এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৭211650
  • আহা, ধনপতির সিংহল যাত্রা পড়ে ভীষণ ছটফট লাগছে, তারপরে কী হলো? এদিকে চন্ডীমঙ্গল তো পাওয়া যায় না, নাটকগুলো আগে হতো রেডিওতে, সেগুলোর কোনো হদিশ পাওয়া গেলেও হতো। ইশ, লোকটাকে শ্রীলঙ্কার জেলে তুলে কাহিনি শেষ করে দিল? এইটা একটা ভদ্রলোকের মতন কথা হলো? এইভাবে ত্রিশঙ্কু করে রাখলো????
  • cm | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৫211648
  • জ্ঞানীর তরে অমৃত এ
    অজ্ঞানীর তরে মদ হারাম।
    কয়েছেন ওমর খৈয়াম।
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৫211649
  • কিছু কিছু অংশে পুউরো বিজেপির বক্তৃতা শুনছিলুম বলে মনে হচ্ছিল।
    যাহোক, কুন্তলদার সাথে এনিয়ে বেশ কিছু তর্কও হল। জানিনা, এনিয়ে কোনোদিনই কোন ঐক্যমত্যে পৌঁছনো যাবে কিনা। এই চক্রান্ত টক্রান্ত থিয়োরিই হোক কি মরাল পোলিসিং টোনের সাথে।

    'নেহাই' এর লিফলেটটা পড়ছিলাম। এখানে দিয়ে দেব।
  • cm | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২২211647
  • আমি কিন্তু কাপিতালাই এর ভার্সন ই শুনেছি।

    আমেরিকায় নাকি কলেজছাত্রীদের ২০% সেক্সুয়াল অ্যাসল্টের স্বীকার। আজ বিবিসির নিউজনাইটে শুনলাম।
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২১211646
  • এরা কেন এরকম বলছেন / বলেন বলে মনে হয় ? গাম্বাট এর মত কথা নো ডাউট। গাঁজা ফাজা টানলে তো কেলিয়েই দেবে :( কিন্তু খেয়াল করে দেখবি মহিলা সমিতি, রুরাল বেল্টে কাজ করা সংস্কার আন্দোলনের লোকজন এসব পয়েন্ট খুব তোলে। কেন, কোথা থেকে আসে এই জুজুর ভয় সেটা ভাবা দরকার নেই ?
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৭211644
  • এতজ, হ্যাঁ।
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৭211645
  • শুরুতেই ধাক্কা। গেটে ঢোকার মুখেই বড় করে ব্যানার মদ ও অশ্লীলতার অপসংস্কৃতি বন্ধ হোক। তারপর পরের পর পর বক্তা মদ খাওয়া ও টলিউডি বলিউডি নাচগানের সাথে ধর্ষণের সম্পর্ক নিয়ে বলে যেতে থাকলেন। মূল ধাক্কাটা খেলাম অবশ্য বর্ণালীদির মুখে এগুলো শুনে। তার সাথে এও শুনলাম, কোলকাতাকে লণ্ডন বানানো হবে বলা হয়েছিল একটা উদ্দেশ্য নিয়ে, কোলকাতায় লণ্ডন আমেরিকার মত মিনিটে মিনিটে রেপ কালচর আমদানি করার উদ্দেশ্যে। ভারত কী ছিল আর কী হইয়াছে। এগুলো সাম্রাজ্যবাদী চক্রান্ত, এসবই আসলে আমাদের দেশে সেক্স ট্যুরিজম প্রোমোট করার নানান অছিলা ইঃ ইঃ।

    এসবের পরে মহিলা সমিতির লোকজন যখন বলছিলেন, ওঁদের ছোটোবেলায় রবিবাসরীয় লুকিয়ে রাখা হত, 'রসালো লেখা'র ছোঁয়া বাঁচাতে আর এখন সেইসব 'রসালো লেখা'তেই মিডিয়া ভরপুর আর তার জন্যই ধর্ষণ বাড়ছে, তখন আর ধাক্কা খাওয়ার মতন অবস্থায় ছিলাম না।
  • Atoz | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৮211643
  • পাই, তোমাদের জন্য শুভেচ্ছা। ১০ ই মার্চের কনভেনশন কি দলমতনির্বিশেষে?
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০২211642
  • শুনলাম, চৌঁত্রিশ বছরে ধর্ষণ কখনো রাজনৈতিক হাতিয়ার হয়নি। অনিন্দিতা সর্বাধিকারী উবাচ। মলয় তিওয়ারি এই নিয়ে প্রশ্ন তুললে শুনতে হল এইসব বলা হচ্ছে পরিস্থিতি 'লঘু করার অসদুদ্দেশ্যে', পুরানো প্রশ্ন টেনে আনা মানে এখনকার আন্দোলনকে 'দুর্বল করা' !
    যাহোক, এ কিছুটা এক্সপেক্টেডই ছিলো, মেজর ধাক্কাগুলো খেলাম অন্যত্র। যদিও অন সেকেন্ড থট, সেগুলোও এক্সপেক্ট করাই উচিত ছিল।
    যাইহোক, মতবিরোধ সত্ত্বেও সবাইকে আমন্ত্রণ জানিয়ে এলাম, ১০ ই মার্চের কনভেনশনটার জন্য। একসাথে লড়াইটা হয়তো জরুরি। যদিও আমি এনিয়ে এখন খুব দ্বন্দে ও ধন্দে।
  • Atoz | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৩211641
  • কেন পাই? ওরা কী বলছিলেন? বলছিলেন, আচ্ছা করে ইচ্ছেমতন পেটাবি দুইবেলা?
  • Atoz | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫২211639
  • এঃ হে হে আমার আগেরটায় টাইপো হয়েছে।
    শুনেছিলাম

    হরিরে দেখিয়া হরি
    হরিতে পলায়।
  • π | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫২211640
  • আজ বামফ্রণ্ট ও কিছু বাম দলের নারী নির্যাতন নিয়ে কনভেনশন অ্যাটেণ্ড করে এলুম। কী যে বলবো বুঝে উঠতে পারছিনা। কতবার যে ভাবলুম উঠে যাই, তবে নির্মল আনন্দের লোভে উঠতে পারলুম না।
  • Atoz | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫১211638
  • কাপিতালাই,

    শেষ দুটো লাইন এরম শুনেছিলাম

    হরিরে দেখি হরি
    হরিতে পলায়।

    ঃ-)
  • Atoz | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০211636
  • নরুণ জিনিসটা ঠিক কীরকম? সেটার একটু ছবি টবি কেউ দিতে পারেন? ঃ-)
  • I | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০211637
  • হরির উপরে হরি,
    হরি বসে তায়
    হরিরে দেখিয়া হরি
    হরিতে লুকায়।
  • nina | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৮211635
  • আহারে বেচরি নাকছাবি--
    সে আবার নাকের বদলে কোন নরুণ পেল--
    কে জানে ঃ-(
  • π | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৫211633
  • নিনাদি, ঃ)

    কিন্তু ঐ উদ্বাহু নৃত্যের আগেই তিনি হারিয়েছিলেন। আবিষ্কার হল আজকে।
  • Atoz | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৫211634
  • অভ্যু, হরি আছে সামনে? ঃ-)
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪২211632
  • নাঃ। মাইমা বাগানের বাম্পার ফলন হলে পাড়া প্রতিবেশীদের সঙ্গে গুরুর লোকেদের ও বিলোতে চায়। যারা আগ্রহী হবেন, রাহাখরচ দিলে সব্জি পৌঁছে যাবে।
  • nina | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১211631
  • পাই
    হাত তুলে ঐ নাচের ফাঁকে
    নাকছাবি, আর নাকে থাকে ?!
    দেখ গিয়ে কোন খাঁজের ভাঁজে
    হাসছে কিনা ফিকফিকিয়ে--:-)))
  • π | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৩211630
  • সুখ নেইকো মনে
    নাকছাবিটি হারিয়ে গেছে বিয়েবাড়ির কোণেঃ(
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩১211629
  • আপনারা কেও anechoic chamber ভিসিট করেছেন ? যারা ইউএস থাকেন। মিনিয়াপলিসে একখান বানিয়েছে।
  • Sibu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৬211628
  • ১০ঃ৫৭-র পোস্টে মাইমা কি সকলের বাড়ি গিয়ে তাদের নিজেদের গাছ করে দেবার প্রস্তাব দিতেছেন?
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২২211627
  • পিওর সাইলেন্স দিতে পারে এমন ভালো ইয়ার প্লাগ কী আছে কেও জানেন ? একদম ফুল সাউন্ড ক্যান্সেল্ড।
  • I | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৭211626
  • মানে ইউকে-র সেই মহিলার কথা বল্লাম।
  • I | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৫211625
  • বেড়ালের মাংস খাওয়ার সাধ হয়েছে বোধ হয় !
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০২211624
  • দু টাকা দিলে নিজের গাছের লাল,বেথো,শিম,লাউ ইত্যাদি পাওয়া যাবে!! আমাকে সেই স্বর্গের সন্ধান দাও। এখুনি বেরিয়ে পড়বো।
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০১211623
  • আইব্বাস, কনগ্র্যা জানিও। ব্যাটার ফোন নাম্বারও নেই আমার কাছে।
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০০211620
  • আমি আজ মটর শাক রান্না করব।
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০০211621
  • আমাদের ভজু এবং মিসেস ভজু একটি ফুটফুটে কন্যার বাপমা হয়েছেনঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত