এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০২212460
  • আপিসে ক্লায়েন আমায় নরুন দিয়ে চিরছে, আগাপাস্তলা, এর মধ্যে সান্দা এসে আমার নামে কুচ্ছো গেয়ে গেল? ছি সান্দা!

    যাই, কাজ করতে বসি।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৮212459
  • টুঁ শব্দ থাকবে না কেন? কিন্তু ওই টুঁ হিসেবেই আছে। এর কিছু কিছু কাগজে দেখেছি - ওই ধরুন পাঁচের পাতার এক কোণে ছোট্ট করে। সেদিন হিসেব করছিলুম - একদিনের কাগজে সাতটা বড় সরকারি অ্যাড, সবই রঙীন। তার মধ্যে ছয়খানায় য়্যাব্বড় করে নব-সন্তোষীমার ছবি।
  • hu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৬212458
  • ব্ল্যাঙ্কি, শুধু ভ্যালি অফ ফ্লাওয়ার আর হেমকুন্ড যেতে হলে কতদিন লাগা উচিত দিল্লী থেকে যাওয়া-আসা মিলিয়ে? আর খরচই বা কেমন?
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫২212457
  • মন্দির নয় মূর্তি - মূর্তিই হলো আসল!

    ডলারের কথা শুনে পরিস্থিতি সত্যিই ভয়াবহ লাগছে -- কিন্তু সংবাদমাধ্যমে কোথাও এতোটুকু টুঁ শব্দও নেই কেন? সবাইকে কিনে ফেল্লো?
  • jhiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৬212456
  • দেশ থেকে বিদেশে ফেরত আসার পর দেশী সিম কার্ড কেমনে বাঁচিয়ে রাখা যায়?
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪২212455
  • বাঃ, এবার মন্দিরটা হলেই হয়।
  • j | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৭212454
  • ঘুরে এস, আর এক-দেড় হপ্তার বেশি ছুটিও লাগবে না
  • ~$~ | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৬212453
  • ওগুলো কিছু অমর ছড়ার পাশে পাশেই রয়েছে,ধরুন জল পড়ে পাতা নড়ে বা বাবুদের তালপুকুরে বা হারাধনের দশটি ছেলে গোটা বইতে বিভিন্ন যুগোত্তীর্ণ ছড়ার মধ্যে বেনামী ৬ টা ছড়া। প্রথমে ভেবেছিলাম যে বইটা করেছে সে নিজের লেখা মিশিয়ে দিয়েছে। পরে চেনা বেরিয়ে গেল। রবীন্দ্রনাথের পাশে মমতা বন্দ্যঃ র ছড়া থাকলে সে ছড়া কেউ বাচ্চাকে মুখস্ত করাতো না, শোনাতো ও না। এমনকি পার্টির লোকেরও নিজেদের সন্তানের ভবিষ্যৎ গঠনের দিনে ঐ ছড়া শোনাবার চেষ্টা করবে না, যদি নাম লেখা থাকে। জানিনা, কিন্তু হয়তো ঐ ছড়াগুলোর জন্যেই বইটির সম্পূর্ণ প্রিন্টিং কস্ট সাবসিডাইজড হয়েছে। হতেই পারে।
    না, সেখানে বৃষ্টির ছড়া নেই।
    যারা প্রবাসে থাকেন তাদের পক্ষে অসম্ভব হয়তো, কিন্তু সিলেবাস পরিবর্তনের আগে ও পরের পদ্য ও গদ্য লেখকদের নামের লিস্টি কেউ যদি ফটো তুলে দিতে পারেন, দেখবেন পরিবর্তন কাকে বলে। আর বেশি কি, এসব তথ্যাদি আদানপ্রদাণ ব্যক্তিগত সুরক্ষার পরিপন্থী।
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৫212452
  • না স্বর্গারোহিনী র দিকে যাইনি কখনো।
  • j | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৮212451
  • ব্ল্যাংক সহস্রধারা ট্রেক করেছ ?

    পান্ডবদের স্বর্গারোহণের রুট
  • kumu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৫212450
  • ডলারবাবু কোন কবিতা? আঅয় বিষ্টি?
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৩212449
  • ঐ রাস্তা দিয়েই যাওয়া যায় সরস্বতী কল। ভ্যা অ ফ্লা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে শুরু হয় হাঁটা। প্রায় ৩ উইকের। কোনোদিন ছুটি ই পাবোনা অত ঃ(
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১০212448
  • রোবুর বে উপলক্ষে আমরা ভজহরিতে অল্প খেয়ে এলুম। ভজহরি জায়গা পরিবত্তোন করে কোয়ান্টিটি কমিয়েছে আর দাম বাড়িয়েছে।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৭212446
  • হ্যাঁ ব্ল্যাঙ্কি ঠিক। বদ্রির রাস্তায় গোবিন্দঘাটের দিকে ছিলো ভ্যা-অ-ফ্লা আর হেমকুন্ড সাহিবের দিকচিহ্ন। সেই ২০০৪ এ গেছিলাম।
  • j | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৭212447
  • আর সুকান্ত সরিয়ে জয় ঢোকানোটা নিয়ে মিডিয়ার কোন খবর চোখে পড়েচে বলে মনে হয় না, নিউজ ডেস্কগুলোর মাথা তো সব নীল সাদায় বিকিয়ে গেছে

    জয়ের তো নিজগুণেই সিলেবাসে ঢুকে যাওয়ার কথা, সুকান্তকে খামোখা সরালো কেন ?
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০১212445
  • কিন্তু নাম না করে লেখা ঢুকিয়ে দেবার পেছনে আসল মতলবটা কী? অমর হতে গেলে তো নামটাকেই অমর করতে হয়।
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৯212444
  • আরে ঘাংঘারিয়া থেকে ভ্যাওফা একদিন গিয়ে ফেরা। পরের দিন হেমকুন্ড গিয়ে ফেরা। তারপরের দিন গোবিন্দঘাট নেমে আসা।
  • j | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৮212443
  • হেমকুন্ড আর ভ্যালি অফ ফ্লা তো পাশাপাশি ! ওর সাথে বদ্রী না জুড়লে তো ৭- ৮ দিন লাগার কথা নয়
  • j | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৫212441
  • ডলারবাবু বলেন কি !!

    নাঃ এ মহতী কাজ বাত্তো - মারহিট আর নিসসিংগো মামা ছাড়া কারুর মাথা থেকে বেরোতেই পারে না
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৫212442
  • হেমকুন্ড ব্যাওফ্লা নিয়ে অর্পন একটা কিউট প্ল্যান বানিয়েছিল, মোটামুটি ৭-৮ দিনের মত। গুরুতেই কোথাও আছে সেটা।
  • j | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫২212439
  • বদ্রীনাথ থেকে মানা-সহস্রধারা ট্রেকে যাওয়ার সময় ভ্যালি অফ ফ্লাওয়ারসটা জাষ্ট সময়ে কুলিয়ে ওঠে নি
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫২212440
  • সাথে জল আর চকোলেট টাইপ জিনিস রেখে দিলেই হবে। রাস্তায় অনেক খাবার জায়গা। ভাত, পাঁপড়, ফার্নের ডাল থেকে শুরু করে ম্যাগী, ম্যাগীর সুপ সব মেলে। আর খুব ওয়েল ডিফাইন্ড রাস্তা। কোনো চাপ নেই।
  • ~$~ | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫১212438
  • যারা দিদির কবিতা নিয়ে মস্করা করেন, জেনে রাখুন, শিশুপাঠ্য ছড়ার বইতে নামোল্লেখ না করে তার লেখা ছড়া ঢুকিয়ে দেওয়া শুরু হয়েছে। (সেই সব ছড়ার বই, যেখান থেকে বাবা মায়েরা কথা ফোটা শুরুর পর থেকে বাচ্চার জন্যে কেনেন) মেয়ের জন্যে ছড়ার বই কিনে আমি নিজে রবীন্দ্রনাথ যোগীন্দ্রনাথের পাশে তার ছড়া পেয়েছি। পরের বিধানসভাও নিরঙ্কুশ গেলে সব ক্লাসের পাঠ্যেই ঢুকবে। অন্তত এখন যেভাবে উঁচু ক্লাসের পাঠ্যে সুকান্ত বেরিয়ে জয় ঢুকেছেন। মাধ্যমিক ও উচ্চ্মাধ্যমিকের পরিবর্তীত পাঠক্রমের দিকে নজর রাখুন। পঞ্চম শ্রেণী থেকে যে সিলেবাস পরিবর্তন মধ্যশিক্ষা পর্ষদ করেছে সেটা কোথায় বসে কার কার দ্বারা স্থির হয়েছে তথ্য রাখুন।
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৯212437
  • হানুদাকিহার্লে?
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৮212436
  • কেদার বা গঙ্গোত্রী এর আশে পাশে নেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স। পুরো অন্য দিকে।
    ভ্যা ও ফ্লা হলো ইজি ট্রেক রুট গুলোর মধ্যে একটা। কোনো চাপ নেই যেতে। উডল্যান্ড ছারা যে কোনো ভালো স্নিকার হলেই হলো। কেনার সময় মুড়ে দেখে নিবি যে সোল টাও ভাঁজ হচ্ছে কিনা। না হলে হড়কাবার চান্স থাকে। আর ট্রেক রুট নর্মাল। ধুলো বালি আলগা নুড়ি কখনো সখনো বড় পাথর থাকবে।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৬212435
  • *হুচি
  • bratin | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৩212433
  • তাহলে কি অক্টো এ।এই টুকু মনে আছে কেদার, কালী পুজোর এক দিন বা দু দিন পরে বন্ধ হয়ে যায়। আমরা গিয়েছিলাম কালী পুজোর দু দিন আগে।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৩212434
  • জানাডুতে ডালুদা গেছলো সেই কব্বে। কিন্তু সে তো ভারী কস্শ্টেসিষ্টে। টিমি কি অত কষ্ট করতে পারবে?

    হুচু, একটা বই পাঠাচ্ছি, পড়ে নিও।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪২212432
  • হনুদার ল্দেওয়াল লুঙ্গি আর গরুফেটিশ আছে? বাচ্চা তো সবাই ভালোবাসে তাই ওটা বাদ রাখলাম।
  • kumu | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪১212430
  • অ হনু খুব সাবধানে চালিও। গরু, বাচ্চালোগ, পার্কের দেয়াল, লুঙ্গী এইসব দেখলেই সাবধান হয়ে যেও
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত