এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ১৯ মার্চ ২০১৭ ১৪:৪০711562
  • রুনুর শাস্তি ও নানাকথা।
    রুনুর বিরুদ্ধে মামলা করেছিলেন অর্চনা গুহ। সরকার নয়। সেই মামলায় পার্টি ছিলো এপিডিআর। যে মামলায় রুনুর ২ বছরের কারাদন্ড হয়। কিন্তু রুনু হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায়।
    নিয়ম অনুযায়ী, রুনুর বিরুদ্ধে মামলা চালু হবার পর রুনুর সাসপেন্ড হয়ে যাওয়া উচিত। কিন্তু রুনু সাসপেন্ড হয়নি। পুরো মেয়াদ চাকরী করে অবসর নেয়। বাম সরকার রুনুকে বরাবর তোল্লাই দিয়ে এসেছে। যে রুনু, শুধু নকশাল নয় সিপিএম পিটিয়েছে অকাতরে।
    রুনুর মামলা চলাকালীন অর্চনা গুহের মুখে অত্যাচারের বিবরণ শুনতে শুনতে বিচারক অসুস্থ বোধ করেন।
    তখন মধুজার দাদা দিদিদের টুঁ শব্দও করতে শোনা যায় নি।
    কিছুদিন আগেই সোনি সোরির ঘটনা সকলেরই জানা।
    কাজেই আজ যখন মধুজাদের ওপর ঘটা জঘন্য ব্যবহার নিয়ে বামেরা এমন ভাব করেন যেন এরকম ঘটনা এই প্রথম ঘটলো, তখন করুণা হয়।
  • PT | ১৯ মার্চ ২০১৭ ১৪:৫৮711563
  • সব বামেরাই তো চিরকালই যা করেছে ভুল করেছে। শুধু একা কল্লোলদা যখন নকশাল ছিল, যখন সিপিএম ছিল, যখন বামপন্থা পরিত্যাগ করেছে আর যখন নোটার ঘোমটায় মুখ ঢেকেছে তখন সঠিক কাজ করেছে!! এসব আমরা নামতা পড়ার মত করে মুখস্থ করে ফেলেছি।
    এখনো কল্লোলদা মধুজা ইত্যাদির সঙ্গে অভব্য আচরণের সরাসরি কোন নিন্দা না করে অতীতবিলাসী হয়ে সঠিক কাজই করছে।কিন্তু সমস্যা হচ্ছে যে অর্চনা নাকি বলেছেনঃ I am happy with the verdict, which vindicates my case. I hope the police will learn a lesson from this."
    অর্চনা যদি খুশী হয়ে থাকেন তাহলে মধুজাদের সঙ্গে অভব্য আচরণের প্রেক্ষিতে সেই ঘটনা খুঁড়ে বের করার পেছনে কল্লোলদার এজেন্ডটা কি?
  • রোবু | ১৯ মার্চ ২০১৭ ১৫:৫৪711564
  • মধুজার ভুল হয়েছে, এই লেখাটা লেখার আগে রুনুর অত্যাচার, এপিডিয়ার এর মামলা, সিপিএম এর চুপচাপ থাকা - এগুলো নিয়ে চার কিস্তি লেখা উচিত ছিল, নইলে এই লেখার কোনো মানে হয়না।
  • PT | ১৯ মার্চ ২০১৭ ১৬:২৬711565
  • আরো একটি সাম্প্রতিক ঘটনা যা নিয়ে কোন আলোচনা এক্কেবারে উচিত নয়।
    The Calcutta High Court on Friday ordered a CBI investigation into the murder of a CPI(M) leader in Burdwan district in 2012 expressing dissatisfaction over the lack of progress in the probe by state agencies.
    http://indianexpress.com/article/india/calcutta-hc-orders-cbi-probe-into-murder-of-cpim-leader-4574012/
  • চহার মগজ শিকন | ১৯ মার্চ ২০১৭ ১৬:২৭711566
  • সবচেয়ে বড় অন্যায় হল এপিডিআর আলিপুর জেলগেটের বাইরে বিক্ষোভ দেখানোর আগেই এরা জেলের বাইরে এসে গেছে। একে তো বাসের পিছনের দরজা দিয়ে নামেনি, বেইল নেয়নি, আদালত চত্ত্বরে গাদা লোক বিক্ষোভ দেখিয়েছে, ১৪ তারিখে শুধু ছাত্র নয়, আরো অনেক লোক দূর দূর থেকে পৌঁছেছিলো...এপিডিআরের আগেই এইসবকিছুই বিশাল বড় অন্যায়। পিরিয়ড।
  • dc | ১৯ মার্চ ২০১৭ ১৬:৫৬711567
  • পিটিদা, অর্চনার বক্তব্য নিয়ে আমার কোন ইন্টারেস্ট নেই। আপনি যে লিখলেন, "কিন্তু সান্ত্বনা এইটুকুই যে চোর যে প্রকৃতই চুরি করেছিল সেটা আইনতঃ প্রমাণিত ও স্বীকৃত হয়েছে", সেটা হয়নি, কারন কেস ফয়সালা হওয়ার আগেই রুনু পটোল তুলেছিল, সেটাই বললাম। অর্চনার বক্তব্যের সাথে আইনতঃ প্রমাণিত ও স্বীকৃত হওয়ার কোন সম্পর্ক নেই।
  • PT | ১৯ মার্চ ২০১৭ ১৭:১৭711568
  • "I am happy with the verdict"-কথাটির সঙ্গে আইনের কোন সম্পর্ক নেই বলতে চান? আমি যতটুকি ইন্জিরি জানি তাতে এইটুকুই বুঝি যে তিনি একটি "verdict"-এ খুশী হয়েছিলেন। সেটাই আমার সান্ত্বনার কারণ।
    অবিশ্যি এমন হতেই পারে যে অর্চনা কিস্যু না বুঝেই খুশী হয়েছিলেন।
    এটা ১৯৯৬-এর খবরঃ
    Runu Guha Neogi, ......was sentenced to a year's imprisonment by a city metropolitan magistrate.
    http://indiatoday.intoday.in/story/former-calcutta-police-assistant-commissioner-sentenced-to-one-year-imprisonment/1/283707.html
    কল্লোলদাও লিখেছেঃ "যে মামলায় রুনুর ২ বছরের কারাদন্ড হয়। কিন্তু রুনু হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায়।"
    আর তিনি মারা গিয়েছেন ২০০১ সালে।
  • dc | ১৯ মার্চ ২০১৭ ১৭:২৯711569
  • ঠিক এটাই বলতে চাই - একজন ব্যক্তি খুশী হলেন কিনা তার সাথে আইনের কোন সম্পর্ক নেই, যদি আবার পরে সেই কারাদন্ডর বিরুদ্ধে অ্যাপিল করে সেই দন্ড রদ হয়ে যায়। যেমন মদন নামে একটি লোক জেলে গেল আর তাতে সারদাদেবীর ছেলে বলল আমি খুব খুশী, কিন্তু কদিন পর মদন অ্যাপিল করে জেল থেকে বেরিয়ে এলো, তখন সারদার ছেলে খুশী হলো না কি হলো তাতে কিছু আসে যায়না। বা সুশান্ত নামে অন্য একটা লোক জেলে গেলো আর কেশপুরনিবাসী এক ভাইপো বললো আমি খুব খুশী, কিন্তু পরে সুশান্ত জামিন পেয়ে গেল, তাতেও কিছু আসে যায়না। "কিন্তু সান্ত্বনা এইটুকুই যে চোর যে প্রকৃতই চুরি করেছিল সেটা আইনতঃ প্রমাণিত ও স্বীকৃত হয়েছে" এটা তখনই বলাযায় যখন আইনের প্রক্রিয়া শেষ হয়েছে, অ্যাপিল ইত্যাদি প্রক্রিয়া চলতে থাকলে যায়্না। ১৯৯৬ সালে রুনুর কারাদন্ড হয়, তার পরে সেই মামলায় জামিন পেয়ে যায়। ঠিক এটাই বলতে চাইছি।
  • কল্লোল | ১৯ মার্চ ২০১৭ ১৯:৪৫711570
  • অর্চনা গুহ খুশী হয়েছিলেন, সরকারের কোন পদক্ষেপের জন্য নয়, আদালতের রায়ে। যে মামলায় অভিযুক্ত হয়েও রুনুকে আইন মাফিক সাসপেন্ড করা হয়নি। সেটা করেনি বাম সরকার। না করার ফলে এই মামলা রুনু তার প্রভাব খাটিয়ে অনর্থক বিলম্বিত করেছে। অড়্চনা গুহের উকিলকে প্রভাবিত করে যে সব ধারার মামলা রুজু করিয়েছিলো যাতে শাস্তি হলেও কম হয়। সেটা জানাজানি হাওয়াতে শেষ পর্যন্ত অর্চনা গুহের দাদা সৌমেন গুহ আদালতের বিশেষ অনুমতি নিয়ে উকিল হিসাবে মামলা লড়েন।
    মধুজাদের সাথে যে আচরণ করা হয়েছে তা নিন্দনীয়। এপিডিআর তার নিন্দা করেছে। মধুজারা জামিন পেয়েছেন, সে তো খুবই ভালো কথা। কিন্তু মধুজাদের জন্য আজ যারা এতোটা আহত ও ক্ষুব্ধ তারাই রুনুকে তোল্লাই দিয়েছে - সেই সত্যটা অস্বীকার করার জায়গা নেই। সেটা মনে করিয়ে দিলাম। এই আর কি। কিন্তু এপিডিআরের আজকের ভূমিকার প্রেক্ষিতে সেদিনের বামেদের ভূমিকা ছিলো ঠিক উল্টোটা। তারা সেদিন রুনুর নিন্দা করা দূরে থাক, তাকে আড়াল করেছেন, পদোন্নতি ঘটিয়েছেন। এহুলো বলা মানে মধুজাদের উপর ঘটা অন্যায়কে সমর্থন করা নয়।
    হ্যাঁ, আজ অন্ততঃ সেদিনের ঐ ন্যাক্কারজনক ভূমিকার জন্য আত্মসমালোচনা করাটা বামেদের উচিত ছিলো।
  • Du | ১৯ মার্চ ২০১৭ ২১:৫৯711572
  • সেই। বিরোধীদের প্রতিবাদের খবর লিংক না দিলে ক্যাবলা। আর দিলে আত্মসমালোচনার উপদেশ।
  • Du | ১৯ মার্চ ২০১৭ ২২:১০711573
  • সে লিংক্টাও দিয়েছে পাই। নইলে কেউ দিত বলে মনে হয়না।পরের কথাগুলো কি হতে পারে সে তাদের জানাই ছিল।
  • de | ১৯ মার্চ ২০১৭ ২৩:০২711574
  • আরেকটু আগে থেকেই শুরু কল্লে হয় -

    প্যালিওলিথিক এজ থেকে মানুষ যা যা অন্যায় অপরাধ করেচে, সব কিছুর জন্যই মানুষের আত্মসমালোচনা করা উচিত!
  • Ekak | ১৯ মার্চ ২০১৭ ২৩:০৮711575
  • সহজ সত্যকে মেনে নিলে ভালো হয়। "স্তালিন"নন্দিনীর সঙ্গে যা হয়েছিল সেক্ষেত্রে সার্বিক সমাজের প্রতিবাদ দেখা যায়নি কারণ "স্তালিন " ও নকশাল দের সম্পর্কে মানুষের অনুকম্পাবোধ চিরকালই কম ছিল। নকশাল পেটানোকে অনেকেই যেমন কুকুর তেমন মুগুর হিসেবে দেখতেন। এখন একটি গণতন্ত্রের অধীনে থাকা দল গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে মাধুজারা আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই এখানে অনেক বেশি মানুষ কানেক্টেড বোধ করছেন। সিপিএম দল টা যতই খেলো হোক, নকশালিদের চেয়ে বেশি কানেক্টেড ইটা তো ঘটনা। এনিয়ে চাপান উত্তর করে লাভ কী ? যাঁরা কানেক্টেড ফীল করবেন তাঁরা প্রতিবাদ করবেন। যাঁরা করবেন না তাঁরা প্রতিবাদ করবেন না। সহজ সত্যকে প্রথমেই মেনে নিলে এতো বিটিং এরাউন্ড দ্য বুশের প্রয়োজন পড়েনা।
  • Ekak | ১৯ মার্চ ২০১৭ ২৩:০৯711576
  • *মধুজা
  • j | ১৯ মার্চ ২০১৭ ২৩:১৫711577
  • যা বোঝা গেল "বাসের পেছন " বুকনি জ্ঞানটাও চলবে অনন্তকাল

    তা ভাল
  • j | ১৯ মার্চ ২০১৭ ২৩:২১711578
  • তিনোদের দুটো মুখপত্রই দেখলুম বেশ গদগদ যোগীটাকে নিয়ে

    পোতিদিন লিখছে সন্ন্যাসী রাজা, ইন্টারেষ্টিং !
  • PT | ১৯ মার্চ ২০১৭ ২৩:২৫711579
  • dc
    আপনি বোধহয় আইনের interpretation-এর দিকে যাচ্ছেন। এ আমার বিদ্যের বাইরে। ধনঞ্জয়ের নাকি ফাঁসি হওয়াই উচিত হয়নি এমন বলে অনেকে। আবার তারাই তাপসী প্রসঙ্গে জামিন পাওয়া সিপিএম নেতাদের দেখিয়ে ভোটে পরিবর্তন আনতে বলে। এই হিসেবে বোধহয় কোন মামলারই নিষ্পত্তি হয়্না।

    আপনার “একজন ব্যক্তি খুশী হলেন কিনা তার সাথে আইনের কোন সম্পর্ক নেই" বক্তব্যটি মেনে নিতাম যদি সেটি আমার উদ্দেশ্যে বলা হত। কিন্তু বক্তব্য স্বয়ং অর্চনার। তাঁর কথাকে আপনার অবস্থানের চাইতে বেশী গুরুত্ব না দেওয়ার কোন কারণ দেখতে পাচ্ছি না।

    এই প্রসঙ্গে আমার আর কিছু সংযোজন করার নেই।

    কল্লোলদা
    এবারে ঝগড়াটা পায়ে পা দিয়ে হচ্ছে। “অর্চনা গুহ খুশী হয়েছিলেন, সরকারের কোন পদক্ষেপের জন্য নয়, আদালতের রায়ে”-এই প্রসঙ্গে বাম সরকারের গুণগান কে করেছে?

    "মামলায় অভিযুক্ত হয়েও রুনুকে আইন মাফিক সাসপেন্ড করা হয়নি। সেটা করেনি বাম সরকার"। তোমার এই কথা মানার আগে আইন বিশারদ ও বাম সরকারের বক্তব্য জানা দরকার। তার ওপরে তুমি যেহেতু নিত্যদিন বামেদের গালাগাল কর আর সাম্প্রতিক অতীতে বাম-বিরোধী প্রচারে ব্যবহৃত মিথ্যাচারের কোন প্রতিবাদ করনি তাই তোমার এই বক্তব্য অভ্রান্ত বলে মানা সম্ভব নয়।

    “কিন্তু মধুজাদের জন্য আজ যারা এতোটা আহত ও ক্ষুব্ধ তারাই রুনুকে তোল্লাই দিয়েছে"- এই অর্বাচীন শব্দসমষ্টি কার বা কাদের উদ্দেশ্যে নিক্ষিপ্ত হল? ম্যঙ্গো পাবলিক পিটি নাকি সুজন বা ঋতব্রত জাতীয় বিখ্যাতদের প্রতি? তুমি নিশ্চিত জন এই সব মানুষেরা রুনুকে ****তোল্লাই**** দিয়েছিল? `কিন্তু মধুজার ঘটনার কোন নিন্দা না করেই তুমি অর্চনার কথা পাড়ছ কেন? আলাদা টই খুলে ঐ প্রসঙ্গে তো বামেদের মুন্ডুপাত করাই যেত।

    অর্চনার ঘটনা নিয়ে মামলাকারীদের সম্পর্কেও তুমি অসম্পূর্ণ তথ্য দিয়ে যাচ্ছ। আউটলুক জানাচ্ছেঃ `Archana, who was lucky in that Amnesty International sponsored her case—even meeting her legal expenses though her brother was her lawyer towards the end.... ইত্যাদি।

    অব্শেষে; এপিডিআরকে আমি পব-র প্রেক্ষিতে নন-এনটিটি ও বলে মনে করি। তিনোদের সঙ্গে মিটিন করে নিজেদের বিশ্বাসযোগ্যতা তারা আগেই হারিয়েছে। তদুপরি ভাঙ্গর নিয়ে টিভি বিতর্কে এপিডিআরের মুখপত্রের ভাটের বক্তব্য শুনে জ্যাঠামশাইদের এই স্বঘোষিত দঙ্গলটিকে আমার বিশ্বাসযোগ্যতার তালিকা থেকে এক্কেবারে ছেঁটে দিয়েছি।
  • Pi | ২০ মার্চ ২০১৭ ০১:৩৮711580
  • মধুজাদের জন্য আজ যারা এতোটা আহত ও ক্ষুব্ধ তারাই রুনুকে তোল্লাই দিয়েছে -

    এটা তো নট নেসেসারিলি, কল্লোলদা। সিপিএম এর সমর্থকদের কথা বললেও। প্রতিবাদ করেনি মানেই সমর্থন করেছে এমন নয়, আলাদা ভাবে প্রতিবাদ করার সুযোগ আসেনি, এমনো হতে পারে। আমাদের মধ্যেও অনেকেই মনে মনে বা বড়জোর প্রতিবাদ করেছে। সেরকম কোন প্রতিবাদ হলে এখানে যাদের কথা বলেছো, তাদের অনেকেই প্রতিবাদ করতো বা করবে বলে মনে হয়।
  • কল্লোল | ২০ মার্চ ২০১৭ ০৮:৩৬711581
  • পিটি। মধুজাদের ঘটনাত নিন্দা একবার নয় বারবার করেছি। পোস্টগুলো আবার পড়ে দ্যাখো।
    পাই। প্রতিবাদ তখন করেনি তো বটেই। উল্টে রুনুকে প্রোমোশন দেওয়া, সাসপেন্ড না করা এগুলো কিসের ইঙ্গিত? শুধু প্রতিবাদ না করার? এখন যখন প্রসঙ্গ উঠেছে তখন অতীতের অপকিত্তির আত্মসমালোচনা করাই উচিত।
  • PT | ২০ মার্চ ২০১৭ ১০:২০711583
  • "এই কথা মানার আগে আইন বিশারদ ও বাম সরকারের বক্তব্য জানা দরকার।"
  • চহার মগজ শিকন | ২০ মার্চ ২০১৭ ১২:৫৩711584
  • আচ্ছা, টুইডলডাম আর টুইডলডি কি স্থান-কাল-পাত্র নিরপেক্ষ, নাকি সময়বিশেষে পাত্র বদলে যায়? আজি সম্রাট, কাল সে বন্দীর মত আজ টুইডলডাম, কাল টুইডলডি...
  • sm | ২০ মার্চ ২০১৭ ২০:৪৫711586
  • ওরে পাগল,একজন বিধায়ক কে অমন ভাবে রাখা যায় না
    মাত্র একজন বিধায়ক হলে দলত্যাগ বিরোধী আইন ও কার্যকরী নয়।অতোএব।
    আর বিজেপির বিরুদ্ধে লড়তে এতো আগ্রহী কেন?তিনো দের লক্ষ্য হওয়া উচিত লড়াই এর ময়দান থেকে সিপি এম তথা বামেদের অপ্রাসঙ্গিক করে দেওয়া।
    বামেরা তাদের নীতি নিয়ে বসে থাকুক।
    এটা সংসদীয় রাজনীতি-এখানে আলটপকা কমেন্ট এর কোনো মানে নেই।
    বিজেপি বিপুল জনাদেশে জিতেছে ও জিতে চলেছে।ওদের বিরুদ্ধে তাত্বিক বাতেলা চলে না। খালি মুসলমান ভোট পাবো বলে দু চারটে বিজেপির বিরুদ্ধে কমেন্ট করলেই ভোট জেতা যাবে না।ইউপি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
    এদের বিরুদ্ধে লড়তে গেলে চাই বিরাট সংঘঠন।
    যেটা এখন সিপিএম এর নেই।কাজেই বিজেপির বিরুদ্ধে লড়ছি বললেও -কথার কথাই থেকে যাবে।
  • PT | ২০ মার্চ ২০১৭ ২১:২০711588
  • "ওরে পাগল,একজন বিধায়ক কে অমন ভাবে রাখা যায় না"
    না যায় না। কিন্তু দল থেকে দূর করে দেওয়ার ঘোষণা করে তার সঙ্গে সম্পর্ক ছেদ করা যায়।
    এই প্রসঙ্গে "ভুল খবর" বলে নেতাদের কাগজে বাইট দেওয়ার কোন মানে হয়না। ভ্ন্ডামির একটা মাত্রা থাকা উচিৎ।
  • sm | ২০ মার্চ ২০১৭ ২১:৩৯711589
  • দল থেকে সম্পর্ক ছেদ করবে কেন? যদি মনে হয় বিধায়ক বিজেপি র ফরে ভোটদান করলে দলের ক্ষতি হবে বা ভোট বাক্সে বিরূপ প্রতিক্রিয়া হবে তখন ই দল তাকে বহিস্কৃত করবে। আদারওয়াইজ নয়।
    নয়তো দলের ফর্মুলার বিরুদ্ধে বাজেট পেশ করেছিল বলে দীনেশ ত্রিবেদী কবেই বহিস্কৃত হয়ে যেত। রাজনীতি এমন ই।
  • PT | ২০ মার্চ ২০১৭ ২১:৪৬711590
  • ওয়াও-ভন্ডামি জাস্টিফিকেশনের কত তরিকা.....
  • sm | ২০ মার্চ ২০১৭ ২৩:০৬711591
  • ওটা আপনার প্রিয় দলের চিরকালীন স্বত্ব।মনে পড়ে বাজপেয়ির সঙ্গে হাত মেলানোর ছবি?মনে পড়ে শিলিগুড়ি মডেল।ভুলে গেছেন,মোদী এলেই সব টাইট দিয়ে দেবে।
  • PT | ২১ মার্চ ২০১৭ ০০:১৫711592
  • আজকাল সিপিএমের লাইন ধরেছেন? ভাল..... ভাল.....
  • sm | ২১ মার্চ ২০১৭ ০০:৩৪711595
  • সিপিএম এর লাইন আছে বুঝি।ওনারা তো সব শীত ঘুমে গেছেন শুনিছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন