এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ০১ মার্চ ২০১৪ ০০:০৯212940
  • অক্ষদা, খুব ভ্যালুয়েব্‌ল ইনপুট। তোমার কথাগুলো বলবো ওকে। এটা অনেক সহজ হত যদি সুমন একটু ঠিকভাবে কথা বলত। হয়ত প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারছে না এখন, বা অন্য কিছু। কিন্তু এই স্টেপগুলো এক্সিকিউট করানোর সময় সুমন পাশে থাকলে সবচাইতে ভালো হত। এই সোমবার মেয়েটার কলকাতা যাওয়ার কথা। তার আগে ওকে মেডিক্যাল টেস্ট করাতে হবে। যদি অ্যাট অল ওকে রিপোর্ট করতে হয় তো। এই ডিসিশনটা আমি ও(দে)র ওপর ছেড়ে দিলাম। আমি এখানে হওয়া এইসব কথা কিচ্ছু ওকে কনভে করবো না। এগুলো আমার নিজের জন্য থাক। সব্বাইকে ধন্যবাদ এত কথা লেখার জন্য। ও নিজে ডিসিশন নিক। এই মূহূর্তে ওর ট্রমা অন্য সবকিছুর চাইতে বেশী। বাড়ি থেকে বেরোয়নি এই ক'দিন।

    এই মেয়েটাই একা একা লাদাখ চলে গিয়েছিল একবার।
  • Ekak | ০১ মার্চ ২০১৪ ০০:০৮212938
  • সুরাহা চাইলে নির্দ্বিধায় সেই পথে এগোনো উচিত। এনিয়ে তো কোনো কথা নেই। তবে অক্ষ যেটা বললেন রেপ কেসে এফাইআর হতে দেরী হয় কিছু সঙ্গত কারণেই।
  • Bhagidaar | ০১ মার্চ ২০১৪ ০০:০৮212939
  • - দমুদির প্রশ্নটা আমিও করি। সুমনের দোষটা ঠিক কি? চেঁচিয়ে মত কল্লেই হত? রেপিস্ট ছেলেটিকে নিজে হাতে খুন করার প্রতিশ্রুতি দিতে হত? সুমন তো তাই বলছে যা আমরা কজন বলছি-- " তোমার লড়াই তোমার সিদ্ধান্ত, আমি পাশে আছি"
  • siki | ০১ মার্চ ২০১৪ ০০:০৭212937
  • কী বলা উচিত, জানি না। তাই কিছু বললাম না।
  • ঈশান | ০১ মার্চ ২০১৪ ০০:০৬212936
  • সবই সম্ভব। রেপ থাক। ধরা যাক, আমার খুব প্রিয়জনকে কেউ খুন করে গেল। আমি নানা কারণে অভিযোগ জানালামনা। ট্রমাটাইজড হয়ে হোক, ভয় পেয়ে হোক, অন্য কোনো মনস্তাত্বিক কারণে হোক। সমস্ত সহনুভূতির পরেও এই কথাটা আসবে, যে, সুরাহা চাইলে তোমার পুলিশে জানানো উচিত ছিল। সেখানে কেউ থ্রেট করে থাকলে, ভয় দেখালে, পুলিশ অভিযোগ না নিলে, ইত্যাদি ইত্যাদি হলে, অন্যরকম কেস। এসব কিছু না হলে এই "সাহস জুগিয়ে" বিচার করা ভালো লাগেনা। মহিলা সমিতিকে এইরূপে নানা সালিশি করতে দেখেছি, যেগুলো ব্যক্তিগত স্পেসে অকারণ হস্তক্ষেপ মনে হয়েছে।
  • cm | ০১ মার্চ ২০১৪ ০০:০৫212935
  • পরীক্ষামূলক কোষীকানাড়া শুনলুম। মাথার চুলে পাক না এলে অনুভূতি আসেনা।
  • cm | ০১ মার্চ ২০১৪ ০০:০৩212934
  • এ নিয়ে আলোচনা কি ঠিক? তাই এক খান গভীর তাৎপর্যপূর্ণ দাঁড়ি দেছিলাম।
  • cm | ০১ মার্চ ২০১৪ ০০:০১212933
  • a x | ০১ মার্চ ২০১৪ ০০:০০212932
  • ব্যপারটা একেবারেই এত সোজা না। এবং এটা নতুন কোনো ঘটনা না। রেপ ভিক্টিম FIR করেনা এমনকি করার পরেও, বহু ক্ষেত্রে কেস রিক্যান্ট করে। রেপ হবার পরে স্বাভাবিক আচরণ করে। এগুলো কেন করে তারও বিশদ ব্যাখ্যা আছে। নিজের মত চাপিয়ে দেবার আগে সেগুলো দেখলে হয়না?
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৯212931


  • কোনো বিচার করিনি। ধরেই নিচ্ছি ছেলেটি খুব বুঝদার। মেয়েটির পাশে দাঁড়াবে। তাহলেও। বিয়ে খুব অদ্ভূত জিনিস। বিয়ে না করলে যে ছেলে সারা জীবন নাকে কাঁদে সে পাশে দাঁড়াত বলে, বিয়ে করলে সেই এক অবুঝ মুহুর্তে সবচে দুর্বল ক্ষতস্থানে আঘাত করে। কোনো সুযোগ ছাড়বেনা। তখন সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়া মানে মাথার ভেতর লাশ বয়আ। কি দরকার চাপ নিয়ে। ভালো ছেলে ভালো থাকুক।
  • ঈশান | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৮212929
  • আর ব্যাঙ এর সঙ্গে ইয়ার্কি করলাম। সবসময়ে ঝগড়ার মুডে থাকে কেন লোকটা?
  • ঈশান | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৮212930
  • নানারকম সমস্যা থাকে, রিলেশনশিপে নানা শেডও থাকে, না বোঝার কী আছে। কিন্তু একজন স্বাবলম্বী ও স্বাধীন মহিলা এফ আই আর না করলে, এবং ছমাস পরে একদিন পাবলিকলি বিবৃতি দিলে অবশ্যই বলা হবে, এফ আই আর টা করোনি কেন। পুলিশ অনেকসময় অভিযোগ নেয়না, সেরকম হলে অবশ্যই অন্য কথা।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৫212927
  • কেস চললে খবর বেরোবেই। সেযাই হোক মেয়েটি যা ঠিক বোঝে সেই সিদ্ধান্ত নিক। এটা এমন একটা ট্রমা যা তুমি আমি ভেবে কোনো আঁচ করতেও পারব না।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৫212928
  • প্রতিক্রিয়া দেওয়া, সাপোর্ট দেওয়া, এই সময়ে মেয়েটির পাশে থাকা, অথবা ফোনে/মেলে সারাক্ষণ মনোবল জুগিয়ে চলা, এগুলৈ কি এক্সপেক্টেড ছিল না সুমনের থেকে?
    দমুকে জিগালাম।
  • a x | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৩212925
  • মেয়েটি যদি চায় তাহলে কোনো সংস্থার সাথেও কথা বলতে পারে - ভিমোচনা বা অল্টর্নেট ল' ফোরাম, এইধরণের। এরা খুবই সেন্সিটিভ এবং আইনকানুনের দিকটা, তার পিটফল, সব কিছু নিয়েই কথা বলতে পারবে। কিন্তু রেপ টেস্ট আর FIR-এর সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে হবে।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৩212926
  • ঈশান কি আমাকে অপমান করল? নিশ্চয়ই করল।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫২212924
  • এই সুমন মানে হবু বর তো কোনও প্রতিক্রিয়াই দেয় নি। তাহলে তাকে আগে থেকেই বিচার করে কাটিয়ে দেওয়াটা আমার একেবারেই থিক লাগছে না।
  • a x | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০212922
  • অধিকাংশ সময় FIR হয়না। লোকে যে বলে কেন আগে ডায়রী করেনি, এখন বলছে, সেগুলো নিজের জায়গা থেকে বোঝা জাস্ট সম্ভব না।
  • সায়ন | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০212923
  • একক, তোমার এই পোস্টটা মনে ধরলো। মেকস সেন্স। কিন্তু হবু সম্পর্ক কাটাতেই যখন হবে দেন হোয়াই নট টীচিং দ্যাট এসওবি আ গুড লেস্‌ন? নাম, পরিচয় গোপন রেখে কেস চালানো যায় না? রেপিস্ট ছেলেটার জানা উচিত যে হি উডন্ট বি স্পেয়ার্ড।
  • ঈশান | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৯212920
  • আমাকে শেষে ব্যাং এর সঙ্গে একমত হতে হচ্ছে? শেষের সেদিন ভয়ঙ্কর।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৯212921
  • সিন্নি অ্যারপোর্টে বসে বসে ঝিমুচ্ছি। ফ্লাইট এক ঘন্টা লেট।
  • a x | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৮212919
  • সায়ন, গত বছর এই সময়ই প্রায় একইরকমের ঘটনা আমার পরিচিত একটি মেয়ের সাথে ঘটে। আমি কিছু খোঁজ খবর নিই, সেই ইনফর্মেশনগুলোর ডিটেল চাইলে তোমাকে মেইলে বা এখানেও দিতে পারি। আমার পরিচিত মেয়েটি আলটিমেটলি পুলিশে যায়নি, ভয়ংকর রকমের ট্রমাটাইজড অবস্থাতে ছিল।

    সবচেয়ে আগে দুটো জিনিস - FIR এবং মেয়েটিকে বল কোনো সরকারী হাসপাতালে গিয়ে টেস্ট করাতে।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৭212918
  • আমি সায়নকে অন্য কথা বলব। এপাতার জনমত কী হবে, বেশির ভাগই কোন কথায় সহমত হবে, তা তুই এখানে লেখার আগে নিশ্চয়ই জানতিস। কিন্তু প্লিজ মেয়েটির মাথায় এপাতার মতামত চাপাস না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে দে। ওকে প্লিজ বলিস না, "তোমার এফাইআর করা উচিৎ, এমনকি এক অনলাইন কমিউনিটির বেশির ভাগ লোকই বলেছে, এফাইআর করতে।" ওর জীবনের সিদ্ধান্ত, ওকেই নিতে দে।
    তবে আমি ব্যক্তিগতভাবে এককের দ্বিতীয় পয়েন্টটার সঙ্গে একমত। বাঙালি ছেলেটাকে কাটিয়ে দিলে সামনের দিনগুলো একটু শান্তির হয়।
  • cm | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪২212917
  • FIR অবশ্যই করা উচিত। আর এ জন্য বিয়ে না করার কোন মানে হয় না। ঝগড়া বিয়ের প্যাকেজের পার্ট। আর পাঁচটা ডিসিশনের মতন বিয়েতে শিওর সাকসেসের কোন অ্যালগো নাই। ওটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার।

    আর আমিও স্চ-র দলে যোগ দেব ভাবছি। দাও লটকে।
  • ঈশান | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১212916
  • আমি হলে প্রথমেই এফ আই আর করতাম। কিন্তু যেহেতু আমি নই, অন্যের উপর আমার সিদ্ধান্ত চাপানোর তো বটেই, এমনকি জানানোরও কোনো জায়গা নেই। সান্দাকেও বলব, যার সিদ্ধান্ত তাকেই নিতে দিতে।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৬212915
  • দেখো সান্দা, অন্যের জুতো তো পায়ে পরা যায়না তবে আমি মেয়েটির জায়গায় থাকলে এবং যা যা ফিউচার -কারিয়ার প্যারামিটার আছে যদি সব নিয়ে চলতে হত তাহলে দুটো কাজ করতুম। একনম্বর এফাইআর করতুম না, কেসটাকে লাইফ হ্যাজার্দ হিসেবে নিতুম। দুনম্বর কাজ হবু সম্পর্ক টি কাটিয়ে দিতুম। সে যতই বুঝদার ছেলে হোক। আজ বুঝবে, কাল ঝগড়ার মুহুর্তে এই ঘটনা তুলে আনবে। এসব খুব মারাত্মক জিনিস। তারচে কারিয়ার ইন্ত্যাক্ত থাক। বর গেলে বর পাবে খন আবার। একটা পটেনশিয়াল ঝন্ঝাত বাড়াবার মানে হয়না। সারা জীবনের হেডেক হবে।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৪212914
  • হুঁ সেটাই। কীভাবে সব তছনছ হয়ে যায়!!
  • সায়ন | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩০212913
  • দমদি', কিহিম - আমি ওকে বলেছিলাম এফআইআর করতে। সেটা করতে গেলে ওর নিজের ফ্যামিলির সাপোর্ট চাই (ধরে নিলাম সেটা ও বাই ডিফল্ট পাবে)। কিন্তু ছেলেটার বাঙালী বাড়ি, ছেলেটার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে। আর সেক্ষেত্রে ছেলেটা সরে আসবে। মেয়েটা এটা গিভন মেনে নিয়ে ভবিষ্যতে কোনও রিগ্রেট করবে না এটা মেনে নিতে পারলে তবেই মনে হয় এফআইআর করতে সাহস পাবে।

    একক, ক্যানট এগ্রী মোর। মেয়েটা ঐ অবভিয়াস ফাইটটা চাইছে না। বারবার বলছে আমার অনেক পুরনো বন্ধু ঐ বান্ধবী আর তার বয়ফ্রেন্ড। ওদের কথা এমনকী সুমনও জানত। ছেলেটাকে ও চেনেও। প্রায়োরিটি যদি থাকতে হয়, আমিও এফআইআর করানোর পক্ষে। কিন্তু তাহলে বিয়ে ভেঙে যাওয়া আর পরে রিগ্রেট করা ছাড়াও মেয়েটার প্রফেশন্যাল লাইফ খুব হিট হবে। আর কী অদ্ভুত, ও রেডিও ইন্ডিগো থেকে অফার পেয়েছে, ওদের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপে, ফুল টাইম জব, ফ্লাইং প্রোফাইল। এত কিছু, ভার্সাস এফআইআর।

    ** কিহিম, আমি ছেলেটাকে ভুল বুঝছি কেন?
  • sosen | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৭212912
  • এফ আই আর তো করা উচিত আর তখনি করলে ভালো হত।
    ছেলেটির রিয়াকশন এখন কি হবে, আর ভবিষ্যতে কি হতে পারে সে বলা অসম্ভব। খুব সরল প্রতিক্রিয়া হওয়া সম্ভব নয়। আলোচনা করে সিদ্ধান্ত নেবে কি নেবে না এটা মেয়েটির নিজের জাজমেন্ট।
    খুব খারাপ লাগছে পড়ে।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৪212911
  • আমি এমনকি ব্যাঙের প্রশ্নটারও উত্তর জানি। কিন্তু বলতে ইচ্ছে করছে না। মানে লেখাটা কাটাছেঁড়া করতে ইচ্ছে করছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত