এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫৯212850
  • উচ্চশিক্ষাতে লোক আনতেই হবে এই ব্যাপারটাই বুঝিনা। গজাল মেরে গুঁজে দিলেই উন্নয়ন হয়? থ্রু আউট যে নিজের কাস্টের মধ্যে টপ রেজাল্ট করছে, অথচ সেটা সার্বিক দৃষ্টিতে দেখলে লোয়ার ২০% এর মধ্যে, তাকে এনে টপ ২০%-এর সাথে এট পার, লো কম্পিটিশনে একটা চাকরি দেওয়ানো হলো। এতে ওই লোকটির কিছু লাভ হতে পারে, কিন্তু শ্রেণীটির লাভ শূন্য, শিক্ষার বেশিটাই খরচা জলে। এর চেয়ে প্রাথমিক থেকে দশক্লাস-এই ক্ষেত্রে মেধাবী, গরিব ছাত্রছাত্রীদের সিলেক্ট করে তাদের পড়াশুনোর জন্য দীর্ঘমেয়াদী লোন দেওয়া যেতে পারে যা তাদের শোধ করতে হবে, এবং কলেজ থেকে শুরু আর কোনো সংরক্ষণ হওয়ার প্রয়োজন তো দেখিনা। আর্থিক সুরক্ষার জন্য বেসিক এডুকেশনের পর অনেক স্কিম-ই নেওয়া যেতে পারে। ক্ষুদ্র উদ্যোগ, ব্যবসার লোন এইসবে সংরক্ষণ থাকতে পারে। আমি অনেক এমন ছাত্রছাত্রীদের দেখেছি যাঁরা অত্যন্ত মেধাবী, কিন্তু গরিব, একটু টাকাপয়সার যোগাড় হলে পড়তে পারেন, কিন্তু সেজন্য তেমন কোনো স্কিম নেই, আবার এমনও অনেককে দেখেছি, খুব-ই মেধাবী, বরাবর সংরক্ষিত আসনে পড়ে, চাকরি করছেন, কিন্তু কোনভাবেই পরিবারের দিক থেকে অনগ্রসর নন, এমন-ও দেখেছি, অনগ্রসর, আর মেধাবীও নন। শেষ শ্রেণী একাডেমিয়ায়, সরকারী চাকরিক্ষেত্রে প্রবল প্রতাপান্বিত। এবার মতামত আর কি দেব, এতে একাডেমিয়ায় প্রচুর ক্ষতি হয়, বাকি কাজের ক্ষেত্রগুলিতেও হয় মনে হয়।
  • b | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৫212849
  • আর্থিক অনগ্রসর আর 'বিশেষ ধর্ম, বা বিশেষ জাতপাতের সেট যদি ওভারল্যাপ করে?

    এটা তো ঠিকই যে সবচেয়ে ভালো হত ইনকাম অনুযায়ী অনুদান, সংরক্ষণ এসব দিলে, বিলেতে যাকে বলে মিনস টেস্টেড। কিন্তু ভারতে সেই কম্প্রিহেনসিভ ডেটাবেস কোথায়? গরীবদের ঠিক ঠাক ইনকাম মাপা যায় না, অনেক কারণে, তার কারণ হল ইকনমির অনেকটাই ইনফর্মাল, ক্যাশে আদানপ্রদান হয়। সামাজিক ন্যায়ের কথা বাদ দিলেও সেখানে অন্য ইন্ডিকেটার দিয়ে-ই আয় প্রক্সি করতে হবে। সেখানে, কেউ কেউ প্রাপ্য পাবে না, গরীব হলেও, আবার কেউ কেউ অন্যায্য ভাবে পেয়ে যাবে, বড়লোক হলেও। ঐ সংখ্যাতত্ত্বের ১ নং আর ২ নং ভুল।
  • h | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৯212848
  • পজিটিভ ডিস্ক্রিমিনেশন করে অনেক পড়ালাম। কিন্তু উচ্চ শিক্ষা তে লোক এলো না, কারন হয় নেচু কাস্টের বা সম`খ্য লঘু লোকের বুদ্ধি কম বা ইছ্হে কম বা খেতে পেলে শুতে চায় ইত্যাদি... তার পরে চাগরি দিলাম না বা সরকারী ক্ষেত্র ছাড়া দিলাম না বা সরকারী ক্ষেত্র র ওভারল সুযোগ কমালাম, শূন্য র তো পার্সেন্তেজ হয় না, এইসব এখন চল্ছে। সে সম্পর্কে তোমার মতামত কি।
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৫212847
  • সবরকম পজিটিভ ডিসক্রিমিনেশন-এ আপত্তি, তা বলব না। কি রকম ডিসক্রিমিনেশন, তার উপর নির্ভর করছে।
    মানে যদি বলেন যে স্পেশাল পার্সনদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য বেসিক সুবিধার আগাম সংরক্ষণে আপত্তি আছে কিনা, নেই। যদি বলেন আর্থিকভাবে অনুন্নত শ্রেণীর জন্য প্রাথমিক শিক্ষাখাতে সংরক্ষণে আপত্তি আছে কিনা, তা-ও নেই। কিন্তু উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণে আপত্তি আছে। তেমনি স্বাস্থ্যখাতে অনুদান ও স্থান সংরক্ষণে আপত্তি নেই, আর্থিক অনগ্রসর শ্রেণীর জন্য। কিন্তু ধর্মীয় বেসিসে, জাতপাতের বেসিসে সংরক্ষণে আপত্তি আছে। মেয়েদের শিক্ষার জন্য অনুদান-এর বেশি সংরক্ষণে অবশ্যই আপত্তি আছে। নিরাপত্তাজনিত ব্যাপারেও সেটা বলতে পারলে ভালো লাগত।
  • h | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৯212846
  • সমাজের ডিস্ক্রিমিনেশনে তো অনেকের ই আপত্তি আছে, কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশনে আপত্তি ও আছে ধরে নিচ্ছি তাইলে, ভিত্তি যাই হোক। ওকে?
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৭212845
  • চাকরিতে সংরক্ষণে প্রবল আপত্তি।
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৩212844
  • ধর্মের বেসিসে সংরক্ষণে আপত্তি, ছাত্র ও ছাত্রীদের মধ্যে ডিস্ক্রিমিনেশনে আপত্তি। লেডিজ স্পেশালেও পারলে আপত্তি করি, কিন্তু ছেলেরা সে সুযোগ দিলে তো!
  • jhiki | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৫212843
  • উপকার নয়, আসলে আমি "আমাদেরই লাভ" লিখেছিলাম।
  • jhiki | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৩212842
  • আমি 'আমাদের উপজার' মানে আম জনতার উপকার বোঝাই নি, আশা করেছিলাম হনুদা বুঝবে ঃ(
  • h | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩২212840
  • নাকি ছাত্র দের জন্য ডিস্ক্রিমিনেশনে আপত্তি। কিন্তু চাকরি তে সংরক্ষণে আপত্তি নাই।
  • h | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩১212839
  • মুসলমান মেয়ে দের জন্য অটো ফ্রি করলে আপত্তি, না, মেয়েদের জন্য বিশেষ সুবিধে য় আপত্তি, যেমন লেডিজ স্পেশাল ট্রেন, না জেনেরালি পজিটিভ ডিসক্রিমিনেশনে আপত্তি? সোসেন?
  • cm | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪১212838
  • সেই, কোনটা মৌলিক শ্রেণীবিভাগ সেটা ধরতে হবে না? এই বাজারে যদি কিছু সিট হাতিয়ে কল্কে পাওয়া যায়।
  • Merci beaucoup, Monsieur Rémy | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৯212837
  • খাচ্ছিলো তাঁতী তাঁত বুনে, কাল হল এঁড়ে গরু কিনে।

    এই হল আমার আজকের রিয়েলাইজেশন। কেন সে আর জিগাবেন্না।
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩১212836
  • ঘন্টা করবেন। আমারও এক-ই প্রশ্ন। আর তাতে সার্বিকভাবে কি উপকার হবে?
    আজ মাধ্যমিক, তাইতে বাগুইআটি অঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের অটো চড়া ফিরি। এক ধাপ এগিয়ে, নাম করব না, একটি কাছাকাছি অঞ্চলে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু মেয়ে পরীক্ষার্থীদের জন্য ফ্রি রাইড, একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষণে। আজকাল ঠিক হজম হচ্ছে না আর।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৬212835
  • মানে আমার কাছে তিনটে টুল।

    ১)ধর্মীয় জাতপাত (এপারেন্ত্লি বিজেপি এটাতে ধোয়া দেয় )
    ২) সনাতন ভারতীয় কাস্ট ( কংগ্রেস এপারেন্ত্লি কাজে লাগায় কিন্তু কাজের কাজ কিছু করেনা )
    ৩) অর্থনৈতিক জাতপাত ( বামপন্থী রা দাবি করে ধোয়া দেয় বলে )

    এবার এই তিনটেকে কিভাবে কোনটা কার বিরুদ্ধে খেলালে কী হবে ?
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২০212834
  • জাতপাত নিয়ে সামান্য নাড়া ঘাঁটা করলে মৌলবাদীরা জোট বাঁধবে এবং মধ্যবিত্ত ইকুএশোন এইচ যা বললেন তাই।
    কিন্তু, সেতো বামপন্থী রাজনীতি করলেও শ্রমিক বিরোধী দক্ষন্পন্থী রা জোট বেঁধে বিরোধিতা করে। তাহলে কি এন্টিথিসিস এর ভয়ে থিসিস হবা না ? সরল কষ্ণ।
  • h | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২১212833
  • বিজেপির লাভ হবে না কোথায় বল্লাম। বিজেপি র লাভ হলেই তো আমার মতে দেশের অসহ্য বিপদ।

    রাজদীপ আর অর্পণ এর কথা আদৌ বুঝলাম না। প্রথমত আদৌ সুপ্ত কিসু না, লোকের জাত খুল্লাম খুল্লা ই আছে, সেটা সামাজিক ভাবে আছে, পোলিটিকাল ডিসকোর্সে স্থান একটা সময়ে অল্প কিছুদিনের জন্য কম হয়েছিল। গত বছর দশেক যাবৎ আরো বাড়ছে। আরো বাড়বে। এই কাজে রেজ্জাক মোল্লা সাহায্য করবেন বলে ক্লেম করেছেন। কিন্তু আমার কোয়েশ্চন টা হল, কি নতুন করবেন, রেজ্জাক, যা আগে হয় নি, বা অন্যত্র হয় নি, দ্বিতীয়তঃ তাতে কার কার কি কি উপকার হবে জান্তে চাই। এক মিডল ক্লাস, যারা কিনা সো কল্ড মেরিটোক্রাসি তে বিশ্বাসী, তারা বিজেপির সমর্থক হয়ে উঠবে, তবে মজা হল, বিজেপি কে ও সংরক্ষনের বিরুদ্ধে কথা সাবধানে বলতে হবে আগামী মাস কয়েক।
  • jhiki | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৩212832
  • আমি মিনিময়-এর উপযুক্ত লোক নই।

    তবে পঃ বঙ্গে জাতপাতের রাজনীতি নেই - এই মিথটা ভাঙলে বিজেপির লাভ হবে না বলছেন?
  • j | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫২212831
  • প্পনকে ক দিয়ে বলে যাই বঙ্গে সুপ্ত এবং ধিকিধিকি জ্বলিত আগ্নেয়গিরি টাইপস জাতপাত ভয়ংকরভাবে আছে
  • h | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৪212830
  • আসলে বামপন্থী দের সম্পর্কে সমালোচনা হল, জাতপাত উহ্য রেখেছে বলে তারা যথেষ্ট ভারতীয় মার্গদর্শন করাতে পারে নি। বহুদিনের অভিযোগ। এই প্রসংগে ১৯৩৭ থেকে সরকারি ভাবে, তার আগেও অ্যাকচুয়ালি, নিয়মিত ডিবেট হচ্ছে পার্টির ভেতর আর বাইরের 'রাজনইতিক মহলে'। এর উত্তর বিভিন্ন ভাবে খোঁজা হয়েছে। রেজ্জাক মোল্লা কি নতুন ভাবে খুঁজবেন সেটা বা খুঁজলে ভালো হয়, সেই সম্পর্কে দিশা আশা করছিলাম।
  • jhiki | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৯212829
  • হনুদা, সে না হয় উহ্যই থাক ঃ)
    এখন আগামী তিনমাস মন দিয়ে খেলা দেখি।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৬212828
  • ওপরের এই "আলাপচারী " লেকা টা মনে হচ্ছে আর্টিস্ট দেবব্রত ঘোষের।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৬212827
  • এইটা কোথাও পাওয়া যাচ্ছে?
  • h | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৪212826
  • করে দেখাতে পারলে কি উপকার হবে সেটা জানার ইচ্ছেও রইলো
  • jhiki | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৫212825
  • অর্পণ, একই কথা আমি হীরকের রাণীতে লিখেছি।
  • aranya | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৩212824
  • ও, রেজ্জাক মোল্লা, বুজলাম
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১১212823
  • হুঁ রেমো যে উদ্দেশ্য নিয়ে দল ছাড়লেন সেটা করে দেখাতে পারলে শুভেচ্ছা রইল। পঃবঙ্গে জাতপাত নেই শুনতে শুনতে বুড়ো হতে চললাম, যদিও মনে হয় আসল চিত্র সেটা নয়।
  • aranya | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৭212822
  • রামো = রামবিলাস পাসোয়ান?
  • jhiki | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৬212821
  • হুঁ রেমো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত