এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৪212790
  • দুষ্যন্ত বলে একটা লোকের সঙ্গে ঝগড়া করব বলে রাত জেগে অপেক্ষা করছি
  • Sibu | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩২212789
  • কাল হাসব। এখন হাই উঠছে।
  • Lama | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৬212788
  • ক্যানো? মামু কি চাঁদ? বাঁধ ভাঙ্গবে?
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২২212787
  • ন্নো। ন্নো। ঈশানের হাসি অ্যালাও করব না। নেভার।
  • ঈশান | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২১212786
  • আমি একটু হাসি? প্লিজ?
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২০212784
  • *খান।

    হাসি না পেলে হাসবি কেন প্পন?
  • Lama | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২০212785
  • বেড়ে গল্প। কিন্তু হাসিগুলো মাঝপথেই খচ্চা হয়ে গ্যালো ঃ(
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৮212783
  • ক্ষীরেরগজালোভী মা মোটেই আশ্বস্ত হন না, এহেন ব্যব্সাবুদ্ধির কথা শুনে। তেলেবেগুনে জ্বলে উঠে বলেন "কথাবাত্তার একি ছিরি, অ্যাঁ! এপাড়ার লোকরা সুবিধের নয়? এপাড়াতেই দাঁড়িয়ে একথা বলা হচ্ছে!"
    নতুন মিষ্টিমামা বললেন, "দাঁড়ান মাসিমা। এখন তো সবে বিজিনেস পার্টিশন হয়েছে, এর পরে বাড়িটাও তো আছে, সেটার কী হয়, সেই চিন্তাটাও করতে হবে তো। তাই এখুনি আমি ফুলবাগানটা চাই নি। বাবা বুড়োমানুষ, মেড়ো পাড়ায় পয়সা বানালেও খচ্চা কত্তে পারবে না। ও সবই আমারই হবে। তখন বাড়ি পার্টিশন হয়ে গেলে, বাবাকে আবার আপনাদের পাড়ায় ক্ষীরের গজা আর কাঁচাগোল্লা বেচতে বলব। তদ্দিন ভাজা মিষ্টিই খন।"

    এই ছিল ক্লাইম্যাক্স।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৪212782
  • ক্লাইম্যাক্স হয়ে গেছে কিনা বুইতে পারিনি। হাসব?
  • Sibu | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৩212781
  • করিনা, করিশ্মা এত সব মনে রাখার ঝামেলায় দরকার কি বাপু? ঐ অজ্জিত একটা ফোং বানাচ্ছে। সেটা হাতে থাকলে আর নাম-টাম বলতে লাগবে না। ভাবলেই যার কথা ভাবছেন তার ছবি কপালে টিভির স্ক্রীনের মত ফুটে উঠবে। নেহাৎ অসব্য চিন্তার ফিল্টারটা এখনো পারফেক্ট হয়নি, তাই বাজারে ছাড়তে পাচ্ছে না।
  • Lama | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১১212780
  • অবিশ্বাস্য রকমের দারুন গল্প। এত অবিশ্বাস্য যে ঢপ বলে ভ্রম হয়। কেলাইম্যাক্সের অপেক্ষায় আছি
  • Sibu | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৭212778
  • আমি কিন্তু হাসিনি, ক্লাইম্যাক্স শুনে হাসব।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৭212779
  • তখন আমার ছেলের মিষ্টিমামা বললেন, "ওসব বলবেন না। বাবা আমার ভেবেচিন্তেই কাজ করে। বাবা বলল, "তুই ওদিকটা নে। ওদিকের লোকগুলো সুবিধের নয়, টাকা বাকি রাখে, এই বুড়োবয়সে খাতা মিন্টিন করতে পারব না। ওসব ঝক্কির কাজ তুইই দেখ। যুগ্যি ছেলে হয়েছিস। ফুলবাগানের দিকটায় অনেক মেড়ো। আমাকে একটু সামলে নিতে দে, তারপর তোকেই ফুলবাগানটা ছেড়ে দিয়ে আমি রিটার করব। এখন তোর হাতে বেশি পয়সা এলে মাথা বিগড়ে যাবে।"
  • Lama | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৫212777
  • শুনি? শুনি?
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৩212776
  • আ মোলো যা। ক্লাইম্যাক্স না শুনেই হাসে দেখো!
  • Lama | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৮212775
  • হাস্তে হাস্তে আমার ছাতি যাওত ফাটিয়া
  • byaang | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫১212774
  • এদিকে কি হয়েছে, আমাদের কোলকাতার পাড়ায় রানাঘাট থেকে মিষ্টি বিক্রি করতে আসতেন একজন। তাঁকে আমার ভাই ডাকত মিষ্টিমামা বলে। তিনি আনতেন রসগোল্লা (স্পঞ্জ নয়), লেডিকেনি, ক্ষীরের গজা, ছানার জিলিপি আর কাঁচাগোল্লা। আমার টিফিনে কাঁচাগোল্লা দেওয়া হলে আর গার্গী সেদিন স্কুলে না আসলে আমাকে ডাস্টবিনে ফেলে দিতে হত সেই কাঁচাগোল্লা।
    কয়েক বছর হল উনি আর আসেন না, ওনার ছেলে আসেন, রানাঘাট থেকে। তাকে আমার ছেলে মিষ্টিমামা বলে ডাকে। কিন্তু তার কাছে থাকে লেডিকেনি আর ছানার জিলিপি আর রসগোল্লা (স্পঞ্জ নয়)। ক্ষীরের গজা আর কাঁচাগোল্লা তিনি আর আনেন না। আমার মা একদিন মেজাজ হারিয়ে বললেন, "রোজ বলি ক্ষীরের গজা আর কাঁচাগোল্লা আনতে, একদিনও পাই না। " তখন ইদানিং যিনি আমার ছেলের মিষ্টিমামা হয়েছেন, তিনি বললেন "আমাদের তো বিজিনেস পার্টিশন হয়ে গেছে। মিষ্টিও ভাগ হয়েছে। পাড়াও ভাগ হয়েছে। বাবা আর আমি সেপারিট হয়ে গেছি। আমার ভাগে লেডিকেনি, ছানার জিলিপি। আর বাবার ভাগে ক্ষীরের গজা, কাঁচাগোল্লা। রসগোল্লাটার বেলায় কেউ কাউকে ছেড়ে কথা বলি নি। তাই রসগোল্লাটা দুজনেরই। পাড়াও সেপারিট হয়ে গেছে। আমি এই সাইডটা দেখি আর বাবা ফুলবাগানের সাইডটা"
    মা রেগেমেগে বলে, "এটা একটা ভাগাভাগি হল! এপাড়ার লোকদের কপালে ভাজা মিষ্টি আর অন্যদের জন্য ক্ষীর আর কাঁচাগোল্লা। হয় তুমি কাল থেকে ওগুলো আনবে, নয়তো তোমার বাবার ভাগে যেপাড়া পড়েছে, আমাকে সে পাড়ায় বাড়ি খুঁজে দেবে।"
  • cm | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২০212773
  • করিশমা/করিনার ঝামেলা কয়েন টস করে ঠিক কল্লেই হয়।
  • Ranjan Roy | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৯212772
  • ডিডি,
    "খয়ালোঁ মেঁ কিসী কা ভি ইস তরহা নহীঁ আতে"-- কে যেন গেয়েছিলেন?
  • Du | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৫212771
  • ডিডিদা করিশ্মা করিনার মধ্যে ভুল করেন? বাংলা সিরিয়াল হলে করিশ্মাকে করিনার মায়ের রোল দিয়ে দিতো হেসেখেলে।
  • rabaahuta | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৪212770
  • করিনার'ই হবে বোধয়। কেননা যদ্দুর মনে পড়ে করিনা কে নিয়ে লেখা আপনার একটা পদ্য আছে। করিশ্মাকে নিয়ে তো তেমন কিছু চোখে পড়েনি। তবে বেশী ফ্যান হওয়ার কারনে যদি কবিতাগুলি গোপনে রেখে থাকেন তবে অন্যকথা।

    কিন্তু শুক্রবার সংক্রান্ত ডিডির একটা প্রাচীন কবিতা খুঁজে না পেয়ে আমি গত বছর্খানেক ধরে খুব মর্মাহত, পর্বে পর্বে কবিতা-তেই ছিল।
  • rabaahuta | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৬212768
  • ও আচ্ছা তা হতে পারে।

    ছ'বছর তো ঠিক আছে, কিন্তু এই জমাপ্রদত্তদের বয়েস বেশীরভাগই এই দশ পনেরো দিন থেকে বছরখানেক হয়। খুবই ডিপ্রেসিং, কিন্তু এমনিতেই আমার খুঁটিয়ে বিজ্ঞাপন পড়ার স্বভাব, আর এই নিরুদ্দেশের বিজ্ঞাপন গুলি আরো

    যাগ্গে।
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৬212769
  • আজ ফেবু মাধ্যমে দেখলাম দুটি ছোট মেয়ে - ১২ আর ১৩, ৭ এবং ৮ মাসের প্রেগন্যান্ট। অ্যাবর্শনের জন্য টু লেট। শহর কলকাতা, উচ্চবিত্ত পরিবার। মা বাবা ঠিক করেছে মেয়েদের রেখে আসবে, বাচ্চা বেরিয়ে গেলে বাচ্চাকে সেখানেই রেখে মেয়েদের বাড়ি নিয়ে আসবে। ভালো। অবাক হওয়া উচিৎ না।
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৫212767
  • করিশমা কে কিরম আন্ডারএস্টিমেট কচ্ছে দেখে খুব দুঃখ পেলামঃ(

    ( গোবিন্দর সঙ্গে করিশমার সিনেমাগুলো কি ভালো কি ভালো)
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০২212766
  • ৬ বছরের বাচ্চা নিজের বয়স বলতে পারবে।
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০১212765
  • ও তাহলে নানারকম টেস্ট করে- হাড়ের টেস্ট, দাঁতের টেস্ট, ইত্যাদি।
  • rabaahuta | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৮212763
  • না না, সেরকম নিরুদ্দেশ নয়, এই বাচ্চারা পুলিশের কাছে জমা দেওয়া। মানে কেউ তাদের পেয়ে পুলিশের কাছে দিয়েছে, পুলিশ কাগজে বিজ্ঞাপন দিয়েছে...
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৬212760
  • হুতো? বাবা-মা পুলিশে জানায় বাচ্চা নিরুদ্দেশ, তাই বয়স জানে!
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৬212761
  • করিশমারও ফ্যান আছে!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত