এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১১211740
  • আরে মশাই, ডাক্তার,পুলিশ, নার্স প্রভৃতি গুটিকয়েক হাতে গোনা সার্ভিস, যেখানে ইমার্জেন্সি পরিষেবা আছে,ডিমান্ড এর তুলনায় সাপ্লাই কম সেসব ক্ষেত্র ছাড়া বাকি সব কিছু চুক্তি ভিত্তিতে নেওয়া উচিত। তাহলেই সরকারী কর্মচারীদের রমরমা কমে যাবে। পেনশন ধার্য করা হোক কতবছর সার্ভিস করেছে তার ভিত্তিতে। বরঞ্চ সালারীর পরিমান যারা চুক্তির ভিত্তি তে নিযুক্ত হচ্ছে, তাদের সামান্য বাড়ানো হোক।
    বাস্তবিকই ব্যাঙ্ক, পোস্ট অফিস এর কর্মী,করনিক, কর্পোরেশন এর কর্মী তাদের পার্মানেন্ট চাকুরী দেবার পিছনে কোনো যুক্তি নেই বলে মনে হয়।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৯211739
  • তার কারণ জুডিশিয়ারি জিনিসটাই এখানে করাপ্টেড, এবং সম্ভবতঃ সবচেয়ে বেশি করাপ্টেড। পুরোটাই দেওয়া-নেওয়ার বেসিসে চলে, আমাকে দেখলে আমিও দেখবো ইঃ। দশ পনেরো বছর ধরে মামলা চালিয়ে নিয়ে যাওয়া, সে ওপেন অ্যান্ড শাট কেস হলেও - এতে একমাত্র ইনোসেন্ট পার্টি ছাড়া সকলেরই মঙ্গলসাধন হয়। পুলিশের প্রাক্তন বড়কর্তা রেগুলার টিভি টক শো-তে এসে নাকিকান্না কাঁদেন - যে তাঁদের ওপর রাজনৈতিক চাপ থাকে বলে তাঁরা কাজ করতে পারেন না, অথচ চাপ পড়লে তাঁদের মেরুদণ্ড কেন বেঁকে যায় বা স্বেচ্ছায় বাঁকে কিনা সে সম্পর্কে কেউ কোশ্চেনও করে না, উত্তরেরও দরকার নেই। উদিকে রাজনৈতিক নেতাদের শাস্তি-টাস্তিও বিশেষ হয় না। বিলেতে শালা পারজুরি কেসে একজন সিটিং এমপি-কে ধরে জেলে ভরে দিতে পারে, আর এখেনে পারজুরি তো রোজ মনে হয় এক মিলিয়ন হয়।
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৮211738
  • সরকার যদ্দিন কয়লা তেল বেচবে তদ্দিন বড় করাপশন গুলো যাবেনা। ওগুলো সরকারের কাজ নয়। সরকারের কাজ গভর্নেন্স দেওয়া। কমপ্লেইন নেওয়া। এস্ক্যালেষণ সিস্টেম বানানো। কিন্তু সরকার ঘুরেফিরে তেল বেচবে। কারণ গভর্নেন্স মাড়িয়ে পকেটে মাল্লু আসবেনা। সুইস ব্যান্ক হবেনা। আপ এর একটা দিক একইসঙ্গে খুব্বাজে এবং ভালো। সেটা হলো লেলিয়ে দেওয়ার রাজনীতি। কাওকে করাপশন বন্ধ করতে বলে লাভ নেই। কিন্তু সবাইকে সবার এগেইনস্ট এ লেলিয়ে দিলে ছোট কমিশনার বড় কমিশনার কেও ছাড়বেনা। মুশকিল হলো ইটা করলে একটা অচলবস্থা তৈরী হয়। সেটা সামাল দিতে হবে।
  • jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৪211737
  • সি এম এর পোস্ট পড়ার আগে লিখেছি।
  • blank | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০২211736
  • আমিও ভালোবাসি করাপশান। নইলে বড্ড লাইনে দাড়াতে হয়।
  • jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০১211735
  • এই সব করাপশনে লোকের তত মাথা ব্যাথা আছে বলে মনে হয়না, কারণ প্রায় সবার পশ্চাদ্দেশেই এই ধরণের নোংরা একটু আধটু লেগে থাকে। লোকে নড়েচড়ে কমনওয়েলথ, থ্রি-জি, কয়লা এইসব বিশাল বিশাল স্ক্যামে। সেগুলো কমানোর উপায় কী?
  • cm | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৯211734
  • ও বলতে ভুলে গেছি করাপশন মানে আমি ঠিক স্পষ্ট করে জানিনা। কেউ ই জানেনা। বরং নীতিহীন কথাটার মানে বেটার বুঝি।
  • cm | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৫211733
  • আমি করাপশন খুব ভালোবাসি। আমার জেনেটিক কোডের বেঁচে থাকার জন্য ছড়িয়ে পড়ার জন্য সব কুছ জায়েজ হ্যায়। যদ্দিন আমার ছেলে আমার সম্পত্তি পাবে যেকোন মূল্যে আমি তা করব।
    (স্ট্যান্ডার্ড পেঃহোঃডি প্রযোজ্য। আর আমার কোন ছেলে নাই।)
  • Sibu | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৩211732
  • কিন্তু পয়েন যেটা, অ্যান্টি-করাপশন একটা সলিড প্রোগ্রামের পেছনে লোককে মোবিলাইজ করা সহজ হবে না। আপাততঃ মোবিলাইজ করা গেলেও সেটা ধরে রাখা ঝাড় হবে।
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫২211731
  • এটা করা দরকার। কোনো সিনিকাল অনেস্টির ধারণা দিয়ে এই করাপশন এর চক্কর আলগা করা সম্ভব নয়। বুদ্ধি করে যার ফাঁস তার গলাতেই পরাতে হবে।
  • Sibu | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫০211730
  • এটা কিন্তু বেশ বুদ্ধি। এক একটা ফাইল ছাড়লে একটা সার্টেন টাকা। এরকম একটা ব্যাপার অ্যালাবামা ডিএমভি তে ছিল। যে ড্রাইভিং লাইসেন্স নিতে যেত সে এক্সামিনারকে একটা টাকা দিত, লিগ্যাল। সেটা নিয়ে একটা হেব্বি ব্যাপার হয়েছিল আমার সাথে। পরে কখনো লিখব।
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৬211729
  • আরে ঘুষ থাকুক না। সরকার ঘুষ দিক। এই সরকারী কর্মচারী দের ওপর পে কমিশন বানিয়ে টাকার বৃষ্টি না করে স্যালারীর ফরটি পার্সেন্ট ভ্যারিয়েবল করে দিক। কাজ দেখালে পয়সা। এস্ক্যালেষণ এর মধ্যে ফাইল পাস করলে পয়সা। চতুর্দিকে পয়সা ছেটাক। বেসরকারিকরণ একমাত্র রাস্তা তা তো নয়। কিন্তু ভাবনাচিন্তা সেভাবে করলে রাস্তা মেলে। সরকারী চাকরি পেলে সারা জীবন বসে খাওয়া এইটা আগে ভাঙ্গুক। চোর ধরার দরকার নেই। ক্লায়েন্ট খুশি হয়ে পসিটিভ রিপোর্ট দিলে সরকার দুহাত ভরে ঘুষ দিক।
  • Sibu | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৭211728
  • একক যে কথাটা বলল সেটা তো সত্যি। কিন্তু লোকে দল বেঁধে বিরোধিতা করবে কেন? আমার ফ্যামিলিতেও ব্যবসা করে খায় এরকম দু-চাজ্জন আছে। হাই-ফাই কিছু না। এই মনিহারি দোকান, হার্ডওয়্যার বিজনেস, জেরক্স সেন্টার এই রকম। একজন দিদি ক্ষমতায় আসার পর দোকান খুলেছে।

    তাদের সাথে আড্ডা মেরে যেটা বুঝি সেটা হল

    ১। তারা এই ঘুষ-ঘাষটাকে ওয়ানটাইম হ্যাজার্ড বলে দেখে।

    ২। এটা আরো বড়। এটাকে তারা এন্ট্রি বেরিয়ার বলে দেখে। নতুন লোক কম ঢুকলে মন্দ কি?

    ক্লায়েন্টেল ব্যাপারটা থেকেই যায়।
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২২211727
  • অবশ্যই করাপশনের একাধিক কারণ আছে। এবং যারা করাপশনের আগেইনস্ট এ কাজ করবে তাদের পুরোটাই ভাবতে হবে। শিবুদা যেটা বললেন সেই দিকটা যেমন একটা কারণ আরেকটা কারণ আমাদের দেশের সর্কারিবিভিন্ন দপ্তরের মধ্যে কোনো তালমিল নেই। এক দপ্তরের পেপার অন্য দপ্তর মানে না। সেন্ট্রাল সিস্টেম ও নয় আবার ফুল্লি দিস্ত্রিবিউতেদ ও নয় এরকম একটা জগাখিচুড়ি সর্বর্ত্র যার মধ্যে দিয়ে ঘুষের বাজার গড়ে উঠেছে। বিভিন্ন সরকারী দপ্তরে যাদের ঘুরতে হয় তাঁরা বিলক্ষণ জানেন কিভাবে দপ্তরে দপ্তরে মারামারির মধ্যে দিয়ে দালাল রাজ গড়ে ওঠে।
    আমার বোন একটি ছোট প্যাথলজি সেন্টার খুলবে বলে কাজজ্পত্র জমা দেয়। অন্কলোজি মূলত। তাকে বলা হয় ফায়ার লাইসেন্স নিয়ে আসতে। এদিকে ফায়ার দেপ্ত থেকে বলে দেয় ড্রাই ল্যাবে কোনো ফায়ার লাইসেন্স হয়না। সিএমোএইচ বলেন ফায়ার লাইসেন্স ছাড়া কিছু করার হুকুম নেই। মাস দুয়েক রুগী দেখার ফাঁকে সরকারী দপ্তর, ফায়ারের অফিস দুরে জানতে পারে ফায়ার যদি একটা এনওসি লিখে দেয় তবে হতে পারে। ফায়ার থেকে বলে যার দরকার নেই তার আবার এনওসি কি ? ক্রমশ জানা যায় প্রায় সত্তর হাজার টাকা ঘুষ দিলে ও কয়েক মাস অপেক্ষা করলে এরকম এনওসি পাওয়া যাবে।
    এই হলো অবস্থা। শেষে এক বন্ধু পরিচিত থাকায় ঘুষ না দিয়েই ব্যবস্থা হয়েছে। কিন্তু এইযে ম্যানেজমেন্ট গ্যাপ এর মধ্যে দিয়ে কত করাপশন চলছে তার ইয়ত্তা নেই। যে কোনো দপ্তরে কাজ নিয়ে যান, মিনিমাম আরও তিনটে দপ্তর ঘুরিয়ে মারবে এবং অদ্ভূত অদ্ভুতসব ডেডলক সিচুএশন যা আছে দেখে মনে হয় ফেইল্ড ম্যানেজমেন্ট এর কেস স্টাডির আদর্শ জায়গা হতে পারে সর্কারিদপ্তর গুলো। যারা ঘোরেন তাদের সবার এরকম অভিজ্ঞতা আছে। ঘুষ না দিয়ে করবেন টা কি। ন্যায্য অধিকার টুকু পেতে গেলেও পয়সা দিতে হয় এমন কল করা আছে। মাইক্রো থেকে ম্যাক্রো সমস্ত লেভেলে আইদার বেসরকারিকরণ নৈলে পুরো সেন্ট্রাল সিস্টেমে নিয়ে আসা এছাড়া কোনো পথ নেই। তারপর ক্ষমতা বদলের পর ঘাপটি মেরে ফায়লাতকে রাখা তো আছেই। আগে মুখ দেখি, নতুন প্রভুকে প্রনামী চড়াও তবে তো কাজ। নিজে কিছুকাল ব্যবসা করেছি, পশ্চিমবঙ্গে সরকারী লেভেলে ব্যবসা করছে এরকম বন্ধু দের কাছেও আপডেট পাই। পরিস্থিতি কিসসু পাল্টায় নি। সব লোক ঘুষ দিতে মুখিয়ে আছে এরকম না। কলকাতায় ফিরে এসে সামান্য একটা লেদার ফ্যাক্টরি তাও দরকার নেই একটা বুটিকের দোকান দেওয়ার চেষ্টা করে দেখুন। মাথায় খুন না চেপে যায় তো কি বলেছি। ব্যবসা করলে তবু দুচাত্তে চেনা জানা হয়। সাধারণ মানুষের অবস্থা একেবারে যাতা। কিন্তু ওই মুস্কিল। কেও দোল বেঁধে মুখ খুলবেনা। চৌত্রিশ বছরেও লুট হয়েছে এখনো হচ্ছে। সবাই মনে মনেজানে। কিন্তু দুদলে ভাগ হয়ে কোন্দল করে যাবে। মাঝখানে ক্ষীর খাবে অপদার্থ করাপ্ট সিস্টেম।
  • blank | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২১211726
  • হু আজ অপিস গিয়ে জেনে নিচ্ছি
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৯211725
  • আরো মাইক্রো লেভেলে - আপিস থেকে পেন বা প্যাড বাড়ি নিয়ে যাওয়া। এগুলো এমন র‌্যাম্পান্ট ছিলো যে এখন ওসব চাইতে গেলে লম্বা প্রসেস। ওসব দেখে হেজে গিয়ে আপিসের ডেস্কে রাখার জন্যে সেলোটেপ, বোর্ডপিন, পেন, খাতা আমি নিজের পয়সা খচ্চা করে কিনে আনি।

    ব্ল্যাঙ্কি - ১৫-৮৫-র খোঁজ নাও পিলিজ।
  • jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১২211724
  • যে সব দেশ তত করাপ্ট নয়, সেইসব দেশে কোন কাজ নির্দিষ্ট সময়ের আগে করানোর জন্য কি এক্সপ্রেস সার্ভিস থাকে?
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৫211723
  • গুচ্ছ গুচ্ছ জালি মেডিকাল বিল, হাউজ রেন্ট এগ্রীমেন্টের জালি কাগজ - এসব তো বহু যুগ ধরেই দেখে আসছি।
  • Sibu | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০১211722
  • কোরাপশনের সুযোগ আছে কিনা সেটা একটা ব্যাপার। সমস্ত কোরাপশনের সুযোগ হাপিস করে দেওয়া একটা অসম্ভব ব্যাপার তো।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৯211721
  • বিরাট সংখ্যার চাকুরীজীবিও দেয়। খুব সামান্য হলেও। এই যেমন ধরেন সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট হাজার টাকার (নাকি দশ হাজার, মনে নেই ঠিক) হলে ট্যাক্স দিতে হয়। আমি গুচ্ছ গুচ্ছ লোককে চিনি যারা এই অ্যাকাউন্টগুলো দেখায়ও না। কতই বা বাঁচে? তাও।
  • aranya | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৬211720
  • চাহিদার সেশ নেই - তা ঠিক।
    করাপশনের সুযোগ আছে কিনা, সেটাও একটা বড় ব্যাপার। চাকুরীজীবি না হয়ে সেল্ফ এমপ্লয়েড হলে আমিও হয়ত ট্যাক্স ফাঁকি দিতাম, কে জানে
  • Sibu | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫০211719
  • ধনীরা তো বেশী কোরাপ্ট হয়, এবং সব দেশেই হয়। আমি পৃথিবীর এমন কোন দেশ জাণি না যেখানে ধনী কোরাপ্ট নয়।

    কোরাপশন বিরোধী লড়াইতে একটা অ্যাজাম্পশন খুব কমন যে সাধারন মানুষ সেরকম ডাক পেলেই এই লড়াইতে দলে দলে যোগ দেবেন। সেইটে সত্যি নয় বলেই আমি মনে করি। অ্যাবস্ট্রাক্ট লেভেলে অনেকেই সমর্থন করবেন। কিন্তু কংক্রীট এজেন্ডার প্রশ্ন এলেই হাজারটা ফাটল দেখা দেবে।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৯211718
  • কম্পিটিশন থাকলে যেমন উন্নতির ইনসেন্টিভ থাকে, তেম্নি করাপশনের মোটিভও থাকে। অতএব...

    বেসিক্যালি, ধনীদের ক্ষেত্রেও রিসোর্স সেই লিমিটেডই। এবং চাহিদাও বেশি।
  • aranya | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৪211717
  • ধনীরাও তো করাপ্ট হয় - রাজনীতিবিদ, বিগ বিজনেস ম্যান, আমলা - সব পেশাতেই, সেটা আবার এই অপ্রাচুর্য্যের থিয়োরি দিয়ে ব্যাখা করা যাবে না। সুযোগ থাকলেই করাপশন, বেসিক লোভ ইঃ
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৮211715
  • আমার দিদির মেয়েটাও ডাগদার হয়ে গেলো। এই সেদিন জন্মালো, আমি হোস্টেলে চলে যাওয়ার আগে অবধি কোলে নিয়ে "জানে কঁহা গয়ে ও দিন" না শোনালে ঘুমুতো না, শেষে এম্নি অব্যেস হয়েছিলো যে হোস্টেলে চলে যাওয়ার পর ওই গানটা ক্যাসেটে শোনাতে হত। এই সেদিনও অটোতে চড়ে "এতা তি? ওতা তি?" করতো। আমরা কী বুড়ো হয়ে গেলাম রে...
  • bratin | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৮211716
  • এক ঝলক আলো দিয়ে তো অনেকখানি অন্ধকার দূর করা যায়। সেইভাবে?

    (সমস্যার মূল অনেক গভীরে জেনেও বৃথা আশা মরিতে মরিতে ও মরে না(
  • jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৬211714
  • শিবুদার এই পোস্টটা খুব পছন্দ হল।
  • | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২২211713
  • বাপরে! অজ্জিত্ত এটা কী নাম নিয়েছে!! মাসী-বিকু-মোসা-রেমি!
    অভ্যু কোথায় গেল?
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৯211711
  • খুব ব্যস্ত। অল্প সময়ে বিশেষ কোনো মতামত লাগলে বলবেন।
  • Sibu | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৯211712
  • কোরাপশনের রুটটা সমাজের অনেক গভীরে। ইন এ সেন্স, কোরাপশনের সমস্যা অপ্রাচুর্য্যের সমস্যা। বাজারে সকলের চাকরি নেই। দাদাকে গিয়ে অনেক লোকে ধরল। দাদা কিছুই করলেন না। যে তিনজন নিজগুনে/ভাগ্যে চাকরি পেল তাদের ধারনা হল দাদা তাদের দেখেছেন। দাদার একটা ক্লায়েন্টেল তৈরী হল। এ ঘটনা চোখের সামনে দেখা। দাদা আমার ঘনিষ্ঠ মানুষ। দাদার সাথে তক্কো হল, ঐ তিনজনের ভুল ভাঙিয়ে না দেওয়া কোরাপশন কি না। দাদা দাদার মতে স্থির থাকলেন, আমি আমার মতে।

    দিন যায়, দাদার ক্ষমতা বাড়ে। এবারে দাদা ছোট-খাটো ব্যাপারে নিজের ক্ষমতা খাটান। দাদার ক্লায়েন্টেল বাড়ে। লোকে দাদাকে আড়ালে খিস্তি দেয়, আবার প্রয়োজনে দাদার কাছে গিয়ে দাঁড়ায়। দাদা চালাক দাদা, একেবারে নিরাশ কাউকেই করেন না। স্কুলের কেরানীগিরিটা এ বাড়ির ছেলে পেল, তো সাংস্কৃতিক উৎসবে খাবারের প্যাকেট দেবার কন্ট্রাক্ট ওবাড়িতে। চায়ের দোকানের আড্ডায় দাদাকে নিয়ে খারাপ কথা লোকে বলে। তখন আবার সাধারণ লোকের মধ্যেই কেউ মনে করিয়ে দেয় - তোর দিদিমাকে ফ্রি পোড়ানোর ব্যবস্থা দাদাই করে দিয়েছিল।

    অ্যাবস্ট্রাক্ট ভাবে সবাই দুর্নীতির বিরোধী। কিন্তু খুব কংক্রীট ফর্মে সমাজের একটা বড় অংশ দুর্নীতির ক্লায়েন্ট। ক্লায়েন্ট এই কারনে যে এই সমাজে অনেক কিছুই যথেষ্ট পরিমাণে পাওয়া যায় না। মানুষ একটা ইমপার্সোন্যাল লটারী সিস্টেমের বদলে এমনকি একজন দুর্নীতিগ্রস্ত ডিস্ট্রিবিউটর পছন্দ করে।

    এই জন্য আমার খুব সন্দেহ আছে শুধু দুর্নীতি তাড়ানোর একটা এজেন্ডা ভারতের মত দেশে কতটা কাজের হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত