এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৫211020
  • আহা সাধিতে হয়, কিন্তু সাধিলে তো তিনি মুখ তোলেন। মুখ তুলে যে হাসেনও সেটা তো সুমনের জানা হলনা।
  • ঈশান | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৪211019
  • আরে ইরেকশনের জন্য সাধ্যসাধনা করতে হয়, শুক্রানু দিয়ে কী আর আশার আলো দেখা যাবে।

    কিন্তু এটা তো বই হয়ে বেরিয়েছে। নতুন করে রাগারাগি করে কেন? আমি বইমেলা করে টরে পুউরো আউট অফ টাচ। কোনো খপরই পাইনা।
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩৭211018
  • এদিকে এই ইন্টারভিউটা ছাপানোয় সুমন ফেসবুকে খুব রাগারাগি করছেন।
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩৬211017
  • সায়েন্টিস্টরাই গিয়ে ওনাকে একটু আশার আলো দেখাতে পারে। আছে আছে এখনও আছে।
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩৫211014
  • এইটে হেবি "এসো আমরা প্রেম করি। কিন্তু কথা বলব না। কথা বলে আর সময় নষ্ট করে কী হবে, তার থেকে বাড়িতে তুমি-আমি দু’জনেই বই পড়ে নেব।"
  • ঈশান | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩৫211015
  • এই জন্য সায়েন্টিস্টদের দুচোখে দেখতে পারিনা। সব সময় খুঁত ধরা।
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩৫211016
  • কই এসব কোথায়? আমি তো কিছুই দেখতে পেলাম না!
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩১211013
  • কিন্তু সুমনকে কারা সব ভুলভাল ফান্ডা দিয়েছে যে ৬৫ বছর বয়স বলে ওনার আর শুক্রাণু নাই।
  • ঈশান | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৯211012
  • আমার কিন্তু সুমনের ইন্টারভিউ টা হেব্বি লাগল। একটু আধটু পুরুষ-টুরুষ বলা আছে বটে, কিন্তু ওতে তেমন দোষ নাই। আর বাবার জবানির জন্য তো আর সুমন দায়ি নন। :-)

    তসলিমারটা অবশ্য বোর হয়ে কাটিয়ে দিলাম। কিন্তু তসলিমাকে আমি হেব্বি ভালোবাসি। সে পোদ্দো যতই খারাপ লিখুন।
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৮211011
  • তসলিমা নারীবাদী কিনা সেটা অন্য কথা। নারীবাদী না হয়েও তো কত মেয়ে তাদের কথা লিখেছে।
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৭211010
  • এটা বলা খুব শক্ত ইন্দো। ঐ সময়ে, ঐ দেশে, ঐ সমাজে দাঁড়িয়ে মেয়েবেলা লেখা প্রাণের ঝুঁকি নেওয়াই। এবং ভুলে যেওনা অনেকে পাশে থাকলে যে লড়াই লড়া যায়, একার লড়াইয়ে তার থেকে অন্যরকম সাহস লাগে। প্রত্যয়ের সাহসও লাগে।
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৫211009
  • ওটা যে গ্যিয়েন বলে আমি জানতামই না।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৪211008
  • আচ্ছা, না হয় ফোকটে পায় নি। চারানা দিয়েছে। আপনিও একটু নামুন। এর বেশী দরাদরি কর্তে গেলে কাল ভোরে উঠতে পারবো না।
  • Bhagidaar | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০১211006
  • ক একটা কেন, অনেকই পাওয়া যাবে। কিন্তু ব্যাপার হলো বিপ্লব করতে ধক লাগে মানে এই নয় যে তসলিমা যা করেছে সেটা করতে ধক লাগেনা। এবং সেই ক্ষেত্রে "ফোকটে কামানো" কথাটাতেই আপত্তি জানানো হয়েছে। তসলিমাকে কোনকিছুরই প্রতিমূর্তি বলা হচ্ছেনা। অন্তত আমি তো বলিনি।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০১211007
  • আর স্যান যতই ঙ দিক, নিকোলাস গ্যিয়েনের বানাম আমি ঠিকই লিখেছি।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০০211005
  • এবং, যদ্দুর মনে পড়ে, এই স্যানই শরদিন্দুকে মিসোজিনিস্ট বলে না।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৮211004
  • যাক, একটা ক পাইছি। আমি ভিতু লোক, এট্টু দলে ভারী না হলে খুব ভয় পাই। ক্লাসে কখনো ফার্স্ট বেঞ্চে বসি নাই।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৭211003
  • বলিই তো। যাকে যা বলার তা বলব না? তসলিমাকে খিস্তি করার মানে তো নারীবাদকে খিস্তি করা নয়। শরদিন্দু বেশ মিসোজিনিস্ট।
  • π | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৩211001
  • ১২ঃ৩৯ এ ক দিয়ে আম্মো ঘুমুতে যাই।

    ও হ্যাঁ, সুমনের সাক্ষাৎকারটি বড়ই বিরক্তিকর লাগলো। এই কথায় কথায় 'পুরুষ' হয়ে ওঠাকে সংজ্ঞাত করাকে। পুরোটা না পড়েই ঘুমুতে যাচ্ছি।
  • bhagidaar | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৩211002
  • - এই ইন্দোদাই শরদিন্দুকে মিসোজিনিস্ট, মেল শভিনিস্ট বলে ---
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৭211000
  • ক্ষি কান্ড ! স্যান পর্যন্ত মিনিময় ফেলে রেখে ঘুমোতে যায়!
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৬210999
  • গিয়েন পড়ো নাই? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ ছিল।
  • san | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৪210998
  • আরো ঙ দিয়ে ঘুমোতে যাই।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৩210997
  • কিউবান কবি। বানানটা Nicolas Guillen। এবার উইকি দেইখ্যা লও।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৯210996
  • তার থেকে হাজার গুণ বেশী ধক লাগে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে থেকে একটা ঘাতক-দালাল-নির্মূল কমিটি কি একটা শাহবাগের হয়ে রাস্তায় নেমে প্যামফ্লেট বিলি করতে। ওগো সবাই আমার অঙ্গস্পর্শ করে গো, আর সব দুষ্টু পুরুষগুলোই আমার বিরুদ্ধে চক্রান্ত কত্তেছে-এই কাঁদুনি না গেয়ে। তসলিমা নারীবাদী নন, অমুকবাদী, তমুকবাদী কিচ্ছু নন, উনি একমাত্র নির্ভেজাল তসলিমাবাদী।
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৪210994
  • অ্যাঁ?
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৪210995
  • মাধুরী দীক্ষিত।
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৩210992
  • নিকোলাস গ্যিয়েন কে?
  • san | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৩210993
  • ঐজন্যেই তো আর পড়িনা। রিপিটেশন পড়ে কি করব ? ফোকোটে কামানো কথাটা চোখে লাগল বলে সেটা না লিখে পারলাম না।
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩১210991
  • ঠিক ধক লাগে। একবার লিখলে। তাই ইন্দোর ঐ ফোকটে তসলিমা কিছু পেয়ে গেছে এটা একেবারেই মানিনা। কিন্তু কথা হল বারবার একই কথা একইভাবে লিখতে আর কত ধক লাগে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত