমী ছিলো। এরা এখানকার অনেক উন্নয়নে সহযোগিতা করেছে।
    http://tinyurl.com/lou4ya

    তাহলে হঠাৎ ইলেকশনের পড়েই এরা সক্রিয় হয়ে উঠলো কেন?
  • Suvajit | ২১ জুন ২০০৯ ২২:১১405134
  • *ইলেকশনের পরেই
  • Du | ২১ জুন ২০০৯ ২২:১৭405136
  • শুভজিত, বরং গেমপ্ল্যানটা একটু পয়েন্ট করে লিখলে পারতেন। কষ্ট করে লিখলেন, কিন্তু আজকাল তো অ্যাটাক সাইট দেয়না, পুরোটা এমনিতেই পড়তে পারলাম।
  • Du | ২১ জুন ২০০৯ ২২:১৮405137
  • মানে বর্তমানের নিউজটা বলছি।
  • Suvajit | ২১ জুন ২০০৯ ২২:৩১405138
  • দু-দি বুঝলাম না, অ্যাটাক সাইট মানে??
    যই হোক, সংক্ষেপে মহাশ্বেতা দেবীর বক্তব্য যে শালবনী -লালগড়ে বুদ্ধবাবু জিন্দালদের হাতে তুলে দিয়ে দিয়ে সেজ তৈরি করতে চান।
  • kc | ২১ জুন ২০০৯ ২২:৩২405139
  • বর্তমানের লেখাট একদম খাজা
  • Ishan | ২১ জুন ২০০৯ ২২:৪০405140
  • বর্তমানের সাইটে ভাইরাস আছে। লেখাটি ছবি বানিয়ে আপলোড করা হোক।

    আর অনুজ পান্ডের বাড়ি বড়ো তো হয়েছেটা কি? বড়ো বাড়ি হলেই ভেঙে দিতে হবে নাকি? মাওবাদীদের এই সিপিএম ঠ্যাঙানোর প্রোগ্রামটা জাস্ট আন অ্যাক্সেপ্টেবল। পাতি গুন্ডামি।
  • dipu | ২১ জুন ২০০৯ ২২:৫৬405141
  • মহাশ্বেতা দেবীর লেখাটা কেমন যেন মাম্মাম্মার সাংবাদিক সম্মেলনের নোটস ;)
  • umesh | ২১ জুন ২০০৯ ২৩:১৯405142
  • আজকাল এর লেখা তে পড়লাম "যে কৃষকের জমি আছে, সে জানে, নিজে পরিশ্রম করলে চাষে আয় হয় ভালই"।
    অবাক হলাম, এরাই সিঙ্গুর কেস এ বলেছিলো, আজকের দিনে চাষে ভালো আয় নেয়।
    ভগবানের কত রূপ, দেখি চেয়ে চেয়ে......
  • r | ২১ জুন ২০০৯ ২৩:২৫405143
  • মাম্মাম্মা একটু চাপে আছেন। মনু আর চিদু কেউ নাকি ওনাকে কিছু জানায় নি। কিষাণজি, ছাতাধর, বুদ্ধু- সব এক। মাও-ফাও কিছু নেই। পুরোটা নাটক। ছাতাধরকে ত্যাগ করায় ছাতাধরের দল আজ মুকুল-শিশিরকে ঢুকতে দেয় নি। এদিকে নেকু-পুষু-মুনুরা মহাজোট ভেস্তে যায় দেখে উইকেন্ডে লালগড় ট্যুরে গিয়েছিলেন। এদিকে ক্যালাকেলি অব্যাহত।
  • Ishan | ২১ জুন ২০০৯ ২৩:৩২405144
  • আজকে মারপিটের আপডেট কি?

    অপন্না সেনরা আবার কি দোষ করল? সাহস করে গেছে এলাকায়, এই ঢের। এটা যথেষ্ট ধকের ব্যাপার। আমার দ্বারা হতনা অন্তত। :)
  • a x | ২১ জুন ২০০৯ ২৩:৪৩405145
  • দু, মাওবাদীরা ক্ষমতায় এলে তো ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেতারিয়েত হবে। তখন আবার পুলিশ কেন? তখন তো ক্লাসলেস, স্টেটলেস ব্যপার স্যাপার। মানে এরকমই লেখা আছেনা বইতে? শ্রদ্ধেয় নেতা মহান কমরেড অমুক কি কি বলে গেছেন তা নিয়েও বিশেষ পড়াশোনা নেই। তোমাগো সিপিএম এরম কিছু কয়না আর?

    মহাশ্বেতার লেখা পড়ে মনে হল, একা আজিজুলেরই বয়স হয়নি।
  • I | ২১ জুন ২০০৯ ২৩:৪৪405148
  • কৌশিক সেন বললেন, তাঁরা একটা কংক্রিট প্ল্যান নিয়ে গিয়েছিলেন। সেটা হল, ছত্রধর মাহাতোকে দিয়ে বলানো, তাঁরা মাওবাদীদের সাথে নেই। কিন্তু ছত্রধর তথা প্রতিরোধ কমিটির লোকেরা সেকথা বলতে ভয় পাচ্ছেন, ওঁদের মনে হল। মাওবাদীদের রিট্যালিয়েশনের ভয়।
    ওঁরা শান্তির আবেদন করলেন। মানুষের মরে যাওয়া যাতে আর না ঘটে, তার জন্য প্রার্থনা করলেন। হয়তো বুলশিট। তবু তো গেলেন। গরমের পুরুলিয়ায়, গুলিগোলার লালগড়ে। যেখানে সাতজন সিআর্পিএফ স্রেফ গরমেই অসুস্থ হয়ে পড়ে, একজন মরে যায়।
    হ্যা, একদিন গেলেন। আর যাবেন না। মানুষ পড়ে থাকবে। পিঁপড়ের ডিম খাবে। বছরে একদিন ভাত খাবে। শুধু ভাত। কি দিয়ে খাবো, জিগ্গেস করাতে মহাশ্বেতা দেবীকে শুনতে হয়েছিল-ভুখ দিয়ে খেয়ে লে মা।

    শালী, পুলিশ বয়কট করবি? বলে -বলে মেয়েদের পেটাচ্ছে নাকি -আমি "নাকি' বললাম-পুলিশ। দ্রৌপদী সোরেন মনে পড়ে যায়, স্তনবৃন্ত থেকে কাপড় সরিয়ে বলছে-ল্লে, ল্লে, চার্জ কর।
    কি অবস্থায় মানুষ এতখানি সাহসী হয়ে ওঠে, আমি কোনোদিন ধারণাতেও আনতে পারবো না। অনেক মানুষ যে তাও ভয়ে-বিপদেও-বেঁচে থাকতে চায়, মাওবাদী না হয়েই-এটাও তো সত্যি। এমনি জটিল সত্যি। আমরা কোনোদিন বোঝার ধারেকাছেও যেতে পারবো না। অন্য পৃথিবী যেন। অন্য পৃথিবীই তো।
    পাটনা মেডিক্যাল কলেজে প্রান্তিক বিহার এসে হাজির হত দলে দলে। পায়ের কাছে গুটিসুটি হয়ে, জড়ো হয়ে। জী মালিক বলত। জী সরকার বলতো। বোধ বলতে আমরা যা বুঝি, তার অন্যপারে যারা থাকে।সারা অস্তিত্ব জুড়ে বশ্যতা। দীপাংশু মুখ দিয়ে আওয়াজ করে বলতো-এদের দিয়ে কোনোদিন বিপ্লব হবে? মধ্য ও দক্ষিণ বিহার জুড়ে যখন এম-সি-সি-পি-ডব্লু-জি-সিপিআইএম এল-রণবীর সেনা। কী জটিল, সত্য!!

    আমার ছেলে যদি বড় হয়ে কখনো মানুষের কথা ভাবে, হয়তো জিগ্গেস করবে-বাবা, তুমি লালগড় দেখেছো !!! ঠিক যেভাবে আমরা তেভাগা-তেলেঙ্গানার কথা বলি। আর যদি জিগ্গেস করে, কী করছিলে বাবা, মানুষগুলো যখন মরছিল, এদিক-ওদিক, সবদিকে-তখন বলবো : টাকা রোজগার করছিলাম বাবা !

    আর, আর তর্ক করছিলাম টেবিল চাপড়ে।
  • I | ২১ জুন ২০০৯ ২৩:৪৯405149
  • আর হ্যা, রঙ্গনের লেখা পড়ে মনে পড়লো,- জামাকাপড়ের দোকানের ন্যাংটো পুতুল হয়ে বসে থেকে একে-তাকে চিমটি কাটছিলাম।
  • I | ২১ জুন ২০০৯ ২৩:৫৫405150
  • সোরেন না, মেঝেন।
  • r | ২২ জুন ২০০৯ ০০:১০405151
  • চিমটি কাটার শক্তিটুকু আছে সেটা অন্তত: স্বীকার করেছে। ;-)

    অনেক তো হল। আর কেন?
  • x | ২২ জুন ২০০৯ ০০:৫৬405152
  • লালগড়ে যা ঘটছে, তা পুরোটাই
    সি পি এমএর প্ল্যানমাফিক
    মহাএশ্বতা দেবী
    লালগড়ের কথা বলার আগে আমি একটি প্রশ্ন তুলতে চাই। খেজুরিতে সি পি এমএর পান্ডাদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্রবোমাবারুদ উদ্ধার করা হল। সংবাদপত্রের মাধ্যমে, বৈদ্যুতিন চ্যানেলের মাধ্যমে সমস্ত দেশবাসী তা জানতে পারলেন, অথচ সি পি এমএর ঐসব নেতাকে পুলিশ গ্রেপ্তার করল না। কেন? এর কারণ কী? এর কারণটা তো দেশবাসী জানতে পারল না। এর উত্তর রাজ্য সরকারকে দিতে হবে। এর পিছনে রহস্যটা কী, তা বলতে হবে।
    এবার আসি লালগড় প্রসঙ্গে। সমস্ত দেখেশুনে এবং বিভিন্ন সূত্রে খবর পেয়ে আমি এটা বুঝতে পারছি, লালগড় আসলে সি পি এমএর একটা গেম প্ল্যান। লালগড়কে সি পি এম ব্যবহার করতে চাইছে। লোকসভা নির্বাচনে সি পি এমএর পায়ের তলার মাটি সরে গিয়েছে। সেই জমি পুনরুদ্ধারের জন্য সি পি এম এখন নোংরা খেলা খেলতে নেমেছে–ছত্রধর মাহাত বা ঐ অঞ্চলের মানুষ সেটা হয়তো বুঝছেন না বা বুঝতে পারছেন না। অনুজ পাদ্মের মতো সি পি এমএর এক নেতার বাড়ি পোড়ানো হল। অনুজ পাদ্মের মতো মাত্র দেড় হাজার টাকা ভাতার একজন হোলটাইমারএর ও রকম ৪০ লক্ষ টাকা দামের বাড়ি হয় কোথা থেকে আর কীভাবেই বা তিনি তিনজন সশস্ত্র দেহরক্ষী পান, সেটাই তো বিস্ময়ের! অনুজ পাদ্মের বাড়ি পোড়ানোর পিছনে সি পি এমএরই হাত রয়েছে। বাড়িটি ইনসিওর করা। ইনসিওরীন্সর টাকা যাতে আদায় হয়, সেজন্যই পরিকল্পনামাফিক ঐ বাড়িতে আগুন লাগানো। সি পি এমএর বিভিন্ন পার্টি অফিসে যে আগুন লাগানো হচ্ছে–সেগুলিও পূর্বপরিকিল্পত। ঐ বাড়িগুলিতে আগুন লাগিয়ে এমন সব নথিপত্র পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেসব নথিপত্র পাওয়া গেলে সি পি এমএর দুর্নীতি প্রমাণ হয়ে যাবে। এছাড়া, সি পি এমএর ঐ পার্টি অফিসগুলিও ইনসিওরড। ফলে, ইনসিওরেন্সএর টাকাও কিন্তু সি পি এম পেয়ে যাবে। নিজেদের স্বার্থেই এভাবে লালগড়কে ব্যবহার করছে সি পি এম।
    গত লোকসভা নির্বাচনে ছত্রধর মাহাতদের ওখানে ভোট বয়কট করাটা ভুল হয়েছিল। সেটা ছত্রধর পরে স্বীকারও করেছেন। ভোট বয়কট করার ফলে সি পি এম ওখানে সুবিধা পেয়েছে।
    বুদ্ধদেব ভট্টাচার্য এখন দিইল্ল দৌড়চ্ছেন। দিইল্লতে কেন্দ্রীয় সরকারকে তিনি কী বোঝাচ্ছেন, আমি জানি না। কতটা সত্যি কথা যে বুদ্ধদেব বলছেন, তা নিয়েও সন্দেহ আছে আমার। ঐসব অঞ্চলের তৃণমূলস্তরের লোকজনের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ। এই যে ঝিটকার জঙ্গলের কথা বলা হচ্ছে, অনেক আগে এই জঙ্গল দিয়ে আমি যাতায়াত করেছি। তখন লোধাদের নিয়ে আমি কাজ করতাম। ঝিটকার জঙ্গল মোটেই দুর্ভেদ্য নয়। কাজেই কাদের মাওবাদী বলে সি পি এম খাড়া করছে, তাও আমি জানি না। সব দেখেশুনে এটুকুই আমি বলতে পারি, লালগড়ে যা ঘটছে, তা পুরোটাই সি পি এমএর প্ল্যানমাফিক। ওরা পরিকল্পনা করেই এসব করছে, যাতে হারানো জমি কোনওমতে পুনরুদ্ধার করা যায়।
    আর উন্নয়নের কথা? ঐসব অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। ওখানে যে শুধু আদিবাসীরা থাকেন, তা তো নয়। ওখানে হিন্দু আছেন, মুসলমান আছেন, আদিবাসীরা আছেন। সকলেই বিঞ্চত এই সরকারের কাছে। ওখানে রাস্তা নেই। পানীয় জল নেই। পানীয় জল আনতে মহিলাদের অনেক দূর যেতে হয়। ১০০ দিনের কাজের টাকা গরিব মানুষ পায় না। ইন্দিরা আবাস প্রকেল্পর মাধ্যমে গরিব মানুষের জন্য বাসস্থান করে দেওয়া হয়নি। ওখানে উন্নয়নের কোনও আলৈ পেঁ০ছায়নি। দিনের পর দিন ঠিকাদার আর রাজ্য সরকারের অরণ্য দপ্তরের মধ্যে অশুভ অঁআতাতের ফলে জঙ্গল সাফ করে ফেলা হয়েছে।
    আসলে, লালগড় আর শালবনীকে জিন্দালদের হাতে বেচে দিয়ে বুদ্ধদেব ওখানে ‘সেজ’ বা ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ গড়ে তুলতে চাইছেন। ‘সেজ’এর বিরোধিতা করি আমরা। ‘সেজ’ অত্যন্ত ঘৃণ্য প্রকল্প। দেশের কোনও আইনকানুন ‘সেজ’এর চৌহিদ্দর ভিতর খাটে না। ওখানে গর্ভবতী মহিলাদেরও দিনে বারোচোএদ্দা ঘণ্টা খাটানো হয়। কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে এই লালগড় আর শালবনীকে জিন্দালদের হাতে তুলে দিতে চাইছেন বুদ্ধদেব। লালগড়ে এই অভিযানের পরেই দেখবেন, জিন্দালরা ওখানে ‘সেজ’ গড়তে ঢুকে পড়েছে। এই নোংরা খেলা বুদ্ধদেব খেলছেন। ছত্রধররা এটা বুঝতে পারছেন না। ‘সেজ’এর বিপদটা তঁআদের বুঝতে হবে।
    আমি আবারও বলছি, লালগড় সি পি এমএর সাজানো ব্যাপার। লালগড় সি পি এমএর গেমপ্ল্যান। লালগড়ের মাধ্যমে সি পি এম ফায়দা লোটার চেষ্টা করছে। নিজেদের দুর্নীতি আড়াল করতেই সি পি এম লালগড় সাজিয়েছে। সেটা কেউ বুঝতে পারছে না।
  • . | ২২ জুন ২০০৯ ০৭:৪৫405153
  • বাপরে এতো বর্তমানের মতো সাংবাদিকতা মনে হচ্ছে।
    সিপিএম বিরোধীতা করুন, কিন্তু আষাড়ে গল্প ফাদবেন না। লালগড়ে উন্নতি হয়নি, মানুষের দু:খ দুর্দশার সুযোগ নিয়ে মাওবাদীরা তাদের নিয়ে আন্দোলন করেছে এই অবধি ঠিক আছে, কিন্তু আপনি মশাই অন্তত: আর কিছু প্রমাণ দিন নইলে এটার বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে??
    অবশ্য যে যা বিশ্বাস করতে চায়, নইলে suvajit এত কিছু পড়লেন অনুজ পান্ডে সম্বন্ধে, কিন্তু তাদের পরিবার যে "নিজেদের ৩৩ একর জমি ভেস্ট করে গরিবদের বিলিয়ে দিয়েছেন' ঐ লেখাতেই আছে তা স্বযত্নে এড়িয়ে গেছেন তীব্র বাম বিরোধিতার চশমা পরে আছেন বলে।

    আমরা সবাই নিজ নিজ দৃষ্টিভঙ্গি না বদলালে বোধহয় আসল সত্যিটা অজানায় থেকে যাবে।
  • pinaki | ২২ জুন ২০০৯ ০৮:০১405154
  • মহাশ্বেতা দেবীরও মাথাটা গেল শেষ অব্দি। এখন বল্লে লোকজন ক্যালাবে জানি, কিন্তু এই কথাটা আমার বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল। খুব সম্ভবত: ২০০৭ এর শেষ দিকে একবার একটা নিউজ চ্যানেল থেকে ওনাকে ডাইরেক্ট ফোনে ধরা হয়েছিল কোনও একটা ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর জন্যে (এখন মনে পড়ছে না কি বিষয়ে), ঘটনাচক্রে সেইটা আমার দেখার সুযোগ হয়েছিল। পুরো সময়টা ওনাকে পাশ থেকে কেউ একজন প্রম্পট করে গেল আর উনি অসংলগ্ন ভাবে ছেঁড়া ছেঁড়া সেই বাক্যগুলো বলে গেলেন।

    মনে হয় এখন উনি বেশ কিছু বুদ্ধিমান সুপরামর্শদাতা পেয়েছেন। লেখাগুলোও তারাই লিখে দেয় কি না - তাই বা কে জানে?
  • d | ২২ জুন ২০০৯ ০৮:০৯405155
  • এ: মহাশ্বেতা দেবীর লেখাটা একেবারে হ্যাক থু টাইপের। বুলশিটেরও অধম। আর জনতা বর্তমানের লিঙ্ক দেয় ...... এদিকে ওদের সাইটে ভর্তি ভাইরাস। ক্লিকালেই পিসি ট্যাঁ ট্যাঁ করে চিল্লাতে শুরু করে।
  • Samik | ২২ জুন ২০০৯ ০৮:৩০405156
  • তা যাক। আসল সত্যি কে-ই বা কবে জেনেছে, আর জেনেই বা কে কী ছিঁড়বে?
  • Arijit | ২২ জুন ২০০৯ ০৯:৫৮405157
  • যাক আশ্বস্ত হলুম যে আমি একা নই। আমার ডাক্তারের দরকার নাই।
  • h | ২২ জুন ২০০৯ ১০:১৯405159
  • এমনকি মহশ্বেতাও মাওবাদীদের ডিসওন করছেন। সংবিধানের কী চাপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন