এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৪210809
  • আচ্ছা কতগুলো নরক আছে? তাদের নাম কি (ইন এসেন্দিং অর্ডার অফ ক্রুএলটি অফ পানিশমেন্ট)? ডাক্তারবাবু যতগুলো বলল তার বাইরে আমি শুধু পুন্নাম জানি।
  • kumu | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৪210810
  • ঝিকির পতিদেবতার জন্য বাবা খ সি মার্গে মঞ্জুষার বেসমেন্টে অন্নপূর্ণার নতুন দোকান খুলেচে।সন্দেশ ইত্যদির জন্য চেষ্টা করতে পারে।ডিঃআমি কখনো যাই নাই।
  • jhiki | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৭210806
  • কেউ ডাইন দেখেছে? একটা নরকে যাওয়ার লিফট ছিল ঃ)
  • Bhagidaar | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৭210807
  • ধুর শুধুমুধু খাটালো---
  • ঘোড়ার ডাক্তার | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩২210805
  • এই লিস্টে নাই, বাংলায় পাবে - রৌরব, কুম্ভীপাক ইঃ
  • Bhagidaar | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৯210804
  • কোন জায়গার কথা বলা হচ্ছে?

  • san | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২২210803
  • শিবুদার ফার্মটা কিনে নেওয়া উচিৎ ছিল :-(
  • ঘোড়ার ডাক্তার | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৭210802
  • এ বছর তো অম্নি হবে। ভবিষ্যতবাণী করা ছিলো - hell freezes over হলে সান্ডারল্যান্ড ইউরোপে কোয়ালিফাই করবে। তো দ্বিতীয়টা হচ্ছে, প্রথমটা না হয়ে উপায় আছে?
  • Ekak | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৫210801
  • লোককে যা ঢেকে মুড়ে দেওয়া হবে কপ করে খেয়ে নেবে। দেখতে পেলে ভ্যানতারা করবে। যেমন কিনা কনকনে ঠান্ডা রসগোল্লার ওপর রেড রাম, হট ক্যারামেল ও কেসর। অথচ ব্যাপক হয়।
  • Bhagidaar | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৪210800
  • কটা দিন একটু আবহাওয়া ভালো হয়েছিল, কাল থেকে আবার ঠান্ডা উফ! আর কম্যুট টাইমে স্নো!
    এবার তো মনে হয় উইন্টার স্টর্ম-এর নাম দিতে দিতে এলফাবেট শেষ হয়ে যাবে। এখনি সেনেকা-তে পৌছে গেছে।
  • ঘোড়ার ডাক্তার | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৯210799
  • ওয়াও মোমো-তে আজকাল আবার মো-বার্গার বিকোচ্ছে। বানের মধ্যে লেটুস/টমেটো আর মোমো।
  • Ekak | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭210797
  • কিন্তু এখানে তো পরিণত বোদ্ধা রা সাউন্দ্স্কেপ নিয়ে আলোচনা কচ্ছেন। আমার জিজ্ঞাসা একদম প্রাথমিক। toi টা দারুন কিন্তু এবিসিডি প্রশ্ন করা ওখানে উচিত হবেনা।
  • jhiki | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭210798
  • ৯৮-৯৯ এ জিকে-১ এ পিজা হাট ছিল।
  • jhiki | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৫210796
  • ইস্ট অফ কৈলাশের নেরুলাজ। আমরা আইসক্রীম খেতে যেতাম। আর একটা বোধহয় লাজপতনগরে যেতাম। এখন স্টেশনে বোধহয় নেরুলাজ আছে, অন্য কোথাও খেয়াল করি নি।
  • Ekak | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৩210795
  • থেঙ্কু স্যান :)
  • ঘোড়ার ডাক্তার | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৪210793
  • দিল্লীতে পিজ্জা হাটের পিজ্জার চেয়ে নিরুলাজ ঢের ভালো ছিলো - হট শপে পিজ্জা। তখন কোথায় পিজ্জা হাট? কে জানে, নিরুলাজ এখনো আছে কিনা...
  • Ekak | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫১210791
  • সসা কুচি লঙ্কা কুচি ছোলা ভিজে দিয়ে মুড়ি ভালো। হাঁসের মত খেয়ে ফেলতে হবে ঝটপট। নইলে মুড়িতে সাইলেন্সার লেগে যাবে।
  • jhiki | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫১210792
  • অরণ্যদা দেশে ম্যাকডি তে কেন যায় জিগিয়েছিলেন। আমি দেশে বলতে দিল্লীতে থাকলেই এসব খাই। বেশীরভাগ সময় কাজের মাঝে বা আসা যাওয়ার পথে কুইক লাঞ্চ হিসেবে। দিল্লীতে গাদা গুচ্ছের কাজ থাকে, ভদ্রভাবে লাঞ্চ করার সময় থাকে না, আর সব জায়গাতে মোমো -ও পাওয়া যায়না। সর্বোপরি সাথে একজন বালক থাকে।
  • san | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৯210790
  • আছে তো কিন্তু নাম মনে নেই
  • Bhagidaar | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৬210789
  • কেএফসি পপাই ভালনা, ওই বিস্কুট তার জন্য মাঝে মাঝে (খুবই মাঝে মাঝে) খেয়েছি। ম্যাকডি-র আলুভাজা ভালো, কয়েকটা বার্গার খারাপনা।
    পিত্জা ভালো লাগে (ইতালিয়ান কলিগকে জিগেশ করে নিয়েছি সেদিন, বলল মার্কিন উচ্চারণের মতই ওদের উচ্চারণ)।
    কিন্তু দেশের স্ন্যাক্স্গুলোকে আগে রাখব, চপ, ঝালমুড়ি, ভেলপুরি, ফুচকা! উলস!
  • Ekak | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪০210788
  • গুরুতে হিন্দুস্তানি রাগ সঙ্গীতের ওপর কোনো নভিস দের জন্যে খোলা toi আছে ? জিগাতে ভয় পাই :|
  • Sibu | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৭210787
  • আমি প্রায় পটে গেছিলাম। কিন্তু পরের দিন ছাত্রদের কাছে শুনলাম কদিন আগে এক ফ্যাকাল্টিকে তাড়ানো হয়েছে ছাত্রদের সাথে বিয়ার খাওয়ার জন্য। খাপ পঞ্চায়েত সর্বত্রই আছে। ঃ-(
  • jhiki | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৫210785
  • আহা যদি সত্যিই এমন যেত!!!
  • aranya | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৫210786
  • ফার্ম কেনার এমন সুযোগ কেউ ছাড়ে, দিব্যি ঘোড়ায় চড়া যেত
  • Sibu | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩২210784
  • রিক্সা করে বিচুলি চুরি শুনে একটা ইন্টারভিউর এক্ষপিরিয়েন্স মনে পড়ে গেল। পিএইচডি শেষ করে তখন যেখানে পারছি সেখানে ইন্টারভিউ দিচ্ছি, চাকরি একটা চাইইই। একটা ইন্টারভিউ কল এল ইউনিভার্সিটি অফ উইসকনসিনের একটা ছোট ক্যাম্পাস থেকে। নামেই ইউনি, আসলে গ্রামের কলেজ।

    মিনিয়াপোলিস অবধি জেট। তারপর ছোট প্রপেলার প্লেন। সেই যে প্যালা, টেনিদা চারমূর্তি একবার প্লেনে চড়েছিল, সেই রকম প্লেন। এয়ারপোর্টও তথৈবচ। পাইলট দেখলাম জানলার কাঁচ নামিয়ে দিয়ে রানওয়ের মাথায় দাঁড়ানো এক জনতার সাথে হ্যান্ড সিগন্যাল করছে। আমি ভয়ে ভয়ে তাকিয়ে দেখছি দেখে বলল যিনি মাটিতে দাঁড়িয়ে আছেন তিনি এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোলার। মাঝে মাঝেই ওয়ারলেস সিস্টেম হঠাৎ কাজ বন্ধ করে দেয়। তখন এইভাবে হ্যান্ড সিগন্যাল করে প্লেন নামানো হয়।

    এয়ারপোর্টের বাইরে দেখি একটা চামড়া তোলা স্টেশন ওয়াগন নিয়ে এক ভদ্রলোক আমাকে নিতে এসেছেন। পরিচয় দিলেন উনি আমাদের হেড ডিপ। স্টেশন ওয়াগনের পেছনে বিচুলি ঠাসা। আমাকে হোটেলে নামিয়ে দিয়ে উনি ওনার গরুদের খাওয়াতে যাবেন। যেতে যেতে ভরসা দিলেন যে ওঁদের ডিপার্টে চাকরি নিয়ে এলে উনি সস্তায় একটা ১০০-২০০ একর ফার্ম কিনিয়ে দিতে পারবেন।
  • kc | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩০210783
  • ম্যাকডি ইয়াক, কেএফসি ইয়াক ইয়াক, পিৎজা ইয়াক ইয়াক ইয়াক।
    সিঙ্গারা, রোল আহা, জলভরা নরমপাক আহা আহা, লাল দই আহা আহা আহা।
  • aranya | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৮210782
  • এই তো জীবন, কালী দা ইঃ
  • aranya | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৬210781
  • মিষ্টি খেলে ডায়াবিটিস হবে এমন তো নয়, তবে একবার ঐ রোগে ধরলে, যেমন আমার ক্ষেত্রে, মিষ্টি খেলে সমস্যা, বক্ষে প্রবল মুষ্ট্যাঘাতেও কুন লাভ নাই :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত