এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৬212762
  • হ্যাঁ বাণী বসুরই লেখা। গল্পটা তো আমার কাছে নেই গো। কোথাও কোনদিন পেলে তোমায় পাঠিয়ে দেবো। হয়তো লামা বা হুতোর কাছেও থাকতে পারে, শারদীয়া আনন্দমেলায় তো বেরিয়েছিলো। এতে ঐ পল্টনের প্রিয় মাশরুম, মটরশুঁটি আর গোটা গোটা চিংড়ী মাছ আর অ্যামেরিকান প্রেসিডেন্টের মেয়ে লারকা'র প্রিয় চেরী পুডিং (না কি পাই?)এই দুটো পড়ে আমার খুব ভালো লাগতো।
  • dd | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৪212759
  • আর আমি কদিন আগেই রঞ্জন রায়কে স্বপ্নে দ্যাখলাম। যৎপরোনাস্তি বিরক্ত হয়েছিলাম। এ কি উপদ্রব। আমি করিশমা না করিনা কার জানি কথা ভাবতে ভাবতে ঘুমিয়েছিলাম। কোথার থেকে কি।

    এটা আবার আমার আরেক অসুবিধে। করিনা বা করিশমা - এদের একজনের আমি খুব খুব ফ্যান। কিন্তু কিছুতেই মনে রাখতে পারি না কোনজনের। সুখের কথা,আমার মে'রা জানে। চেঁচিয়ে বল্লেই" হ্যাঁরে, আমি জানি কার খুব ফ্যান?" ওম্নি টুক করে বলে দ্যায়।

    কিন্তু আমি আবার ভুলে যাই। এর কোনো প্রতিকার হয় না ?
  • rabaahuta | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫২212758
  • মিঠুন কি বুজী? মানে এখন কি হয় জানি না, কিন্তু বাম আমলে কি তাকে বুজী বলে মানা হতো?

    শুভাপ্রসন্নর আর্টস একর নিয়ে এবেলা না এইসময় কোথায় একটা খুব বড় লেখা বেরিয়েছে, গেটের চারিপাশে কাকের স্ট্যাচু। তো এই আর্টস একর নিয়ে কি সব কেচ্ছা হয়েছিল না? শুভা কাদের যেন টাকাকড়ি মেরে দেন, এক গরীব তরুণ শিল্পী আত্মহত্যা করে, এইসব?

    আর অনেক পুরনো আনন্দমেলা, হুঁ হুঁ বাবা, ব্যাংদি শুনতে পাচ্ছো? আমার কাছে একটা অনেক পুরোনো আনন্দমেলা ছিল, যা এখন লামার সম্পত্তি, তাতে তোমাদের পাতার ইলাস্ট্রেশন শুভাপ্রসন্নর করা, তখন তিনি পুরো নাম লিখতেন, 'শুভাপ্রসন্ন ভট্টাচার্য'।

    খবরের কাগজে যে সরকারী নিরুদ্দেশের বিজ্ঞাপন দেওয়া হয়, তাতে দেখি পুলিশে জমা দেওয়া শিশুদের ছবি, কারো বয়স লেখা ন'দিন, কেউ আড়াই মাস। তো এত নিশ্চিত বয়স কি করে জানা যায় নিরুদ্দেশ শিশুদের? এই শিশুগুলি নিরুদ্দেশ হয়ই বা কি করে কে জানে।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫১212757
  • কেকে, একটা রিকো আছে। "জেগে ওঠো" গল্পটা(খুব সম্ভব বাণী বসুর লেখা) কি কোনোভাবে পাওয়া যায় কোথাও? সেই যে পল্টন বলে বাচ্চা ছেলেটা, আরো অনেক অনেক বাচ্চা ছেলেমেয়ে, সবাই ঘুমিয়ে পড়লো---এতকাল পরে গল্পটা খুব পড়তে ইচ্ছে করছে।
  • kk | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৮212756
  • আমি ক'দিন আগে ডিডিকে স্বপ্ন দেখেছিলাম। কাল আবার কুমুদি'কে দেখলাম।
  • byaang | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৫212755
  • যাতা। একঘর! সেই ভাটেশ টইয়ে এটা তুলে দে অভ্যু, প্লিজ। ঃ)))))))))))))
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৪212754
  • ডিডি দেখি ফর্মে ফিরেছেন।
  • dd | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪১212753
  • কুয়েনটিন তাড়ান তৃনোকে স্বচ্ছন্দে সিপিএম বা কংরেস টিকিট দিতে পারে। জজে মানবে।
  • cm | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৬212752
  • মালটা পিডিএফে এক্সপোর্ট করার পরে আসল চেহারা মালুম হচ্ছে। না ৮ পয়েন্টে খুব ক্ষুদে ক্ষুদে দেখাচ্ছে।
  • dd | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৫212751
  • পি সি সরকার, মিঠুন্দা - এঁয়ারা বামবাদী বুজি ছিলেন। এখন বিজেপি বা তিনো হয়ে গ্যাছেন। ভালই করেছেন। বুদ্ধদেব গুহো কোথায়? উনি তো অর্ধনারীশ্বরের মতম সিপিএম আর বিজেপি - একই অংগে হয়েছিলেন। রেজ্জাক মোল্লার আগেই। তিনি কোথাও টিকিট ফিকিট পান্না?
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৪212750
  • অভ্যু, তাঁরা দশাবধান। অর্থাৎ কিনা দশদিকে খেয়াল রাখতে পারেন। ঃ-)
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩০212749
  • বাক্য সংকোচন করেন।
  • cm | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৯212748
  • জর্জ বেকার, পিসি সরকার সব বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছে। ভোটে দাঁড়ালেই পয়সা পাওয়া যাচ্ছে নাকি আজকাল? আমিও দাঁড়াব।
  • cm | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৮212747
  • না না অত ভাল গানের সাথে সিরিয়াস কাজ হয় না। তবে কপি পেস্ট করে সাহিত্য থুরি প্রোপোসাল হতে পারে।
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৬212746
  • আপনারা কিছুই পারেন না, আমাদের হোস্টেলের লোকে পানু দেখতে দেখতে পরীক্ষার পড়া করত, গান তো কোন ছার।
  • cm | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৫212744
  • স্ক্রীনে খুব ছোট দেখাচ্ছেনা। কিন্তু নইলে দু পাতায় অত কথা লিখি কি করে?
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৫212745
  • আম্মো একদম গান শুনতে শুনতে কাজ করতে পারিনা। লোকে কিরকম বেশ পারে দেখি চারধারে। গান শুনতে তেমন ইচ্ছেও করেনা অবশ্য।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২০212743
  • আফনের চোখের পাওয়ারের ওপর ডিপেন করছে। মাইনাস তিন হলে বেশি ছোট আর প্লাস তিন হলে বেশি বড়।

    ;-)
  • byaang | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৯212742
  • ফন্ট সাইজ আট হলে পড়তে অসুবিধা হবে।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৭212741
  • গান শোনার সময় নাই। সাড়ে সাতটা অবধি আপিসে রিভিউ মিটিন করে নটায় বাড়ি ঢুকে চাট্টি খেয়ে আবার পড়তে বসলুম। ছোটবেলায় গান শুনতে শুনতে অঙ্ক কষতুম, কিন্তু ওইভাবে এই কটিন কটিন পেপারগুলো পড়তে পারিনে।
  • cm | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৬212740
  • ৮পয়েন্টে লিখে প্রিন্ট আউট নিলে কি খুব ছোট ছোট দেখাবে?
  • cm | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৭212739
  • আপনারা কেউ আজ রাতে গান শুনছেন না? আমি শুনছি শঙ্করা, গুন্ডেচা ভাইয়েদের গাওয়া।
  • cm | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০৭212738
  • আমাদের এ পাড়ায় কিন্তু বাঙালি/অসমীয়া সিকিউরিটি গার্ডরা হেনস্থার স্বীকার হচ্ছে। প্রকৃত দোষীরা শাস্তি পাক কিন্তু নিরপরাধ যেন স্কেপগোট না হয়।
  • cb | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫৪212737
  • উমা মাহেশ্বরী র ব্যাপারটা তে আমাদের এখানে মেয়েরা খুব ভয় পেয়ে গেছে

    অফিসের ২০ মিনিট দুরেই ঘটেছে। দেরি হওয়ার চান্স থাকলে ৬ টা থেকেই বলি ক্যাব বুক কর
  • jhiki | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪২212736
  • থ্যাংস সায়ন, আমরা ল্যাদ খাওয়ার জন্য বেড়াতে যাই, শান্ত জায়্গায়ই ভালো।
    মোটামুটি কদিন লাগবে কাঠমান্ডু আর আশেপাশে ঘুরতে?
  • সায়ন | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৬212735
  • শ্রাবণীদি', যাচ্ছি প্রায় দশজন। থাকার কথা হচ্ছে আরণ্যক বলে একটা রিসর্টে। মুন্নার থেকে প্রায় তিরিশ কিমি দূরে, খুব সেক্লুডেড, জায়গার নাম পাল্লিভাসল, একটা টি-এস্টেটের মধ্যে।

    ঝিকি, কাঠমান্ডু ২০১২'র ডিসেম্বরে গেলাম। লোক্যাল অ্যাট্রাকশন অনেকগুলো জায়গা আছে। তবে আমার মনে হয়, শপিং আর ভীড় না চাইলে পোখারায় থাকা ভালো। ফেওয়া লেক'এর পাশে কোথাও। একটু বেশী এক্সপেন্সিভ। কিন্তু ওয়ার্থ এভ্রি পেনি।
  • শ্রাবণী | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৮212734
  • আমি আবার সেন্টেন্সটায় তেমন কিছু দেখছিনা। প্রথম পার্টটা একটা ফ্ল্যাট স্টেটমেন্ট, দ্বিতীয়টা একটা ক্ষোভ। সেতো হতেই পরে ভালো কাজ হলে যখন গর্ব করতে ছাড়িনা তখন মন্দ কাজের সময়ই বা স্বীকার করব না কেন!
    কথার পিঠে অত খেয়াল করে কথা লেখা যায় নাকি, ক্যাজুয়াল কনভে! ভাটে তো দেখছি আজকাল ফেবুতে স্ট্যাটাস দেওয়ার মত ভেবেচিন্তে ঠিকঠাক বলা ব্যাপার স্যাপার! :)
  • de | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৮212733
  • ঠিকই - করা উচিত নয় -- আবেগের বশে করলাম! এই কেসটার নৃশংসতা করিয়ে নিলো-
  • সিকি | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৮212732
  • অপরধীদের বাঙালি বলে ক্যাটেগোরইজ করাটা ঠিক ভালো লাগছে না। এটা কেমন যেন সন্ত্রাসবাদীরা মুসলমান টাইপের স্টেটমেন্ট লাগছে, কিংবা বাল ঠাকরেদের জবানিতে অপরাধী মাত্রেই বিহারি টাইপের লাগছে। :(

    অপরাধী, অপরাধীই।
  • শ্রাবণী | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৫212731
  • মুন্নার ভালো কিন্তু সব হিল স্টেঃ র মতই একটু দুরে থাকলে বেশী ভালো লাগে, শহর থেকে। আমরা চিন্নকানালে ছিলাম, চা বাগানের মধ্যে দিয়ে ড্রাইভ, বেশ লাগত!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত