এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪১০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sana | ১৯ মার্চ ২০১০ ১৫:১৫425903
  • *কষিয়ে
  • sana | ২০ মার্চ ২০১০ ০৫:৪৮425904
  • ও হ্যাঁ,brussels sprout গুলো কে আদ্ধেক করে কেটে নেবেন ভাপানোর আগে।
  • aka | ২০ মার্চ ২০১০ ০৭:৫৮425905
  • এইযে অজ্জিনাল ফুটকি, বাড়িতে পাঁটা এয়েচে। কাল লাল, ঝাল ঝোল দিয়ে মেখে ভাত খাব। যদি কেঁচে যায় না। :X
  • a x | ২০ মার্চ ২০১০ ০৯:২২425906
  • আরে এয়ার্কি না। পরেরবার ডিপার্টমেন্টে কোনো চিজ অ্যান্ড ওয়াইন পার্টি থাকলে চাইনিজদের খেয়াল করো (বা জাপানী বা কোরিয়ান) দেখবে একটা ওয়াইন খেয়েই মুখ লাল হয়ে গেছে। ওদের অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেস (অ্যালকোহল মেটাবলিসমে সাহায্য করে) কম তৈরি হয়।
  • aka | ২০ মার্চ ২০১০ ২০:০৬425907
  • আর আমাকে দেখো চার পাঁচ ছয় কিছুতেই কিছু হয় না। আমার মনে হয় অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেস খুব বেশি তৈরি হয়।
  • ranja | ২১ মার্চ ২০১০ ১০:৫৬425908
  • থ্যাঙ্ক ইউ ax। হিং এর কচুরি সুপার ডুপার হিট!!!অব্যর্থ রেসিপি :-)
  • nyara | ২১ মার্চ ২০১০ ১৪:৪৭425909
  • অক্ষদিদি তো chef-de-mission নিকলা।
  • de | ২২ মার্চ ২০১০ ১৭:৩৯425910
  • অক্ষ এগ্‌দম ঠিক বল্লো -- চাইনীজ বা জাপানীজদের অনেক সময় লাল-লাল অ্যালার্জীও বেরোয়--সেটাও অ্যালকোহল রিলেটেড!

    রেড ওয়াইনের হার্ট ভালো করার তথ্যটা কি গুল্প?
  • k | ২২ মার্চ ২০১০ ১৮:১৭425911
  • হার্ট এর কথা জানিনা,কিন্তু,dr নিজে বলেছেন গুড কোলেস্টেরল কম আছে,রোজ ১ পেগ করে রেড ওয়াইন খাবেন। ওয়াইন না খেলে কিছুটা করে আমন্ড।
  • a x | ২২ মার্চ ২০১০ ২০:০৫425913
  • আমি মিশনের রাঁধুনী হতে যাব কেন মরতে?
  • Du | ২২ মার্চ ২০১০ ২০:২৩425914
  • দে রেড ওয়াইনের হার্ট ভালো করার গল্পটা যা জানতাম সয়াবীনের মতই - ভালো - কিন্তু সকলের জন্য ভালো নয়
  • pi | ২২ মার্চ ২০১০ ২০:৩৬425915
  • অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেস কম থাকে না তো। তৈরি হয় এক ই পরিমাণ, মিউটেশনের জন্য কম কার্যকর হয়। তবে ওদের সবার ই এই ডেফিসিয়েন্সি থাকে না।
  • rimi | ২৯ মার্চ ২০১০ ০৩:০৬425916
  • সহজে চমচম কিম্বা চৌকো রসোগোল্লা বানানোর উপায়:

    গোরুর খাঁটি দুধও লাগবে না, বিশেষ খাটাখাটনিও নেই (থাকলে আমি বানাতামই না)।

    দুধ: ১% স্কিমড মিল্ক
    চিনি: পরিমাণমতন
    পাতিলেবু বা ছানার গুঁড়ো।

    এবার ছানা বানাও। একটা পরিষ্কার পাতলা ধুতির কাপড়ে ছানা রেখে জল ঝরাও। আধঘন্টা ঝুলিয়ে রাখলেই চলবে। এবার চিনি দিয়ে ভালো করে মেখে একটা কাঁচের পাত্রে রেখে, উপরে খানিক চিনি ছড়িয়ে মাইক্রো ওয়েভে ৩-৫ মিনিট গরম কর। অবশ্য সময়টা ছানার পরিমাণ এবং মাইক্রো ওয়েভের পাওয়ারের উপর নির্ভর করবে। এবার বের করে নাও।
    দিব্বি চৌকো (কিম্বা গোল, যেমন পাত্রের আকার তেমনি) রসোগোল্লা বা চমচম বেরিয়ে আসবে। আরো রস চাইলে এইবার সেটাকে চিনির রসে ডুবিয়ে দিতে পারো। কিম্বা রসমালাইও বানাতে পারো।

    আসলে আমি সহজে ভাপা সন্দেশ বানাতে গেছিলাম। কিন্তু বেরোলো রসোগোল্লা!!! সত্যি, জীবনের বাঁকে বাঁকে কত যে আশ্চর্য্য রোমাঞ্চ লুকিয়ে থাকে!!
  • Jhiki | ২৯ মার্চ ২০১০ ০৮:০০425917
  • আমি রবিবার বানালাম ম্যাঙ্গো চিকেন কোর্মা। রেসিপিটাও দিয়ে দিচ্ছি, কিন্তু কপিরাইট আমার:-)
    যা লাগবে: মুরগী একটা কেজিখানেক, ছাল ছাড়িয়ে মাঝারি টুকরো করা।
    মশলা ১: পরিমান মত আদা-রসুন বাটা, ধনে গুঁড়ো (১ টে চা:), জিরে গুঁড়ো (হাফ টে চা:), নুন, লংকা গুঁড়ো, কাঁচা লংকা স্বাদ অনুযায়ী, ২ টে চা: দই।
    মশলা ২: একটু জায়ফল, দুটো পাপড়ি জয়িত্রি, ১ টে চা: পোস্ত, চার-পাঁচটা কাজু শুকনো ভেজে নিয়ে গুঁড়ো করতে হবে।
    মশলা ২: মাঝারি মাপের আধখানা কাঁচা আম খোসা ছড়িয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমটা যেন নরম না হয়, আর একটু খেয়ে দেখবেন কতটা টক, সেই হিসাবে রান্নায় চিনি দেবেন।
    মুরগীতে মশলা ১ মাখিয়ে রেখে দিন ২-৩ ঘন্টা।
    প্যানে সাদা তেল গরম করে তাতে তেজপাতা দিন, তরপর সরু করে কেটে রাখা পেঁয়াজ (১ কাপ) দিয়ে লাল হওয়া অবধি ভাজুন। এতে ম্যারিনেটেড মাংস ঢেলে দিয়ে কষতে থাকুন, তেল বেরিয়ে এলে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন, যদি ম্যারিনেশনের সময় কম নুন দিয়েছিলেন তো বাকি নুনটা এখন দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে মশলা ২ মিশিয়ে একটু রান্না করে নিন, যখন একদম হয়ে যাবে তখন আমবাটা দিয়ে ভালোকরে মিশিয়ে নিন। প্যানটা ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে, সেই বন্ধ করা গ্যাস এর ওপর খানিক্ষন রাখুন। ম্যাঙ্গো চিকেন কোর্মা রেডি। গরম ভাত, রুটি, পরোটা যা ইচ্ছে দিয়ে খেয়ে ফেলুন।
  • Jhiki | ২৯ মার্চ ২০১০ ০৮:২৮425918
  • আমার মনে হয় বেশী টক আম দিয়ে এই রান্নাটা না করাই ভালো, সেক্ষেত্রে স্বাদ কেমন হবে বলতে পারছি না। আমি যে আমটা ব্যবহার করেছিলাম সেটা একেবারেই টক ছিল না, অল্প মিষ্টি ছিল, তাই আমি ঘটিত্ব বজায় রাখতে হাফ চা চামচ চিনি দিয়েছিলাম।
  • aka | ০৯ এপ্রিল ২০১০ ২৩:৫৯425919
  • চিকেন, মটন খেয়ে খেয়ে মুখ পচে গেলে একটু চিংড়ি খান। সুরার সাথে ভাল জমবে।

    ১। চিংড়ির ধড়, মুড়ো, ন্যাজা সব বাদ দিন। দেড় পাউণ্ড মতন নিন।

    ২। খানিক টমেটো সশ, নুন, একটা পাতি লেবুর রস, অল্প তেল খানিক ময়দা, গোলমরিচ আর একটু বাঁধাকপি ভাল করে মাখুন। বাঁধাকপির অভাবে খানিক গাজর দিতে পারেন, খারাপ লাগে না। এইভাবে মেখে রেখে দিন মিনিট পাঁচেক।

    ৩। এবারে একটা ফ্ল্যাট পাত্রে খানিক তেল দিন। গরম হলে একটু লবঙ্গ, দারচিনি আর মৌরী ফেলে দিন। অল্প ভাজা হলে ওর মধ্যে ঐ চিংড়ি মাখা পুরোটা ঢেলে দিন। এবারে ভাজতে থাকুন। চিংড়ি লাল হয়ে গেলে বা কুঁচকে একটু ছোট হয়ে গেলে ওর মধ্যে খানিক লংকা কুচিয়ে দিয়ে আর মিনিট দুয়েক ভাজুন।

    এবারে সুরা সহযোগে খান এই চিংড়ির ইনফিউশন।
  • aka | ১০ এপ্রিল ২০১০ ০০:০৫425920
  • * ইয়ে একটু ভুল হয়ে গিয়েছে। ধড় বাদ দিলে খাবেন কি? মানে ঐ খোলা টোলা বাদ দিতে কইছিলাম। বুয়েছেন নিশ্চয় কিন্তু তাও বলে রাখলাম, বলা তো যায় না।
  • dd | ১০ এপ্রিল ২০১০ ০০:০৯425921
  • টেকো বেলে নিতান্তো অখাদ্দো খে' ক্ষি কল্লাম জানেন ?

    নীতা মেহেতার "মাল্টি কুইজিন কুগবুগ" + আমার অনন্ত পাকামী তে রাঁদলাম chicken burritos with red sauce".

    রেজাল্ট? হুল্লাট হোলো মশাই। ক্ষিন্তু রেসিপি দেওয়া যাবে না ক্যানো না পোচুর লিখতে হবে।
  • Du | ২২ এপ্রিল ২০১০ ২০:২৪425922
  • অক্ষর জন্য প্রচুর অনুপ্রেরণা সহ-

    লইট্যা বা কোন শুকনো শুটকীর জন্য এই রেসিপি - সিঁধলের জন্য খাটবে না।

    গরম জলে ধুয়ে নাও। একটু ফুটিয়ে নিলেও মন্দ না। জল ফেলে দাও।

    ভালোমত তেলে পেঁয়াজ, রসুন, লংকাবাটা, কাঁচালংকা, হলুদ সব দিয়ে কষাও, মিষ্টি কুলড়ো, বেগুন (ছোট করে একটু ভেজে নেওয়া) দিতে পারো। একটু পরে শুটকীর ছোট টুকরো দিয়ে দাও। ইচ্ছেমতো কষাও মাঝে মাঝে জলের ছিটে দিয়ে আর ঢাকা দিয়ে।

    ওউত্তো ওইলো গিয়া শুটকী। এরমধ্যে তোমার শেফ ডি মিশন অয়াডিশন করতে পারো যা খুশি।
  • Arpan | ২২ এপ্রিল ২০১০ ২০:৪০425925
  • গুড। গুড। গৃহিণী এক মাসের জন্য কলকাতা যাচ্ছেন। তার মধ্যে নামিয়ে ফেলতে হবে।

    থ্যাংকু দুদি। :)
  • Du | ২২ এপ্রিল ২০১০ ২০:৪৭425926
  • গৃহিণীকে একবার নিজে রেঁধে খাইয়েই দেখো - তারপর থেকে দুজনে মিলেই খেতে পারবে :)
  • Du | ২২ এপ্রিল ২০১০ ২০:৪৯425927
  • ও আর সামান্য চিনি আর টমাটম বিশুদ্ধ সিদ্ধান্তে নেই - কিন্তু দিলে ঝালটা একটু স্মুদ হবে।
  • Arpan | ২২ এপ্রিল ২০১০ ২০:৫২425928
  • কুমড়োতে মিষ্টত্ব/স্মুদত্ব আসবে না?
  • Arpan | ২২ এপ্রিল ২০১০ ২০:৫৫425929
  • আরো দুটি প্রশ্ন।

    ১) বম্বে ডাক মানে কি লইট্যা?

    ২) চিংড়ি শুটকির কী বিধান? মুচমুচে ভাজা?
  • Du | ২২ এপ্রিল ২০১০ ২১:০৭425930
  • লইট্যা মাছটা যেমন - তেমনই তার শুটকী - সিলিন্ড্রিক্যাল। যদ্দুর জানি ঐটাই বম্বে ডাক।
    খাটি বাঙালের জন্য মিষ্টিকুমড়োই কাফি :)। তবে মার্কেট এক্সপান্ড করতে চাইলে :)। দীপুকেও তো ডাকতে পারো :)।

    চিংড়ি শুটকী - মুচমুচে ভাজা, এই ভর্ত্তা - বা অন্য লাউফাউ যা কিছুতেই দিয়ে নিতে পারো বোধয়। এইটা চাটগাঁর ডিপার্টমেন্ট।
  • Arpan | ২২ এপ্রিল ২০১০ ২১:১১425932
  • দেখি দীপুর জাত মারা যায় কিনা! :-)

    আবার থ্যাংকু।
  • dipu | ২২ এপ্রিল ২০১০ ২১:১১425931
  • আমি ভাবছি অর্পণদার প্রতিবেশীদের পুলিশে খবর দেওয়ার সুপরামর্শ দিয়ে আসব :-)
  • Arpan | ২২ এপ্রিল ২০১০ ২১:১২425933
  • লাভ নেই। সোসাইটির প্রেসিডেন্ট কেরলের।
  • a x | ২২ এপ্রিল ২০১০ ২১:৩৪425934
  • না না আমি যেটা এনেছি সেটা অলরেডি রান্না করা। ভর্তা। দুটো কণা মুখে ঠেকিয়ে একটু থতমত খেয়ে আছি। যেমন গন্ধ, তেমন ঝাল! এখনও ফ্রীজেই।

    তবে রেসিপিটার জন্য থ্যান্‌কু। ভাবছি রান্না জিনিসটা আবার রান্না করব, বেগুন, পেঁয়াজ আর গুচ্ছের রসুন দিয়ে।
  • dipu | ২২ এপ্রিল ২০১০ ২১:৩৬425936
  • লোকে শখ করে শুঁটকির মত গন্ধমাদন জিনিস কেন খায়? জীবনের মানে কী-র চেয়েও শক্ত প্রশ্ন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন