এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ০২ মার্চ ২০১৪ ১৫:২৭213180
  • মৃত্যু আসবেই একদিন।তখন কেতরে পড়ে না থেকে হাসিমুখে উঠে যেন দরজ খুলে দিতে পারি।
  • ম্যামি | ০২ মার্চ ২০১৪ ১৫:১৮213179
  • সিএম, কুমু, তোমাদের এরকম ভাবাটা ভালো লাগছে। আমি পারি নি। নিরন্তর মনে হয় মেয়ের কত কষ্ট হবে।
  • ম্যামি | ০২ মার্চ ২০১৪ ১৫:১১213178
  • আত্মসমর্পণ কিনা জানি না। অনেকগুলি ক্রাইটেরিয়ন। বাকি না হয় কেউ কেউ পারলাম। কিন্তু শেষ দুটি লাইন .. শেষদিনে তাঁর চোখে চোখ রেখে বলতে পারব কি, তুমি বিচার করো মোহের ভরে নিজেকে বিনাশ করেছি? বলতে চাইবই না। কিন্তু রবি ওঅজ কনফিডেন্ট। কেন? কারণ তিনি অক্লান্ত পরিশ্রমে নিজের কাজ করে গেছেন।
  • kumu | ০২ মার্চ ২০১৪ ১৫:০২213177
  • সিএম খুবি ঠিক।আমিও এটা ভাবি।প্রতিটি মুহূর্ত্ত তাই সকলকে হাসিমুখে দেখতে চাই।
  • kumu | ০২ মার্চ ২০১৪ ১৪:৫৮213176
  • কুমু চমৎকার এক রোদে ভেসে যাওয়া বারান্দায় বসে অনেকদিন পর একটু গুরু কচ্ছে, চাদ্দিকে কাঠবেড়ালীরা দৌড়োচ্ছে, টবের গাছগুলোতে ছোট্ট নতুন পাতা গজাচ্ছে, কী আরাম। কিন্তু ঐ যে জয়ন্তী বলে এক কারো ভাল দেখতে না পারা শুঁটকী বুড়ী আছে, সে সমানে আঙুল নেড়ে নেড়ে বলে যাচ্চে পেপার দুটো লিখতে হবে, কথা দিয়েচ, খেলাপ হওয়া উচিত না।
  • cm | ০২ মার্চ ২০১৪ ১৪:৫৬213175
  • সেই শান্তি কি আর চাওয়ার অপেক্ষায় থাকে। যা অমোঘ তাকে যথার্থ ভাবে গ্রহণ করতে হয়।

    আর কখন কখন আমি মৃত্যু কে জীবনের সীমা হিসেবে ভাবি। সেই সীমা আছে বলে জীবন বেশি করে দামী আর উপভোগ্য হয়ে ওঠে। একদিন যা হারিয়ে যাবে সুনিশ্চিত জানি তার আনন্দ প্রাণ ভরে নিতে চাই। এই যেমন আমার অতি আদরের ভাগ্নী তার সাথে হয়ত আর ২০ বার দেখা হবে। তাই প্রতিটা সাক্ষাৎ অমূল্য হয়ে ওঠে।
  • cm | ০২ মার্চ ২০১৪ ১৪:৫১213174
  • শনিবারের চিঠি ব্যঙ্গ সংকলন বই আছে তো। নাকি কবিতা সংকলনে ছিল? দুটোর একটায় হতেই হবে।
  • kumu | ০২ মার্চ ২০১৪ ১৪:৫০213173
  • ম্যামি ২ ৩৭ ইয়েস আমারো মনে হয় এমনটি
    আমার বিচার তুমি করো- কী নিঃশর্ত ও অদ্ভুত আত্মসমর্পণ।
  • ম্যামি | ০২ মার্চ ২০১৪ ১৪:৪৯213172
  • ঝুপ করে স্ক্রীন অফ কাল আমার হল একবার। পিসিতেই।
  • ম্যামি | ০২ মার্চ ২০১৪ ১৪:৪৭213170
  • সেই শান্তিও কেউ চায়না।
  • Ekak | ০২ মার্চ ২০১৪ ১৪:৪৭213171
  • ধ্রুব, সত্য, মৃত্যু ........উফ পুরো ভরপুর ক্যাপিতালিস্ম :P
  • kumu | ০২ মার্চ ২০১৪ ১৪:৪৬213168
  • কয়েকদিন থেকে ফোনে(ভোডাফোন) গুরু খুলতে ও লিখতে ভারী সমিস্যে হচ্চে।একটুখানি লিখলেই ঝুপ করে স্ক্রীন অফ।আর কারো হচ্ছে এরকম?
  • ম্যামি | ০২ মার্চ ২০১৪ ১৪:৪৬213169
  • সে তো নিজের মৃত্যু সিএম।
  • ম্যামি | ০২ মার্চ ২০১৪ ১৪:৪৫213166
  • শনিবারের চিঠি ব্যঙ্গ সংকলন বই আছে বুঝি?
  • cm | ০২ মার্চ ২০১৪ ১৪:৪৫213167
  • মৃত্যু হল ধ্রুব সত্য। শেষের শান্তির আশ্বাস।
  • ম্যামি | ০২ মার্চ ২০১৪ ১৪:৪৪213165
  • দ্বিতীয় কিস্তি পেয়েছি। ইন ফ্যাক্ট আগে পড়েছিলাম।
  • cm | ০২ মার্চ ২০১৪ ১৪:৪২213164
  • গপ্পো কিছু নয়, সজনীকান্ত অন্যান্য কবিরা ঐ লাইন কটি লিখলে কি ভাবে লিখতেন সেটা লিখেছিলেন। শনিবারের চিঠি ব্যঙ্গ সংকলনে আছে। সেটা আবৃত্তির একটা ভাল এক্সারসাইজ।
  • ম্যামি | ০২ মার্চ ২০১৪ ১৪:৩৯213163
  • বিশ্বে মৃত্যু সত্য, মৃত্যু জীবনকে পূর্ণ করে, এইসব ভেবে নিজের অজস্র অবহেলাকে ভুলে থাকা যায়?
  • cm | ০২ মার্চ ২০১৪ ১৪:৩৭213160
  • দক্ষিণ ভারত কি এ বিষয়ে নিরাপদ?
  • ম্যামি | ০২ মার্চ ২০১৪ ১৪:৩৭213161
  • যদি বিশ্বাস করে তাহলে মোহের শাস্তি পাবে।

    আচ্ছা রবিঠাকুর কী করে এত কনফিডেন্টলি লিখতে পারেন দিনের কর্ম আনিনু তোমার বিচারঘরে, আমার বিচার তুমি করো তব আপন করে? তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তায় আপনি বিচার করি আপনায় মোহের ভরে?
  • d | ০২ মার্চ ২০১৪ ১৪:৩৭213162
  • চান্দুমামা, গপ্প শুনব।
  • ম্যামি | ০২ মার্চ ২০১৪ ১৪:৩২213159
  • কুমু যেটা বলেছ, আমারও মনে হয়েছিল। ওটুকু নিশ্চয় সুমনও বুঝেছে। খারাপ লাগছে মেয়েটির বন্ধুর কথা ভেবে, সে হয়তো তার বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে।
  • Bhagidaar | ০২ মার্চ ২০১৪ ১৪:২৬213158
  • যেখানে যেখানে খেলা দেখতে পাচ্ছি, সব হিন্দি ধারাভাষ্য, আর সিধু এসেছে। ভাবছি ঘুমোতেই যাই ---
  • ম্যামি | ০২ মার্চ ২০১৪ ১৪:২৫213157
  • দ্বিতীয় কিস্তি খুঁজে দেবে কেউ?
  • kumu | ০২ মার্চ ২০১৪ ১৪:২৩213156
  • সচ, বুঝেছি।আমারো খটকা লাগছিল যে আমি হয়তো তোমার বক্তব্য বুঝতে পারিনি।ঠিকই বলেছো।
    পুরো আলোচনাই হচ্ছে সায়নের ২৮ ফেব ১১ ০৯ পি এমের পোস্টের ওপর ভিত্তি করে।সেখানেই হ্যান্ডব্যাগ ফোন ইত্যাদি ফেলে আসার কথা আছে।
  • cm | ০২ মার্চ ২০১৪ ১৩:৫৩213155
  • অভ্যুর মেঘনাদ বধ কাব্য শুনে সজনীকান্তর মেঘনাদ বধের গপ্পো মনে পড়ল।
  • Ekak | ০২ মার্চ ২০১৪ ১৩:২৫213154
  • হ্যা, জানি আপনি না জেনে স্বতস্ফুর্ত ভাবে বলেছেন :) নো চাপ।
  • sosen | ০২ মার্চ ২০১৪ ১৩:২৩213152
  • sodomize মনে হয়
  • sch | ০২ মার্চ ২০১৪ ১৩:২৩213153
  • একক কি সডোমাইজ বললেন? এটা জানতাম না
  • | ০২ মার্চ ২০১৪ ১৩:২১213151
  • সদমায়স কী? বদমায়েশের ভাই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত