এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ০৭ জুলাই ২০১২ ০০:৫৯21239
  • কাল না রোব্বার ফোনাস। আমি শিগ্গিরি মেইল ফ্লোট করছি। রানারা।
  • aka | ০৭ জুলাই ২০১২ ০০:৫৯21240
  • শুনেছি আমার দাদু এবং বটা দাদুও নাকি ঐ একই হিসু খেলা খেলতেন, কারটা কত দুরে গিয়ে পড়ে। সেই দাদুই তো বেশি বয়সে বসে হিসু করত। তবে কি ..
  • Qy | ০৭ জুলাই ২০১২ ০০:৫৮21237
  • "ভবিষ্যতের অতীত" বলে একটা বই আছে। কেউ পড়েছেন? পাই ?
  • সায়ন | ০৭ জুলাই ২০১২ ০০:৫৮21238
  • দুর্শালা রানারা অনুকুল সর্ষে রা-স্বা চুলোয় যাক!
    কী ধন্দ? কাল ফোনাবো। এখানে আর না থাক নইলে এখুনি শমীক হাঁউমাউ জুড়বে।
  • প্পন | ০৭ জুলাই ২০১২ ০০:৫৭21235
  • আমি এটিম স্লিপ পার্সে জমাই।

    প্রয়োজনে খুব কাজে দেয়!
  • Qy | ০৭ জুলাই ২০১২ ০০:৫৭21236
  • নাগা কি নাগাল্যান্ডের?
  • পাই | ০৭ জুলাই ২০১২ ০০:৫৬21233
  • কেন, ভবিষ্যতের ইতিহাসবই পড়ে।
  • Ishan | ০৭ জুলাই ২০১২ ০০:৫৬21234
  • হ্যাঁ, দাঁড়িয়ে হিসুর কথা যদি বলেন, সে বিষয়ে এক আধটা কথা আমি জানি। দাঁড়িয়ে হিসু এক পৌরুষের প্রকাশ। উঁচু জমির উপরে আমরা দাঁড়িয়ে। আমি নাগা আর সুজয়। বহু নিচে বালিখাল। নাগা বলল, কতদূরে যাবে তোদের? আমি আর সুজয় প্রচুর চেষ্টা করেও নাগার হাপ দূরত্ব পার করতে পারলাম না। নাগা রেলা নিয়ে বলল, এমনি এমনি ব্যাম করিনা।

    কয়েকজন মহিলাও ছিলেন সঙ্গে। তাঁরা অবভিয়াসলি দূরে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের আমরা এই জেতা-হারা নিয়ে কিছু বলিনি।
  • প্পন | ০৭ জুলাই ২০১২ ০০:৫৫21231
  • পাই এগুলো কেমনে জানিল!!! ঃ O
  • Qy | ০৭ জুলাই ২০১২ ০০:৫৫21232
  • ওদিকে বালকের বাল্যলীলা শোনার আপিক্ষে কত্তে কত্তে হাড়ে দুব্বো গজিয়ে গেলো। সৌম্য এতখন বাদে এসে কন কিনা শুভরাত্রি! এই কি একটা ভদ্দর কাজ হোলো???? অ্যাঁ?
  • পাই | ০৭ জুলাই ২০১২ ০০:৫৪21230
  • কিন্তু এভাবে রাষ্ট্রের নজরদারি নেমে এলে তো কত খেলাধূলা বিলুপ্ত হয়ে যাবে। যথা, হিসু নিয়ে কাটাকুটি, হোসপাইপ হোসপাইপ, গেরিলা কায়দায় হিট। তখন খাণ্ডবদাহন ইতিহাসের আকরগ্রন্থ হয়ে যাবে।
  • প্পন | ০৭ জুলাই ২০১২ ০০:৫৩21227
  • সান্দা, ধন্দে আছি। রানারা।
  • aka | ০৭ জুলাই ২০১২ ০০:৫৩21228
  • আর একবার আমি ড্রেনে হাগু করা প্রত্যাখান করে প্যান্টে করেছিলাম, তখন আমি সবে স্কুলে যাওয়া শুরু করেছি।
  • Qy | ০৭ জুলাই ২০১২ ০০:৫৩21229
  • জীমুতবাহন কি আর সাধে কয়?
    (আরেকটু হলেই নিজের্নাম ভুল হয়ে যাচ্ছিলো ঃ-))
  • Ishan | ০৭ জুলাই ২০১২ ০০:৫১21223
  • এতদ্ভিন্ন হাগু বিষয়ক কোনো অ্যাডভেঞ্চার আমি করিনি। খুব রোমাঞ্চকর মনে না হলে আমাকে মাপ করবেন।
  • aka | ০৭ জুলাই ২০১২ ০০:৫১21224
  • আমি একবার অনেকদিন হাগু না করে ছিলাম, জলের অভাবে দার্জিলিংয়ে। প্রাইভেসির কারণে দিনের সংখ্যা বললাম না।
  • | ০৭ জুলাই ২০১২ ০০:৫১21225
  • এদের কি আর বিষয় নেই?
  • I | ০৭ জুলাই ২০১২ ০০:৫১21226
  • এইসব পড়ে শক্তির গপ্পো মনে পড়ে গেল। সেদিন 24 X 7 -এ একটা ডকু দেখাচ্ছিল লাল পাহাড়ির দেশে যা-গানটার ওপর। তাতে পবনদাস বাউল স্মৃতিচারণ করছিলেন। মাঝরাতে পার্ক হোটেলের বারের সামনে মাতাল শক্তি ও তার চেলা-চামুন্ডারা বাজে বাওয়াল করছিল। শক্তি-র দাবী, এই লোক (পবনদাস ) আসল গান করে, ঐ আল-বালগুলোকে হঠিয়ে দাও, একে গান গাইতে দাও। তখন দারোয়ানেরা শক্তিকে এই মারে কি সেই মারে। শক্তি তখন " ছ্যারছেরিয়ে মুততে শুরু করল; ঘুরে ঘুরে মুতছে (মিমলু-র আখড়ায় এত বছর পালিত হয়েও পবনদাস আজো "মুতছে' বলেন, কুদোস !)''; দারোয়ানেরা পালাতে পথ পায় না। সেই সুযোগে চেলারা পবনদাসকে নিয়ে চোঁ চাঁ সোজা বারের ভেতরে। শুরু হল ঘুরে ঘুরে নেচে নেচে "লাল পাহাড়ীর দেশে যা''।

    দাঁড়িয়ে মোতার এত তেজ। তেজ অর্থে বীর্য নয় আজ্ঞে !
  • Ishan | ০৭ জুলাই ২০১২ ০০:৫০21222
  • আরেকবার শীতকালে গঙ্গার পাড়ে। সেবার গঙ্গার জলেই ধোয়া সারলাম। পরদিন জ্বর এল। কে জানত, পাছুতেও ঠান্ডা লাগে? আপনারা জানতেন?
  • সায়ন | ০৭ জুলাই ২০১২ ০০:৪৯21219
  • ইকীরে! ওক্কে। মাইরি কন্টি ৩৬ ঘন্টা আপিস করে কেমং যেন ঘেঁটে গেছি, আজ বাড়ি ফিরে মড়ার মত খানিক ঘুমোলাম। মেল ফ্লোটাস।
  • পাই | ০৭ জুলাই ২০১২ ০০:৪৯21220
  • একক আবার টপিক সরালো ? আমি ভাবলাম, আজকের বিষয়
    পি পি এবং কেবল পি পি।
  • Ishan | ০৭ জুলাই ২০১২ ০০:৪৯21221
  • আমি একবার রেললাইনের ধারে হাগু করে দেখি পাশের বিলে কোনো জল নাই। ঘাসপাতা গুলোও সন্দেহজনক। তখন এমনি এমনিই প্যান্টুল পরে নির্বিকার মুখে চলে এলাম।
  • সিকি | ০৭ জুলাই ২০১২ ০০:৪৭21217
  • পারচেজ পারচেজ। তুই ঘুমোতে যা তো। বলছি হাটের মাঝে দাঁড়িয়ে চেঁচাস না ... তা শুনবে না।
  • একক | ০৭ জুলাই ২০১২ ০০:৪৭21218
  • হিসু একটা ট্রিভিয়াল ব্যাপার. স্মরনীয় হাগু নিয়ে কারো কিছু বলার থাকলে বলুন. আমার এক বন্ধু ২২ তা দেশে হাগু করেছে. আমি সারা জীবনে বহু বিচিত্র নন-বাথরুম এ, পাহাড়ে, জঙ্গলে, কেল্লায় হাগু করেছি. আপনাদেরও নিশ্চই এরকম সব অভিজ্ঞতা আচে. সেইটা বলুন. এই টিস্যু-হিস্যু-বাথরুম আলোচনা তা কেমন হাইজিন ফেটিশ একঘ্য়েমির বৃত্তে ঘুরপাক খাচ্ছে !!
  • Qy | ০৭ জুলাই ২০১২ ০০:৪৬21215
  • এই ব্যাপারে বিশেষ বিশেষ ধর্মে বিশেষ করে সেমিটিক ধর্মে খুবই কড়া নির্দেশ দেওয়া আছে মোছা টোছা নিয়ে আর তার পরে হাত ধোয়া নিয়ে। কিন্তু সনাতন হিন্দুধর্মে সেসব কিছুই নাই হায়।
  • সিকি | ০৭ জুলাই ২০১২ ০০:৪৬21216
  • ঘুমোতে যাই। রানারা।
  • সায়ন | ০৭ জুলাই ২০১২ ০০:৪৫21214
  • কুফ্রীত, কেয়ং আছো? পারচেজ না রেন্ট - কী দাঁড়াল?
  • | ০৭ জুলাই ২০১২ ০০:৪৩21213
  • বাথরুমের ভিতরে কি করে এইটা জানতে জানতে একটু বেশিই সময় চলে যায়- তখন আর কিছু করার থাকে না, বাথরুম আলাদা করা ছাড়া;))
  • pi | ০৭ জুলাই ২০১২ ০০:৪১21212
  • ভূতটাকে ধার নেবে নাকি ? এই গরমেও হিহি করবে ঃ)
  • pi | ০৭ জুলাই ২০১২ ০০:৪০21211
  • ঐ যা চলে আসতো বলে ধুতি পরলে বসে করার বিধান ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত