এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৫212641
  • আমার শিবঠাকুরকে হেবি ভাল্লাগে। দেবদত্ত পট্টনায়েকের সেভেন সিক্রেটস অফ শিভা কেউ পড়েছে? কেমন?
  • সায়ন | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৪212637
  • অভ্যু, টিমি-হুচি, অক্ষদা, সোসেন-ভাগীদার, ব্যাঙদি - সবাইকে কনগ্রা জানিয়ে গেলাম। (ব্যাঙদি ক'দিন আগেই একটা কনগ্রা পেয়েছিল না!)
  • Bhagidaar | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৪212638
  • অভ্যুদের "মূর্ত (বানান ?) মহেশ্বর" গান হত?
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৪212639
  • মিশনে ঐ সব সময় কিন্তু খুব ভালো গান হত। দীপঙ্কর মহারাজ নিজে লীড করতেন। এখন ইউটিউবে অন্যদের গাওয়া কেমন জোলো লাগে।
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫১212635
  • আর শিবের গান হত কি ভালো - জয় গঙ্গাধর হর শিব
    তারপর অসিতগিরিসমংস্যাৎ কজ্জলং সিন্ধুপাত্রে সুরতরুবরশাখা লেখনী পত্রমূর্বী(?)
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫১212636
  • এদিকে শিবরাত্তির এলেই আমার সেই একবার শিবরত্তির করার সময় পুরুত ঠাকুরের যুগান্তকারী সংলাপটা মনে পড়ে যায়।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫০212634


  • এখানেও পাবলিসিটি করলুম।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৯212633
  • লোকে শিবের মত বর চায় কী ভেবে কে জানে। একটা গাঁজাখোর, ভাংখোর, চান করে না, গায়ে সাপ ঘোরে টাইপ লোক, জেবনে বাজার করে দেবে না বা রান্নায় হেল্প করবে না!
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৭212632
  • শিবরাত্রি আমিও করতুম। আমার ধারণা রঞ্জনদাও করতেন।
  • sosen | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৫212631
  • শিবরাত্তির না করেই নন্দী-ভৃঙ্গীর একটাকে পেইছি, শিবরাত্তির করলে না জানি কি হত।
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪২212630
  • আমি চন্দ্রোদয়, চান্দ্রেয়ী তে ভোট দিলুম।
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪০212629
  • এই সবে আপিসে এলাম।
    হোসেন আর ভাগীকে কনগ্র্যা দিতে হবে? অভ্যুকেও? আর কাকে? ব্যাঙদি? দিলুম। ঃ-)

    অত্রি নামের ছেলেরা হেবি পাকা হয়। অবশ্য পাকা হলে ভালোই। যা দিনকাল।
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৯212627
  • আমি দুইজন অত্রি কে চিনি, দুইজনেরই এম্নি বড় টাক, যে কক্ষনো কোনো কুচোর নাম অত্রি রাখব না।
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৯212628
  • শতভিসা খারাপ কী? একশো টা ভিসা পাওয়া সহজ কথা নয়। ঃ)
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৮212625
  • একশোটা ভিসা বেরোয় যার নাম করলেই, সে না জানি বড় হয়ে কি কেউকেটাটাই হবে!
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৮212626
  • অত্রি কেমন নাম? আমার এক বন্ধুর ছেলের নাম দিয়েছিলাম। তার ভাইয়ের নাম দিয়েছিলাম অনিকেত, সেটা রাখল না :(
  • hu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৭212624
  • কৃত্তিকা তো ছ'জন। একটা মেয়ের নাম ছ'জনের নামে রাখবে?
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৬212623
  • না, চান্দ্রেয়ী না, কৃত্তিকা। তবে শতভিসাটা আরো বেটার লাগছে।
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৫212621
  • দুদ্দুর! মৈত্রেয়র ভাই-বোন না ভেবে তার ছেলেমেয়ের নাম ভাবলে ভালো হয়। আর দশ বছর পরেই মৈত্রেয়র বিয়ে দিয়ে দেব। আমার খুব ইচ্ছে তার বৌয়ের নাম ময়ূরাক্ষী হোক।
  • hu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৫212622
  • সোসেন শিবরাত্তির করলে?
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৪212620
  • ভুল বুঝলাম নাকি? কই?
    সুষেণ রাগছে কেন?
  • sosen | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৩212618
  • সক্কাল সক্কাল এই ধেড়ে খোকাখুকিদের আর কোনো কাজ নাই, না? আর ভাগীকে মজা দেখাচ্ছি---
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৩212619
  • মৈত্রেয়র বোন হলে মৈত্রেয়ী কিম্বা আত্রেয়ী। ভাই হলে আত্রেয়, দত্তাত্রেয়।

    অভ্যুদয়ের ছেলে চন্দ্রোদয় আর মেয়ে হলে চান্দ্রেয়ী।
  • aranya | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩২212616
  • আমি মার্সি বোকু-কে কনগ্রা দিলাম, ২২ বছর ধরে প্রেম করা সোজা ব্যাপার না, আ গ্রেট সাকসেস স্টোরি
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩২212617
  • নজর ঘোরানোর জন্য সব্বার সবিশেষ চেষ্টাও নজর এড়াল না।
  • kumu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩১212614
  • আচ্ছা তবে একটু দেখে, তাতপর যাই জামাটুপি ইত্যাদি কিনতে।যে হারে কনগ্রা প্রাপকদের সংখ্যা বাড়ছে!!!!
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩১212615
  • হ্যাঁ গপ্পের বইই পড়। কাজের কাজ তো কিস্যুই পার না যখন! বুঝ্ভুম্বুল কোথাকারের!
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৯212613
  • অভ্যুর ছেলেদের নাম দেওয়া হেব্বি সোজা। অরুণোদয়, চন্দ্রোদয়, মঙ্গলোদয়, বুধোদয়, জুপিটারোদয়, নেপচুনোদয় ইত্যাদি আর কী!
    মেয়েদের নামগুলো এতোজের সাজেশনমতন নক্ষত্রের নাম দিয়ে রাখলেই চলবে। ছেলেদের নামগুলো গ্রহের নাম দিয়ে হোক।
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৭212612
  • ও আচ্ছা ব্যাঙকেও কঙ্গ্রা দিতে হবে। বেশ বেশ বড়ই প্রীত হইলাম।

    তাহলে অভ্যু আর ব্যাং দুইঘরেই বেবি শাওয়ার ..... এই আনন্দে আজ কাজের সময় গপ্পোবই পড়ি একটু।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৬212611
  • বাঃ সকাল সকাল ভালো খবর দিলো। কনগ্র্যা দিই? ;-)

    রোবু আবার কোতায় এদ্দিন প্রেম করলো? এই তো সেদিন এগজিবিশনের সময় জোড়ায় জোড়ায় ঘুরতে শুরু করেছিলো - সেপ্টেম্বরে। মোট্টে ছয়্মাস। আমাদের হল বাইশ বছর, হুঁ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত