এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৫211829


  • একটি অ্যামেরিকান পলিটিক্যাল অ্যাড। বিজেপির অ্যাড হিসেবে মন্দ হত কি?
  • সে | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৫211830
  • "এসো এসো আমায় রেপ করো" - এরকম সিগ্‌ন্যাল কেউ পাঠায় নাকি? চেনেন এমন কাউকে?
  • সে | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪১211828
  • ইস্ট কোস্টে সেট্‌ল্‌ড্‌ এক বাঙালী পরিবার, ষাটের দশকের থেকেই। ভদ্রলোক কোনোদিনো হিন্দি সিনেমা দেখেন নি। ভদ্রমহিলা অমিতাভ বচ্চনকে চিনতেন না। তো একদিন এক কন্যাসমা এসে বলল মাসি তোমাকে অমিতাভ বচ্চনএর সিনেমা দেখাবো দারুণ বিখ্যাত হিরো। এটা আশির দশকে (যখন ভিডিও ক্যাসেট এসে গেছে)।
    ভদ্রমহিলা সিনেমা দেখছেন, অপেক্ষা করছেন কখন হিরো আসবে। হিরো আর আসে না, কেবল একটা অভদ্র টাইপের ছোকরা নায়িকাকে ক্রমাগত উত্যক্ত করে চলেছে। তিনি অপেক্ষা করছেন, কখন হিরো এসে মেয়েটাকে রেসকিউ করবে। হাফটাইম হয়ে গেল হিরো এলো না। তখন তিনি পাশে বসা মেয়েটিকে শুধোলেন - কখন আসবে তো অমিতাভ বচ্চন? তাতে মেয়েটি উত্তর দেয়- মাসি তুমি কী গো? ঐতো হিরো, ঐ তো অমিতাভ বচ্চন।
    ভদ্রমহিলা শক্‌ড্‌ হয়েছিলেন।
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৯211827
  • যারা সেন্সরশিপ, ফতোয়া ইঃ-তে বিশ্বাস করেন না, তাদের পাবলিক স্পেসে ন্যুডিটি বা সেক্স ইন পাবলিক স্পেস - এই সংক্রান্ত ফতোয়া/ব্যান/আইন নিয়ে কি মতামত?

    নিজের ইচ্ছে মত জামা কাপড় পরে যদি ঘুরে বেড়ানো যায়, কিছু না পরেই বা ঘোরা যাবে না কেন?

    পাবলিক স্পেসে চুমু খাওয়া জায়েজ হলে, সেক্স-এর ওপর কোপ পড়ছে কেন?

    বেসিক প্রশ্ন - লাইন-টা কোথায় টানবে? কোথাও কোন লাইন টানা মানেই ব্যক্তি স্বাধীনতা হরণ, সেই লাইন টানার স্বপক্ষে কি যুক্তি?
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৫211826
  • এই যো ঋদ্ধি, আমার কোন যুক্তি-কে ছেঁদো বললে, হ্যাঁ?
    ঈশেন-এর এই কথাটা 'কোনো একটা স্তরে সবকটাই তো "এসো এসো" বলে আমন্ত্রণ জানায়' - আম্মো তো এটাই বললাম। তার সাথে এও বললাম যে সেন্সরশিপ-এর বদলে স্টেট-এর প্রোটেকশন আকাঙ্খিত, যেটা একক-ও বলছে।
    আর একটা অবভিয়াস পয়েন্ট - ' এই 'এসো এসো আমন্ত্রণ'-টা আমার মনে হওয়া, বাস্তবে মেয়েটি হয়ত অমন কোন সিগনাল পাঠাচ্ছে না, বা পাঠালেও রেগুলার জিম করা, আমার চেয়ে অনেক বেশি সুদেহী কাউকে পাঠাচ্ছে।
    এখানে কোন যুক্তি-টা ছেঁদো?
  • সে | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৪211825
  • "হাইওয়ে" দেখুন
  • Sibu | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৫211824
  • আমেরিকাতে একটা বড় অংশ বিশ্বাস করে কোন রেপ ভিক্টিম প্রেগন্যান্ট হলে তার অ্যাবরশন করার অধিকার নেই। টিন-এজারদের সাথে গল্প করলে, বা কান পেতে তাদের কথা শুনলে গাদা গুচ্ছের 'স্লাট-শেমিং'-এর ঘটনা শুনতে পাবেন। রেপ যে আমেরিকাতে হয়, এবং ছেলেপিলে প্রোভোকেটিভ পোষাককে তার কারন বলে গর্ব করে বলে বেড়ায় সে তো নিজের কানেই শুনেছি।

    এমন বলতে চাইছি না যে এগুলো ঠিক। এমনকি তার উল্টোটাই মনে করি। এটা যাস্ট সেটিং দি রেকর্ড স্ট্রেইট।
  • Ekak | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১১211823
  • । রেপ এর সঙ্গে সেক্স এর যোগ আছে। সেক্সিনেস এর যোগ আছে। সব আছে। আছে বলেই তো মাথার ওপরে স্টেট কে রাখা যাতে এই ফাইনার ফিলিং গুলো ত্রমাতায়স্দ না হয়। সে যদি উল্টে বোঝাতে আসে এসব দোকান গোটাও তাহলে মাড়াতে আছেকেনো ? আগেও একটা আলোচনায় বলেছিলুম, আমি আমার কোনো বান্ধবীকে বলতেই পারি ওই রাস্তায় এত রাতে যাসনা বা গেলে সঙ্গে কিছু রাখ, কিন্তু স্টেট বলতে পারেনা। যারা এত সংশয়ে ভোগেন এটা নিয়ে তাঁরা আসলে স্টেট কে সুবিধে করে দেন। রাত জেগে আমি যদি ঘুরে ঘুরে পাহারা দি তো চৌকিদার রাখব কেন রক্তজল করা পয়সা দিয়ে ? রেপ ইস ইকুয়াল তু পাওয়ার এন্ড অনলি পাওয়ার এটা খুব চতুর প্রচার। আরও বেশি মনে করিয়ে দেওয়া তুমি দুর্বল। রেপ অবশ্যই ওয়র্স্ট কাইন্ড অফ পাওয়ার স্টেটমেন্ট কিন্তু আলটিমেটলি সেটা একটা মানুষের সেক্সুয়ালিটি কেই ত্রমাতায়স করে। সমস্ত ফাইনার ফিলিং এর গোড়া ধরে পুড়িয়ে কটারী করে ছেড়ে দেয়। অথচ ওটা যাতে যাপন করা যায় তাই এই ফাঁকিবাজ স্টেট কে পোষা। এখন সে আনাকে শেখাবে কিভাবে চললে তার ফাঁকি দিতে সুবিধে হয়। উইআর জাস্ট ব্যাড এমপ্লয়ার্স।
  • শ্রী সদা | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫২211822
  • ঋদ্ধিদার ১১ঃ৪৩ পড়ে বিষম-টিষম খেয়ে একশা !! উফ্হ !!!
  • ঈশান | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০211821
  • এগুলো বলিউডি সিনেমায় নব্বইয়ে হত। একটা মেয়েকে পনেরোটা ছেলে মিলে টিজ করছে, মেয়েটা প্রথমে বিরক্ত হচ্ছে, তারপর জোর করায় গলে যাচ্ছে, প্রেমে পড়ছে। তারপর বিয়ে ইত্যাদি। বিয়ের আগে এবং পরে মেয়েটি কতটা খোলা পোশাক পরবে, সেটাও মোটামুটি ছকে বাঁধা ছিল। সিঙ্গল মেয়ের পোশাক ছোটো ও সিডাক্টিভ (যার দিকে হাত বাড়ানো যায়), আর বিবাহিত মেয়ের শরীর মূলতঃ ঢাকা। এছাড়া সিঁদুর মঙ্গলসূত্র ইত্যাদি তো আছেই। সিঙ্গল মেয়েকে অধিকার বা টিজ করার সিনগুলো মূলতঃ নাচ দিয়ে দেখানো হত। সেসব ছিল খুব সরাসরি। সেই সুবিখ্যাত ওয়ে-ওয়ে র কথা মনে পড়বে অনেকেরই।

    সে তুলনায়, আজকের বলিউড অনেক বেশি নাগরিক। আজকের মুভিতে ওই জোর-করে-অধিকার করার গপ্পো প্রায় দেখিনি বললেই হয়। যৌনতা থাকে, এক্সপ্লিসিট। নারী-শরীর প্রদর্শন থাকে অনেক বেশি পুরুষ শরীরও বেশি দেখানো হয়, রীতিমতো জিম করা শরীর ছাড়া বলিউডে আর কারো অ্যাক্সেস নাই। এইসব পোশাক-আশাক শরীর-প্রদর্শন মেদের দৈনন্দিন চর্যাতেও ছাপ ফেলছে। কলেজ ফেস্টে বা ভাসানে মেয়েদের নাচ বলিউডি নৃত্যের কথা মনে পথায়। পোশাক ও শরীর ক্রমশঃ ছোটো ও আকর্ষণীয় হচ্ছে। কথা হচ্ছে, আটকাবো কোথায়? বলিউডকে আটকাবো? কলেজ ফেস্টে বা পাড়ায় মেয়েদের নাচা আটকাবো? পোশাকের বিবর্তন আটকাবো? কোনো একটা স্তরে সবকটাই তো "এসো এসো" বলে আমন্ত্রণ জানায়। রিসেন্টলি একটা সিনেমা দেখলাম, সাহেব-বিবি আউর গ্যাংস্টার (রিটার্ন্স)। সেটায় কোনো নাচাগানা ছাড়াই, জনৈক জমিদারের আধুনিকা প্রথম বৌয়ের ছবি কী অসম্ভব সিডাক্টিভ। এবং তিনি "মর্দ" খুঁজে চলেছেন। সেই পোশাকের ডুপ্লিকেশন আটকাবো? নইলে তো সেটাও একরকম করে মেসেজ দিচ্ছে, এরকম পোশাক পরা মানে "মর্দ-খোঁজা মেয়ে"।

    নাকি উল্টোরকম ভাবে দেখব। যৌনতা, শরীর প্রদর্শনের অধিকার সক্কলের আছে। বলিউড থেকে পাড়ার মুদির মেয়ে পর্যন্ত, সক্কলের? কিন্তু প্রদর্শন মানেই ঝাঁপিয়ে পড়ার অধিকার নয়। ইত্যাদি।
  • শুভদীপ | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৭211820
  • সেক্স আর সেক্সি দের নিয়ে গুরগুরানি বন্ধ না হলে আমাদের দেশে রেপ আরও বারতে থাকবে...। ছোট বেলা থেকেই মানে ঠিক যে বয়সে এই সব গুরগুরানি সুরু হয় ঠিক সেই বয়স থকেই সঠিক শিক্ষা দেওয়া উচিৎ আর মা বাবা কে কাছের মানুষ হওয়া উচিৎ...। তবেই লুকিয়ে লুকিয়ে পানু পরা বন্ধ হবে, হাতের কাজ করে অপরাধ বোধ আসবে না, মস্তিস্কে বিকৃতি আসবে না দেশে রেপ কমতে পারে...। খুব ভাল হয় যদি সিলেবাস এ সেক্স এডুকেশন রাখে...।
  • riddhi | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৩211819
  • স্টার মুভিসে চুম্মাচাটি দেখে আমরাও ভাবতাম আমেরিকাটা একটা সুবিশাল রেন্ডিখানা। সবাই ল্যাঙ্গটো হয়ে বাসে ট্রামে চু*তে চু*তে অফিসে যায়। "ভুল" ধারনা ছিল। মেনে নিয়েছি। তাই বলে প্লেনে উঠেই আর্বিট মেমকে টিপে বেড়াইনি। এগুলো খুব ছেদো যুক্তি অরন্যদা।
    আর, সিকির ৭ঃ১০ মোক্ষম!
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৫211818
  • 'তা থেকে রেপ অব্দি গড়াবে কিনা তা আরও অনেক ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। '
    সেটা তাহলে বলিউডি নাচগানের জন্যও সত্য। কোপটা ( বা ফোকাসটা) সেক্ষেত্রে এই খোলা পোশাক বা বলিউডি নাচগানের উপর না হয়ে ঐ ফ্যাক্টরগুলোর উপর পড়া উচিত। আমার মতে।
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩২211817
  • কিছু হয় টয় না। রবিবাবুর উদ্যোগ। একটা লীডিং আরেকটা দেস্ক্রিপ্তিভ। ড্রামা টা বুঝতে সাহায্য করে। আবার অনেক জায়গায় ভাষার রহস্য কে মাটি ও করে।
  • aranya | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৭211816
  • পাই, আমি কোন স্টাডি করি নি, জাস্ট কমন সেন্স মনে হওয়া। হ্যাঁ, খোলামেলা পোশাক পরা মেয়ে দেখলে বা কৃষ্ণলীলাকাহিনি পড়লেও সেক্সের ই্চ্ছে জাগতে পারে - এটা আমার মনে হয়। তা থেকে রেপ অব্দি গড়াবে কিনা তা আরও অনেক ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে।
    ফতোয়া জারি করে কিছু নিষিদ্ধ করাটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কারণ সেখানে ব্যক্তি স্বাধীনতা ব্যাহত হচ্ছে। কিছু ক্ষেত্রে অবশ্য সমাজ আইন করে একরকম ফতোয়া জারি করেছে, যেমন রাস্তায় নগ্ন হয়ে ঘুরে বেড়ানো যায় না, খোলামেলা পোশাকে ঘোরা যায়। আবার ন্যুডিস্ট কলোনী-তে বা কোন কোন সী বিচে সেটা করা যাচ্ছে। তো এক্ষেত্রে কেউ বলতে পারে যে সমাজ বা রাষ্ট্র আমার পাব্লিক স্পেসে নগ্ন হয়ে হাঁটাচলার অধিকার-কে ফতোয়া/আইন দিয়ে কেড়ে নিচ্ছে।
    সোসেন যেটা বলেছে - মেনস্ট্রীম সিনেমাতে দেখায় যে খোলামেলা পোশাক পরা মানেই সেই মেয়ে অ্যাভেলেবেল - এটাও একটা ভুল ধারণার জন্ম দিতে পারে অনেকের মনে। সে জন্য কি ফতোয়া জারি করে/সেন্সর করে এই সব দৃশ্য বাদ দেওয়া উচিত, ব্যক্তি স্বাধীনতা, শিল্পীর স্বাধীনতা ইঃ-র বিরুদ্ধে গিয়ে? অথবা ধর, কিছু রেপ কেসে হয়ত দেখা যাবে আক্রমণকারীরা নেশাগ্রস্ত ছিল, নেশা করলে অনেক ইনহিবিশন চলে যায়, তো তাহলে কি মদ্যপান ব্যান করা উচিত?
    আমি চাইব সেন্সরশিপ বা ফতোয়া জারি-র বদলে স্টেট তার নাগরিক-দের প্রোটেকশন দিক।
    এই প্রসঙ্গে মনে হল, ভারতে বোধহয় রেপ, মলেস্টেসন ইঃ বেশির ভাগ-ই ঘটে পরিবারের লোকজনের হাতে। এ ক্ষেত্রে স্টেট কিভাবে প্রোটেকশন দেবে জানি না
  • kihim | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০০211815
  • আচ্ছা কী না বলে কি বললে কি হয়! আজকাল তো শুনি ই আর ঈ তে তফাৎ ধরার হয় না। আর আমি ও চিরকাল কি ই বলে এলুম, বিশেষ গেরোয় তো পড়ি নি তার জন্য।
  • sosen | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৬211814
  • "কি" নয়," কী"
    বাদবাকি পরে, চেরা যেতে গিয়ে বমি টমি করে, ভারি নেতিয়ে পড়িচি
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৫211813
  • 'পপুলার কালচারে মেয়েদের শরীরের প্রতি কি সর্বসম্মত দৃষ্টিভঙ্গিকে প্রোমোট করা হচ্ছে।' ... এটা ঠিক বুঝলাম না।
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৪211812
  • কৃষ্ণলীলাকাহিনিপঠনপাঠনও তো তাইলে বিপজ্জনক। ঃ)
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩২211811
  • সিকি
    ওভাবে দেখতে গেলে দেখবে যেখানে তুচ্ছ কারণ কারণ নয় সেখানে ব্রুটালিটি আসে অনেক পিওর ফর্মে। সাইকোপ্যাথ কিলারের সংখ্যা যদ্দুর জানি ওসব দেশে অনেক বেশি। ওদের পসিটিভ দিক হচ্ছে সচেতনতা বেশি। ইউএসে তে স্কুলছাত্রী যতটা যৌন নির্যাতন হলে রিপোর্ট করে বা করার সুযোগ আছে, আমাদের দেশে বয়েস পেরোনো গাঘেন্শে বসা ছোটকাকুর ভাইজি দের তার শতাংশ ও নেই।
  • sosen | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২১211810
  • এবার কেন এটা প্রত্যেকের ক্ষেত্রে সমান নয়, সকালেই কেন ধর্ষক হচ্ছে না ? কারণ পপুলার কালচার-ও একধরনের নয়, আমার কাছে যা গ্রস, অন্যের কাছে তা appeal। কালচারের বিভিন্ন ধারা একে অন্যকে লড়াই দেয়। প্লাস শিক্ষা, আইন, শাস্তির ভয়, সামাজিক অবস্থান এসব মানুষ্কে আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করে।
    নিছক যৌন আকর্ষনের জন্য কটাই বা ধর্ষণ হয়?
  • sosen | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১২211809
  • মেয়েরা কতটা শরীর দেখায় সেটা কি করে পয়েন্ট হচ্ছে? প্রশ্ন এই যে পপুলার কালচারে মেয়েদের শরীরের প্রতি কি সর্বসম্মত দৃষ্টিভঙ্গিকে প্রোমোট করা হচ্ছে। মেয়েদের অল্টার্নেটিভ পাওয়ার হায়ারার্কির কতটা জায়গা আছে পপুলার কালচারে। ইত্যাদি। আগেই তো বল্লাম, মেয়েরা কতটা শরীর দেখাচ্ছে তা প্রোভোকেশন পয়েন্ট তখনই হবে, যখন উন্মুক্ত শরীর দেখলে কি করতে পারা যেতে পারে সেটার একটা কালচারাল মিমিক্রি পয়েন আছে।
  • সিকি | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫২211808
  • হোসেন, তা তো বলি নি। এ দেশেও রেপ টেপ ঘটে বৈকি। কিন্তু সেটা বোধ হয় ভারতের মত বৃহত্তর সামাজিক ব্যাধি নয়। এখানে মেয়েরা যে পরিমাণ শরীর দেখায়, সে তুলনায় ইন্ডিয়ায় সবাই বোরখাবৃত বললেই হয়।
  • cm | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩০211807
  • কালকেই তো লিখলাম আম্রিগায় শতকরা ২০ ভাগ কলেজছাত্রী যৌন আক্রমণের স্বীকার। গদাধরবাবু পুরুষ চরিত্রের মূল্যায়নে খুব একটা ভুল করেননি।
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২১211804
  • কিছুই বলা যায় না - কখন কি হয়।
  • sosen | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২১211805
  • মানে সিকি কি বলছে, ভারত ছাড়া আর কোথাও রেপ হয় না, বা ঐ ধরনের সিনেমা হয় না? এই পাওয়ার স্ট্রাকচারকে লেজিটিমেসি দেওয়ার কালচার তো সর্বত্র।
  • jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২১211806
  • সেই কনগ্রাটা স্চ র ক্ষেত্রে কীভাবে ভ্যালিড হবে ?? বিজ্ঞানের এত অগ্রগতির খবর ছিল না তো ঃ(
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২০211802
  • চাইনীজ দের কথা তেমন জানিনা, যেসব কোরিয়ান মুভি দেখি - তাতে যে পরিমান সেক্স (ও ভায়োলেন্স) থাকে, তার কাছে হিন্দী মুভি কিছুই না।
    তবে কোরিয়ান মুভি তে আইটেম গার্ল দেখিনি।
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২০211803
  • বাকিরা ভারতীয়দের মত ফতিসায়দ করে করে মেল-ফিমেল রেসিও ভোগে পাঠিয়ে রাখেনি। অন্তত এতটা নয়।
  • jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৭211801
  • সিকির বক্তব্য অনেকদিন আগেই আমিও ধর্ষণের টই এ রেখেছিলাম।

    আর সিকিকে অসংখ্য ধন্যবাদ। গতকাল দিল্লী বইমেলা থেকে অনেক বই কেনা হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত