এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৩210630
  • সোসেন ১১ ১৪ সারাদিন পর হতক্লান্ত অবস্থায় এ ম্যা ঠাওর কত্তে পাল্লাম না। arranged marriage?
    ভাগী আবার কী নাম? ভাগীদার/রাজা এইসব বলতে কী হয়?
    আমি সব পাসোয়ার্ড বাংলা, হিন্দী ও ইং মিশিয়ে আমার ছোট্ট ডাইরীতে লিখে রাখি।আর একটা কপি আছে আলমারীতে।
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০210629
  • আহা অ্যাম্পায়ারিং করতে পারি বললেই তো ল্যাটা চুকে যেত!! ঃ))
  • Abhyu | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪২210627
  • ওটা খুব সোজা। ফাইলটার নাম রাখো পাসওয়ার্ড.doc, এবার পাসওয়ার্ড না জানলে ফাইল চিনবে কেমন করে?
  • শ্রী সদা | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১210625
  • পরশুদিন আপিস পিকনিকে ক্রিকেট ম্যাচ আছে। আমি বাড় খেয়ে বলে দিয়েছি ব্যাট, বল, ফিল্ডিং সব করতে পারি। ক্ষী হবে ভগা জানে।
  • pipi | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১210626
  • বহুদিন বাদে রোদ বেরিয়েছে দেখে মামুর মনে হয় দাড়িতে খুব ফুত্তি গজিয়েছে। খালি ভুলভাল সাজেশন দিচ্ছে!
    এই যে ব, ওয়ার্ডডক পাসওয়ার্ড প্রোটেক্টেড করে কি করে?
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৭210624
  • সদা, জীবনে এট্টু ফুটবল আর পাহাড় ঢুকিয়ে ফেল, আর প্রেম তো আছেই
  • sosen | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৪210621
  • এক দু খানা মেল বাদে সব্বস্ব পাসওয়ার্ড আমি ভাগীরে দিয়া রাখছি। ব্যাংক থেকে শুরু করে সব অকাজের জিনিস। খালি দরকার মত এ ম্যা আর পি এন পি সি করার জন্য দুটো মেল রেখে দিইছি। অন্য কাজের দরকারে জিগ্গেস করে নিই। কে অত কষ্ট করে মনে রাখে।
    কিন্তু ভাগীও এক লাইনে খেললে চাপে পড়ে যাব।
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৪210622
  • ব্ল্যাঙ্কি ও "হোয়াইট হাউসে" যাচ্ছে। ভাবা যায়? দেশের হল কী? ঃ))
  • শ্রী সদা | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৪210623
  • দিনে আপিস, রাত্তিরে মদ্যপান, উইকেন্ডে ল্যাদ আর সিনেমা।
    জীবনে আর কী চাই ?
  • blank | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৯210619
  • ঐ জন্য আজকাল ওপিয়াম যাইনা। হোয়াইট হাউস ই ভরসা।
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৯210620
  • সুন্দরী বান্ধবীর সাথে এই রিক্শায়? বন্ধু রা তো আওয়াজ দেবে ই। টোটাল ভাগ্য তো!! ঃ))
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৭210618
  • খেলাধুলো করেই কেটে গ্যালো স্কুলবেলা, প্রেমের টাইম কই
    বোতীনের নিস্চই বহু গার্লফ্রেন্ড ছিল, ইন ফ্যাক্ট আমি ছাড়া গুরু-র সবারই হয়ত ছিল
    অথচ আমি নাইন অব্দি এক ক্লাস জুনিয়র পাড়ার এক সুন্দরী-র সাথে এক রিকশায় স্কুলে যেতাম, তার সাথে আমার নাম জড়িয়ে অন্য ছেলেমেয়েরা আবাজ-ও দিত, হায় প্রেমের দৃষ্টিতে কেন চাহি নাই তার পানে :-((

    শিবু-র বক্তব্যের প্রেক্ষিতে আমার কুন বক্তব্য নাই :-)
  • সায়ন | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৬210617
  • সব জায়গায় সিকিউরিটি কোয়েশ্চন থাকে না।
    সবচাইতে সহজ পদ্ধতি বলবো না, তবে এটা কার্যকর, এবং মনে রাখার জন্য সহজ।
    আগে খুব সাধারণ কিছু কী-ওয়ার্ড বেছে নিতে হয়। নিজের পছন্দের ওয়ার্ড। শুধু সেই লিস্টটা মনে রাখতে হয়। সম্ভব হলে যা অ্যাকসেস করা হচ্ছে সেটা ক্যাটিগরাইজ করে সেইমত কী-ওয়ার্ড রাখলে আরও সহজ। ফর এক্সাম্পল্‌, ব্যাঙ্কিং রিলেটেড সাইট'এর জন্য কমন টার্ম যেমন "debitcard", "transaction" বা ছোট সেন্টেন্স যেমন "myprimaryaccount" ব্যবহার করা যেতে পারে, কিছু স্পেশ্যাল ক্যারেক্টার ঢুকিয়ে (eg. i>!, a>@, s>$, e>3) আর কিছু র‍্যান্ডম নাম্বার (ইন রিভার্স - 321, 987) ইত্যাদি। শুধু প্যাটার্নগুলো মনে রাখলে একটু পালটে নিয়ে একই পাসওয়ার্ড বহুদিন ব্যবহার করা যায়।
  • ঈশ্বর | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৪210615
  • মাল খেওনা ধরবে গলা।
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৪210616
  • শিবু দা, প্রেম র মতো পবিত্র জিনিসে নো ভেজাল স্যার!! ঃ)))
  • sosen | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০২210614
  • এই বাচ্চা ছেলেগুলো এত মাল খায় কেন? হার্ডওয়ার -এর দোকান কি উঠে গ্যাছে?
  • Sibu | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৯210613
  • এই অরন্য সক্কালবেলা অসইব্য কতা কওয়াবেই। আরে গার্ল্ফ্রেন্ড মানে কি রেসিপ্রোকেটিং গার্ল্ফ্রেন্ডই হতে হবে? দুপুরে কি রাত্তিরে ভেবে নেবার মত কি কেউ ছেল না?
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৩210612
  • ওফ!! সদা। জাস্ট আলাদা লেভেল।

    ( আমার এক দুষ্টু প্রকৃতির বন্ধু আমারে এক বার জিগিয়েছিল "মোট ক`টা লেভেল?")
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫১210610
  • ঠিক ঠিক। নিদেন পক্ষে ব্যথা। সেই "নীলাঞ্জনা" টাইপস।
  • শ্রী সদা | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫১210611
  • আজ ওপিয়াম থেকে বেরিয়ে বাড়ি অব্দি আসার সময় কী কী হয়েছে বেমালুম ভুলে গেছি। অটোতে ফিরেছি না হেঁটে আল্লা মালুম। যে বন্ধুর সাথে মাল খেতে গেছিলাম তাকে ফোন করে জিগালাম - হ্যাঁরে, আমি কী করে ফিরেছি তোর মনে আছে ? সে ধুর শালা মাতাল বলে ফোন রেখে দিল ঃ(
  • Ekak | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৯210609
  • চাইল্ড হুড নাই তাই গার্ল ফ্রেন্ড ও নাই।
  • kc | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৮210608
  • ইন দ্যাট কেস ব্যথাতো থাকবেই। তাই না অরণ্যদা? নাকি তাও নয়?
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৬210607
  • যা শালা!! আমার নাম ই করলো না!! অকমন। অকমান!! ঃ)))
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৫210606
  • যদি চাইল্ডহুড গার্লফ্রেন্ড না থেকে থাকে - সবাই কি আর আকা বা অভ্যু-র মত ভাগ্যবান
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৯210605
  • কিন্তু অত গুলো গার্ল ফ্রেন্ড নাম মনে রাখাও তো চাপের!!
  • aka | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৬210604
  • পাসওয়ার্ড মনে রাখা নিয়ে এত সমস্যা কেন? ও তো মনে রাখার দরকারই নেই। শুধু সিকিউরিটি কোশ্চেন ও উত্তর মনে রাখুন। তাইলেই চলবে। যেমন চাইল্ডহুড গার্লফ্রেণ্ডের নাম কি?

    তারপরে প্রতিবারে সিকিউরিটি কোশ্চেন অ্যানসার দিয়ে পাসওয়ার্ড রিসেট করুন। পাসওয়ার্ড মনে রাখারও দরকার নেই, আবার এভ্রি নাও অ্যাণ্ড দেন পাসওয়ার্ড আপডেটও হল।

    আর যদি এও মনে রাখতে না পারেন ডাক্তার দেখেন। ছোটবেলার প্রেমিক/প্রেমিকার নাম ভুলে যাওয়া খুব বাজে লক্ষণ।
  • সায়ন | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৯210603
  • টিম, স্পাইবট সার্চ অ্যান্ড ডেস্ট্রয় একটা বটনেট, ভালোই। রেজিস্ট্রি ক্লিন করে। অ্যাডওয়্যার তাড়ায়। কিন্তু ও জিনিস চালানোর আগে (মানে অনাবশ্যক রেজিস্ট্রি এন্ট্রী ডিলিট করার আগে) এক্সিস্টিং রেজিস্ট্রির একটা ব্যাক আপ নিয়ে রাখিস। ঐ টুলেই অপশন দেয়।
  • h | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৬210602
  • ওকে, মেল কোরে দেব।
  • sosen | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৮210601
  • হানুদা, আমার কাছে আছে। আমাকে একটা ঠিকানা দিলে পাঠিয়ে দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত