এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৬211800
  • বের সাথে বলিনি। কনগ্র্যা বলা মানেই মদ খাওয়া বারন ধরে নেওয়া হয় :-D
  • jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৪211799
  • একক রেপিস্টকে জন্তু থেকে মশা বানিয়ে দিল ঃ))

    ব্ল্যাঙ্ক, বিয়ের সাথে মদের সম্পর্ক ভালো তো, সব্সময় একজন ফিক্সড পার্টনার পাওয়া যায় ঃ)
  • সিকি | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১০211798
  • একটি নতুং ল্যাপটপ কিনলাম। তার ডিটেলে যাচ্ছি না, বলবার কথা এই যে, যে ছেলেটি আমাকে ল্যাপটপটা বিক্কিরি করল, সেলসম্যান, সে চীনা। লিও পিং না কী যেন নাম। ইনভয়েস টাইপ করার সময়ে আমার নামটা বলে বানান করতে শুরু করেছি, তা নামটা বানান করে দিতে হল, সারনেমটা দেখি ফটাকসে টাইপ করে দিল। আমার তো নামের চেয়ে পদবিটা বেশি ওজনদার। আমি মুগ্ধ হয়ে জিগ্যেস করলাম, কী করে লিখলে? বলল, তোমার নামে একজন ইন্ডিয়ান অ্যাকট্রেস আছে না? আমি মাথা চুলকোতে যেতেই বলল, রানী, রানী মুখার্জি। আমি ছোট থেকে পোচ্চুর হিন্দি মুভি দেখেচি। আমার মা জোর করে বসিয়ে দেখাত, এখন আমি নিজে নিজেই দেখি।

    রানী মুখার্জির দৌলতে তার মুখার্জি বানান মুখস্ত। :-) তো, কথা হচ্ছে, হিন্দি সিনেমা যে শুধু ভারতীয়রা দেখে তা তো নয়, দুনিয়ার প্রচুর লোকই দ্যাখে। এই সব স্বল্পবাসা মেয়েদের দিকে মদের বোতল হাতে লোলুপ হাত বাড়িয়ে রাখা আইটেম ডান্স, কই, বাকিদের তো প্রভাবিত করে না!

    সমস্যাটা কি তা হলে ভারতীয়দেরই হয়?
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৭211797
  • মশা কামড় কিভাবে কন্ট্রোল করিস ? :) হিউম্যান পেস্ট কে কিলের অনুমতি নেই। এবাদে যা যা মেথড আছে সব চলবে। মশার কামর থেকে বাঁচতে গায়ে কম্বল পরে থাকা চলবে না কারণ ফীসিব্ল নয়। সরকার বলতে পারে অন্ধকারে যাবেননা, মশারি তে ঢুকে বসে থাকুন। চলবেনা। আবার একেবারে দুব্বল রুগী হলে চলবে। আবার জল জমতে দেওয়া যাবেনা। দিবেত্স শুড ফ্লো। প্রত্যেকের ভেতরে একটা পাওয়ার এবিউসের প্রবণতা আছে তাকে চাপের মুখে রাখতে হবে। আবার ইচ্ছে করে ভাঙ্গা গ্যারেজে গিয়ে ধ্যান করতে বসলে দুচাত্তে কামড়াবে। তখন হাত চালাও। স্প্রে। সবচে ভালো মশাদের মানুষের উপস্থিতি সম্বন্ধে পারসেপশন কে এটাক করা। কিন্তু আফটার অল মানুষ মশা নয় তাই এই কাজটা সবচে টাফ। করে যেতে হবে। এই আরকি। ধরাবাঁধা ছাত্রবন্ধু নেই। এত দুশ্চিন্তা করেও লাভ নেই। কীপ ফাইটিং ইন অল পসিবল ওয়ে। যেটা এই ধরনের আন্দোলনের সবচে ক্ষতি করে তা হলো ক্ষতিকর নয় অথচ সামগ্রিকভাবে লাভ জনকও নয় (যেমন লাফিয়ে লাফিয়ে চটাস চটাস করে মশা মারা ) এমন পথ কে ভুল বলে দাগিয়ে দেওয়া। ইটা করা নিস্প্রয়োজন। কিছু মেয়ে যদি শরীরচর্চা করে ক্যালাকেলি করে বাঁচবে ভাবে করুক। এসব তুই আমাচ্চে অনেক বেটার জানিস। সুযোগ পেয়ে ভাট দিলুম।
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৫211796
  • কনগ্র্যা শ্চদা
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০২211795
  • স্চ দার ও কি মদ খাওয়া বারন হলো? কনগ্র্যা দেবো কেনো?
  • | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫৮211794
  • ইকি তোমরা জান না? স্চ বিয়ে করে টুকটুকে মিত্তি বৌয়ের সাথে কোথায় জানি হানিমুনে গেলেন।
  • sosen | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫৬211793
  • আর স্চ কে কনগ্রা, কেন জানি না
  • sosen | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫০211792
  • বলি উডি নাচাগানায় /সিনেমায় খোলামেলা পোশাক পরা মহিলার দিকে হাত বাড়ানোকে এক ধরনের লেজিটিমেসি দেওয়া হয়। কাল্চারের ঐ ফর্ম টিতে আমার আপত্তি। পর্নোতে আপত্তি নাই।
    তবে এ নিয়ে হানি সিঙ্গ টইতে অনেক "ভিতর্ক" হয়েছিল বলে মনে পড়ে।
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩৬211791
  • কী করলে কন্ট্রোল করা যায়, সেই প্রশ্ন নিয়েই তো এত। মদ না খেলে, বলিউডি নাচাগানা, টলিউডি অশ্লীলতা বন্ধ করলে, ছোট, খোলামেলা পোশাক না পরলে কন্ট্রোল করা যাবে, এটাই তো অনেকের মতামত, সেই নিয়েই তো তর্ক।
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:০২211790
  • সেটাই, উই হ্যাভ টু বিয়ার দিস শিট। তাই কিসে হয় কিসে হয়না এই তর্কের চেয়ে কি করলে কন্ট্রোল করা যায় সেই স্ট্রাটেজি নিয়ে ভাবা বেশি দরকার।
  • ম্যামি | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫৯211789
  • মুশকিল হল, এই অ্যাপ্রোচ নিলে পলিসি ভেবে ওঠা যাবে না। শিক্ষা, প্রাথমিক শিক্ষা, সাক্ষরতার প্রসার ঘটানো, সবেতেই জোরের ব্যাপার কিছুটা থাকবে।
  • ম্যামি | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫৫211788
  • ওরে না। একক কী দিল। এরপরে আর কথাই চলে না। জোর করে সভ্য করা।
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩৬211787
  • পাই
    ওই প্রশ্নের উত্তর এখানে বিস্তার করব না। প্রথমত ভাটপাতা অকারণ কচকচি তে ভারী হবে। দ্বিতীয়ত এমন অনেক কথা আসবে যা ভয়ংকর কুযুক্তি হিসেবে অন্যত্র ব্যবহার করা যায়। এটুকু বলি সিভিলায়সেষণ একটা নাউন। যা একটা ভার্ব থেকে এসেছে। পৃথিবীর সবচে ইন্ভেসিভ, ভায়োলেন্ট ভার্ব।
  • ম্যামি | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৫211786
  • সবই তো রিলেটিভ। কারো কাছে কলেজ যাওয়াও মেয়েদের পক্ষে বেশি বেশি পাকামো (কামদুনি)। কারো কাছে সিনেমা যাওয়া (নির্ভয়া) কারো কাছে অন্য জাতের সঙ্গে মেলামেশা। এরা কেউ রেপ ইনভাইট করে নি। যারা সুন্দর পোষাক পরতে ভালোবাসে তারাও রেপ ইনভাইট করে না।
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৯211785
  • আমাদের sch মহায়কে অনেক অনেক অভিনন্দন ঃ))
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৪211784
  • অরণ্যদা, বলিউডের নাচাগানা দেখে সম্ভোগের ইচ্ছা ও সেখান থেকে ধর্ষণ অব্দি গড়ানোর যুক্তি পড়ে মনে হল, সেতো এমনি কোন একটা মেয়েকে দেখেও হতে পারে আর মেয়েটি অ্যাভেলেবল না হতে পারে। তাহলে সেখান থেকেও ধর্ষণ হতে পারে তো। এটা আটকাবেন কীভাবে ? আর সেখানে মেয়েটির পোশাক খোলামেলা হলে তো কথাই নেই। তাহলে এই লজিকে চ্ললে মেয়েদের পোশাক আশাক নিয়েও ফতোয়া জারি করা উচিত। যেকোন শিল্প মাধ্যমে যৌনতা, নগ্নতা নিয়েও আপত্তি তোলা উচিত। তাই নয় কি ?

    একক,'যেখানে মূল দায়ী সিভিলায়সেষণ ইটসেলফ এবং সেটা ঝেড়ে ফ্যালা সম্ভব নয় ' .. এটা একটু বিস্তারিত বল।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৯211783
  • আমার পিপিটি বেশি রিচ লাগে, সোবার নয়। চটজলদি দু চারটে স্লাইড বানাতে হলে পিপিটি ব্যাভার করবো। কিন্তু কনফারেন্সে প্রেজেন্ট করতে হলে বীমার।
  • a x | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৮211782
  • গ্রাফ*
  • a x | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৬211781
  • এগুলো দেখলাম। ন্যাহ, সবই কেমন একরকম। পিপিটি অনেক ভ্যারিড, অনেক সুন্দরও। লেটেক বলতে পার বেশি ক্রিস্প - কিন্তু আমি তো গ্রফ ইত্যাদি প্রিজমে বানাই, এমনিতেই ক্রিস্প লাগে।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৩211780
  • বীমারে ফাটাফাটি প্রেজেন্টেশন হয়।

    http://deic.uab.es/~iblanes/beamer_gallery/index_by_theme.html

    আমাকে একাধিক কনফারেন্সে আলাদা করে লোকে বলে গেছে।
  • kumu | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫২211779
  • না গো দমু।ও সবি অপোপোচার।আমি চাট্টি টবে লংকা, ইত্যাদি লাগানোর কথা ভাবছিলুম।
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৭211778
  • আমি মরাচৌ সাক্ষাৎকার টা পড়ার চেষ্টা করে বহুত ফ্রাস্ট্রু খেলুম। আমি এত মুখ্যু যে, তা আগে জানতুম না।
  • a x | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৪211777
  • মোটেও না। লেটেকে এমন সুন্দর হয়না। লেটেকবাজ জনগণের পিপিটি রোজ দেখছি।

    সোফা না, ভাবছি লেপের ওপরে শোবো!

    কিন্তু ভাগী এত রতে কী করে ইস্ট কোস্টে? কখন ঘুমোবে আর কখন উঠবে?
  • de | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৮211776
  • আর হ্যাঁ, ভাগীদারের জন্য একঝুড়ি ক্রেডিট! ল্যাবে যাই!
  • de | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩০211775
  • সোফায় শোও না!
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৯211774
  • ছ্যাঃ, অক্ষদা না সাইন্টিস? সাইন্টিসরা কি পিপিটি বানায় নাকি? লেটেক বীমার ব্যাভার করুন কমরেড, একটা প্রেজেন্টেশন বানিয়ে যা স্যাটিসফ্যাকশন আর হাত্তালি পাবেন যে আর পিপিটি বানাতে ইচ্ছে যাবে না।
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৬211772
  • পিপিটি খুব বাজে জিনিস। আর এ ঠাকুর লক্ষি না, এ হলো তারা।
  • Bhagidaar | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৬211773
  • -- আমি একচুয়ালি একটু ঘ্যান ঘ্যান করতে যাচ্ছিলাম যে আমাকে কেউ ক্রেডিট দেয়না। আমি প্রশ্ন করলাম সব থেকে কম বলে সেন্চুরি কার সদা উত্তর দিল ধৃতরাষ্ট্র, সবাই বাহ বাহ করলো আমি জিগ্গেস করলাম মাইন্ডলেস সেক্সের উল্টো কি অক্ষদার উত্তরে সবাই বাহ বাহ করলো কিন্তু আমি প্রশ্নগুলো না করলে কে কিসের উত্তর দিত?
  • a x | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২১211771
  • আমার আর কি ঘ্যান ঘ্যান কালীদা, সেই পিপিটি। তারপর বিছানায় এখন চাদর লাগাতে হবে সে ভেবেই আরো শুতে যেতে ইচ্ছে করছেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত