এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০২211950
  • এই cm এর খেয়ে দেয়ে কাজ নেই। এতক্ষণে গজকচ্ছপের লড়াই একটু থেমেছে দেখে ভাটাতে এলাম। এ আবার থিওরি মনে করিয়ে দিচ্ছে।
  • test | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০১211949
  • টেস্টিং
  • Sibu | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০০211948
  • আমাদের ছিল দিব্যেন্দু দাস (বাউল)।
  • cm | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪০211947
  • দিব্যেন্দু প্রায় সব ব্যাচেই ছিল। আমাদের ছিল চৌধুরি।
  • cm | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৮211945
  • পনের মিনিটেও থিওরি আইলনা!
  • lcm | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৮211946
  • কোন দিব্যেন্দু? বড়ুয়া - দাবা চম্পা - 'চম্পা' = চ্যাম্প - হুঁ হুঁ কেমন দিলুম - একুশে ফেব্বুয়ারি নতুন বাংলা শিখেছি - সৌজন্যে এই সময়
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩২211944
  • এল সি এম দা, দিব্যেন্দু তোমাদের ব্যাচে র তো?
  • lcm | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৯211943
  • থিওরি - দিয়া ফ্যালো। খুব লম্বা থিওরি হইলে দিও না, লোগে পড়বে না। ছোট্ট, কিউট থিওরি।
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৫211941
  • দ, দিয়ে ফেলুন
  • cm | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৫211942
  • আপনারা সব ধর্ষণকে এক চশমায় দেখছেন কেন? প্রথমে তাদের টাইপ ক্লাসিফিকেশন করুন। তেজপালের ধর্ষণ, পার্কস্ট্রীট কান্ড, আর আমতার ধর্ষণ এক নয়।
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৩211940
  • আমার এট্টা থিউরি আছে। পুরো অল্টারনেট না হলেও সেমি অল্টারনেট।
    দেব?
  • cm | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১১211939
  • বলিউডি নাচগানে আপত্তি না থাকলে আমায় সারাদিন ট্যামটেমি বাজাতে দিতে হবে। কারু রাগ করা চলবেনা।
  • aranya | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৯211938
  • ধর্ষণের কারণ কি - এটা কিভাবে সাব্যস্ত হতে পারে -রেপিস্ট-দের ইন্টারভিউ নিয়ে এবং তারা সত্য বলছে, ধরে নিয়ে?
  • π | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৭211937
  • আপাতত তোমাদের স্টেটমেন্টেই তো আটকে যাচ্ছি। লজিকটা বুঝছিনা। আমি তো পণ্যায়ন, বলিউডি নাচগানকে ধর্ষণের কারণ হিসেবে মনেই করিনা।
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৮211936
  • খুব ভালো খবর দু দি। একটা পিছিয়ে পড়া রাজ্যের এ ই খবর খুব ই আশাব্যঞ্জক।
  • sosen | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৬211933
  • পাইয়ের কি কোনো অল্টার্নেট থিওরি আছে, প্রশ্ন ছাড়াও? শুনতে ইচ্ছুক।
  • Du | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৬211934
  • ত্রিপুরা শিক্ষায় দেশের মধ্যে সেরা হয়েছে। কদিন আগের কাগজে দেখলাম
  • π | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৬211935
  • না।
  • jhiki | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৩211932
  • কলেজ শেষ করে দিল্লীতে যখন থাকতাম, তখন বাড়ী ফেরার কোন বাঁধাধরা সময় সেট করা ছিলনা, পরে আমরা নিজেরাই উদ্যোগী হয়ে সেটা এগারোটায় সেট করি। কারণ বেশীরভাগ দিনই একজন ছাড়া বাকীরা ঐ সময়ের মধ্যেই ফিরে যেত, আর বাড়ীর সদর দরজাতে ইয়েল লক ছিলনা, কেউ মাঝরাতে এলে কাউকে না কাউকে উঠে দরজা খুলে দিতে হত। এই সিস্টেমে যার অসুবিধা হচ্ছিল, সে কিছুদিন পর থেকে বয়ফ্রেন্ডের সাথে থাকতে শুরু করে।
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৮211931
  • চিয়ার লিডার নিয়ে এক পিস টই ছিল। সেটাতে?
  • π | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৪211930
  • পণ্যায়ন ও ধর্ষণ নিয়ে কোন টইতে লেখালেখি হচ্ছিল ?
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪০211929
  • কিন্তু সবাই একমত হয়ে গেলে বিতর্ক ট চলবে কী করে? তার্কিক রা দুই শিবিরে ভাগ হয়ে যাক। তবেই না ..ব্যাপার টা জমবে!! ঃ))
  • π | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৬211928
  • হানি সিং ছাড়াও আর কোন টইতে এই নিয়ে তর্ক হচ্ছিল যেন ? এই সব পোস্টগুলো ওখানে থাকলে ভাল হত।
  • π | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৮211927
  • রাত দশটায় ঢুকে পড়ার নিয়ম নিয়ে আমাদের অনেকের প্রচুর ক্ষোভ ছিল।
  • sch | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২১211926
  • মেইনস্ট্রীম কমার্শিয়াল মুভি তো সব সময়েই তদানীন্তন সমাজের থেকে বেশ কিছুটা আগ্রেসিভ জিনিস পত্তর দেখিয়েছে - কই তাতে তো এর আগে সেরকম সাংঘাতিক কিছু বাড়ে নি সেক্সুয়াল ক্রাইম।
    দুটো জিনিস নিয়ে স্টাদির দরকার বলে মনে হয় -
    ১) সহজলভ্য ইন্টারনেট পর্ণো
    ২) পলিটিকাল পার্টিদের মদত - বিশেষ করে আঞ্চলিক দলগুলোর রমরমা
  • π | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১১211925
  • বলিউডের 'ব্যবহারগত ট্রেণ্ড' এর প্রভাব কথা বললে আবারো জিগাবো, ধর্ষণ কোথায় কীভাবে কেন বলিউডি ট্রেণ্ড ? সে অর্থে মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ এগুলোকে তো ভিলেনদেরই একচেটিয়া।
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৯211924
  • ঠিক আছে, এই নিয়ে আমার মূল্যবান মতামত আরেকদিন দেব। :-) আজকে আর বসে থাকা যাচ্ছে না। শুয়ে পড়ি।
  • jhiki | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৬211923
  • প্রোগ্রাম থাকলে রাত দুটো-তিনটেয় ফিরেছি তো!!
    আসলে ওগুলো আমাদের রিকোয়ারমেন্টের মধ্যেই ছিলনা। আমাদের প্রিয় ছিল রাত জেগে মেয়েলি গল্পগাছা, যা ডিনারের পর শুরু হত, আর চলতেই থাকত!
  • Ishan | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০০211922
  • কিন্তু রাত তিনটেয় যে ফেরা যেতনা। সে যে কী লস।
  • jhiki | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫১211921
  • ঈশানদা, রাত দশটা নিয়ে চাপ ছিলনা, রাতে বন্ধুরা ছাড়া কেউ খোঁজ রাখতনা, কোন রোলকল ছিলনা। সারা রাত বাইরে কাটিয়ে সকালে ফিরলে কেউ কিছু বলত না।
    কাঁটাতার পছন্দ করতাম প্রাইভেসির জন্য, না থাকলে একতলার জানলা খুলতেই পারতাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত