এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৬212669
  • অভ্যু, কোন টই? পড়েছি বলে মনে পড়ছে না।
  • Bhagidaar | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৬212670
  • এই কথা বলার জন্য অভ্যুর কানদুটোর অন্তত কিছুদিন রেহাই পাওয়া উচিত।
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৫212667
  • কার যেন কোথায় ব্যথা লাগে - ব্যাঙদি এটা পড়ো নি?
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৫212668
  • ব্যাঙ্গালোরে ভালো লোকের সংখ্যা কনস্ট্যান্ট।
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৪212666
  • আমি কোনো নারকেলভাঙার গপ্পো কক্ষনো পড়ি নি। মাক্কালি।
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৩212664
  • কুমুদি, অ্যাঁ!! এই শত্রুতাটা তুমি করতে পারলে? ঃ((( আমি যে সেই বইমেলার সময়ের টিকিট রিশিডিউল করে ৩০শে মার্চ করে রেখেছি সেই জানুয়ারি থেকেই। আমি যে এপ্রিলের গোড়ায় কোলকাতায় থাকব। ওঁ কুঁমুঁদিঁ! কেন, কেন? আমি যখন থাকব না, তখন কেন আসবে তুমি?
  • Bhagidaar | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৩212665
  • দে-দীর আপিসের মহিলারা কি করবা চৌথ ও করেন শিব রাত্রি ও করেন? ডবল একশন?
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১২212662
  • কুমুদি আমরা সকাল থেকে রাত আটটা পর্যন্ত উপোস করতাম। কারণ উপোস করলে বাকিদের থেকে বেটার খেতে পাওয়া যেত! ঘন্টায় ঘন্টায় শরবত, আরো কত কি? হিন্দু বাদ দিন, জৈন এমনকি মুসলমান ছেলেরাও শিবরাত্রির উপোস করত :)
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১২212663
  • আরে ব্যাং নির্ঘাত পড়েছ, সেই নারকেল ভাঙার গপ্পোটা। কোন টইতে যেন লিখেছিলাম।

    কুমু,
    মহারাষ্ট্রে সিব তো পুরুষদের দ্বারা ব্যপকভাবে পুজিত। আর মহারাষ্ট্রই বা কেন, মনে কর না আমাদের চাঁদবেনেও তো শিবেরই পুজা করতেন, ধনপতি ইত্যাদি সদাগররা প্রায় সবাই। এই অল্প কয়েকশো বছর আগেও কোনও নারী দেবতাকে পুজা করার কথা পুরুষরা ভাবতেও পারতেন না।
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১১212660
  • কুমুদির ১১ঃ০১ দেখে মনে পড়ে গেল। ঋভুকে ছোটবেলায় তার এক ফচকে ছোটকাকু শিখিয়েছিল, বৌ এলে কী করতে হয়। তারপর থেকে কেউ ঋভুকে "বৌ এলে কী করতে হয়?" জিগালেই ঋভু মাটিতে শুয়ে পড়ে হবু বৌয়ের উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রাণাম করত, পরম ভক্তিভরে।

    আর সেই দেখে সামনের বাড়ির মাসিমণি (ঋভুর মায়ের মাসিমণি) রাগে চিড়বিড় করতে করতে ঋভুকে বকতেন, "হ্যাঁ, হ্যাঁ, বৌয়ের পায়েই তো হত্যে দিয়ে পড়ে থাকবে তুমি! এখন থেকেই স্ত্রৈণ এ ছেলে!" তখন ঋভু ছোট্টো এক কুচি, দেড়বছর।

    আসলে সেই মাসিমণির ঘরে তখন বিবাহযোগ্য ছেলে। ঃ))
  • aranya | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১১212661
  • হায়, মনের দিন গিয়াছে
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১০212658
  • সায়ন ও সব কিচ্ছু না। দেশে ফিরে সত্তর টাকা নিয়ে দোকানে যাবি, বলবি সিমটা আবার অ্যাকটিভেট করে দিতে। ব্যাস। আমার ভিএসএনএল। গত দু বছর একই ফান্ডা লাগিয়েছি।
  • de | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১০212659
  • আমাদের আপিস খোলা -- চারিপাশে শুকনো মুখে সব রুপুসী উপুসীরা ঘুরছে!
  • kumu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৮212657
  • ব্যাং আমরা হয়তো এপ্রিলের শুরুতে লুরু যাব।
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৫212654
  • নাঃ এবারে কাটি। এখানে আজ সব বন্ধ। মহাশিবরাত্রির জন্য। উল্টোদিকের পাড়ার মন্দিরে ভোররাত্তির থেকে নমঃ শিবায় একটানা চালিয়েছে তো চালিইয়েছে, বন্ধ করার নাম নেই। কানের পোকা বেরিয়ে গেল। মাথাব্যথা করছে। এর থেকে আজ তোমার পরীক্ষাআআআআ ভওগোবান ঢের ঢের ভালো।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৫212655
  • ধুর, আজগের দিনে মেয়েদের জিগ্গেস করেন গিয়া - তারা শুধু মন নিয়ে ধুয়ে খাবে নাকি একটু হট্টাকট্টা বাজার-করনেওয়ালা রান্নায় হেল্প করনেওয়ালা ছানাপোনা সামলানেওয়ালা লোক চাই।
  • kumu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৫212656
  • দ যুগান্তকারী সংলাপ হোক।
    কোন অজ্ঞাত কারণে আমাদের বাড়ী ছেলেরা শিবরাত্রির উপোস করতেন।
  • সায়ন | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৪212652
  • থিঙ্কু হুচি, তোর দেওয়া কনগ্র্যা বুলেট কেনা ইস্তক তুলে রাখলাম।

    কাল কেউ জিজ্ঞেস করছিলেন না দেশের বাইরে চলে গেলে দেশের সিম কীকরে রিটেইনড রাখবেন। যদ্দূর জানি, ছ'মাস বা এক বছর টাইপের ব্লকে সিম সার্ভিস প্রোভাইডারের সেফ কাস্টডিতে রাখা যায়, একটা নমিন্যাল ফী দিয়ে। ফিরে এসে ঐ সিম আবার অ্যাক্টিভেট করে নিলেই হল।
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৪212653
  • গণেশের বাহন ইঁদুর। ভদ্রলোক কি বাহনে চড়তেন কখনো?
  • Bhagidaar | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৩212651
  • সবথেকে ভালো মা মনসা
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০২212649
  • বাঙালী ঠাকুরদেবতার মধ্যে শিবই কিন্তু বেস্ট। তারপরেই গণেশ।
  • aranya | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০২212650
  • শিব খুব ভাল পাত্র, গঙ্গাজলে ধোয়া নির্মল হৃদয়, মনে কোন ঘোরপ্যাঁচ নেই, সদাশিব।
    মনটাই তো আসল
  • kumu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০১212648
  • বৌয়ের পায়ের তলায় শুয়ে হোল্লাইফ কাটিয়ে দেয়াটা একটা পয়েন্ট হতে পারে।আদারওয়াইজ আলাভোলা, নিষ্কলঙ্ক চরিত্র-কথায় ২ অপ্সরা ইত্যাদিদের দেখে আলুথালু হয়ে পড়েন্না।
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৯212647
  • ওঁদের একটা শিবস্তোত্রর সিডি আছে পেলে কিনো। মহিম্নস্তব আছে যেটাতে। এককালে অনেকটা মুখস্ত ছিল আমার।
  • ব্যাংমাসি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৮212646
  • "যুগান্তকারী সংলাপ"টা বলা যায় না এখানে?
  • Bhagidaar | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৭212644
  • ইয়েস, বাগবাজার থেকে কিনেছিলাম।
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৭212645
  • ওটা তো খণ্ডন ভব-র সিডি।
  • hu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৬212642
  • সবাই কনগ্র্যা পেলে তুইই বা বাদ যাস কেন! সান্দা, তোকেও কনগ্র্যা!
  • Bhagidaar | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৬212643
  • এটারই সিডি আছে আমার
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৫212640
  • দীপঙ্করদার গাওয়া
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত