এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৯210989
  • গরু রচনাই আসুক না। নো প্রবলেম। ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা জীবনের হতেই পারে। কিন্তু সেটা প্রকাশ করার মধ্যেও যদি আলাদা কিছু না থাকে, তাহলে তো মনে হয় স্রেফ গায়ের জ্বালা মেটানো।
  • san | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৯210990
  • মাঝরাতে মিনিময় করব ? নাঃ থাক। তসলিমার এখনকার লেখা বহুদিন পড়িনি। তবে আমার মেয়েবেলা লিখতে ধক লাগে। ফোকটে কামানো ? ঙ দিলাম।
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৭210988
  • নীরদ সি-র আত্মজীবনী দুটো ঐ সময়ের ইতিহাসের প্রাইমারী সোর্স হিসেবে ইম্পর্ট্যান্ট। শরৎ বসুর সেক্রেটারী হিসেবে অনেক দেখেছেন, সেসব রেকর্ডও করেছেন চমৎকার। কিন্তু ওনার নিজের মতামত যেখানে বলেছেন, আই ক্রিঞ্জ ফ্রম দোজ। হয়তো কখনো আরো বয়স হলে সেসব যথেষ্ট ঔদাসীন্য এবং দূরত্ব নিয়ে বিচার করতে পারব।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৬210987
  • পড়তে পারার কথাও না। তসলিমার লেখা পড়া যায় না। আমিও পড়তে পারি না। যেমন করেই হোক গরু রচনায় এসে পড়ে।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৪210986
  • নিকোলাস গ্যিয়েন বোধ হয়।
  • san | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৩210985
  • আমি ক্যানো পড়তে পারছি না ?
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২২210983
  • তসলিমার লেখার প্রথম দুটো প্যারা পড়লাম, ভুল তো কিছু দেখলাম না। কিন্তু আর পড়তে পারবনা।
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২২210984
  • বাহ, তসলিমা কে বেশ লাগছে দেখতে। স্কার্ফ টা মানিয়েছে।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২১210982
  • তোমার আছে পিড়ে আর আমার আছে ইংলা
    তোমার আছে পিড়ে তাই আমার আছে ইংলা

    কার লেখা যেন? সবই আজকাল ভুলে যাই।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৯210981
  • এই দুটি লোক-মানুষ যে কী পরিমান নার্সিসিস্ট, প্যারানয়েড ও মেগালোম্যানিয়াক হতে পারে ! ভদ্দরলোকের তাও অনেক কিছু ছিল, ভদ্রমহিলা যে কেমন ফোকটে কামিয়ে নিলেন !
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৮210980
  • ওমা, ল্যাবারুরা চোখের আলোতে বেশি দেখে? এত এত ইমেজিং টেকনিক, মাইক্রস্কপি। এসব লেন্স তো পিংড়ে তাদের কাছে।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৭210979
  • গর্ব করার কিছু নেই কী করে বলছেন? তসলিমা নাসরিনের কথা ভুলে গেলেন?
  • san | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১১210978
  • ধিক্কার কি আবার ? কথাই তো হয়েছিল সোসেনদি চাগ্রি ছেড়ে বেস্টোসেলার লিখবে আর আমি তার লিটারারি এজেন্ট হব। আমি বলে সে সুদিনের জন্য অপেক্ষা করে আছি।
  • Sibu | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৮210976
  • এটা নিয়ে বেশ ফ্লেম ওয়ার হতে পারে মনে হয়। আমাদের ছেলেবেলায় নীরদ সিকে নিয়ে যেমন হত।

    http://www.bd-pratidin.com/2014/02/20/44463
  • I | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৩210975
  • সুনীলের বই পড়লে এখন আর কেউ আঁতেল বলে না। বাজারী বলে।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৩210974
  • সৌমিক দাশগুপ্ত বলে একজন লিখেছেনঃ
    আমি বাংলায় গান গাই
    আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
    আমি বুঝিনা তেমন ইঞ্জিরী বুলি
    (তাই) সোনামুখ করে বাংলাই বলি
    একুশেতে আমি আমার স্ট্যাটাসে বাংলা চুদিয়ে যাই
    বাংলা আমার বুদ্ধ - মমতা, পাওলী দামের বুক
    আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ

    আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
    কবে বাংলা খেয়েছি, আজও তাহার, স্মৃতিতেই ডুবে রই
    ন্যাকামীও আমি বাংলায় মারি
    মামণিকে মারি বাংলায় ঝারি
    একুশেতে আমি আঁতেল হইয়া পড়ি সুনীলের বই
    বাংলা আমার চটির সাইটে আত্মরতির সুখ
    আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ

    আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি
    আমি আমার DP তে "একুশে" লাগিয়ে, ক্যালানের মত হাসি
    আমি ভিসিডিতে দেখি ঋত্বিক - রায়
    (হুঁ হুঁ) বাংলা আমার শিরায় শিরায়
    একুশেতে আমি অফিস কাটিয়া কিনিব রেওয়াজী খাসী
    বাংলা আমার বন্ধ কলের, শ্রমিক পেটের ভুখ
    আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ
  • sosen | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪২210973
  • ল্যাব ছেড়ে দেব, কুমুদি। আর পোষাচ্ছে না। স্যানের সমস্ত ধিক্কার অগ্রাহ্য করেই ছেড়ে দেব।
  • kumu | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৪210972
  • সোসেন, ল্যাবারুরা চোখের আলোতেই বেশী দেখে।
  • sosen | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৯210971
  • ইংলাটা দিব্য হয়েছেল
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৭210970
  • ও ৬১০ বলেছিলে না, খেয়াল করিনি, আজ খুব ছড়াচ্ছি। পিড়া আর ইংলা টা যা দিয়েছি না :-)
  • sosen | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৫210969
  • আমার তো আছে তিনটা লেন্স। একটা তো সেই ১৮-৫৫, কিটের। একটা ৫৫-২৫০ f/4.0-5.6। এই লেন্স টা বেশ ভাল্লাগে। আর একটা 50mm f/1.8 আছে তো। ওটা অবশ্য ফাস্ট ঠিক-ই।
  • 4z | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২২210968
  • বললাম তো ৬১০
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২০210966
  • ফোজ্জিদির বডি কী? বললে না তো!
  • 4z | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২০210967
  • এর পরেরবার গ্রে মার্কেট থেকে কিছু কেনার আগে একবার জানিও। এখানের দাম বলে দিলে বার্গেন করতে পারবে।
  • Ekak | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৭210964
  • গুগল এ বাংলা লেখার এই লজিক টা খুব বিরক্তিকর। ডিজিটাল লিখলে হার্ড ডি হার্ড টি। এদিকে দিজিতালেও লিখলে সবকটা ধরে সফট করে দেয়। মানে তখন জেনেরাল ট্রিটমেন্ট। এটা কেন। ল্যবেন্স্তেইন দিস্ত্যানস মিনিমাম হলে এবং লাস্ট লেটারে শুধু চেঞ্জ এলে তো বোঝাই যাচ্ছে অব্যয় বা বিভক্তি জুড়েছি। বাকি বানান টা আগের মত রাখলেই হয় :/
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৭210965
  • তাহলে তোমার লেন্সে অটোফোকাস করতে গিয়ে সময় নষ্ট হয়। সুযোগ পেলে কখনো একটা ফাস্ট লেন্স লাগিয়ে দেখো। এফ বাই ১পয়েন্ট৮, ৩৫ বা পঞ্চাশ। দেখবে হই হই করে চলছে।
  • I | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৫210963
  • ওদেশে তো বেশ সস্তা তালে !
  • sosen | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৩210962
  • 600D ই তো রে। আরেকবার দেখে এনু
  • 4z | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১১210961
  • ইন্দোদাকেও বোধিদার রোগে ধরেছে!। ইউকে তো সেইইইই ২০০৫ এ ছেড়েছি। কানাডায় আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত