এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৩210271
  • Human cycles: History as science আমার অবশ্য অ্যান্টিসাইন্টিফিক লেগেছিল।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২১210269
  • এবারে সোসেন দি আর দম দি কে,
    একটা সিচুয়েশান ধরা যাক। আমি শিকার করতে জানিনা। কোনো ভাবে খেয়ে বাঁচি। একদিন এক শিকারিকে দেখলাম কোনো সিম্পল একটা অস্ত্র দিয়ে শিকার করতে। আমি তার থেকে অস্ত্র টা চুরি করে সেম ভাবে শিকার করে খেলাম।
    এটা কি মিমিক্রি ? হলে কেন? এখানেও আমি কার্য করন ভেবেছি। এই টাস্ক টা কপি করলে আমার খাবার চিন্তা মিটবে, সেটা ভেবেছি। তারপর আমি কপি করেছি।
    আবার ফলের কেসটায় ফিরে যাই। গাছ থেকে ফল নীচের পাথরে পরে ফেটে যাচ্ছে। সেই দেখে আমি গাছের ওপর উঠে ফল ছিরে ছিরে পাথরে ফেল শুরু করলাম। এটা কি মিমিক্রি? না হলে কেন নয়? আমি জাস্ট খাবারের জন্য ফল পরে যাওয়াটা ধরে কপি পেস্ট করে দিয়েছি।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৮210268
  • দেশলাই/লাইটার - পাথরে পাথরে ঘষে আগুন জ্বলে = ডেল্টা না E। ওটাই পার্থক্য।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৫210267
  • আমাদের ক্লাশ ইভলুশান পদ্ধতি তে শামুক থেকে হিউম্যান লার্নিং এর পৌছন যাবে কিনা আমি জানিনা। লার্নিং নিয়ে এত ডিটেলস নলেজ আমাদের আছে কিনা তাও জানিনা। আমার মনে হয় নেই।
    সেই জন্য আমার পছন্দের অ্যাপ্রোচ হলো দুজনের মধ্যে ডেল্টা টা খোঁজা। হোমো ইরেকটাসের সাথে চিম্পের ডেল্টা কত? চিম্পের সাথে ওরাং ওটাং এর ডেল্টা কতো?
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫৯210266
  • এখানে বধায় ত্যাসিত কে আলাদা করার দরকার। নইলে একদিক থেকে উল্টো আরেকদিক থেকে সোজা দেখাবে। তাই না।
  • h | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২৯210265
  • উল্টোটা।
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২৪210264
  • ব্ল্যান্কি আসতে আসতে ফিলোসফির দিকে এগোচ্ছ। এসো বরং একটু লো লেভেলে ভাবার চেষ্টা করা যাক। ধরো লার্নিং ক্লাস লিখলুম একটা শামুকের ছানার জন্যে। খুব সরল নেটয়ার্ক বলে শামুক নিলুম। এবার এই ক্লাস তাকেই ইভলিউত করে করে কী কমপ্লেক্স হিউম্যান লার্নিং এ পৌছনো সম্ভব ? এখানেই প্রচুর ঝন্ঝাত লুকিয়ে আছে। কগনিটিভ লার্নিং অটো করে দিলেও কী প্রোগ্রাম টা একদিন এই লেভেলে পৌছবে ? নাকি প্রচুর মিমিক্রী শিখে একটা বোকাসোকা রোবট হবে শুধু।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৭210263
  • *কিছু জেনারেশান পরে
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১২210260
  • আমার তো মনে হয় পাথরে পড়ে ফাটতে দেখে আমি পাথরের ব্যবহার করলাম, সেটা লার্নিং আর বাকীদের পাথর দিয়ে ফাটাতে দেখে আমিও ফাটালাম সেইটে মিমিক্রি।

    কিন্তু তাহলে তার মানে কি লার্নিং কিছু জেনারেশান পড়ে মিমিক্রি হয়ে যায়?
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১২210261
  • এবার আমি বাড়ি যাই, বুনু দেরী করিয়ে দেয়
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১২210262
  • আই কিউর তুলনা করছি এই টার ওপরে বেস করে যে এখনো অব্দি যা জানা গেছে। মানে তাদের থাকার জায়গায়, ফুড হ্যাবিট, টুল ইউসেজ - এইসব থেকে এখনো অব্দি যা জানা গেছে তার ওপর বেস করে।
    আর আমাদের মিমিক্রীর শেষ নেই - এটা মেনে নিলাম আপাতত। কারন আমাদের চেয়ে উন্নত কোনো প্রানী নেই। থাকলে এটা ভাবার একটা জায়গা থাকতো যে তাদের সব মিমিক্রি গুলো আমার পারার সেটের মধ্যে পরছে কিনা।
    অন্য হোমো স্পিসিস গুলোর মিমিক্রির সেট নিয়ে কোনো ডেটা আছে বা জানা গেছে?
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১১210259
  • মিমিক্রি হলো লার্নিং-এর বেসিক স্টেপ। যেখানে অন্য কাউকে এক্স্যাক্টলি ওই প্রসেস করতে হবে, সেটা দেখে আমি করব। চিম্পকে চামচ দিয়ে খেতে শেখানো হলো সেটা। বা মানুষের বাচ্চাকে অ আ শেখানো। গাছ থেকে গাছ থেকে নারকোল পাথরে পড়ে ফাটে সেটা দেখে তুই যদি পাথর দিয়ে নারকোল ভাঙ্গিস সেটা বুদ্ধিমত্তা। কারণ তোকে একটা কার্যকারণ derive করতে হচ্ছে, যা হয়েছিল সেটাই করছিস না। আলফাবেট শেখা মিমিক্রি। সেটা দিয়ে লিখতে পারা বুদ্ধিমত্তা। কিন্তু মিমিক্রি করেই যেতে হচ্ছে।
    কিন্তু বাচ্চা প্রথমবার ফিড করছে সেটা মিমিক্রি না। সেটা intrinsic।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৪210258
  • নারকেল নাও হতে পারে। বড় বড় কাঠ বাদাম টাইপ হতে পারে জিনিস গুলো। আমার এক্স্যাক্ট মনে পরছে না।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৩210257
  • মিমিক্রি আর শেখার মধ্যে তফাৎ টা আমি বুঝতে পারছি না। গাছ থেকে নারকোল পাথরে পরে ফেটে যাচ্ছে, সেটা দেখে আমি বুঝলাম যে পাথর দিয়ে নারকোল ফাটানো যায়। সেই ভাবে নারকোল খেলাম। আবার অন্য কাউকে সেটা করতে দেখে শিখে নিয়ে আমি কোরলাম। এখন এদুটো কি লার্নিং? নাকি দুটো ই মিমিক্রি? নাকি একটা লার্নিং, একটা মিমিক্রি?

    সেকেন্ড প্যারাটা নিয়ে ভাবছি।
  • জাপানি তেল | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০২210256
  • ইয়ে, একটা খটকা লাগল, আফ্রিকার মাঝের মরুভূমিতে নারকোল এল কোথা থেকে? নারকোল সমুদ্রের ধারের এলাকাতেই হয় না?
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০১210255
  • আরে আই কিউ কিভাবে তুলনা করবি। তাদের বিহেভিয়ার কে জানে? প্লাস তারা সারভাইভ করলো না কেন? খুব কম-ই এরকম স্পেসির নিদর্শন পাওয়া গেছে তো। সেপিয়েন্স সেপিয়েন্স দের ধরতে পারিস না, কারণ আমরাই তারা। আমরা বিবর্তিত হয়েছি নিজেদের মধ্যে। আর চিম্প এর টুল ব্যবহার মিমিক করা তো, দেখে দেখে করে। আমাদেরও মিমিক। চামচ দিয়ে খাওয়া থেকে কথা বলা ইত্যাদি। সবটাই মিমিক, কিন্তু আমাদের মিমিক্রির সীমা নেই। ওদের আছে।
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫৬210254
  • ওটা মিমিক্রি। বাদাম ভেঙ্গে খাওয়া। কিন্তু শিখতেও পারে। কিছু বিহেভিয়ার প্যাক ফরমেশন /লার্নিং এর মাধ্যমে আসে, কিছু জেনেটিকালি, ইকোলজিকাল অবস্থান এর উপর ডিপেন্ড করে। যেমন ধর যে কাঁকড়া গুলো গাছে উঠে নারকেল ফুটো করে খায়। ওদের কি লার্নিং সার্কিট আছে? নেই। আপনা থেকে করে। এবার তাকে জন্ম থেকে এমনি রেখে দিলে তোকে তার মত খাবার দিতে হবে, কিন্তু বিচে ছেড়ে দিলে চট করে শিখে যাবে। এই মিমিক্রি কন্ট্রোলড কিছুটা লার্নিং দিয়ে, কিছুটা জিন এক্সপ্রেসন /এপিজেনেটিক্স দিয়ে।
    কিন্তু সেই চিম্প কে সারাজীবন রান্না শেখালেও সে শিখবে না। আবার তার প্যাকে ছেড়ে দে, বাদাম ভেঙ্গে খেতে কিছুদিনের মধ্যেই শিখে যাবে।
    তুই কোন টুল কতটা ব্যবহার করতে পারবি, তার কোনো সীমা নেই। প্রাণীর আছে।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫২210253
  • আমি বর্তমান চিম্পের আই কিউ লেভেলের সাথে হোমো সেপিয়েন্স নিয়ানডার্থালেনসিস বা সেপিয়েন্স সেপিয়েন্স দের প্রথম যুগের কথা যদি তুলনা করি, তাহলেও কি এই লিপটা বিশাল থাকবে?
    চিম্পের টুল ব্যবহার মিমিক্রি কিভাবে ?
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪৯210252
  • মিসিং প্রজাতির বিহেভিয়ার পুরোটা কি করে জানা যাবে? এটা একটা থিওরি হতে পারে যে মাঝখানে প্রচুর ওরকম স্পেসিস ছিল-যারা এই লিঙ্ক তৈরী করে। তা হলে চিম্প দের থেকে তাদের ফিটনেস কম হলো কেন? গেল কোথায়? মানুষের আর স্পেসিস নেই কেন? বিবর্তন ডাইভারজেন্ট কেন হলো না একে বারেই?

    চিম্প -এর টুল ব্যবহার মিমিক্রি। সেটাকে শর্ট টার্ম ইন্টেলিজেন্স -এর একটা ফর্ম বলতে পারিস। কিন্তু শর্ট টার্ম ইন্টেলিজেন্স ও টেকনোলজি আরো প্রাণীর মধ্যে আছে। বিভারের ব্রিজ তৈরী। পাখির বাসা তৈরী। তোর প্রশ্নটা এই যে চিম্প কি বিহেভিয়ারে মানুষের ক্লোজেস্ট নয়? এটার উত্তর পরিষ্কার নয় এখনো আমাদের কাছে, কারণ আরো অন্যান্য প্রাণীর বিহেভিয়ার ও মানুষের কিছু কিছু ব্যবহারের ডাইরেক্ট প্রিকার্সর বলে মনে হয়। বডি ফর্ম -এ যদি বলিস, ক্লোজেস্ট।
    চিম্প ম্যাকাকের থেকে খানিকটা বেশি বুদ্ধিমান। কিন্তু এই বাঁদর গ্রুপ গুলোর নিজেদের মধ্যে বুদ্ধির তফাত এর পাশে মানুষের সাথে বুদ্ধির তফাত তুই রাখতেই পারবি না। বিরাট গ্যাপ। বিরাট লিপ।
  • jhiki | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪৭210251
  • 'জ্যাকপট' কথাটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে কেউ জানে?
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪৩210250
  • ধরা যাক আফ্রিকার মাঝের মরুভুমি এরিয়ার থাকে যে বাঁদর গুলো (নাম জিগালে পরে দেখে বলবো), যারা পাথর দিয়ে মেরে নারকেল ফাটায়, বাদাম টাইপ জিনিস ফাটায়।
    তাদের একটা ছানাকে আলাদা করে এখানে এনে রাখা হলো। তারপরেও সে ঐ পাথরের ইউজ টা শিখে যাবে নিজে নিজে?
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩৯210249
  • সোসেনদির বাকি লেখা পড়ার আগেই লাস্ট প্রশ্ন টা করেছি। লেখা গুলো পড়ে নিয়ে বলছি আমার প্রশ্ন টা ভ্যালিড কিনা?
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩৪210248
  • আরে আমি কদিন আগেই সীতামনি দেখে এলুম যেখানে নাকি সীতা পাতাল প্রবেশ করেছিলেন। এছাড়া বাল্মীকির আশ্রম, লব কুশের জন্মস্থান এমন কি লব কুশের সঙ্গে লক্ষনের ফাইটের জায়গা অবধি!! ঃ))))
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩২210247
  • ধরা যাক সেই বহু যুগের আগের কেভ ম্যান। বা নিয়ানডার্থাল রা। বা তার ও অল্প আগের অন্য হোমো স্পিসিস গুলো। "ইন্টেনশন আর কনসিকোয়েন্স" এর যোগসুত্র হিসেবে এদের মধ্যে ডিফারেন্স কেমন?
    ধরা যাক এখনকার শিম্পাঞ্জি? যারা খাবারের জন্য টুল ইউজ অব্দি করে। প্যারামিটার হিসেবে এদের সাথে iq তে বিভিন্ন হোমো স্পিসিসের মধ্যে তফাৎ কত?
  • এপ সমাজের প্রতিনিধি | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:২৭210246
  • আমাদের থেকে এসেচে বলেই তো মানুষ এত বাঁদরামি করে, কী করে লম্বা গ্যাপ হল ইন্টেলিজেন্সে?

    'মানুষ বড় বেশী লাঙ্গুল তুলেছে
    এ বসন্তে'
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:২৫210244
  • সেখানে মানুষ n নাম্বার অফ act -এর কনসিকোয়েন্স জাজ করতে পারে। লিঙ্গুইস্টিক প্যাটার্ন আবার অনেকটা পাখির মত। কালচারাল প্যাকেট ডলফিন বা তিমির মত। কথা হচ্ছে প্রাণীর এই বিহেভিয়ার দেখে দেখে আমরা ভাবছি এই থেকে ইভোলিউশন হয়েছে। এটা কিন্তু আদার ওয়ে অ্যারাউন্ড হওয়াও সম্ভব। মানুষ তার লার্নিং এবিলিটি দিয়ে এই বিহেভিয়ারগুলো পিক আপ করেছে এমনটা হওয়া আদৌ অসম্ভব নয়। বিহেভিয়ারাল ট্রেট ডিকোড করতে গেলেই একটা করে লার্নিং সার্কিট ইনভলভড-অথচ বেবি শিম্পাঞ্জিকে এমনি গ্রুপের বাইরে রেখে দে, সে চিম্প সুলভ ব্যবহার শিখে যাবে। মানুষ বাচ্চা পারবে না। এমনকি নিজেকে পরিষ্কার রাখতেও শিখবে না। কিন্তু প্রাণীরা শিখে যাবে।

    এই সব।
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:১৫210243
  • এপ আর মানুষের ইন্টেলিজেন্সের প্যাটার্ন আলাদা। ইন্টেনশন আর কনসিকোয়েন্স এই দুটোর মধ্যে যোগসূত্র বের করতে পারাটা মানুষের ইন্টেলিজেন্সের বৈশিষ্ট্য। মানুষ প্রশ্ন করে। কন্ট্রোল করে। কালচার প্যাকেট তৈরী করে, লিঙ্গুইস্তিক হায়ারার্কি মেনে চলে। যেমন সেক্স-এর ক্ষেত্রে ভাব। কিংবা অন্যের উপকার করার ক্ষেত্রে। সেক্স আরজ তৈরী হলেই যে মানুষ সেটা ফুলফিল করতে চাইবে এরকম নয়। সে ভাববে এটার কনসিকোয়েন্স। অন্যের উপকারের ক্ষেত্রেও তাই। এগুলো আরজ দিয়েই শুধু নিয়ন্ত্রিত প্রানীদের ক্ষেত্রে, কারণ প্রাণীরা কনসিকোয়েন্স জাজ করে না। লেসার এপরা যেটুকু করতে পারে সেটাও অত্যন্ত শর্ট টার্ম।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫২210242
  • "ইন্টেলিজেন্স, যেটা বানর এটসেট্রায় দেখা যায় সেইটার সাথে মানুষের ইন্টেলিজেন্স-এর ফারাক আছে। এপ ইন্টেলিজেন্স থেকে মানুষের ইন্টেলিজেন্স একটা বিরাট লিপ"

    এই দুটো লাইন আরো এক্ষপ্লেন করো।
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩৭210241
  • আগের পোস্টটা ব্ল্যাঙ্কির উদ্দেশে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত