এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৩212910
  • তবে এই কেসে কনভিকশন খুব খুব কঠিন।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২১212909
  • মেয়েটি কী চায় ? এফায়ার এর কথা বললে হবু বর বেঁকে বসতে পারে। হবু বর না অপরাধীর শাস্তি কোনটা প্রায়োরিটি। একদিকে এগোলে আরেকদিক কে না করে দিতে হবে এটা ধরে নিয়েই এগোক। মানে এখানে মেয়েটি ছাড়া আর কেই বা সিদ্ধান্ত নিতে পারে। আমার মন বলছে বিয়ে চুলোয় দিয়ে অন্যদিকে এগোনো উচিত। আর এগোতে শুরু করলে সুমন কেমন ( তুমি একটা ছেলের বাড়ি থাকতেই বা গেলে ক্যানো ? এই প্রশ্ন দিয়ে একটা ঠান্ডা ঝগড়া শুরু ইত্যাদি ) সেটাও এসিড টেস্ট হবে। কী বিচ্ছিরি পরিস্থিতি :/
  • kihim | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৮212908
  • এফ আই আর করা উচিৎ। আর আপনি ছেলেটাকে ভুল বুঝছেন।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৬212907
  • আমার মতে এফ আই আর করা উচিৎ। সুমনকে জানিয়ে দিক যে ও করতে যাচ্ছে।
  • সায়ন | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৯212906
  • একটা বন্ধু, শিখ, লুরুতে কাজ করে, দেরাদুনে বাড়ি, লাস্ট উইক বাড়ি গেছিল। ভায়া দিল্লি। লেট ইভনিং ফ্লাইট ছিল। ওখানে নামে রাত সাড়ে বারোটায়। দিল্লিতে তার এক বন্ধুর বয়ফ্রেন্ড তাকে রিসিভ করে।

    মেয়েটা খুব ইন্ডিপেন্ডেন্ট, আর লাইভলি। ভেবেছিল ওখানে বাকি রাতটা ঘুমিয়ে সকালে দুন যাওয়ার ট্রেন ধরবে। যাতে বেলাবেলি পৌঁছোয়। দিল্লিতে নামা পর্যন্ত কন্ট্যাক্ট ছিল আমার সাথে। হোয়াট্সঅ্যাপে। তারপর আমি এই ওই সেই কাজে আর খোঁজ নিইনি ভেবেছি বাড়ি পৌঁছে গেছে পরেরদিন। এর তিনদিন পর লাস্ট বুধবার আমাকে ওর বয়ফ্রেন্ড ফোন করে, মানে যার সঙ্গে ওর বিয়ের ঠিক এই এপ্রিলে। বয়ফ্রেন্ড ছেলেটা বাঙালী, নাম ধরা যাক সুমন। ২০১২'র ফেব্রুয়ারীতে ওদের সঙ্গে গোয়ায় পরিচয় হয়। একই ফীল্ডে কাজ তাই কনট্যাক্ট রাখি। মেয়েটা বলেছিল কীভাবে ফ্যামিলি ইত্যাদি সামলে ছেলেটাকে বাড়িতে ইনভাইট করে নিয়ে গেছিল। দাদামশাইয়ের সঙ্গে আইসব্রেকিং ইন্ট্রো ইত্যাদি, এবং অনুমতি পাওয়া।

    এমনকী গত সপ্তাহ পর্যন্তও সব ঠিক ছিল। বুধবার সুমনের ফোন পেয়ে মেয়েটাকে ফোন করি। ফোন সুইচড্‌ অফ আসে। একে ওকে তাকে হন্যে হয়ে ফোন করে ওর বাড়ির নাম্বার যোগাড় হয়। মেয়েটা ফোন ধরে। পরে কলব্যাক করবে বলে ফোন রেখে দেয়, বলে চিন্তা না করতে, ও বাড়িতেই আছে। গতকাল রাত্রে কথা হয়। অন্য কোনও নাম্বার, বোধহয় ওর মায়ের। জানতে পারি শনিবার রাত্রে যে ছেলেটা ওকে রিসিভ করে, ওর বন্ধুর বয়ফ্রেন্ড, হি রেপড হার। রাত তিনটের সময় কোনওরকমে বেরিয়ে আসে ওর খপ্পর থেকে। হ্যান্ডব্যাগ, তার মধ্যে ফোন সব ফেলে এসেছে ঐ অ্যাপার্টমন্টে। পকেটে যা টাকা ছিল সেই নিয়ে নতুন টিকিট কেটে বাড়ি যায়। তার আগে একা রাস্তায় রাস্তায় ঘুরেছে ভোর পর্যন্ত।

    বাড়িতে কাউকে কিচ্ছু জানায়নি। না জানিয়ে বাড়ি পৌঁছোচ্ছিল এমনিতেই।

    আমি জিজ্ঞেস করলাম সুমন'কে কিছু বলেছে নাকি। হ্যাঁ বললো। সুমন কোনও রিয়্যাক্ট করেনি। শুধু বলেছে কোনও ট্রীটমেন্ট ইত্যাদি করানোর হলে ও যেন ব্যাঙ্গালোর ফেরার আগে কলকাতা হয়ে যায়।

    মেয়েটা আমাকে বারবার ফোন করেছে সেই থেকে। কিছু বুঝতে পারছে না কী করবে। আমি জিজ্ঞেস করেছিলাম ও কোনও ফর্ম্যাল কমপ্লেইন / এফআইআর করাতে চায় কিনা। বলছিল তাহলে বিয়ে ভেঙে যাবে সবাই জানাজানি হলে। হয়ত বাঙালী বলে আমার পাল্‌সটা ধরতে চাইছে, ওর হবু হাজব্যান্ডের আপাত-নীরিহ-রিয়্যাকশন। আমি জানি ও সুমনকে সব কথা খুলে বলে হালকা হয়েছে অনেকটা। এবং এই বলে ফেলাটা কাল যদি ওদের রিলেশনশীপ দি এন্ড করে দেয় তাহলেও আমি অখুশী হব না কারণ জানবো যে শী উডন্ট হ্যাভ টু লিভ হার নাইটমেয়ার থ্রু সুমন। কিন্তু, আমি কি ছেলেটাকে ভুল বুঝছি? নাকি মেয়েটার এফআইআর করা উচিত।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৮212905
  • লেখাটা এত ভালো লাগছে কেন? মনে আমি বুঝতে চাইছি। জীবনে পরীক্ষার খাতায় রচনা শেষ করতে পারতাম না। মানে রচনা শুরু করে কয়েক লাইন লিখে তারপর আর মাঝখান অব্দিও এগোতে পারতাম না। ভাব সম্প্রসারণে দশে দুই পেতাম। সেই আমাকে যদি সবাই মিলে বলে আমি ভালো লিখি, লেখার হাত ভালো, লেখা পড়ে গায়ে কাঁটা দিল, তাহলে তো মনে সন্দ-কোশ্নো এসব জাগেই।
    লেখাটা ভালো লেগেছে কেন?
    মফঃস্বলের কথা বলে?
    নষ্টলজিতে ভোগাচ্ছে বলে?
    নাকি শুধুই প্রথম লাইনটার জন্য?
    নাকি শেষটার জন্য?
    সবার ভালো লাগা দেখে আমি নিজে ফের বার কতক পড়লাম। কিন্তু এত ভালো লাগার কোনো কারণ খুঁজে পেলাম না। ভাষারও কোনো টান নেই। কয়েকটা বাক্য তো একদম ভুলভাল তৈরি হয়েছে। অসংলগ্ন। তবু কেন?
    হ্যায় কৈ উত্তর দেনেওয়ালা?
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০১212903
  • ভদ্রলোকের পদ্য কখনো পোষায়নি, কিন্তু জাত কবি। অস্বীকার করলে মাথায় বজ্রাঘাত হবে। শালা চিঠি লিকেচে দেকো। দেমাক ফেটে পরচে। ইদিকে মিনসে খেতে পায়না ওই দিনগুলোতে। সংসারে আগুন। সাঅলাআঅআআ ........নতুন করে বাঁচার আনন্দ পেলুম।

    My dear Raja Saheb,
    I see an advertisement in the 'Englishman' in which your Highness wants a Magistrate. Allow me to offer my service to you. Your Highness knows that I have been for several years connected with the Calcutta Police and understand criminal matters pretty well. If the salary be worth accepting that is to say, if it be worthy of a Prince like your Highness to offer and a gentleman like myself to accept, pray, write to me and I shall go up. Your Highness must know that I shall have to sacrifice my prospects here if I go up to your country and the offer must be tempting enough to induce me to do so. I shall undertake to give you such a Police Establishment throughout your principality in one year that your Highness will win praise of the British Government. Your Highness must also appraise me on your Princely word that I am not to be turned out at a moment's notice to gratify the hatred of some unprincipled Court-intrigues. Your Highness no doubt knows that such an important post must not be given to any but a gentleman of education and principle and that no gentleman of education and principal will accept such a situation but on very liberal terms.

    With Kind wishes.
    Michael M. S. Dutt
    27th January, 60
    A candidate for the Vacant Magistracy

    Your Highness's very sincerely,
    Michael M. S. Dutt
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০১212904
  • সন্ধ্যে ছটা থেকে রাত দশটা অব্দি এক টানা ঝগড়া করে পিঠে অসহ্য ব্যথা নিয়ে ফিরলাম।
    কিন্তু এসে টই পড়ে আর এখন ভাটে সায়ন আর অভ্যুর পোস্ত দেখে কটা প্রশ্ন পাচ্ছে। জিগিয়ে ফেলি প্রশ্নগুলো?
  • Abhyu | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৫212902
  • আরে না না, ওমনি সিন্ড্রোম নেই। ছোটোবেলায় একটা বিড়াল এসে দমুদির কান মুলে দিয়েছিল কষ কষ করে, সেই থেকে ...

    তবে ব্যাঙদি লিখেছে বটে! আমাদের সিউড়ির বাড়ির দরজা খুললেই অম্নি একটা মাঠ এসে আমাকে টেনে নিয়ে যেত। ওরকম লাল-টুকটুকে-হাওয়া-ফুরফুরে-হাঁটতে-হাঁটতে-পা-ব্যথা-হয়ে-যাওয়া মাঠ কেউ কক্ষনো দেখে নি। খুব সুন্দর।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৩212901
  • না না ছবি দেখলে গপ্প শুনলে কিচ্ছু হয় না। তুমি গপ্পোটা লিখে ফেলো।
  • সায়ন | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪২212900
  • টাম
  • সায়ন | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪১212899
  • আরে, দমুদির বিড়ালে অ্যালার্জি জানি কিন্তু ভাগীদারের মত সিন্ড্রোম থাকলে আগেভাগে স্যরি।
  • Abhyu | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৮212898
  • দমুদির অ্যালার্জী আছে জেনেই তো দিয়েছে, সবাই কি আর আমার মতন ভালো লোক?
  • ঈশান | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৩212896
  • বাঃ, বেড়ালের পাশবালিশ। ভলো হইসে।
  • cm | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৩212897
  • কিন্তু বাকি বিড়ালটুকু কই?
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৭212895
  • ইক্কিরে! আমার বিড়ালে অ্যালার্জী আছে তো! দুচোক্ষে দেখতে পারি না।
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৬212894
  • আরে, এটা ভারী মিষ্টি তো!!! বেচারাকে এগ রোল চিকেন রোল করে দিয়েছে, দেখসে!
  • সায়ন | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৪212893
  • যা শেয়ার করার ছিল -
    দমদি আর সোসেনের জন্য (বালিশের পাশে রেখো)


    এবার যা লেখার ছিল (আসছে)
  • সায়ন | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৪212892
  • রাতের পর রাত রাতজাগা এক ঠ্যাঙখোঁড়া লোক লিখতে বসলে আর দেখতে হবে না। তবে অন্য একটা জিনিস শেয়ার করার আছে। একটু পরে লিখছি।
  • সায়ন | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫১212891
  • ওরেবাপ্‌রে! মানে পড়েছি তো ভেউ করছো কেন! এবং বেশ পরীক্ষামূলক টই। :P
    তবে বেঙীর টইটা আমার UM66 ট্রানসিস্টর আর কালো মাল্টিমিটারসমেত কিশোর জ্ঞানবিজ্ঞানময় দিনগুলোর মত।
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৮212890
  • পড়ে না বেশ করে, কিন্তু নিজেও লেখে না। ওর কানদুটোই বা বাদ যায় কেন, দমুদি!
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৬212889
  • সায়ন আমার টইও পড়েনা, ভেউ
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৪212888
  • সোসেনেরটা পড়ে ফেলেছ? তাহলে আর ভয় কী?
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২১212887
  • জল ফল ঢালিনা সেরম মুড না হলে। শিবরাত্রি করি। এবছর সেটাও মায়া হলো।
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২০212886
  • আমি আর ঘুমিয়ে কী করব, আর ঘন্টাদেড়েক জেগেই কাটিয়ে দি।
  • সায়ন | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৯212885
  • ... অথচ, জলঢালা ব্যাপারটা কমন ধরে নিলে, ছেলেরা দৈনিক শিবরাত্রি করে (উইথ ডিউ রেসপেক্ট)
  • সায়ন | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৮212884
  • আমি শ্রাবণীদি'র দমদি'র সিগনেচার টইগুলো আজ পর্যন্ত সাহস করে পড়ে উঠতে পারিনি। কারণ ওগুলো পড়ার আগের প্রেপারেশন চাই, যা আমার মধ্যে নেই আপাতত। অথচ বেঙীর সিউড়ি-কীর্নাহার, বেঙীর না জেনেই পড়তে শুরু করেছিলাম। এখন কেমন এলোমেলো চিন্তা ছোটে এদিক সেদিন, সাচ অ্যাজ 'টী ফর টু অ্যান্ড আ পীস অফ কেক'। কত কাজ বাকি, অথচ মফস্বল টানে কেমন বুঝভুম্বুল। অতঃকিম্‌!
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৪212883
  • টিমভিউআর টিমভিউআর তোমারবাড়ি যাবো কার্নেলে তে কাতু কুতু জাপটে ধরে দোবো ! শালা তিন রাত্তির জাগা শিবরাত্রি অবধি ভোগে গ্যালো আজ ঘুমুবই।
  • Abhyu | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:০৯212882
  • তাহলে বলুন দেখি, আজ রাতে ইথিওপিয়ান না মালয়েশিয়ান কোনটা খাওয়া ঠিক হবে?
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:০০212881
  • আজকে। (নন সিরিয়াস মোডে)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত