এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৪২211560
  • American Hustle। সিনেমাটার একমাত্তর গুন একটা সেক্সি মেয়ে হামাগুড়ি দিয়ে বরকে সিডিউস করতে চেয়েছে। বাকীটা বস্তাপচা, টক গন্ধ।
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৩৯211559
  • কোন আমেরিকান হাসল ? কোনো আমেরিকান হাসে না। সব ব্যাটা গোমড়ামুখো।
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৩৭211558
  • ভাগী খুব রেগে আছে দেখছি। ওদিকে একটা খবর দিয়ে যাই। ব্যানানা রিপাবলিক ফ্যাকট্রী স্টোরে যা তা সস্তায় জিনিস দিচ্ছে। মেয়েদের টিশার্ট আড়াই টাকা ইত্যাদি প্রভৃতি।
  • pipi | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৩৬211557
  • যাক একজনকে অন্তত পেলাম যে আমেরিকান হাসল কে নিয়ে উদ্বাহু নয়ঃ-)
  • Bhagidaar | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৩৩211556
  • মাইদাস টাচ আছেনা, সব সোনা হয়ে যায়? ফেসবুক হলো তার উল্টো, যাতে হাত দেবে তাই বিগরোবে।
  • Sibu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:২৫211555
  • নেব্রাস্কা দেখে এলাম। ভাল হয়েছে। আমেরিকান হাসল-এর চেয়ে অনেক ভাল। এ মালেরা কোনটাকে যে প্রাইজ দেয় আর কেনই বা দেয় কিছু বোঝা যায় না।
  • pipi | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:১৮211554
  • কোনদিন দেখব গুরুর গায়েও জ্যুকারবার্গের স্ট্যাম্প লেগে গেছে! শেষের সেদিন ভয়ঙ্করঃ-(
  • pipi | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:১৭211553
  • আমারো আজ সকাল থেকে হোয়াটস অ্যাপ কাজ করছে না। হালার ফেসবুক! ভেউঃ-(
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৫৬211552
  • ফেসবুক টা ছেড়েছি। টুইটারে যাইনা। হোয়াটস এপ নাই। গুরু টা কাটিয়ে দিলে পুরো কোল ভর্তি পপকর্ন !
  • Bhagidaar | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩৭211551
  • এই ঢপের চপ ফেসবুকের জ্বালায় গেলুম! হোআটসএপ ইউস করি, সেটাকে হারামজাদা কিনে নিল, এখন নাকি আর কাজ করছেনা! এবার কি হোআটসএপ করতে ফেসবুক লাগবে?!!! অসহ্য!
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৩211550
  • ক্রপ সাইকল আর ন্যাচারাল গ্যাপের কেমন অদ্ভূত প্রভাব ভাষাতে।
  • pipi | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৭211549
  • না তফাত আছে বৈকি। তুমি বাজার না গেলেও দুমুঠো জুটবে। আর আমি না গেলে হাঁড়িই চড়বে না। দেখি আর কতক্ষণ পেটে কিল মেরে পড়ে থাকা যায়।
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৭211548
  • বাহ। পিপি র সাথে আমার প্রচুর মিল। ছুটির দিনে আমাকে বাজার পাঠাতে ও মা আর কেয়া কে প্রচুর চাপ নিতে হয়। ঃ))

    মিঞা সাহেব, খুব চকোলেট খাচ্ছেন তো!! বেশ বেশ।ঃ)
  • pipi | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৪211546
  • কড়াই আছে, আর কিছু নাই। খিদে আছে কিন্তু বাজার যাবার জন্য লেপ থেকে বেরোবার ইচ্ছে নাই।
  • cm | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৪211547
  • হরিৎ মটর অর্থাৎ কড়াই শুঁটি।
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৯211545
  • পিপি, খবর কী?

    হরি-মটর আর মটর-কড়াই কতো ই বা তফাৎ।ঃ((
  • pipi | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩২211544
  • আমূল বাটার। নষ্ট লজিক!
  • cm | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩০211543
  • আমূল চকোলেট খেলুম। ভালই লাগল ফ্রুট অ্যান্ড নাটে বাটার একটু বেশি।
  • pipi | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৪211542
  • আমার হরি-মটর।
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৯211541
  • আজকে কার কী মেনু? আমার হল গিয়ে ঘুগনি-রুটি। ঃ((
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৮211540
  • এসো এসো কুমু দি। তোমার তো বই মেলা ফস্কে গেল। ঃ((

    আর এবার এলে পাক্কা আমার বাড়ি আসা চাই। সেই কবে থেকে প্ল্যান হচ্ছে...
  • kumu | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৫211539
  • না না এইসব অনাচারের পিতিবিধেন কত্তে আমার শিগ্গিরি কলি যাওয়া দরকার।
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৩211538
  • আরে আমরা সেই ম্যাকগ্রেগরের X টাইপ। সেল্ফ মোটিভেটেড। ঃ))
  • kumu | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১১211537
  • কেয়া, রাত্রি এরা বরকে হাতের্নাগালে পেয়েও কাজকম্ম করায় না কেন?
  • sosen | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৭211536
  • পন্ডিত লোকেরা কথা কইছে না কিনা
  • | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০১211535
  • অম্মো কি কম কাজ করেছি? সকালে বাজারে গেলুম। কুল কিনলাম। গোটা পাঁচ ছয় বাদে সেই ৫০০ কুল নুন লঙ্কা দিয়ে খেলুম। তারপরে দিবা নিদ্রা দিলুম। শেষে সন্ধে বেলায় চুল কেটে এলুম।

    এর পরেও বলবে কাজাই নি? ঃ))
  • kumu | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৪211534
  • য্যামোন ব্রতীন ত্যামোন ডাগদার।
    লোকের রান্নাবান্না, ঘর পরিষ্কার, বাজারহাট, আরো সব কাজ নাই?
  • cm | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫১211533
  • মাত্তর একখান সসেজ দিলেন। লগে দাজ্জিলিং নাই?
  • I | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩১211531
  • আইরিশ ব্ল্যাক পুডিং অবশ্যই খাবা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত