এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৩211080
  • এই কম্প্যারিজনটার একেবারেই কোনো মানে নেই। আগেও বললাম একজন ব্যক্তির ধক আর সমষ্টিগত ধক পুরো আলাদা জিনিস। কিছুই করেনি তাও মানহানির মামলা না করে সব ছুটল সরকারকে ধরে একটা বই ব্যান করতে এটার ব্যাখা কী? আর তসলিমা শুধু পুরুষদের নিয়ে বলেছেন এটা বললে আদ্ধেকটা বলা হয়। এইভাবে বললে অনেক কিছুকেই কাঁদুনি বলে লেবেল করে দেওয়া যায়। লেবেল করার তো এটাই সুবিধে। অনেকে যেমন পুরো এলজিবিটি মুভমেন্টকেও কাঁদুনি হিসেবে দেখে।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৮211079
  • ভাষা দিবসের প্রাক্কালে সবাই কে বাংলা অভিনন্দন।
  • 4z | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৫211078
  • সিকি মেটি, আসলে জানতে চেয়েছিলাম এদিক থেকে কেউ যাচ্ছে কিনা। তোমাকেও বলতে পারি। তুমি কি অনলাইন?
  • π | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৬211077
  • তসলিমা কিছুই করেননি, বা যা করেছেন তাতে কিছুই ধক লাগেনা, একথা মনে করিনা কিন্তু প্রাপ্যর চেয়ে অনেক বেশি হইচই এদিকে করা হয়, সেটা মনে করি। আর এটাও মনে করি, 'তার থেকে হাজার গুণ বেশী ধক লাগে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে থেকে একটা ঘাতক-দালাল-নির্মূল কমিটি কি একটা শাহবাগের হয়ে রাস্তায় নেমে প্যামফ্লেট বিলি করতে। ওগো সবাই আমার অঙ্গস্পর্শ করে গো, আর সব দুষ্টু পুরুষগুলোই আমার বিরুদ্ধে চক্রান্ত কত্তেছে-এই কাঁদুনি না গেয়ে। '
  • চেয়ারম্যান ঘ্যাঁও | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২২211076
  • সদর দপ্তরে কামান দাগো
  • সিকি | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৪211075
  • আমি যাচ্ছি, পরের শনিবার।
  • 4z | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৫৭211074
  • একটা আর্জেন্ট দরকার আছে। আগামী এক-দু সপ্তাহ'র মধ্যে কেউ কি দেশে যাচ্ছে/ন? জানালে ভাল হয়।
  • aranya | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৫৩211073
  • আমার ভায়ের রক্তে রাঙা ২১শে ফেব্রুয়ারী
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:৩০211072
  • সবেধন নীলমণি ঐ একটিই তো দেখনসই বাংলা চ্যানেল। না দেখে যাই কোথায়ঃ-(
  • সিকি | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:০৪211071
  • কে নিতে বলেছে? আমি তো ইটিভি দেখা-ই ছেড়ে দিয়েছি কব্বে!
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:৫৪211070
  • উফ! ইটিভিতে রোজ রোজ প্রতি পনের মিনিট অন্তর নমোর অ্যাড আর জাস্ট নেওয়া যাচ্ছে না!
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:১০211069
  • শিবু ঃ-))
    অরণ্য - এখন একদম সময় নাই! সিনিমা দেখারই সময় নাই তো আর কিসের সময় হবে!
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০৮211068
  • উফ! সমকামী সম্পর্ক - যেটার কথা লিখেছেন তা এখনের না।
  • aka | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০২211067
  • সুমন যে বাইসেক্সুয়াল, আমি এই প্রথম জানলাম। বুড়ো বয়সে একটু ফ্রেডি হবার ইচ্ছে হয়েছে।
  • aka | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০১211066
  • সুমনের ইন্টারভিউটা ভালই লাগল। সব কি সত্য লিখল? কে জানে, ঠিক মনে হল না।
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫৬211065
  • ঐ সময় মানে ঐ সাবিনা পর্বে অবশ্য এলজিবিটি মুভমেন্ট বাজারের হাওয়া পায় নি। তখন সুমন ভুলেও গে তোলেন নি। তখন অন্যসব জিনিস দিয়ে বাজার গরম করেছেন, আগের বৌকে মারধোর ইত্যাদির গপ্পো।
    এরা সবই কি হাওয়া বুঝে বানায়????
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫২211064
  • অরণ্যদা, ইন্টার্ভ্যু দেখিনি, দেখবো ও না। কিন্তু কিছুদিন আগে বলেছিলেন উনি গে ছিলেন। এদিকে ওঁর তো সেই সাবিনাকে(সাবিনা ই তো?) বিয়ে করা নিয়েই ধর্মান্তর ইত্যাদি বহোৎ ঝামেলা করতে হলো।
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫০211062
  • সাজেস্টিভ তো বটেই। ওটা হল "দি এন্ড" বেরিয়েছে কিনা সেই প্রশ্ন। কাব্যিকভাবে করা।
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫০211063
  • আচ্ছা, এখন যে বেতাল/অরণ্যদেব, সে কি নতুন? মানে ২২ তম বেতাল? এঁর বৌ কি কৃষ্ণাঙ্গী আর কোকঁড়ানো চুল?
  • aranya | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৯211061
  • কেন আতোজ, প্রথম প্রেমিকা দেবাশীষ-এর কথা তো এই ইন্টারভিউ-তেও বলেছেন
    ওভার অল এট্টু বোরিং লাগল অবশ্য ইন্টারভিউ-টা
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৭211059
  • "আর কিছুই কি নেই বাকি ? " লিখেছিলেন রবিবাবু ! হাইলি সাজেস্তিভ :)
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৭211060
  • এই না সেদিন সুমন কইলেন তিনি গে ছিলেন?
    একেবারে হাওয়া-মোরগের মতন দেখি! ঃ-)
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৫211057
  • নাঃ, প্রগলভতা স্থগিত রেখে একককে একটা ঐকমত্য জানিয়ে কবিতাটা এগিয়ে নেওয়ার চেষ্টা করি।
  • aranya | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৫211058
  • 'আগে হলে পিক আপ লাইন..' - আমাদের ছিল যে দিন, একেবারেই গেছে কি তা - এইরম কি যেন একটা রবি ঠাকুর বলেছিলেন না?
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৪211056
  • হেঃহেঃহেঃহেঃহেঃহেঃহেঃ শিবুদা এইটা ব্যাপক হেঃহেঃহেঃ
  • aranya | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪২211053
  • তসলিমা যে এখনও বাংলাদেশে ফিরতে পারছেন না, আওয়ামী লিগ ক্ষমতায় থাকা সত্ত্বেও, এ এক লজ্জা
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪২211054
  • পিকআপ লাইন কিরকম হত?

    বারে - এখানে বসে কথা বলে সময় নষ্ট করছি কেন? চল দুজনে বাড়ি গিয়ে বই পড়ে নেওয়া যাক।

    বলে দুজনে পন্ডি বিনিময়?
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪২211055
  • ওহো শিবুদা, পিঙ্গল বিহ্বল তো ওখান থেকেই, মানে অনুপ্রাণিত হয়ে নিলাম আরকিঃ)

    এটুজি, হ্যাঁ, ঐজন্যেই তো ইড়া টা রাখলামঃ)
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪১211051
  • এখানে যদি বলি বাংলাদেশের মেয়েরা ইন জেনেরাল ও পশ্চিমবঙ্গের মেয়েদের তুলনায় সমাজ রাজনৈতিক ভাবে বেশি সক্রিয় তাহলে বোধায় বেজায় গাল খাব। কিন্তু ওদের ইতিহাস বর্তমান বাপু তাই বলছে। বেগম সুফিয়া, তসলিমা এইসব উঠে আসা নামের মাঝেও যাঁরা আছেন একদম অবজ্ঞা করার মত নন। আনুশে কে ওয়াচ করছি সেই ব্যান্ড তৈরীর আগে থেকে। মারফতি র মাথা পরিস্কার। জাগাতেও জানে। এই সেদিন দুজন মহিলার টেড টক দেখে শক লেগে গ্যালো। এদের জোশ আছে বাপু যে যাই বলো। সবাই যে একেবারে ঠিকঠাক মহান তা না সেটা হওয়ার কথাও না কিন্তু ভালোতে ভালো খারাপে খারাপ সবমিলিয়ে এই জোশ এই পার্টিসিপেশন বাংলাদেশের মেয়েদের মধ্যে পরপর দেখছি। কোনো না কোনো মুখ উঠে আসছেন। আসবেন ও। চূড়ান্ত সোশিও পলিটিকাল আনরেস্ট বোধায় একটা কারণ।
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪১211052
  • হ্যাঁ, কথা বলে সময় নষ্টটা তুমুল পছন্দ হয়েছে বটে। কথা কম কাজ বেশী লাইনটা পড়েই আমি দুরুদুরু বক্ষে এগুচ্ছিলাম, এ আবার জনহিত টাইপ কাজের দিকে চলে যাবে নাতো? কিন্তু সুমন আমাকে নিরাশ করেননি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত