এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০২ মার্চ ২০১৪ ১০:৪৮213120
  • কিগো এইসব দেছ নাকি? মীটবল, টোবাস্কো সস?
  • Ekak | ০২ মার্চ ২০১৪ ১০:৪৭213118
  • পাই করে তো ! শুধু ম্যাগি খেয়ে খেয়েই তো বিবর্তনের পাল্লায় পরে পাই এর মাথা ভর্তি অমন ম্যাগি লাঞ্ছিত কেশ !
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ১০:৪৭213119
  • কেন, মীটবল দেছে হয়তো। আর টোবাস্কো সস।
  • sosen | ০২ মার্চ ২০১৪ ১০:৪৫213117
  • এইসব রান্না করতে হতে পারে, কিন্তু শুধু ম্যাগি-ও রান্না করতে হয়!
  • Ekak | ০২ মার্চ ২০১৪ ১০:৪৪213116
  • সরি, শব্দে। ধাতু নয়। অবশ্য আনন্দবাজারের আবার ভুল ঠিক :/
  • Ekak | ০২ মার্চ ২০১৪ ১০:৪৩213115
  • লজ্জাকর এ দন্ত্য স আসে কোদ্দিয়ে ? :( কোনো বিসর্গ নেই তো। ধাতু তে অ আ।
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ১০:৪২213114
  • তাছাড়া ম্যাগি নিয়ে অত হতচ্ছেদা করারও কিছু নেই, পাইয়ের ইলাবোরেট ডিনার মেনু হল
    ম্যাগির শরবত
    ম্যাগি দোপেঁয়াজা
    ম্যাগি ডাল
    ম্যাগি পোস্ত
    ম্যাগি পোড়া
    ম্যাগি কষা
    সরষে ম্যাগি
    ম্যাগির চাটনি
    মিষ্টি ম্যাগি পান
  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ১০:৩৭213113
  • আহা য-ফলা দিয়েছে তো!
  • sosen | ০২ মার্চ ২০১৪ ১০:৩৫213112
  • আমি একজনকে এক্ষুনি স্কাইপে ডেকে শুধালুম, কি কচ্ছিস? সে মুখে চোখে ভীষণ গম্ভীর ভাব ফুটিয়ে উত্তর দিল, এখন না, এখন আমি ভীষণ ব্যস্ত, আমি "ম্যাগি" রান্না করছি।
  • | ০২ মার্চ ২০১৪ ১০:২২213111
  • ভদ্দরলোক অন্যের ইংরিজির ভুল ধরতে গিয়ে নিজে ভুল বাংলা লিখে গেছেন অম্লানবদনে
    'লজ্জাস্কর' 'রঙ্গে মিস্তিরি'। এই 'লজ্জাস্কর' নয় শব্দটা লজ্জাকর বলায় একবার একজনের সাথে প্রচুর ঝামেলা হয়েছিল।

  • Abhyu | ০২ মার্চ ২০১৪ ১০:০৩213110
  • নতুন আনন্দবাজারের সব কিছুই খারাপ না। কমিকসের তলায় আগের দিন আর আগের আগের দিনে যাওয়ার লিঙ্ক দিচ্ছে, আর কমিকসটাই তো আমি মন দিয়ে পড়ি।
  • kumu | ০২ মার্চ ২০১৪ ০৯:৫০213109
  • সিকি কি দিল্লীতে?
  • সিকি | ০২ মার্চ ২০১৪ ০৯:৪৭213108
  • নতুন আবাপ জাস্ট ম্যাগো লিস্টে ঢুকবে। জঘইন্য লাগচে।
  • kumu | ০২ মার্চ ২০১৪ ০৯:৪২213107
  • সোসেন ঃ-)))))))
  • | ০২ মার্চ ২০১৪ ০৯:৪১213106
  • :-)))))
  • sosen | ০২ মার্চ ২০১৪ ০৯:৩৬213105
  • আপনারা তো পিনাকীদাকে দেখেন্নি। দেখলে বুঝতেন আবৃত্তি মোটেই ফিজিক্যাল এডুকেশনের চেয়ে কম কিছু না। পিনাকিদার গলা ছিল বেজায় নাকি, কিন্তু সে আবৃত্তি দেখার জিনিস, প্রায় নাচ আর নাটকের মাঝামাঝি। নাকি গলায় "সাগর জলে সিনান করি সজল এলোচুলে " বলতে বলতে সে কল্পিত সাগরের উপকূলে নিজের একঢাল কল্পিত চুল হাতে ধরে স্টেজময় দৌড়ে বেড়াত। কখনো তার গলা মাইক অব্দি পৌঁছাত কখনো পৌঁছাত না। আমরা স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকতাম। ওই প্রয়াসকে ফার্স্ট প্রাইজ না দিয়ে বিচারকদের কোনো উপায় থাকত না। আমি খালি খালি সেকেন হতাম, আর পিনাকীদা আমাকে পুকুরঘাটে ধরে স্নানের সময় গলার মডুলেশন ও হাত পায়ের এক্সপ্রেশন বোঝাত। সে প্রায় ওয়াটার ব্যালের কাছাকাছি। ব্রতচারী বললেও হয়। ওপার থেকে লোকে সাঁতার কেটে এসে জলে ভেসে ভেসে ছেলেপুলে রা তাই দেখত। তাদের মায়েরা পুকুরঘাটে এসে প্রবল চেঁচামেচি করত, তাকে ছাপিয়ে শোনা যেত অদম্য নাকিকন্ঠে" ঠাই নাই, ঠাই নাই, ছোট এ তরী "----সেইসব দেখেন্নি বলেই আপনারা এইরকম মস্করা করেন।
    ( চন্দ্রবিন্দু বসিয়ে নিতে হবে)
  • kumu | ০২ মার্চ ২০১৪ ০৯:৩৪213104
  • এই লেখাটার জন্যই মৃত্যুরাখাল দিয়ে সার্চ দিচ্ছিলাম, ফোনে সার্চানো একটু মুষ্কিল।তবে পাই দিয়ে দিয়েছে।
  • pi | ০২ মার্চ ২০১৪ ০৯:২৯213103
  • যদ্দুর মনে পড়ছে আমাদের ফিজিক্যাল এডুকেশনে এক্স্ট্রা কারিকুলার এক্টিভিটিস থাকতো তো।
  • ঈশান | ০২ মার্চ ২০১৪ ০৯:২৭213101
  • মেল দেখছি। একটু জ্বর জ্বালা টাইপের হয়েছিল।
  • sosen | ০২ মার্চ ২০১৪ ০৯:২৪213100
  • ওটা এতজ চেয়েছিলেন্না?
  • kumu | ০২ মার্চ ২০১৪ ০৯:১৮213099
  • ইয়েস দমু হয়ে যাক।
  • | ০২ মার্চ ২০১৪ ০৯:১৭213098
  • বোরোলিন, আপনি এইটা শুনে দেখতে পারেন।



    রবীন্দ্রনাথের ব্যক্তিগত শোক নিয়ে সৈয়দ মুজতবা আলির স্মৃতিচারণ।
  • sosen | ০২ মার্চ ২০১৪ ০৯:১৬213097
  • দমুদি, লেখো না।
  • | ০২ মার্চ ২০১৪ ০৯:০২213096
  • না লিখিনি অরণ্য
  • aranya | ০২ মার্চ ২০১৪ ০৯:০০213093
  • দ, সেই থিয়োরিটা কি লিখেছিলেন?
  • kumu | ০২ মার্চ ২০১৪ ০৯:০০213094
  • বোরোলিন ৪ঃ৫৯ খুব অদ্ভুত। সুমনকে কাটিয়ে দেবার ১০০টি পথ আছে, এমন একটি ভয়াবহ "গল্প" বানাতে হবে কেন? কেনই বা মোবাইল ইত্যাদি ফেলে প্রায় একবস্ত্রে বাড়ী যেতে হবে?সায়নের ১ মার্চ ১২-০৯ বলছে মেয়েটির ট্রমা, বাড়ী থেকে নাবেরোনো ইত্যাদি।পরের কোন একটি পোস্টে সায়ন বলেছে সুমনের রেসপন্স নিয়ে মেয়েটি চিন্তিত, মেন্টাল স্টেবিলিটি হারানোর ভয়-এগুলো সবই সুমনকে কাটানোর জন্য?

    সচকে একটি প্রশ্ন-এটা আমারো মনে হয়েছে রেপিস্ট একটা গল্প বানাবে।কিন্তু সেক্ষেত্রে ফোন, টাকা সহ ব্যাগ ফেলে আসাটা /আসতে বাধ্য হওয়াটা মেয়েটির পক্ষেই যাচ্ছে না কি? যে নিজের ইচ্ছায় সহবাস করেছে সেতো তার জিনিসপত্র বিশেষতঃ ফোন নিয়েই বেরিয়ে আসবে।হয়তো আমি সচের কথা ঠিক ধরতে পারছি না।
    "মর্বিড" আলোচনা একটু বাড়িয়ে ফেললাম।
  • | ০২ মার্চ ২০১৪ ০৯:০০213095
  • ঈশান কি মেল ফেল দেখা একদম বন্ধই করে দিয়েছে!

    ও আকা, কেন মুখস্থ করলে?
  • | ০২ মার্চ ২০১৪ ০৮:৫৯213092
  • আহা ফিসিক্যাল এডুতে তো নাচ থাকত, মানে কাঠিনাচ। তা একটু পিছিয়ে গান আবৃত্তি ঢুকিয়ে নিলেই বা কী?
  • aka | ০২ মার্চ ২০১৪ ০৮:৫৭213091
  • অভ্যু একদম অক্ষরে অক্ষরেমিলিয়ে দেব। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত