এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৪৪210000
  • আমি তেঁতো বলি ও লিখি। তেতো বোধ হয় বাঙালরা বলে।
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৩৫209999
  • সিকি, তেঁতো না তেতো?
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২৫209998
  • কেকে, তুমি না বুঝলে আর কে বুঝবে? :)
  • সিকি | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২২209997
  • দ্যাখো কাণ্ড, সবে একটু ঘুমিয়েছিলাম, অমনি এরা চল্লিশ পাতা জুড়ে মিনিময় অভিমান করে ফেলল, হনু বাইক কিনে ফেলল আমাকে একবারও না জানিয়ে, এতকিছু ঘটে গেল?

    ব্যাকলগ কিলিয়ার করে যা যা বক্তব্য এখানে জানিয়ে দিয়ে যাই -

    ১। সোসেন কি কাল অভিমান করেছিল?
    ২। আকা পরিনীতি চোপড়া কে পরিণীতা কইল কেন?
    ৩। ব্ল্যাংকি কি সত্যিই বাইক চালাতে জানে না? এ মা, ছি ছি, দুয়ো দুয়ো।

    আর বাকি পুংজাতির উদ্দেশ্যে জিগাই, আপনারা কি সত্যিই বাইক কেনার ব্যাপারে বউয়ের মতামত কাউন্ট করেন? বউয়ের আপত্তি থাগলে বাইক কেনা কাটিয়ে দেন?

    হায়, বাইকসর্বস্ব দুনিয়ায় কি আমিই পুসি হয়ে রইলাম?
  • kk | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২১209996
  • অভ্যুর মাস্টারমশাই JKGর আরেক নাম কি গিরীশ শর্মা ছিলো? ৩-২৬ এর পোস্টের শেষ লাইনটা পড়ে মনে হলো :-)
  • Sibu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:১৮209995
  • ওক্কে, আকার নোবেল মেডেল আমি চুরি করব উইথ প্রোব্যাবিলিটি ১ X আকার নোবেল পাবার প্রোব্যাবিলিটি।
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:১৪209994
  • চোতা চোতা, তোমরা চোতা করতে না?
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:১১209993
  • প্রোবাবিলিস্টিক কিন্তু। ঃ)
  • Bhagidaar | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০৯209991
  • অক্ষদার সঙ্গে এটা আমার কুম্ভমেলা কানেকশন। শুধু মনে হয় এই জি-আর-ই, toefl এগুলোর আগের রাতে ঘুমিয়েছি।
  • Sibu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০৯209992
  • আকার নোবেল মেডেলটা আমি চুরি করব। আগে থেকে রিজার্ভ করে রাখলাম।
  • Sibu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০৬209989
  • ইমেজ সার্চ করে দেখে রাখা কি সোজা কথা আতস। ঃ-(

    হেড অফিসে গেলে কয়েক হাজার ইঞ্জিনীয়ার। তার মধ্যে কম করেও শ-দুয়েক নিজের নিজের সাব-ফিল্ডে ভেরি বিগ নেম। কাকে দেখব? সব নাম মনে রাখাও তো ঝক্কি।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০৬209990
  • আমি আবার পড়া না হলেও শেষে পড়তে পারি না। টেনশন হয়। না পড়া হলে দুগ্গা দুগ্গা বলে বেড়িয়ে পরি।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০৫209988
  • হ্যাঁ অল-নাইটার। আমার স্কুলের পরীক্ষা থেকে এখনও অবধি কোনো পরীক্ষা/প্রেজেন্টেশন দি নাই যেখানে অল-নাইটার মারি নি। এ আমার রিচুয়াল।
  • Bhagidaar | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫৭209986
  • এইটা দারুন হইসে
    তারপর তো ওঠ ওঠ, খা খা, মাজ মাজ, জুতো জুতো, বেরো বেরো।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫৭209987
  • আমার আশেপাশে আমিই একমাত্র ভবিষ্যতে নোবেল পেতে পারি।

    (এটা আমি ম্যথামেটিকালি প্রমাণও করতে পারি)।
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫৬209985
  • বাপরে!!!! হাই রিস্ক জোনে যারা যারা আছেন, আগে থেকেই সব ইমেজ সার্চ করে করে দেখে রাখবেন। ঃ-)
  • Bhagidaar | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৯209984
  • জার্নাল ক্লাব! অ!
    তা আজ কি অল-নাইটার?
  • Sibu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৭209983
  • আরে নামে চিনি, কিন্তু আগে দেখিনি তো কখনো। লম্বা টেবিলে সবাই বসে খচ্ছে, আমরাও কথা বলতে বলতে এসে বসলাম। গুইডো আমার উল্টো দিকে আগে থেকে বসেই খাচ্ছিল। জিনস আর টি শার্ট পরা। নিজে থেকেই কনভার্সেশনে যোগ দিল। তাপ্পর এই ক্ষান্ড।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৬209981
  • নট ইন দ্যাট রুম। বাট সামোয়ার ইন MIT আ গাই কলড রবার্ট ওয়াইনবার্গ নোস দিস পেপার বেটার দ্যান মোস্ট। আমার কাজ না ঃ-) জার্নাল ক্লাব - তাও নিজের ইমেডিয়েট ফিল্ডের বাইরে বেরিয়ে, পেপার সিলেক্ট করে টক দিতে হয়।
    এই কাল রাতে পড়তে শুরু করলাম পেপারটা, ভাবলাম আচ্ছা একটু ঘুমিয়ে উঠে এই রাত ২ঃ৩০টে থেকে পড়ব। ২ঃ৩০টেতে ভাবলাম ৩ঃ৩০টে অবধি ঘুমোলে কী আর এমন হবে। এই করতে করতে সাড়ে ছটা বেজে গেল। ব্যাস! তারপর তো ওঠ ওঠ, খা খা, মাজ মাজ, জুতো জুতো, বেরো বেরো। তারপর ল্যাব।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৬209982
  • বুনান ট্রান্সফর্মেশন।
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৪209980
  • কিছু একটা নির্ঘাৎ হয়েছে! টেকনোলজির অথবা সাইকোলজির কোনো হঠাৎ পরিবর্তন! নইলে অদ্ভুত অদ্ভুত সব টাইপো আসছে আজকাল! মানে যেখান থেকে এক্ষপেক্টেড না, সেখান থেকেও!!!!!
  • Bhagidaar | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩৮209979
  • অক্ষদা দিপার্ত্মেন্তাল টক বললেন তো। জেনেরালি-টাই এখানে খাটবে মনে হয়। সাবজেক্টের কনফা হলে আলাদা ব্যাপার।
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩২209978
  • বখরা কে আমি আবার পড়লাম বরখা। ভাবলাম বরখা দত্ত নাকি? ঃ-)
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৬209977
  • সুমোচাউ বলে আমার (হুচিরও) এক বন্ধু, পার্ডিউতে জয়ন্ত বাবুর কাছে কিছু একটা জানতে গেছে। সে ছেলে ইকোনমিক্সের, আর JKG যত্ন করে রিগ্রেশন থেকে বোঝাতে আরম্ভ করেছেন। সুমো যতই বলে, স্যার আমি এগুলো জানি, JKG তত করুণ মুখ করে বলেন, আর একবার শুনেই নাও, ক্ষতি তো কিছু নেই।

    এখন সে রসই বা কই, এমন মাস্টারই বা কজন পাচ্ছে?
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৫209976
  • শিবুদা, কাফেতে ভদ্রলোক কীভাবে ছিলেন? মানে ক্যাজুয়াল টিশার্ট আর ছেঁড়া জিন্স পরা? খাবারের ট্রে নিয়ে হাসতে হাসতে এসে আপনার টেবিলে বসে তক্কো জুড়ে দিলেন? মানে, আপনি চিনতে পারলেন না কেন?
    ঃ-))))
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৫209975
  • এ যে সেই কেস! বাফের লাইনে আপনার তিনজনের পিছনে আছেন একজন নোবেল লরিয়েট, তাঁর পাঁচজন পিছনে আরেকজন যিনি নোবেল পাবেন পাবেন অবস্থা, আর তাঁর ও আরো চারজনের পরেই একজন যিনি জোড়া নোবেল পেয়েছেন।
    ঃ-))))
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৩209974
  • সেই আমাদের বখরা যেমন সি আর রাওকে জ্ঞান দিতে গিয়েছিল!
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১২209973
  • অ্যাঁ?
  • Sibu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০৯209972
  • জেনারেলি সত্যি। তবে একবার এই করতে গিয়ে খুব বিপদে পড়েছিলাম। একটা কোডবেস পাইথনে ডিজাইন করেছিলাম। তাই নিয়ে কাফেতে তক্কো। এক জনতার সাথে বহুৎ লড়ে গেলাম। পরে জানলাম গুইডো ভন রোসাম।

    সেই থেকে এট্টু সাবধান হয়ে গেছি।
  • Bhagidaar | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৫৩209971
  • অক্ষদা, ইন দ্যাট রুম, নো ওয়ান নোস মোর এবাউট ইয়োর ওয়ার্ক দ্যান ইউ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত