এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৫211320
  • সিগারেট হবে, খুবই দুঃখিত। কেটে গেছে কপি করতে গিয়ে।
  • san | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৪211318
  • পাওয়া গেছে হুতোদার কাব্যি।

    স্প্যাসমো প্রক্সিভন কিংবা ব্রুফেন 
    ভরপুর হতে গেলে চাই এন টেন 
    ব্র্যান্ডি বাংলু জিন ভদকা বা রাম 
    সকলেই দারু শুধু বিভিন্ন নাম 
    অ্যাসিড বা এলেসডি সুগার ব্রাউন 
    হেক্সির নেশা জেনো হবেনা ডাউন 
    যত খাও ডেপনন ফেন্সি কোরেক্স 
    মেডিকেল ট্রিপে রাজা আজো ম্যানড্রেক্স 
    চন্ডু চুল্লু তাড়ি চোলাই চরস 
    রসিক জনেরা বোঝে কিসে কত রস 
    গাঁজার ছিলিমে পোড়ে ব্যোম ভোলে রাত 
    কবি কোলরীজ হন আফিমেই কাত 
    হার্জের ব্লু লোটাস গ্লোবের পিছনে 
    ফুটুশ নামেতে তাকে জানে লোক জনে 
    সাদার স্ট্রীটেতে যদি কখনো আসিস 
    পেয়ে যাবি ব্লু স্কাই এবং হাশিশ 
    আছে নাকি কতকিছু স্নেকবাইট আর 
    গেঁয়ো যোগী চেখে দেখে ফল ধুতুরার 
    সিদ্ধি ও ভাঙ খান মহাদেব ভোলে 
    আরো অনেকেই খায় সিদ্ধি ও দোলে 
    হেরোয়িন খেয়ে কেউ হিরো হতে চায় 
    উইথড্রয়াল্স হলে প্রাণ যায় যায় 
    কোন নেশা ভিশুয়াল অডিবল কেউ 
    হ্যালুসিনেশন যেন গঙ্গার ঢেউ 
    কোন নেশা এন্থুতে করে ভরপুর 
    যেতে হয় লক আপে করে ভাঙচুর 
    কোন নেশা ল্যাদ দেয় ষোল আনা খাঁটি 
    পড়াশুনা কাজ টাজ একেবারে মাটি 
    কোন নেশা মানে নাকো কমা হাইফেন 
    আকাশটা ফুঁড়ে ছোটে ইমাজিনেশন 
    কোন নেশাখোর যেন নিবেদিত প্রাণ 
    নেশার জগতে খোঁজে শওকৎ ও শান 
    কেউ হয় অ্যামেচার মরশুমি পাখি 
    চার আনা নেশা আর বারো আনা ফাঁকি 
    কেউ শুধু জলপথে পাড়ি দিতে চায় 
    ধোয়াঁয় ধোয়াঁয় কেউ ধুমকি সাজায় 
    মেডিকেল ট্রিপে কার সবিশেষ ঝোঁক 
    তাদেরও মধ্যে আছে নানাবিধ লোক 
    ট্যাবলেট সিরাপেই কারো মেটে আশ 
    কোন সেয়ানার চাই ইন্ট্রাভেনাস 
    কোন কোন নেশাখোর নিস্পৃহ অতি 
    কেউ হয় খিটখিটে মহা দুর্মতি 
    নির্জলা নেশাতেই কত লোক স্যাটি 
    কারো চাই অনুপান, চাট, খুঁটিনাটি 
    সকল নেশাতে যার তাল কেটে যায় 
    সেই লোক চেটে চেটে জুতো কালি খায় 
    এসকল ছেড়ে ভাত খাও ভরপেট 
    শেষপাতে খেও নয় বিড়ি সিগা
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৪211319
  • আমার স্টিফেন জনসন আছে। জগতে যাই নেশা করি না কেন এসব অসুধ ফসুধ খাওয়ার কোনো সীন নেই। সোজা ঘাটে পৌছে যাব।
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৩211317
  • স্যান তোর আর আমার একখান অভিমান ডিউ আছে। এই সোসেন রোবু এরা আমাদের বিজ্ঞান আলোচনার উপযুক্ত মনে করেনি।
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১১211316
  • এই রে,

    স্প্যাসমো প্রক্সিভন কিংবা ব্রুফেন
    ভরপুর হতে গেলে চাই এন টেন

    এইরকম একটা দীর্ঘ কবিতা, গুরুতে কোথায় যেন লিখেছিলাম তো, দাঁড়াও খুঁজে দেখি। আগ্রহী পাঠকের জন্যে আমি কি বা না করতে পারি।
  • sosen | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৯211313
  • একক, পড়েছি ওটা
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৯211314
  • এনার কবিতার সংকলন খুন্জ্ছিলুম। পেয়ে গেলুম। ইটস আ সিরিয়াস রিড।

    https://aitmc.org/kobita-mamata-banerjee.php
  • san | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৯211315
  • কই সে স্প্যাজ নিয়ে কাব্যি ? (কবিরা পারেও বটে)
    না পড়লে নিন্দে কর্ব কিকরে ?
  • sosen | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৭211310
  • psilocybin most common shroom drug.
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৭211311
  • কই স্প্যাজ নিয়ে কবিতা কই? শুনি শুনি
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৭211312
  • সোসেন
    নেশা নিয়ে বা আদৌ নিয়ে নয় একটি বই পড়ে দেখুন সময় পেলে। ডোরস অফ পারসেপশন। হাক্সলি র।
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৬211308
  • ওফ শুক্কুরবারীয় জোয়াল টেনে ফিরলাম। মিনিময় হলো?
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৬211309
  • স্প্যাজ হলো ট্যাবলেট, তো খেতে সুবিধে, আর দামও কম, পনেরো বছর আগে দুটো না চারটের দাম ছিল ঐ সাড়ে তিনটাকা। দিনে গোটা আটেক খেয়ে ফেললে সারা দিন বেশ একটা ঝিমঝিমে ভাব থাকে আরকি।
    তবে আমি অবশ্য নেশার কম বেশীটা নিয়ে ঠিক জানিনা, ওটা আমি কখনো খেয়ে দেখিনি, কনভেনশনাল জিনিসপত্রের দিকেই আমার বেশী ভরসাঃ)

    এত কথাই যখন বললাম তখন এটাও বলে যাই, আরো অন্যান্য বহুমুখী বিষয়ের মত স্প্যাজ নিয়েও আমার কবিতা আছে, রসিকজন পড়ে দেখবেন।
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৫211307
  • স্প্যাজ খুব বাজে নেশা। অনেক মেয়ের ধরে যায় পিরিয়ড পেইন এ খেতে খেতে। জঘন্য বাজে নেশা।
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৩211306
  • কেরাচিনে নেশা হয় বলে কখনো শুনি নি তবে আফটারসেভে হয়, ফেভিকলে হয় এমনকি অম্রুতাঞ্জনেও হয় শুনেছি।
  • sosen | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০২211305
  • দমুদি, শ্রুম হোলো হ্যালুসিনোজেনিক মাশরুম, ওর থেকে ড্রাগ তৈরি হয়
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০১211303
  • তাচ্চেয়ে কাপসিরাপ খেয়ে নেশা কল্লে ভাল হত না? স্প্যাজে কি নেশা বেশী হয়?
  • Abhyu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০১211304
  • কেরাচিনি খেয়েও নেশা হয়। তারপরে একটা দেশলাই কাঠি খেয়ে ফেললে তো কথাই নেই।
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৯211302
  • স্প্যাজ হলো স্প্যাজমো প্রক্সিভন, এমনিতে বোধয় ব্যথার ওষুধ, খেলে হাল্কা নেশা মত হয়।
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৭211301
  • মাইন্ডফুল সেক্ষের ইয়েটা তেনাকে শোনালাম। তিনি মুখ ভ্যাটকালেও আমার দিব্বি লেগেছে।
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৬211299
  • স্প্যাজ কি?
  • Abhyu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৬211300
  • কুমুদি, হাতি আর গণ্ডারের বিবাহের একখানি পদ্য লিখে দেবেন?
  • Abhyu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৫211298
  • হাতি আর গণ্ডারের প্রেম হলে (ধরে নিন খাপ পঞ্চায়েত অ্যালাউ করল) কি হবে?
  • Abhyu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৪211297
  • ঈশানের ধ্যানের গল্পটা হয় শুনি নি, নয় ভুলে গেছি। বলা হোক।
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫১211296
  • আমার বন্ধু শান্তনু কবিতা পড়তে দেওয়ার ঝুঁকি নিতোনা, নিজেই পড়ে শোনাতো। একমাত্র স্প্যাজ কেনার জন্যে অন্তত সাড়ে তিনটাকা দিলে না শোনার অধিকার পাওয়ার একটা সুযোগ হলেও হতে পারতো। তবে আমি অবশ্য টাকাও দিতাম কবিতাও শুনতাম, আমি কবির প্রতি কবির মতই ব্যাবহার করি।

    কিন্তু ঔপন্যাসিক এক সিটিঙে পুরো উপন্যাস পড়ে শোনাতে চাইলে মুশকিল- মুক্তিপণের রেটও নিশ্চই অনেক বেশী হবে।

    তবে চ্যালাব্যালা কথাটা খুব পছন্দ হল, এটা তো আগে শুনিনি, জায়গা মত কাজে লাগাতে হবে।
  • san | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৭211294
  • ব্যস বলতে না বলতে কবিতার স্রোত।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৭211295
  • *ধরেছিল।

    অ সুষেণ,
    শ্রুম কী? মাশরুম?
  • ম্যামি | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৬211293
  • অনবদ্য কবিতা ঈশান।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৫211290
  • আরে কবিতা কি বলছ হুতো? জান এখন ঔপন্যাসিকরা তাঁদের উপন্যাস নিয়েও সেইসব আগ্রাসী কবিদের মত তাড়া করে আসছে আজকাল!!

    বাপরে আমাকেই এবারে একজন 'তমসা' নামে একটি উপন্যাস কেনার জন্য এবং পড়ার জন্য একেবারে চ্যালাব্যালা করে ধরেছিল্ক।
  • ঈশান | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৫211291
  • "হিপো জলকাদা খুঁড়ে" হবে

    নইলে ছন্দ মিলছেনা।

    আর দ অজ্ঞা মহা আজ্ঞা। ছোট্টো একটা মিটিন সেরে পিছনের প্রত্নতত্ত্ব খুঁড়ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত