এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:১৮659420
  • T ও তো তাই বলছে। আপনার সঙ্গে ধৃতিমানের তফাতটা ওখানেই। আমারও বলতে পারেন ঃ-)
  • T | 24.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:১৮659419
  • উঁহু হ'ল না, ভিয়েতনাম নিয়ে আপনার কিছু যায় আসে কী আসে না, সেটা কেউ জানতে চায় নি। স্রেফ শব্দটা দেখেছিলেন বলে লিখে থাকলে আলাদা ব্যাপার।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:২৫659421
  • T আমার কাছে তো কেউ কোন কিছু নিয়েই জানতে চায়নি! কিন্তু চাঁদ আর ভিয়েতনাম নিয়ে লেখা হলো আর তার উত্তর দিলাম! তার বদলে ভবদুলাল আর রানা প্রতাপকে নিয়ে লেখা হলে হয়তো আমিও ভদুলাল আর রানা প্রতাপকে নিয়েই বলতাম! এটা নিয়ে লেবু চিপে চললে তো ভারী মুশকিল!

    LB আমার সাথে ধৃতিমান আর আপনার তফাত তো হতেই পারে! হওয়া উচিতও, সবার চিন্তাধারা একরকম হয়ে গেলে তো লাইফটাই বোরিং হয়ে যাবে! আমার, ধৃতিমানের আর আপনার পার্সেপশন যে আলাদা আলাদা সেটা বোঝার জন্যই তো এতোগুলো পোস্ট হলো। আপনি রিক্রুট করার সময়ে ক্যান্ডিডেটএর ইন্টেগ্রিটিতে জোর দেন (যার একটা ফ্যাক্টর আপনি মনে করেন সে কোন প্রতিবাদ বা আন্দোলন করেছে কিনা)। আমি এই ফ্যাক্টর গুলোতে জোর দিই না। পার্সেপশনের তফাত ঃ-)
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:২৬659422
  • ভবদুলাল
  • T | 24.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:২৮659423
  • আরে না না লেবু চিপছি না। ছোটোখাটো মন্তব্য...ইত্যাদি।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৩০659424
  • একটু ভুল হল। যে কোন প্রতিবাদ আন্দোলন করেছে কিনা সেটার কথা মনে হয় বলিনি। কোন গুরুত্বপূর্ণ ইস্যুতে, যেটার সঙ্গে তার সরাসরি যোগ আছে, সেখানে তার স্ট্যান্ড ছিলো কিনা - এইটার কথা বলছি।
  • dd | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৩২659425
  • ওহো। সেই সত্তর দশকের প্রথম দিকে যখন চাকরীর বাজারে হামলে পরে আছি তখন জানতাম প্রশ্নকর্ত্তা জিগাইলেই "আপনের কোনো হবি আছে? হবি?" অমনি ধাঁ করে পাচটা ছটা হবি বলে দিতে হয়। তখন সেটা দস্তুর ছিলো।

    এখোন দেখছি লোকে ইন্টেগ্রিটি চায়। ক্ষী মুষ্কিল।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৩৭659426
  • T কোন ব্যাপার না, আড্ডা মারার জন্যই আসি ঃ-)

    LB এটাও কোন ব্যাপার না। "হোক কলরব" আন্দোলনের কথা যদি বলে থাকেন তো আমি ওটা সাপোর্ট করেছিলাম, যদিও একেবারেই দূর থেকে আর একেবারেই অস্পষ্ট ধারনা নিয়ে। ভিসি অপসারিত হওয়ার পর দুয়েকটা কমেন্টও করেছিলাম। ইন জেনারাল অনেক আন্দোলনকেই খারাপ চোখে দেখিনা, কিছু সাপোর্ট করি, কিছু করিনা। তবে কেউ আন্দোলন করেছে কিনা, কেউ "হোক কলরবে" অংশ নিয়েছে কিনা, কেউ স্কুল বা কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ করেছে কিনা, এগুলো আমার জব প্রোফাইলে ম্যাটার করেনা। প্রোডাক্ট বেচতে পারবে কিনা আর ক্লয়েন্টের থেকে টাকা বার করে আনতে পারবে কিনা এটুকুই আমি দেখি। আবার বলি, পার্সেপশন আপনা আপনা।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৩৮659427
  • ডিডিদা আমি চাইনা। আমার নিজেরই নেই তো চাইব কি? d
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৪০659430
  • LB কে দেওয়া উত্তরটা আরেকটু স্পষ্ট করে দি, "কোন গুরুত্বপূর্ণ ইস্যুতে, যেটার সঙ্গে তার সরাসরি যোগ আছে, সেখানে তার স্ট্যান্ড ছিলো কিনা" - এইটা আমার সেলস জব প্রোফাইলে আমার কাছে ম্যাটার করেনা। প্রোডাক্ট বেচতে পারবে কিনা আর ক্লয়েন্টের থেকে টাকা বার করে আনতে পারবে কিনা এটুকুই আমি দেখি। আবার বলি, পার্সেপশন আপনা আপনা।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৪০659429
  • কথাগুলো উঠলো বলে যা ভাবছি সেগুলো বলেই ফেলি, থোড় বড়ি খাড়া টইয়ের চেয়ে হয়তো ইন্টারেস্টিং হবে।

    ডিসি/ডিকেজি ৯১-৯২ সালে ফেরত যান, ধরুন তখন রিক্রুট করছেন। সেই সময় কেউ যদি বলতো মণ্ডল/অযোধ্যা নিয়ে তারা কিছু ভাবেনা, তারা নির্বিরোধী - আপনাদের কী মনে হত?

    আমার অন্ততঃ খুবই অস্বাভাবিক মনে হত।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৪৬659431
  • "ডিসি/ডিকেজি ৯১-৯২ সালে ফেরত যান, ধরুন তখন রিক্রুট করছেন। সেই সময় কেউ যদি বলতো মণ্ডল/অযোধ্যা নিয়ে তারা কিছু ভাবেনা, তারা নির্বিরোধী - আপনাদের কী মনে হত?"

    আমার কিছুই মনে হতোনা। মানে এখনকার আমি যদি তখন গিয়ে রিক্রুট করতাম তো আমার কাছে ক্যান্ডিডেটের মডল কমিশন নিয়ে স্ট্যান্ড একেবারেই ম্যাটার করতো না। আবার বলি, আমি আমার টিমে যে কাজের জন্য নিচ্ছি সেটা সে ঠিকমতো করতে পারবে কিনা সেটাই আমার একমাত্র বিচার্য্য। কারনটাও খুব সিম্পল - সে তার কাজ না করতে পারলে আমি আমার বসে কাছে বাঁশ খাবো। আমার টিম মেম্বার আমার দেওয়া টার্গেট অ্যাচিভ না করতে পারলে আমি ঝাড় খাবো।

    আমি পার্সোনালি মন্ডল কমিশন সাপোর্ট করি বা করতাম, সেটা আমার পার্সোনাল ম্যাটার। আমি যাকে রিক্রুট করছি সে মন্ডল কমিশন নিয়ে যদি কিছু না ভেবে থাকে, সেই নব্বুইতে, তো আমার কাছে সেটা খুব একটা ম্যাটার করতো না।
  • DKG | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৪৮659432
  • @LB - নির্বিরোধী ভালোমানুষ যদি তার ক্লাসের ছেলেকে ঠ্যাঙানি খেতে দেখেও নির্বিরোধী থেকে যায়, তাহলে আমার আপত্তি আছে বৈকি। - সহমত আপনার সাথে - যদিও আমি হলে ঠ্যাঙানির কারণটাও দেখব - হয়তো সব ক্ষেত্রে সমান মর্যাদা দেব না

    আর ধৃতিমান, চাঁদ আর ভিয়েতনাম - বা আজকের ISIS আর Mangalyaan - এটা আমার কাছে রোল নির্ভর - সেলস হলে ভিয়েতনাম / ISIS সম্বন্ধে জ্ঞান বা মতবাদ, techie coder হলে চাঁদ / Mangalyaan - বিশেষত: যদি Individual Contributor হয় - :D

    আর আগের বার তিনবার পোস্ট করে spamming এর জন্য খুব ই দুঃখিত :(
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৫০659433
  • DKG এবার বলুন তো চাঁদ টা কপি পেস্ট করলেন না টাইপ করলেন?
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৫২659434
  • আমি জানতে চাই। কারো বই পড়া হবি হলে কী ধরণের বই, চেনা বই হলে সেটা সম্পর্কে তার আন্ডারস্ট্যান্ডিং, সিনেমা সম্পর্কেও একই রকম, বড়সড় ঘটনা ইত্যাদি - বেসিক্যালি একটা লোক সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা, নিজস্ব চিন্তা আছে কিনা, এথিক্স/ইন্টেগ্রিটি, টিমওয়ার্ক ইত্যাদি। আমার জব প্রোফাইলে এগুলো সবই জরুরী বলে আমি মনে করি, কে কত ভালো কোডার সেটা নয় - বরং থিওরীটা বোঝে কিনা, নিজের মত করে বোঝাতে পারে কিনা, আমার বিশেষ ডেভেলপার দরকার হয় না।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৫৮659436
  • LB হুঁ একেক জবের একেকরকম রিকুয়্যারমেন্ট। আমি চাই চালাকচতুর কাউকে, নানান ফাঁকফোকর জানে বা বার করতে পারে, ক্লায়েন্টকে তেল দিয়ে টাকা বার করে আনতে পারে, ক্লায়েন্টকে নানানভাবে টুপি পরাতে পারে, ধরা পড়ে গেলে পিছলে বেরোতে পারে। চান্স পেলেই এগ্রিমেন্টে নতুন ক্লজ গুঁজে দেয় বা পুরনো ক্লজ নতুনভাবে ইন্টারপ্রেট করতে পারে। এথিক্স কম, কাজের বেশী। অবশ্যই, এটা নন-আইটি প্রোফাইল।
  • DKG | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:৫৮659435
  • আমার মোবাইল-এ যা টাইপিং স্পিড তাতে অনেক কমেন্ট পরে যাচ্ছে আমার একট ছোট পোস্ট করতে করতে - দেখি ল্যাপটপ এ পেরে উঠি কিনা

    @LB - ৯২-৯৪ - না তখন-ও ক্যাম্পাস রিক্রুটমেন্ট করিনি - প্রথম 96-এ - তাও নিশ্চিতভাবে বলতে পারি যে coder রিক্রুট করতে মণ্ডল / অযোধ্যা জানতে চাইতাম না ইঞ্জিনিয়ারইং কলেজ গেলে - ইন ফ্যাক্ট আজ পর্যন্ত কখনো ESchool এ social context প্রশ্ন করিনি, আর BSchool-এ অনেক সময়-ই করেছি বা করি, কিন্তু সব সময় না
  • DKG | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:০২659438
  • চাঁদ (chand ) দিব্যি টাইপ হচ্ছে - ব`নাদার (b'nadar ) বা বান্দার (চাঁদের মত Bandar) হচ্ছে না :D
    IE8 laptop, Android 442
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:০২659437
  • ৯১-৯২ সালে আমি অবশ্যই মণ্ডল বা অযোধ্যা সম্পর্কে প্রশ্ন করতাম। ৯৬ সালে মনমোহনিকনমিক্স নিয়ে।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:০৬659440
  • baa`ndar = বাঁদর
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:১০659442
  • DKG চাঁদ থেকে লাফ দিয়ে বাঁদরে গেলে মুশকিল তো হবেই :d
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:১০659441
  • যেমন, এখন কারোর মধ্যে পদ্মফুলের সেন্ট পেলে বৈদিক এরোপ্লেন বা গণেশের প্লাস্টিক সার্জারি নিয়ে অবশ্যই প্রশ্ন করবো। ওসবে বিশ্বাস করা লোক নিয়ে ফেললে মুশকিল।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:১৭659444
  • উফ আমার টিমে হার্ডকোর বিজেপি সাপোর্টার আছে, মোদি যা বলে তাই বিশ্বাস করে! তবে কাজের ছেলে।
  • cm | 127.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:১৭659443
  • দুই এ দুই এ চার গোত্রের প্রশ্ন ছাড়া ওসব প্রশ্নের উত্তর কি দু এক কথায় হয়। বেশিরভাগ ইস্যুতেই তো আমার নিজের অবস্থান আসলে মিক্সড স্টেট। নিজের মনের সব কটা কন্ট্রাডিক্টরি আইডিয়া (তথাকথিত পিওর স্টেট) প্রকাশ করা যায়? (আর তাদেরকে যাও বা করা গেল ঐ মিক্সচার বোঝাতে তো মেজার লাগবে।) এদিকে আমার মনে হয় ওরকম কন্ট্রাডিক্টরি আইডিয়া থাকাই স্বাভাবিক। আমি ওটাকেই রিচ সিস্টেম বলে গণ্য করব। কিন্তু অনেকেই দেখেছি শুধুমাত্র পিওর স্টেটই প্রত্যাশা করেন।
  • DKG | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:১৯659445
  • @LB - 8:52

    আমিও এই সবগুলি করি কিন্তু শুধুমাত্র নিজস্ব বৃত্তিতে - মানে যদি কেউ বলে হবি বই পরা, তাহলে কি পড়েছে আর কি বুঝেছে - ইত্যাদি ইত্যাদি - কিন্তু কখনো-ই মণ্ডল নিয়ে কি ভাব, manmohanomics কি বোঝো, অযোধ্যায় কি হলো - এই প্রশ্ন করি নি আর করব-ও না

    আসলে এর পিছনে আমার নিজের ৮০র দশকের শুরুর কলেজ অভিজ্ঞতা - strictly apolitical একটি কলেজ যেখানে আমরা ভাবতাম আমরা পড়াশুনা করতে বা আরও অনেক কিছু করতে এসেছি - পলিটিকাল awareness বাড়াতে নয় - (শুনেছি এখনো কলেজটি প্রায় সেরকম-ই নাকি আছে)

    তাই আমি-ও কখনো ESchool এ গিয়ে Developer দের পার্সোনাল কনটেক্সট ছাড়া social relevance-এর প্রশ্ন করি না - আসলে আমার কাছে এখনো ESchool পড়ার খেলার গান গাওয়ার নাটক করার বন্ধু বানানোর আর আড্ডা মারার জায়গা হয়েই রয়ে গেছে - একান্ত-ই নিজস্ব idiosyncracy :D
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:২৬659446
  • ডিসি - যে বৈদিক প্লেনে বিশ্বাস করে আপনি কি মনে করেন সে কোনো একটি টপিকে, ধরা যাক গড পার্টিকল নিয়ে, স্টেট অফ দি আর্ট পড়ে/বুঝে একটা ভালো সার্ভে পেপার লিখতে পারবে? আমি মনে করি না।
  • DKG | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:২৯659447
  • গান গাওয়া - এটা একেবারে rhetorical - আমি গাইতে গেলে কলেজ পুরো ফাঁকা হয়ে যেত নিশ্চিতভাবে - তবে, গান শুনতাম প্রচুর
  • SC | 34.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৩৩659448
  • এইসব প্রশ্ন যেগুলো আপনারা লিখছেন, এগুলো করা উচিত নয়। রাজনৈতিক মতামত আমার ব্যক্তিগত ব্যাপার। প্রফেশনাল sphere এ আমি রাজনীতি নিয়ে সকলের সাথে আলোচনা করি না (ব্যক্তিগত ভাবে বন্ধু হলে আলাদা কথা)। আপনারা যেটা বলছেন, যে প্রথমত অন্যের রাজনৈতিক মতামত জিজ্ঞাসা করবেন, আর তারপরে আরো ভয়ংকর, তার মতামত আপনার বিরোধী হলে ( কে বৈদিক প্লেনে বিশ্বাস করে) তাকে নেবেন না।
    এটা তো ক্লিয়ার কাট ডিসক্রিমিনেশন মশায়!
    রাজনৈতিক মতামত জানতে চাওয়াই উচিত নয়। হ্যান, ওয়াকিবহাল কিনা বড়জোর জানতে চাওয়া হতে পারে। আর কাজের সাথে রিলেটেড হলে জানতে চাওয়া হতে পারে। বা একটা কেস স্টাডি তে হয়ত থাকলো, যে গভর্নমেন্ট কোল সেক্টর ওপেন করে দিয়েছে, তোমাকে অমুক দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি কিভাবে কাজ করবে, এইসব। কোল সেক্টর ওপেন করে ভালো করেছে না বাজে করেছে এই নিয়ে চায়ের দোকানে তর্ক হতে পারে, এর বেসিসে আমি কাউকে চাকরির ইন্টারভিউ তে বিচার করব না।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৩৪659449
  • হ্যাঁ ওসবই ছিলো, কিন্তু তার সঙ্গে ঐ সোশ্যাল রেলেভ্যান্স ইত্যাদিকেও জরুরী মনে করতাম/করি, অ্যাপারেন্টলি ওসবের ওভারডোজেই পঃবঙ্গের সর্বনাশ হয়ে গেছে বলে অনেকেই মনে করেন। এই তর্কটার শুরু সেই নিয়েই।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২১:৩৬659452
  • SC - আমি সায়েন্টিফিক পেপার লিখি। বৈদিক প্লেনে বিশ্বাসী লোক সেটা পারবে বলে মনে করি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন