এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১১211380
  • থ্যাঙ্ক ইউ রোবু।
  • রোবু | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৬211378
  • ম্যামিদি, লোকনাথ এর বাণীটা ভালো হয়েছে। অ্যাপ্ট :-)
  • Atoz | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৬211379
  • কোথায় কোথায় কোথায় সেই ধ প সি যা র পিডিএফ? এখুনি দিন, এখুনি দিন। থ্যাংকু।
  • I | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৪211376
  • ফেব্রারী মাসে অত রাগ কত্তে হয় না। সরস্বতী পূজা, সন্ত বলেন্তিন ও নিমাই সন্নিসির জন্মদিন।
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৪211377
  • একক!!!?
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০১211374
  • আহা কত দিন পরে মরণ শুনলুম। মিঠুর পেটেন্ট!!ঃ))
  • kumu | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০১211375
  • পোতিহিংসা!!! আর আমাকে যে সেই মেয়ে বোকা বোঝানোর চেষ্টায় ছিল, তার এক্ষপি আমাকে নিজ হাতে কর্তে হোলো, তার্ব্যালা???
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৯211372
  • মাইন্ড লেস সন্দেশ ! এইটা বাকিছিল :(
  • π | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৯211373
  • মামুর জন্য। সুমনের কালকের রাগারাগির কারণ। এটা পড়ে বেশ অদ্ভুত লাগল।

    'সপ্তর্ষি প্রকাশন ও প্রখ্যাত টিভি সঞ্চালক সুমন দে’র অনুরোধে আমি সুমন দে’কে কিছু সাক্ষাৎকার দিতে সম্মত হয়েছিলাম। কয়েকদিন ধরে সুমন নানান বিষয়ে আমার সাক্ষাৎকার নেন, এগুলি একটি বই-এ সংকলন করা হবে এবং সপ্তর্ষি থেকে বইটি প্রকাশ করা হবে ব’লে। বইটি প্রকাশিত হয়েছে: সুমনে সুমনে। মুদ্রণ প্রমাদ সমেত নানান ভুল আছে। কিছু ভুল, যেগুলি ভয়ঙ্কর, শুধরোনোর জন্য বই-টির প্রথম অংশটি প্রকাশক নতুন করে ছাপাচ্ছেন। পাঠকদের হাতে পেতে একটু সময় লাগতে পারে। যাই হোক, ‘গানের সুমন’, ‘রাজনীতির সুমন’, ‘ব্যক্তিগত সুমন’ এবং ‘সুমন একক’ – এই চারটি অংশে সুমন দে সম্প্রতি-নেওয়া সাক্ষাৎকারগুলিকে রেখেছেন। গতকাল আনন্দবাজার পত্রিকার আনন্দপ্লাসে ঐ চারটি অংশের একটির অনেকটাই ছাপা হয়েছে দেখলাম। বুড়ো হলাম। অনেক দেখলাম, বুঝলাম, শিখলাম, এখনও শিখছি। দীর্ঘকাল সংগীত করেছি, এখনও করছি। যা দেখলাম এক-এক মহল বা শিবির বা জনগোষ্ঠী ভিন্ন ভিন্ন কারণে আমায় মনে রেখেছেন। ধরা যাক সি পি আই এম। বিজেপির বিরুদ্ধে তাঁদের ছাত্র শাখা এস এফ আই-এর জন্য আমি একটি গান লিখে, সুর করে, যন্ত্রানুসঙ্গ তৈরি করে রেকর্ড করে দিয়েছিলাম। একটি পয়সাও নিইনি। এর আগেও আমার সি পি আই এম করা বন্ধু নেপালদেবের অনুরোধে আমি এই এস এফ আই এর জন্যেই একটি গান বেঁধে গেয়ে দিয়েছিলাম। সে অবশ্য এই বিদেশে ফেরার কিছুদিন পরেই। সি পি আই এম ও এস এফ আই কিন্তু আমায় সে-জন্য মনে রাখেননি। ২০০৯ সালের নির্বাচনের সময়ে আমি তৃণমূলের প্রার্থী হবার পর এস এফ আই নানান পোস্টার লাগালেন আমার বিরুদ্ধে, যার একটিতে লেখা ছিল: “ কবীর সুমনের এইচ আই ভি টেস্ট করা হোক”। আর সি পি আই এম দল আমার বিনারীসঙ্গ বারবার বিয়ে, দেদার নারীসঙ্গ এবং আরও নানান বিষয়ে ভোটদাতাদের সজাগ করে প্রচুর টাকা খরচ করে প্রচারপত্র বিলি করলেন। এই রাজ্যের নানান জায়গায় ভাষণ দিতে গিয়ে তাঁদের বক্তারা আমার পাঁচ বার বিয়ে বিষয়টির ওপর যত্নসহকারে আলোকপাত করেন। তাছাড়া, মোটামুটি ৯৩/৯৪ সাল থেকেই বাম সরকার সরকারি মঞ্চগুলিতে আমার অনুষ্ঠান বন্ধ করে দেন। কোনও আয়োজক রাজ্যব্যাপী এই হলগুলির বুকিং পাননি। একটিমাত্র ব্যতিক্রম ব্যারাকপুর সুকান্ত সদন। ঐ প্রেক্ষাগৃহের কর্মীদের (সকলেই সি পি আই এম সদস্য) পুজোর বোনাস তুলে দেওয়ার জন্য আমি বার দুয়েক নিখরচায় অনুষ্ঠান করে দিয়েছিলাম ঐ মঞ্চে। গিরিশ মঞ্চ আমায় এমনিতে দেওয়া হতো না। কিন্তু ঐ মঞ্চের এক শ্রমিক পার্চ থেকে পড়ে গেলেন, বড় ধরণের ফ্র্যাকচার হলো – “ডাক্‌ দেখি তারিণী কোব্‌রেজরে!” প্রতিক্রিয়াশীল বা অতিবাম সুমন না গাইলে যে টিকিট বিক্রী হবে না অতোটা, হাউস ফুল হবে না। একক অনুষ্ঠান করলাম, বিনা পয়সায়। ছেলেটির সার্জারি হলো। আনন্দবাজার পত্রিকার এক কর্মীর চিকিৎসার জন্যেও আমি “নিক্ষেপ” অনুষ্ঠান করে দিয়েছিলাম, অর্থাৎ এক পয়সাও নিইনি। তখন কিন্তু রবীন্দ্র সদন পাওয়া গেল। সেই অনুষ্ঠানে অর্ধেক গেয়েছিলেন পীযূষদা, বাকি অর্ধেক আম্মো। ২০০২ সাল থেকে আমি রবীন্দ্র সদনে কয়েকবার গেয়েছি। তখন আমি কবীর সুমন। সঙ্খ্যালঘুর দলে। কাজেই একটি গান মেলায় এ-অভাগা অবশেষে সুযোগ পেল। ভাগ্যিস কবীর সুমন হয়েছিলাম। আল্‌হাম্‌দুলিল্লাহ্‌! সঙ্গে ছিলেন সাবিনা ইয়াসমীন। কেয়া বাত্‌। এর পর, গুজরাতে বিজেপির হাতে জখম হওয়া মানুষদের জন্য এবং ধর্মান্ধতা বিরুদ্ধে আয়োজিত একটি অনুষ্ঠানেও এ-অভাজন রবীন্দ্র সদনে গান গাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু ২০০৯! আহা, সি পি আই এম ও সংসদীয় গণতন্ত্রের কী লীলা।/ গণ আন্দোলনের সময়ে আমার তৈরি এলবাম “নন্দীগ্রাম” ও “প্রতিরোধ” বাংলার দিকে দিকে বেজেছে। আজ যাঁরা মমতার আসর কাঁপাচ্ছেন তাঁদের অগ্রণী কন্ঠ-ছাড়ো-জোরেরা তখন সি পি আই এমের ডুডু খাচ্ছিলেন। কিন্তু মমতা সরকার আমার সেই অবদানের কথা এক বারও স্মরণ করেননি। লোক ডেকে ডেকে সম্মান দেখিয়েছেন পরিবর্তন সরকার – সঙ্গীতশিল্পীদের। সেখানে কখনও আমার স্থান ছিল না। মমতার সঙ্গে কয়েকটি বিষয়ে আমার রাজনৈতিক বিরোধিতা শুরু হওয়ার পর শুনেছিলাম তৃণমূলের সভায় আমার গান বাজানো বন্ধ।/ এক এক মহল আমাকে এক এক সময়ে এক এক ভাবে দেখে। আহা কৃষ্ণের জীব।/ কিন্তু মোটের ওপর আমি যে “গায়ক” (সঙ্গীতকার নই, গীতিকার-সুরকার নই, লেখক নই, কিচ্ছু নই) তা মনে হয় স্বীকৃত হয়ে গিয়েছিল। গতকাল আনন্দপ্লাসে “সুমনে সুমনে” বইটির “গানের সুমন” অংশটি থেকে কিছু উদ্ধৃতি দেওয়া যেত, সেটা যুক্তিসঙ্গতও হতো। সামনেই আসছে এম পি ভোট। কাজেই “রাজনীতির সুমন” থেকেও উদ্ধৃতি দেওয়া যেত। কিন্তু না। এই মহান পত্রিকার দৃষ্টিতে আমি হলাম “ক্যাসানোভা” টাইপের কেউ। সুমন দে তাঁর সাক্ষাৎকারে আমায় যেসব প্রশ্ন করেছেন আমি চেষ্টা করেছি সরাসরি তার উত্তর দিতে – ব্যক্তিগত প্রসঙ্গেও। ঐ কথাগুলি কোনও বই-এ স্থান পেতেই পারে। আমার বিয়ে, বিচ্ছেদ বা বিয়েতে আমার ব্যর্থতা, আমার নানান প্রেম, শারীরিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে কথোপকথন কি কোনও দৈনিক পত্রিকায় ছাপানোর পক্ষে উপযুক্ত। সংগীত, রজনীতি, সেই সঙ্গে আমার প্রেমজীবন – সংক্ষেপে তিনটি বিষয়েই কিছু উদ্ধৃতি কোনও দৈনিক পত্রিকা দিতেই পারেন। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু প্রেম, বিয়ে, শোয়া, সম্ভোগ...।
    এর কারণ কী এই যে আমার গান, সংগীত, সাংবাদিকতা, রাজনৈতিক ক্রিয়াকলাপ – এই সবকিছুর চেয়ে আমার কামজীবনটাই বেশী গুরুত্বময়, আকর্ষণীয়? নাকি, ২০০৯ সালে সি পি আই এম আমার যৌনজীবনটাকে যে-কারণে আলোকিত করে তুলেছিলেন এই উদ্যোগটাও সেই কারণসম্ভূত? বারবার যে বিয়ে করে, এতো নারীসঙ্গ করে সে খারাপ লোক। তার “চরিত্র” খারাপ। সাবধান সাবধান সাবধান! এই প্রাণীটা অসামাজিক, দুশ্চরিত্র, লম্পট – এ যদি ফের ভোটে দাঁড়ায় একটি ভোটও দেবেন না। ২০০৯ এর ভোটের কয়েক দিন আগে এই মহান পত্রিকার এক সাংবাদিক বিনা এপয়েন্টমেন্টে আমার বাড়িতে এসে যাকে বলে হল্লা শুরু করে দেন। ভোটের আগে যিনি আমার সচিব ছিলেন তিনি তখনও আসেননি। সারাদিন আমার যিনি দেখাশোনা করেন সেই মানুষটিও (যুবতী! – ইস্‌, সাংবাদিকরা “ওভারলুক” করে গেছেন এতোকাল) সেদিন একটু দেরিতে আসবেন জানা ছিল, তাই আমার এক ঘনিষ্ঠ বন্ধু চন্দ্রাবলী সেন (মাথার সামনের দিকের চুল সাদা হয়ে গিয়ে এখন তিনি আরও সুন্দর – মাইরি, সোনার-বাংলার সাংবাদিক, মিডিয়া ও রাজনৈতিক দলগুলি আমার কথাগুলি খেয়াল করুন এবং শিগ্‌গিরি স্টিং অপারেশনের ব্যবস্থা নিন) আমার বড়িতে ছিলেন। অতিথি বা সাংবাদিকরা এলে তিনিই প্রথমে কথা বলবেন। এই মহান পত্রিকার সাংবাদিক সেই মহিলার সঙ্গে এমন হম্বিতম্বি শুরু করলেন যে আমি বাধ্য হলাম ভদ্রলোককে ডেকে নিতে। স্বাভাবিক কথোপকথন হলো। তাঁকে বললাম – এভাবে এলে আমী সামলাবো কি করে – কতোজনই তো আসছেন, এপয়েন্টমেন্ট করে আসছেন। তিনি দাঁত বের করে হাসলেন। ভোটের তিনদিন আগে এই বিপু----ল কাগজে প্রথম পাতায় তাঁর রিপোর্ট বেরোল। তিনি নির্জলা মিথ্যে লিখলেন এবং এটাও “ফাঁস করে দিলেন যে” সেই সময়ে কবীর সুমনের বাড়িতে চন্দ্রাবলী সেন নামে এক মহিলা উপস্থিত ছিলেন। ভাগ্যিস ভদ্রলোক আমাদের শয়নকক্ষে ধ’রে ফেলেননি। - রিপোর্টের সুর ছিল এই দিকে – কবীর সুমন হারছে। একাধিক টিভি চ্যানেলে এমনকি পরিসংখ্যান দিয়ে পূর্বাভাস দেওয়া হলো যে আমি কম করে হলেও ৪০ হাজার ভোটে হারব। আহা রে, সমীক্ষক বারুইপুরের হিসেবটা গুলিয়ে ফেলেছিলেন। ওখানে এস ইউ সি আই-এর ৪০ হাজার ভোট ছিল। সেই ভোট আমিই পেতাম। পেয়েওছি। মহান মিডিয়া হাউসের মহান আগাম-সমীক্ষক (দারুণ নামজাদা লোক) ভাবলেন তিনি ঐ ৪০ হাজার সংখ্যাটি নিয়ে খেলু করে এক চাল চালবেন, তৃণমূলের মন ভেঙে যাবে, আমরা ভাল লড়তে পারব না। লে হালুয়া, জিতে গেলাম।/ এই ঐতিহাসিক মুহূর্তে কি সেই তিন দিন আগে বেরুনো রিপোর্টের মতো একটা চাল পড়ল? নাকি, ‘জাতিস্মর’ ছবিটা তার পরিচালক ও সংগীতের গুণে বেশ কিছু মানুষের ভালো লাগছে। এই ছবির সংগীত। অনেক কাল এমন গান শোনা যায়নি। অনেকেই বলছে। এই রে, তার মানে এই সঙ্গীত-পরিচালকটাকে অন্য কেউ কেউ-ও ডেকে বসতে পারে। সর্বনাশ। এটা তো পরিবর্তন সরকারের ঘ্যামারাও বোধহয় চান না। নেহাত রিলায়েন্স বলে থামানো গেল না। এখন দেখা যাক আর কী কী করা যায়। মার্‌ শালাকে। “কুৎসার ব্রহ্মাস্ত্র” দিয়েই মার। গতকাল যা বেরুলো তা নিশ্চই ‘অতি গুহ্য বিষয়েও কবীর সুমন কতো সত্যভাষী, স্পষ্টবক্তা’ – এটা দেখানোর জন্য নয়? লোকটা আর মধ্য-সমাজের ভাটপাড়ার-পিসিমাপনার তোয়াক্কা করে না – এটা দেখানোর জন্যেও নিশ্চই নয়? সুমন দে ‘কী অসামান্য সাক্ষাৎকার নিয়েছেন’ সেটা দেখাতে? তাহলে কেন? নে শালা, বইটা তো অতো লোক পড়বে না; লাখ লাখ লোকের সামনে তোর ন্যাংটো ছবিটা কেমন দেখিয়ে দিলাম; কী-রে? – তোরই কথা বলে দিচ্ছে তুই শালা লম্পট। সাবধান, ভোটে দাঁড়ালে কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই দাঁড়াবে, কাজেই একটি ভোটও না। আগের বারে টার্গেট কবীর+টিএমসি। এবারে টার্গেট কবীর সুমন। - আর হ্যাঁ, ‘জাতিস্মরের’ সংগীত নিয়ে ভাববেন, নাকি সঙ্গীত-পরিচালকের লাম্পট্যটা নিয়ে। দ্বিতীয়টাই আমাদের “বাঙালি”-পাল্লায় বেশি ভারি। অতএব। আর যেন কাজ না পায়। অনেক ভালো ভালো গীতিকার-সুরকার-গায়ক আমাদের নানান শিরোপা পেয়েছেন; তাঁদের নিন। -'
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৮211371
  • মরণ!!!
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৭211369
  • কুমুদি,
    ঃ-)

    একটু কাজাই। আকবা কালীদা!
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৭211370
  • কুমুদি, এতো পোতিহিংসা ভালো নয়।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৬211367
  • জিনসেং দ্রবণে চুবায়ে রাখেন।
  • ম্যামি | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৬211368
  • বাবা লোকনাথের বাণী মনে পড়ছে কিন্তু রোবু।
    প্রশংসা করলে ____
    অমুক বললে _____
    আশীর্বাদ করলে _____
    প্রণাম করলে _____
  • kumu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৫211366
  • টিম,
    ঢিংকাচিকা ×৩
    উইদাউট ইন্ফো ছুটি সাদ্দিন হয়ে গেচে বলে তাকে শোকজ পাঠানো হয়েচে।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৪211364
  • সন্দেশের আয়ুবৃদ্ধির কোনো উপায় কারুর জানা আছে?
    (একসাথে খেয়ে ফেলার সুপরামর্শ চাইছি না)
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৪211365
  • কমরেড রা ও ই রকম উদার হৃদয় হয়ে থাকে !! ঃ))
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫২211363
  • একটু করা উচিত?
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫১211362
  • এমনকি অভিমানও করিসনি? তোর ট্রেনিং নিয়ে যে প্রশ্ন উঠবে বাপ?
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০211360
  • হ্যাঁ হ্যাঁ, দুপুর থেকে যে কটা পোস্টে ম্যামিদি সোসেন্দিকে ইঙ্কলুড করছেন, সবকটাই আমাকে ব্যাঙ্গ করে সে কি আর আমি দেখছি না, না বুঝছি না?
    কিন্তু তাও আমি কিছু বলছি না।
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০211361
  • সেই মেয়েটির কি খবর কুমুদি? এলো? বকলে?
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৯211357
  • এককথায় বললে : জলে ভেজা মাদুর সরসর করে এগিয়ে যায়।
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৯211358
  • আজকাল কি অ্যালবামে বন্দুক রাখা হচ্চে
  • kumu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৯211359
  • হুতোকে সাবাশ দিলাম।
    অভ্যু, কুমু কি আর জীবিত আছেরে ভাই! ঘরে বাইরে নানা চাপে ছেতরে মেতরে ক্ষুম্মু হয়্র গেচে।
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৮211356
  • মানে ঐ আরকি মেদুর। সতত সঞ্চরমান। জলধর ইঃ।
  • ম্যামি | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৭211354
  • ওরে বাবা সমস্ত Intelligentsia গুরুতে!

    (সোসেনকে বলি নাই)
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৭211355
  • অভ্যুকে কোনো হিনী দেবো না।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৬211353
  • স্মৃতি ভারাক্রান্ত কেন টিমি?
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৫211350
  • ডিঃ আমাদের অ্যালবাম না। বন্দুকের অ্যালবাম।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৫211351
  • বা জ্ঞান!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত